Author: desk

  • কুড়িয়ানায় শেখর সিকদার হত্যান্ডের আসামীদের জামিন তাৎক্ষনিক প্রতিক্রিয়া ঃ জনতার মানবন্ধন

    কুড়িয়ানায় শেখর সিকদার হত্যান্ডের আসামীদের জামিন তাৎক্ষনিক প্রতিক্রিয়া ঃ জনতার মানবন্ধন

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,

    স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার সাবেক চেয়ারম্যান পিরোজপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদারের হত্যা কান্ডে জড়িতদের দ্রুত বিচার দাবীতে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই হত্যাকান্ডের শীর্ষ আসামী চেয়ারম্যান মিঠুন হালদারের জামিন হওয়ায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ওই মানববন্ধন করে এলাকবাসী। বুধবার বিকেলে হাজার নারী পুরুষ কুড়িয়ানা বাজারে ওই মানববন্ধনে অংশ নেয়।

    এসময় বক্তৃতা করেন বলরাম সিকদার,দিলীপ সিকদার,সঞ্জিব রায়, অরুপ সিকদার,শেখর সিকদারের স্ত্রী মালা রানী সিকদার, স্বপন দেউরি, নারায়ন সিকদার, রতন কুমার সিকদার, মন্মথ শীল প্রমুখ।

    প্রধান আসামী চেয়ারম্যান মিঠুন হালদারের জামিন হওয়ায়র প্রতিক্রিয়ায় ওই মানববন্ধন করে কুড়িয়ানাবাসী। বক্তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধা শীল। কুড়িয়ানার মুনুষের মানসিকতার কথা চিন্তা করে চিহ্নিত আসামীরা যাতে কুড়িয়ানায় না আসে সেজন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। তারা কুড়িয়ানায় প্রবেশ করলে অনাকাংখিত ঘটনার উদ্ভব হতে পারে বলে কুড়িয়ানাবাসী মনে করে।

    উল্লেখ্য চলতি বছর ৩০ জানুয়ারী কুড়িয়ানা বাজারে প্রকাশ্য দিবালোকে আটঘর কুড়িযানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার দলবল সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে বেদম মারপিট করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুহয়।

    এঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ বেশিরভাগ আসামীকে র‌্যাব ও পুলিশ বাহিনী স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। মহামান্য হাইর্কেটের জামিনে মিঠুন হালদারসহ কয়েক জন বুধবার জেল থেকে ছাড়া পান। এ খবর কুড়িয়ানায় পৌছিলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হাজার হাজার জনতা বাজারে মানববন্ধন করে।

    এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরওয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব আসামীদের বেশির ভাগ গ্রেফতার করে। মহামান্য আদালত জামিন দিয়েছে। এ খবর পেয়ে শান্তিপুর্ন মানববন্ধন করেছে জনতা। তবে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ শতর্ক অবস্থানে রয়েছে।
    ###

  • দত্তনগর কৃষি বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ

    দত্তনগর কৃষি বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ

    শহিদুল ইসলাম,
    মহেশপুর সংবাদদাতাঃ-ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলার মহেশপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি শস্য বীজ উৎপাদন খামার দত্তনগর কৃষি ফার্ম। এই বৃহত্তম কৃষি বীজ উৎপাদন খামারে নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। যেমন ভূয়া বিল ভাউচার, হাইব্রিড বীজ প্রেরণে অনিয়ম, শ্রমিকের টাকা আত্মাসাৎ, নারী নির্যাতন সহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকলেও এবার অভিযোগ উঠেছে দত্তনগর কৃষি বীজ উৎপাদন খামারের অতিরিক্ত দায়িত্ব্যরত যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান শাহিনের বিরুদ্ধে। তিনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই খামারের মাটি অসৎ উদ্দেশ্যে ভেকু দিয়ে কেটে ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গত ১৬ই মে বুধবার সকালে গোকুলনগর খামারের অভ্যন্তরে ভেকু দিয়ে ট্রাক্টরে মাটি ভর্তিকরে বিক্রি করার সময় জনতার বাঁধার মুখে তা বন্ধ করে দেন। যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিনের বাড়ি উপজেলার দত্তনগরের পাশে কুশাডাংগা গ্রামে।

    পাঁচটি বীজ উৎপাদন খামারের মধ্যে একটি খামার কুশাডাংগা বীজ উৎপাদন খামার্, খামারের ভিতরে বাড়ী হওয়ায় তিনি কাউকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো খামার পরিচালনা করে থাকেন। গোকুলনগর গ্রামের হামিদ এ প্রতিবেদকে বলেন কামরুজ্জামান শাহিন এখানে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়েছেন। তিনি গোকুল নগর ফার্ম থেকে প্রায় ১২০ গাড়ি মাটি বিক্রি করেছেন। যার প্রতি গাড়ি মাটির মুল্য ১৮০০ টাকা।

    তিনি আরও বলেন এলাকার মানুষ বাঁধা দিলে তিনি হুমকি ধামকি দেন, পরে জনতার বাঁধার মুখে তিনি মাটি কাটা বন্ধ করেন। স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন উনি খামারের দায়িত্ব নেওয়ার পর থেকে খামার গুলিতে রামরাজত্ব কায়েম করেছেন। উনার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন, স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ পরিচালক বলেন উনার কাছে সকল অনিয়মই নিয়ম। উনার গাড়ীতে প্রতি সপ্তাহে ৫০ লিটার তেল দিতে হবে , এছাড়া ইচ্ছা মতো শ্রমিক ছাটাই, শ্রমিকদের হাজিরা কর্তন, এসব অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন। শুধু হয়রানি নয় চরম ভাবে অপমান অপদস্তও করে থাকেন। তিনি শ্রমিকদের হাজিরা নিজের ইচ্ছা মতো ভূয়া মাস্টার রোল তৈরি করতে উপ পরিচালকদের বাধ্য করেন এবং নিজে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও খামার পাড়ায় একাধিক অভিযোগ রয়েছে। শতভাগ শ্রমিকের হাজিরা ব্যাংক একাউন্টে দেওয়ার নির্দেশনা থাকলেও তিনি বিভিন্ন অজুহাতে তা এখনো পর্যন্ত বাস্তবায়ন হতে দেননি বলে জনশ্রুতি আছে। একটি পরিপত্রে যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিন কে বদলী করা হয় এবং দত্তনগর খামারের যুগ্ম পরিচালক হিসেবে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। যশোর সারে দায়িত্ব প্রাপ্ত রোকনুজ্জামান কে অদৃশ্য শক্তির বলে তিনি রোকনুজ্জামান কে দায়িত্ব বুঝে না দিয়ে এখনো দায়িত্ব পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
    যুগ্ম পরিচালক রোকনুজ্জামান এ প্রতিবেদনকে জানান তিনি দায়িত্ব নিতে গিয়েছিলেন উনাকে দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি এখনো পর্যন্ত দত্তনগর খামারের যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব আছেন উনাকে নতুন করে কোন চিঠি দেওয়া হয়নি। এসব বিষয়ে অভিযুক্ত যুগ্ম পরিচালক কামরুজ্জামান শাহিনের সাথে কথা বললে তিনি বলেন আমি মাটি বিক্রি করেনি আমার বাগানে মাটি ভরাট করছিলাম পারলে নিউজ করেন। সরকারি মাটি নিজের বাগানে ভরাট করতে পারবেন কিনা এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন নিউজ করে আমাকে কিছুই করতে পারবেন না।
    তিনি খামারে দ্বায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই দীর্ঘদিন অদৃশ্য ক্ষমতার দাপটে নিজস্ব বলাই তৈরী করে নিজের খেয়াল খুশি মতো কাজ চালাচ্ছেন। এ বিষয়ে জিএম সীড দেবদাস শাহার সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি শুনলাম অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

  • চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

     “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাব পুষ্টিগুনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চারঘাট উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৪ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ সরকারি কর্মকর্তা গণ।

    সবশেষে, পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

    বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ১৬ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র‍্যাক আয়োজিত নিরাপদ অভিবাসন(প্রত্যাশা-০২)বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। সভাপতিত্ব করেন জেলা জনশক্তি কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহমেদ।
    অরিয়েন্টেশনে ইউরোপীয় ইউনিয়নে বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা বিষয়ে ক্ষতি গ্রস্তদের একত্রীকরণ, সহযোগিতা ও প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন প্রমূখ। ওরিয়েন্টেশন পরিচালনা করেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দন বিশ্বাস। অনুষ্ঠান শেষে তিন জন বিদেশ ফেরত পরিবার সদস্যকে সহযোগিতা দেয়া হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস  হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর বিভিন্ন কর্মসূচী

    আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর বিভিন্ন কর্মসূচী

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে আজ ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হবে ।
    আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন এই স্লোগানকে সামনে নানা কর্মসুচি অনুষ্ঠিত হবে।
    দিবসটি উপলক্ষে আজ ১৭ মে শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেবেন অধ্যাপক ডা মো জাকির হোসেন, বিকাল ৩ টায় রংপুর জেলা স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
    উল্লেখ্য হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে এরকমভাবে বিভিন্ন দিবস পালন, স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠানবৈঠক কর্মশালা নিয়মিত করে আসছে। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর রোগিরা ৫০ টাকা রেজিষ্ট্রেশন করে পরবর্তিতে আজীবন ৪০ টাকার বিনিময়ে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারবেন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বিগত ১৬ বছর ধরে নিবন্ধিত রোগিদেরকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

  • ময়মনসিংহ সদরে ঘোড়া প্রতীকের গণজোয়ার,বিজয় নিয়ে ঘরে ফিরতে কাজ করছে কর্মী সমর্থকরা

    ময়মনসিংহ সদরে ঘোড়া প্রতীকের গণজোয়ার,বিজয় নিয়ে ঘরে ফিরতে কাজ করছে কর্মী সমর্থকরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলায় এগিয়ে আছে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ঘোড়া।

    নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই ঘোড়ার দৌড়ের শব্দ ভাসছে গ্রাম-গঞ্জের সর্বস্তরের গণমানুষের মাঝে । ভোটারদের ভাবনা, বিপুল সংখ্যক সমর্থকের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে জনগণ মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন এর ‘ঘোড়া’ প্রতীক। হেভিওয়েট এই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

    গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভোটাররা তাকেই বেছে নিয়েছেন। তারা জনগণের মনোনীত প্রার্থী আশরাফ হোসাইন এর ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে মাঠে কাজ করছেন। তারা ঘোড়া প্রতীকের পক্ষে নিরলস গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাঠে আছেন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মী ও সমর্থক, ব্যবসায়ী ও শ্রমিকদের বড় অংশ, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিশাল সমর্থক গোষ্ঠি আশরাফ হোসাইন এর ঘোড়া প্রতীকের গণজোয়ার ধরে রাখতে সমর্থকরা নতুন নতুন কৌশলে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী গান ও কথা নিয়ে প্রচার কাজে অংশ নিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। অপরদিকে ভোট প্রদানের আগ্রহে দিন কাটাচ্ছেন ঘোড়া প্রতীকের সমর্থকরা।

    শক্তিশালী হেভিওয়েট প্রার্থী আশরাফ হোসাইন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের সাবেক ভিপি ও সাবেক যুবলীগ নেতা।। ঘোড়া প্রতীকের প্রার্থী আশরাফ উপজেলার একজন জনপ্রিয় গুরুত্বপূর্ণ রাজনীতিবিধ। সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। নিজের অবস্থান, বলয় ও ভোট ব্যাংক থাকার কারণে বিপুল সংখ্যক সমর্থকের অনুরোধে তিনি পুণরায় প্রার্থী হয়েছেন। মূলত তার কারণেই সর্বস্তরের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ১৫ মে বুধবার পর্যন্ত তার সাথে প্রার্থীদের মাঝে ভোটযুদ্ধের অবস্থা বিশাল ব্যবধান লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নে ভূমিকা,মানুষের সাথে সভ্যআচরণ,মানবিকতাসহ নানান কারণে ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার।

    হেভিওয়েট প্রার্থী আশরাফ হোসাইন এর ঘোড়া প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী মাঠ কাঁপিয়ে বেড়ানো আওয়ামী লীগের ডজনখানেক নেতা প্রতিদিন বিভিন্ন মতবিনিময় ও উঠান বৈঠকে বক্তব্যে বলেন, আমাদের আশা-আকাঙ্ক্ষার বাতিঘর জননেত্রী শেখ হাসিনা সবার জন্য এবারের উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। নির্ভয়ে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ কারণেই আমরা জনগণের পছন্দের প্রার্থী আশরাফ হোসাইন এর ঘোড়া প্রতীকের পক্ষে মাঠে নেমেছি। নেতারা বলেন, সদর উপজেলার সর্বস্তরের ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য নেতা-কর্মী ও সমর্থকরা আমাদের সাথে রয়েছেন। আমরা ২১ মে ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। নেতারা আরো বলেন- আশরাফ হোসাইন এর গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, বলিষ্ঠ ভূমিকা, বিচক্ষণতা ও মানুষের পাশে থাকার কারণে আমরা ‘ঘোড়া’ প্রতীকের পক্ষ নিয়েছি।
    নির্লোভ ও পরোপকারী আশরাফ হোসাইন নানান কারণেই গুরুত্বপূর্ণ। তাকে বিজয়ী করতে সর্বস্তরের মানুষের মধ্যে চলছে তোড়জোড়। বিবেচনা করা হচ্ছে জনপ্রিয় প্রার্থী হিসেবে। সম্মানজনক ভোট ব্যবধানে ঘোড়া প্রতীকের প্রার্থী আশরাফ হোসাইন বিজয়ী হবেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা। সদর উপজেলাবাসীর উন্নয়নকে তরান্বিত করতে সর্বস্তরের ভোটাররা এরই মধ্যে ‘ঘোড়া প্রতীকের পক্ষে একজোট হয়েছেন। ভোটারদের মতে, কাঙ্খিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন একমাত্র আশরাফ হোসাইন । গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভোটাররা তাকেই বেছে নিয়েছেন। তারা জনগণের মনোনীত প্রার্থী আশরাফ হোসাইন এর ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গিকার করেছেন।

  • উপজেলা নির্বাচন তরুণরা চায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক

    উপজেলা নির্বাচন তরুণরা চায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক

     
    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

    নির্বাচন আসলেই মানুষের মাঝে নানা কৌতুহল শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা। প্রতি নির্বাচনেই ভোটারের মধ্যে বড় একটি অংশ থাকে তরুণ।সামনে উপজেলা নির্বাচনে তরুণরা কি ভাবছে। এ নিয়ে বেতাগী সরকারি কলেজ মিলনায়তনে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী ও যুব ফোরামের শতাধিক তরুণের চোখে কেমন উপজেলা নির্বাচন চায় তাদের প্রত্যাশা উঠে এসেছে।

    বৃহস্পতিবার (১৬মে) সকাল ১০ ঘটিকায় রুপান্তর-আস্থা সহযোগীতায় যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী।

    এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম বেতাগী উপজেলার সদস্য মোঃ সুমন মিয়া, মোঃ আরিফুল ইসলাম মান্না, মোঃ মাঈনুল ইসলাম তন্ময়, মোঃ সৌরভ জোমাদ্দার, মোঃ তৌহিদ হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ প্রমুখ।

    এ তরুণরা চায় অহিংস, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশ, তরুণদের অংশগ্রহণ, দুর্নীতি মুক্ত, নির্দলীয় স্থানীয় সরকার, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ রক্ষায় যারা কাজ করবে এমন মানুষদের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান।

    এছাড়াও জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করার দাবি করেন।

  • প্রার্থীর ভাইয়ের বাড়িতে মৃত ব্যক্তির নামে  দোয়া মিলাত করে নির্বাচনী প্রচারণা

    প্রার্থীর ভাইয়ের বাড়িতে মৃত ব্যক্তির নামে দোয়া মিলাত করে নির্বাচনী প্রচারণা

    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থী তার ভাইয়ের বাড়িতে মৃত ব্যক্তির নামে দোয়া মিলাদের আয়োজন করে নির্বাচনী প্রচারণা করছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে প্রার্থীর ছোট ভাই আল মামুন সরদারের বাড়িতে এ আয়োজন চলে। এতে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হয়। ওই প্রার্থীর নাম মো. বাশেদ সরদার। তিনি চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অভিযোগ রয়েছে প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সুকৌশলে মৃত ব্যক্তির নামে দোয়া মিলাদের আয়োজন করে জনসমাগম ঘটায়। এদিকে অভিযোগ পেয়ে সকাল ১১ টায় ঘটনাস্থলে যায় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইন শৃঙ্খলা বিঘœ্ ঘটার শঙ্কায় এই অনুষ্ঠান বন্ধ করে আসেন তিনি। পরে আবারো অনুষ্ঠান চলমান রাখে আয়োজকরা।

    সূত্র তথ্যমতে, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাশেদ সরদারের ফুফাতো ভাই হিমেল মাহমুদের বাবা-মায়ের নামে দোয়া মিলাদের আয়োজন করা হয়। সেখানে প্রায় দুই হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়। এরআগে এধরনের অনুষ্ঠানে এত মানুষের সমাগম ছিল না। সুকৌশলে প্রার্থী তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ইউএনও’র যাওয়ার খবর পেয়ে অনুষ্ঠানস্থল থেকে সটকে পরেন প্রার্থী বাশেদ সরদার।
    অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ারম্যান প্রার্থী মো. বাশেদ সরদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের যাওয়ার খবর পেয়ে দোয়া মিলাদ অনুষ্ঠান থেকে প্রার্থী সটকে পড়ে। সে চলে যাওয়ার ফলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি নাই। এই বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

    অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, অভিযোগের বিষয়ে জানতে প্রার্থীকে সতর্কতামূলক চিঠি দিবো।

    উল্লেখ্য, চতুর্থ ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৪ জন। আগামী ২০ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরে ভোটগ্রহণ শুরু হবে ৫ জুন।

  • সিংড়ায় পদক্ষেপ এনজিও’র অফিস উদ্বোধন

    সিংড়ায় পদক্ষেপ এনজিও’র অফিস উদ্বোধন

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’ (মানবিক উন্নয়ন কেন্দ্র) এর ঋণ বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় পৌর শহরের চকসিংড়ায় সংস্থার নতুন অফিসের উদ্বাধন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সাজ্জাদ আহমেদ এবং সহকারী পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার।

    এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, মো. মতলেব আলী, সিংড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলাম, নাটোর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস কুদ্দুস, সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন পদক্ষেপ এনজিও শুধু মানুষকে ঋণই প্রদান করেন না তাদের মানবিক দিক বিবেচনা করে, ঋণ গ্রহণের পরে ঋণ গ্রহীতা এবং তার স্বামী নিহত বা কোন দূর্ঘটনায় আহত হলে তাদের সমুদয় ঋণের অর্থ মাফ করে এবং সারাদেশে সদস্যদের ছেলেমেয়েদের উপবৃত্তিসহ বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছেন পদক্ষেপ।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া,নাটোর

  • দালালদের খপ্পরে পরে খালি হাতে বিদেশ ফেরত যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি

    দালালদের খপ্পরে পরে খালি হাতে বিদেশ ফেরত যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    দালালদের খপ্পরে পরে বিদেশ গিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে দেশে ফেরা যুবকদের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বরিশালের আগৈলঝাড়ায় স্বাবলম্বী হতে ব্র্যাকের সহায়তা পেল ওমান ও সিঙ্গাপুর ফেরত বেকার দুই যুবক। ওই দুই যুবককে গবাদী পশু পালন ও মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে তাদের গবাদী পশু ও মাছের পোনা এবং তা প্রতিপালনের জন্য বিন্যামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ গিয়ে অনাকাঙ্খিতভাবে বিদেশ ফেরত ওই দুই যুবককে ১৬মে বৃহস্পতিবার সকালে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় বিনামূল্যে গবাদী পশু, মাছের পোনা ও তা প্রতিপালনের জন্য খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-১) মো. সাইফু ইসলাম ও ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী-২) পাপড়ী বাড়ৈ। এ সময় আগৈলঝাড়া ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. শাহাদাৎ হোসেন খান, বিএন (এসসিডিপি) ম্যানেজার শান্ত কুমার ঘোষ, মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ দেলোয়ার হোসেন বাপ্পি, হিসাব রক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
    সূত্র মতে, উপজেলা রাজিহার গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে ওমান ফেরত সুরুজ ফকিরকে মৎস্য ঘের চাষের জন্য ৬৫হাজার টাকার মাছের পোনা ও ১৬ হাজার টাকার মাছের খাবার বিতরণ করা হয়েছে। সুরুজ জানায়, এক বুক স্বপ্ন নিয়ে ধার দেনা করে ২০২৩ সালে সাড়ে তিন লাখ দিয়ে ওমান যায় সে। সেখানে গিয়ে দালাল তাকে কোন কাজ দেয়নি। খেয়ে না খেয়ে আড়াই মাস দুঃসহ জীবন যন্ত্রনা ভোগ করে দেশ থেকে টাকা পাঠিয়ে বিমানের টিকেট কিনে দেশে ফিরতে হয়েছে তাকে। বর্তমানে নিঃস্ব সুরুজ ব্র্যাকের সহায়তায় আবার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে। অপর সুবিধাভোগী বাশাইল গ্রামের লালচান বেপারীর ছেলে মিলন বেপারী জানায়- সাড়ে ৮লাখ টাকা খরচ করে স্বপ্নের শহর সিঙ্গাপুর যায় সে। ২৪ দিন সিঙ্গাপুর ছিল। এই সময়ের মধ্যে দালাল তাকে কোন কাজ না দিয়ে ফেলে রেখে চলে যায়। অন্যর সহায়তায় এক বছর আগে খালি হাতে দেশে ফেরে সর্বশান্ত মিলন। ১৬ মে বৃহস্পতিবার ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ৬৫হাজার টাকা মূল্যের গবাদী পশু ও তা প্রতিপালনের জন্য ১২ হাজার টাকার খাদ্য সহায়তা পেয়েছে সে। এর মাধ্যমে নতুন করে ঘুরে দাড়িয়ে বাচার স্বপ্ন দেখছে মিলন। ব্র্যাকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও পাপড়ী বাড়ৈ জানান, বিদেশগামী সকলকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় তাদের ভিসা চেক করে কোম্পানীর কাজের নিশ্চয়তা জেনে বিদেশ যাবাবার আহ্বান জানিয়ে আরও বলেন- বিদেশ ফেরত যুবকদের জন্য এই কর্মসূচির আওতায় তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্বাবলম্বী করতে সহায়তা করা হচ্ছে। সহায়তা প্রাপ্ত এই সকল যুবকদের ফলো আপও করবে ব্র্যাক।