Author: desk

  • উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ জুন সোমবার সকাল ১১ টায় শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক আসলাম হোসেন শেখ, উপজেলা মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালেয়র সহকারী শিক্ষক মোঃ নাঈম হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশ্রাফ আলী রাঢ়ী,ইউপি সদস্য হানিফ হাওলাদার, সমাজসেবক মোখলেস হাওলাদার প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল সহ নিষিদ্ধ সকল প্রকার জাল ক্রয় বিক্রয় ব্যবহার সম্পর্কে জেলেদেরকে সতর্ক করতে হবে।তিনি আরো বলেন এখন যদি আমরা দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে পুকুর ভরা মাছ এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গল্পের মত মনে হবে। তাই দেরি না করে আমরা সবাই মিলে দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণের জন্য জেলেসহ সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • ধামইরহাটে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

    ধামইরহাটে ধুমপান ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জুন দিন ব্যাপী উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ৪ টি গ্রুপে ধুমপান মুক্ত দেশ গড়তে গ্রুপ ভিত্তিক পরামর্শ প্রদান করেন। এতে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ জেসমিন আক্তার, উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আল জুবায়ের, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ধীমান দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন প্রমুখ। কর্মশালায় ধুমপান ও তামাকের ব্যবহার রোধে চারটি গ্রুপের পরামর্শ ঢাকায় প্রেরন করা হবে বলে ইউএনও আসমা খাতুন জানান।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  • শার্শার মাদ্রাসা শিক্ষার্থী তাজমিরের হাত পা ধরে ছুড়ে ফেলা হয় নিচে, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

    শার্শার মাদ্রাসা শিক্ষার্থী তাজমিরের হাত পা ধরে ছুড়ে ফেলা হয় নিচে, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগা দারুচ্ছালাম হাফেজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার শিশু শিক্ষার্থী তাজমির মাহমুদ নয়ন (১২) দুর্ঘটনায় মারা যাননি। তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছিলো। এবং নির্যাতনের কারণেই তার মৃত্যু ঘটে। তাজমির মৃত্যুর আগে সব কথা তার মায়ের কাছে বলে গিয়েছিলো এমনটি দাবী তুলেছেন তাজমি রের পরিবার। নির্যাতনের একমাস পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    তাজমির মাহমুদ নয়ন শার্শা উপজেলার বেনাপোল বৃত্তিআঁচড়া গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে।

    তাজমিরের স্বজনেরা জানান, গোগা দারুচ্ছালাম হাফেজিয়া মাদ্রাসার ধান সংগ্রহ কালে হরিশ্চন্দ্র পুর গ্রামে সহপাটিদের সাথে তার ঝামেলা হয়। এতে তাজমিরকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। এর জেরে গত ৮ ই মে রাতে আরিফুল, ইয়ানুর ও মহিম তাজমিরের ওপর নির্যাতন করে। রাতে ইয়ানুর তাজমিরের পা ধরে রাখে এবং মহিম তাজমিরের গলায় তার জড়িয়ে ফাঁস লাগায়। তাজমিরের নাক মুখ দিয়ে রক্ত বেরুতে দেখে ঘাতকরা তাজমিরকে দোতালার ওপর থেকে নিচে ফেলে দেয়। এবং প্রচার করতে থাকে তাজমির পাইপ বেয়ে ৩ তলায় উঠতে যেয়ে নিচে পড়ে যায়। তাজমির ঘটনাটি তার শিক্ষকদের সাথে বলতে চাইলে তারা বলেন তুমি সুস্থ্য হলে সব শুনবো। একথা শিক্ষকরা আর শোনেননি।

    পরের দিন তাজমিরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।অবশেষে ৩রা জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ব্যাপারে ৪ ঠা জুন শার্শা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    পরিবারের অভিযোগ তার নির্যাতনের পর মাদ্রাসায় থাকা বাক্স ভাংচুর করা হয়। তাজমির মৃত্যুর আগে তার নির্যাতনের কথা পরিবারের কাছে জানিয়ে বিচার দাবী করেছে বলে জানান স্বজনেরা। এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন নিহতের পরিবার। পিতা মাতা ও স্বজনেরা প্রকৃত ঘটনা বের করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

    এবিষয়ে মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও অধ্যাক্ষ আব্দুল মজিদ প্রকৃত ঘটনা আড়াল করেন। তারা বলেন মাদ্রাসার দড়িতে গলায় ফাঁস লেগে সে আহত হয়েছে। তাজমির মৃত্যুর আগে তার শিক্ষকদের সাথে কিছু বলে যেতে চেয়েছিলো। কিন্তু তারা নানা অজুহাত দেখিয়ে তাজমিরের বিষয়ে কোনো খোজ খবর নেননি।

    এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হযেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের পোষ্ট মটাম করা হয়েছে। রিপোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কেহ দোষী হলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

  • পুঠিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরি

    পুঠিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরি

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ: পুঠিয়ার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে পুঠিয়া সদরের মকসেদ মাকের্টের সামনে এ চুরির ঘটনাটি ঘটে। জানাগেছে, সোমাবার দুপুরের উক্ত ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান তার ব্যবহৃত লাল রংঙের হিরো ইসপ্লিলিন্ডার১০০ সিসি নং ঢাকা মেট্রোহ-৩৭৮১২২ মোটরসাইকেলটি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে রেখে মার্কেটের দোতালায় ব্যাংকে প্রবেশ করে। সেই সুযোগে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে ব্যাংকের কাজ শেষে করে মোটরসাইকেলের মালিক মোস্তাফিজুর বাহিরে বের হয়ে মোটরসাইকেরটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যে সময় মোটরসাইকেলটি চুরি হয় সে সময় বিদ্যুৎ ছিলোনা। চালক চোর বিদ্যুৎ না থাকার সময় চুরি করায় সিসি ক্যামেরায় চুরি ঘটনাটি দেখা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান। 

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী।

  • তারাকান্দায় ছিড়া টাকা নিয়ে খু*নের ঘটনায় সবাই কে সতর্ক থাকার আহ্বান-ওসি ওয়াজেদ আলী

    তারাকান্দায় ছিড়া টাকা নিয়ে খু*নের ঘটনায় সবাই কে সতর্ক থাকার আহ্বান-ওসি ওয়াজেদ আলী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মাঝিয়ালি বাজারে ১০ টাকা নোট ছেড়া নিয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।তিনি বলেন-অনেকেই পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন ইস্যু ব্যবহার করে,শত্রুতা করে মামলায় ফাসানো ছাড়াও বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে। এই হত্যাকাণ্ড ইস্যু করে কেউ যেনো কোন ক্রমেই কাউকে ফাসানোর চক্রান্ত করতে না পারে সেদিকে সকলে লক্ষ রাখতে অনুরোধ জানান তিনি।

    উপজেলার আলোচিত ঘটনা ১০ টাকা নোট ছেড়া নিয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে ৯জুন রবিবার মাঝিয়ালী বাজারে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এসময় বাদীপক্ষ, বাজার কমিটির সভাপতি সোহরাব মেম্বার,বানিহলা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার, কাকনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউপি মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে ঘটনার সাথে জড়িত মামলার মুল আসামিকে যথাসময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন থানা পুলিশ। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা জামিনে আছে। এসময় ওসি ওয়াজেদ আলী তার বক্তব্যে-জামিনে থাকা বিবাদীপক্ষের সাথে বাদীপক্ষের যেন নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাই কে সচেতন থাকতে থাকারও আহবান জানান।, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী বলেন- যাতে করে তৃতীয় পক্ষ যেন কোন নতুন ইস্যু তৈরি করতে না পারে সেজন্য সবাই কে সতর্ক থাকতে হবে। ঘটিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।

  • সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ

    সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ

    হেলাল শেখঃ মানবতার ফেরিওয়ালা ও আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মোল্লা বাজার হইতে ২০০ গজ উত্তরে দি-রোজ গার্মেন্টস এর পশ্চিমে, মক্কা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার ডোর ও একতা সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনারুল ইসলাম (আকাশ) এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা।

    ঢাকার আশুলিয়ার জামগড়ায় মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এবং ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানির ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদের খুশী সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা হিসেবে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ এবং এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • কৃষকদের দাবি বাস্তবায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ শুরু

    কৃষকদের দাবি বাস্তবায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ শুরু

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু করা হয়েছে। রবিবার সকালে গাজনার বিলের ক্যানাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। এ সময় ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বগাজানি এলাকার কৃষক ও জেলা কৃষকলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, কচুরিপানা ঢাকা পড়ায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলেন গাজনার বিলে চাষাবাদকারী কৃষকেরা। কচুরিপানা অপসারণের এ কার্যক্রম শুরু করায় কৃষকেরা অনেক উপকৃত হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, প্রতিবছর ঐতিহ্যবাহী গাজনার বিলের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়ে থাকে। কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছিল চাষাবাদ। কচুরিপানা অপসারণের মাধ্যমে এখন থেকে কৃষকেরা সঠিক সময়ে ও অল্প খরচে পেঁয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন করে ঘরে তুলতে পারবে বলে আশা করছি। সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল ওহাব জানান, নির্বাচনের পূর্বে গাজনার বিলপাড়ের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নির্বাচনে জয়লাভ করলে প্রথম কাজ হবে বিল থেকে কচুরিপানা অপসারণ করে চাষাবাদের উপযোগী করা। নির্বাচনী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং কৃষকদের কল্যাণে কচুরিপানা অপসারণের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহীর চারঘাটে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্ধোধন

    রাজশাহীর চারঘাটে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্ধোধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও উপজেলা ভুমিসেবা সপ্তাহ উদ্ধোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    চারঘাট উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

    রবিবার (৯ জুন) বিকেল ৩টায় ভুমি অফিস চত্বরে ৭ দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন চারঘাট উপজেলা ভুমি অফিস।

    চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

    এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল্লাহ আল মাসুম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ কুমার, জমা সহকারি জীবননেছা মুক্তি, চারঘাট উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু  সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা গ্রহনকারী সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বতর্মানে ভূমি অফিস জনগনের দৌড়গড়ায় সেবা দানে বদ্ধ পরিকর। এখানে ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মালিকদের নাগরিক নিবন্ধন, মিস কেসের আবেদন গ্রহন, ডিসিআর প্রদান, ভুমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ও পরার্মশ প্রদান করা হয়। এমনকি ডাকযোগে ভূমি সেবা/মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, হট লাইন সেবা পেতে (১৬১২২) এর সম্পর্কে জনসাধারন কে ধারনা প্রদান করা হবে।

    এবিষয়ে নিবার্হী কর্মকর্তা সাইদা খানম বলেন, স্মার্ট ভুমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভুমিসেবা পাচ্ছেন। ভ্রাম্যমান ভূমি সেবা এখন আপনার দ্বারপ্রান্তে সেবায় নিয়োজিত থাকবে। দালালের খপ্পর থেকে বিরত থাকুন, অর্থ লেন-দেন মাধ্যমে ভূমি সেবায় দুরে থাকুন। সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিত করণে ভুমির মালিকগণের প্রতি আহবান জানান তিনি।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয়  ফেন্সিডিল গ্রেফতার দুই

    ঝিনাইদহে সবজির ট্রাকে ভারতীয় ফেন্সিডিল গ্রেফতার দুই

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সিডিল পাচারের সময় দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে আনুমানিক ২৮ লাখ টাকা মুল্যের ৪৪৮ বোতল ফেন্সিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে।

  • “এমপি আনার হত্যাকান্ডে ঝিনাইদহের গ্যাস বাবুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে”

    “এমপি আনার হত্যাকান্ডে ঝিনাইদহের গ্যাস বাবুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে”

    আতিকুর রহামান,
    ঝিনাইদহ প্রতিনিধি
    সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু তিনি ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি। ডিবির ভাষ্য, কিছু তথ্যের ভিত্তিতে বাবুকে আটক করা হয়। জানা যায়, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ থেকে আটক করা হয় বাবুকে। এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে হত্যাকান্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শিমুল ভূঁইয়া ও বাবুর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্যাস বাবু ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন। ওই জিডিতে তিনটি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন বাবু। এর একটি আইফোন, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন। জিডি করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় বাসা থেকে আটক করা হয় বাবুকে। হত্যাকান্ডের পর শাহীনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর। হয়েছে এসএমএস লেনদেন। একসঙ্গে বৈঠকেও বসেছেন। উঠে এসেছে শাহীনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়ও। শিমুল ভূঁইয়া, বাবু এবং শাহীনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাবুকে আটকের পর তার বড় ভাই কাজী গিয়াস আহমেদ গনমাধ্যমকর্মীদের কাছে বলেছিলেন, চরমপন্থী সংগঠন জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান ডা. মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডা. টুটুল। টুটুল শাহীনের আপন চাচাতো ভাই। সেই সূত্রে শিমুল, শাহীন উভয়ই আমাদের আত্মীয়।