Author: desk

  • বাবুগঞ্জে এসএসসি কৃতকার্য ছাত্রী ধর্ষিতা অবশেষে পুত্র সন্তানের মা হলেন

    বাবুগঞ্জে এসএসসি কৃতকার্য ছাত্রী ধর্ষিতা অবশেষে পুত্র সন্তানের মা হলেন

    কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে ২০২২- ২৩ এর শিক্ষা বর্ষের দাখিল মাদ্রাসার এসএসসি কৃতকার্য এক অসহায় দিনমজুর পরিবারের কন্যা- ১৪ ধর্ষনের পরে অবশেষে ৫ জুন ২০২৪ ইং পুত্র সন্তানের মা হয়েছেন বলে একাধিক সুত্রে জানাগেছে।

    এ ঘটনায় বরিশাল বিজ্ঞ নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালে ধর্ষক জুয়েলকে আসামী করে তার চাচা ছাত্তার মাতুব্বর বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে। ১৯ জুন বুধবার ধর্ষিতা অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রভাবশালি মোহন খানের বিবাহিত পুত্র জুয়েল খান ২৭, আনুমানিক ১০ মাস পূর্বে ধর্ষিতাকে তার বাড়ির পাশে কোন এক সন্ধ্যায় ডিপটিউবলের পানি আনতে গেলে পিছন থেকে এসে তাহার মুখ চেপে ধরে একই গ্রামের চরআলগির জালাল চৌকিদারের বসত ঘরে নিয়ে ধর্ষিতার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করেন ধর্ষক জুয়েল ।

    ধর্ষিতা বলেন আমি আমার ইজ্জত রক্ষার্থে কাউকে না জানিয়ে ধর্ষনের ঘটনাটি সম্পুর্ন গোপন রাখতে গিয়ে এক পর্যায় অন্তঃসত্ত্বা হয়ে শারিরীক অসুস্থ হয়ে পরি।

    কোন উপায়ান্ত না পেয়ে অবশেষে আমার পরিবারে লোকজনের কাছে বলিলে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরিক্ষার শেষে ডাক্তার আমাকে অন্ত সত্তা বলে জানান।

    এ খবর এলাকায় ছরিয়ে পরলে স্হানিয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টি হলে ধর্ষক জুয়েল এলাকা ছেড়ে অন্যত্র সু- কৌশলে পালিয়ে যায়।

    এ বিষয় ধর্ষিতার চাচি খাদিজা বেগম, স্হানীয় জামাল খান ও সবুজ খান সহ স্হানীয় একাধিক লোকজন এই ন্যাককার জনক ঘটনায় ধর্কক জুয়েলকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এবং নবজাতক পুত্র সন্তানের পিতৃত্বের পরিচয় ফিরে দিতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বমহলে সহোযোগিতা কামনা করেন।

    এ ঘটনাটি ধামাচাপা দিতে তার (জুয়েল) আপন চাচা বাবু খান সহ এলাকার কতিপয় প্রভাবশালী মহলের লোকজন মরিয়া উঠছেন বলে এলাকা শুত্রে জানাগেছে। অবশেষে ৫ জুন বৃহস্পতিবার অসহায় নাড়ির পুত্র সন্তান গর্ভপাত হয়। এ বিষয় এলাকার সচেতন মহল, প্রশাসনের সর্বমহলে ওই ঘৃনিত ও ন্যাককার জনক ঘটনার জন্য ধর্ষক জুয়েলকে অতিসত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি সহ নবজাতক পুত্র সন্তানের পরিচয় ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

  • উজিরপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহ*ত

    উজিরপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহ*ত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

    নিহত কলেজ ছাত্রী হলো বৃষ্টি (১৬)। সে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের কন্যা।ঘটনাস্থলে থাকা গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. সিরাজ বলেন, বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টিতে মহাসড়কের পাশে একটি গাছ ভেঙ্গে পড়েছে। ঝালকাঠির কলেজ মোড় থেকে গৌরনদীর উদ্দেশ্যে যাত্রা করা বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাস ওই গাছ পাশ কাটিয়ে উঠতে যায়। তখন বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস তার নির্ধারিত সাইড থেকে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
    এসআই সিরাজ বলেন, এতে ঘটনাস্থলে একজন মারা গেছে। আহত অবস্থায় মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    উদ্ধার অভিযানে যাওয়া উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের মধ্যে দুই যাত্রী আটকে পড়ে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার ষ্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান করেছেন। মাইক্রোবাসে আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করে উজিরপুর ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

  • বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা’র স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা’র স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মৃধা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

    বুধবার (১৯ জুন) বিকাল ৪ ঘটিকায় বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মৃধার স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। খেলায় আংশগ্রহন করেন কাঁঠালিয়া উপজেলা ও বেতাগী উপজেলা।

    খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান৷

    মোঃ খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মহাসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, প্যানেন মেয়র এবিএম মাসুদুর রহমান খান, বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলান কবির প্রমুখ।

    খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রাফি খান, সদস্য মোঃ ইমরান হোসেন, মোঃ আরিফুল ইসলাম মান্না জানান,যুব সমাজকে একত্রিত রাখতে মাদক, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার দূর করতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।

  • মধুপুরে ভিজিএফ এর চাল বিতরণে বাঁধা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লাঞ্চিত

    মধুপুরে ভিজিএফ এর চাল বিতরণে বাঁধা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লাঞ্চিত

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন শোলাকুড়ি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফএর চাল বিতরণকালে বহিরাগতদের বাঁধা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার অভিযোগ করেছেন উক্ত পরিষদের সকল ইউপি সদস্যগন।
    গত বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে শোলাকুড়ি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর নিজ তহবিল থেকে ঈদ উপহার হিসেবে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ কালে এ ঘটনাটি ঘটে বলে তারা জানান।
    ভুক্তভোগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.রোস্তম আলী জানান, তিনি ১৩৫৪ জনের নামের তালিকা অনুযায়ী সাড়ে তের টন চাল পরিষদে নিয়ে আসেন এবং ওয়ার্ড ভিত্তিক তালিকা অনুযায়ী ইউপি সদস্যদের মাঝে বন্টন করে দেন।
    ইউপি সদস্যগন চাল বিতরণ শুরু করলে শহিদুল ইসলাম শহিদ ফকির এবং পিয়াস মোহাম্মদ শামীম ফকির তাদের লোকজন নিয়ে এসে চাল বিতরণের মাস্টার রোলের তালিকা জোরপূর্বক কেড়ে নিয়ে তারা নিজেরাই চাল দেওয়া শুরু করেন।
    ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সামাদ, ২নং ওয়ার্ডের সাইম সরকার, ৪নং ওয়ার্ডের আঃ কাদের, ৭নং ওয়ার্ডের তুহিন নকরেক, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজির এবং ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শ্যামা, ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শেফালী বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য কনা এ ঘটনার
    সত্যতা স্বীকার করে বলেন, আমরা সবাই মাস্টার রোলের তালিকা অনুযায়ী চাল বিতরণ শুরু করলে অভিযুক্তরা লোকজন নিয়ে এসে আমাদের তালিকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তারা তাদের ইচ্ছে মতো চাল দেওয়া শুরু করে। আমরা বাঁধা দিলে তারা আমাদের হুমকি ধামকি দিয়া সরিয়ে দেয়।
    তারা আরও জানান, চেয়ারম্যান এসে প্রতিবাদ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে।
    পরবর্তীতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রোস্তম আলী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের নিকট জানালে তিনি চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন এবং পরের দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
    এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী দুঃখ প্রকাশ করেন এবং দু’পক্ষের সাথে আলোচনা করে অনাকাঙ্ক্ষিত ঘটনার মিমাংসা করেন। নিয়মানুযায়ী ইউপি সদস্যদের মাধ্যমেই চাল বিতরণ হবে বলেও তিনি জানান।

  • বাবুগঞ্জে ঈদ পুনর্মির্লনী ও হাডুডু খেলা অনুষ্ঠিত

    বাবুগঞ্জে ঈদ পুনর্মির্লনী ও হাডুডু খেলা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল : ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাবুগঞ্জ উপজেলার ০২ নং কেদারপুর ইউনিয়নের ৯০ নং মধ্য পশ্চিম ভুতের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুব সমাজ এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

    দেহেরগতি ইউনিয়ন বনাম কেদারপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ ফারজানা বিনতে ওহাব, নব নির্বাচিত চেয়ারম্যান বাবুগঞ্জ উপজেলা পরিষদ।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, সদস্য বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইন্জিনিয়ার শাহরিয়ার শিল্পী, সদস্য বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় প্রায় ১ হাজার লোকজনের সমাগম ঘটে

    খেলার মাঝে অতি উৎসুক দর্শনার্থী হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই দল ও তাদের অনুসারীরা উত্তেজিত হলে উপস্থিত বাবুগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন এবং প্রধান অতিথির আমন্ত্রণে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

  • ময়মনসিংহে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন নারী নেত্রী স্বপ্না খন্দকার

    ময়মনসিংহে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন নারী নেত্রী স্বপ্না খন্দকার

    স্টাফ রিপোর্টার
    ময়মনসিংহে নিজ বাড়িতে স্বজনদের নিয়ে পশু কোরবানি দিয়েছেন জেলা যুব মহিলালীগ’র সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার। কোরবানী শেষে নিজে কুরবানির মাংস প্যাকেট করে নিজ হাতে গরীব, অসহায়, দুস্থ মানুষের মাঝে মাংস বিতরন করেন তিনি।

    এবারের ঈদে তিনি গরু কিনেছেন মোট ২ টি। এর মধ্যে ১টি গরু কোরবানী দিয়ে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে মাংস বিলিয়ে দেন। আর বাকি গরুগুলো কোরবানী দিয়ে নিজের এবং তার ব্যবসা প্রতিষ্ঠানিক শ্রমিক ও আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করা হয় বলে জানা যায়।

    কোরবানীর মাংস বিতরনের পাশাপাশি তিনি এসময় দুস্থ ও অসহায়দের মাঝে খাবারও বিতরন করেন।
    তাচাড়া ঈদুল আযহার দিনে তিনি বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়প সঙ্গে বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং গরীব অসহায় দরিদ্র জনগোষ্ঠীর খোজ খবর নেন ও তাদেরর সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া যুব মহিলা লীগ নেত্রী স্বপ্না খন্দকার।

    এসময় তিনি বলেন- ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ, এক টুকরা মাংশের অভাবে যেন কোন গরীব অসহায় মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষে আমাদের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরও ময়মনসিংহের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির মাংশ বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। দরিদ্র মানুষের মাঝে কুরবানির মাংশ বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সেবা। অসহায়দের সাহায্যের মাধ্যমেই তৈরি হবে মানবিক সেতুবন্ধন। আমার সামান্য সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠী মানুষরা ভালো থাকতে পারবে। এর মাধ্যমে প্রকাশ পাবে মানুষের প্রতি আমাদের মমত্ববোধ ও ভালোবাসা।

  • দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন – তালুকদার মো.ইউনুস

    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন – তালুকদার মো.ইউনুস

    বিশেষ প্রতিনিধি।।
    দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস ।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আল্লাহ’র মহান ত্যাগের মহিমায় এই কোরবানি,ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি,সম্প্রীতি,সমৃদ্ধি কামনা করছি। ঈদ মানে আনন্দ,খুশি ও ছড়িয়ে পরুক সকলের প্রতি সকলের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

    তিনি আরও জানান প্রতিটি পশু কোরবানির সাথে সাথে অন্তরের খারাপ কাজগুলোকে কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ উল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ,ধৈর্য,সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা নিয়ে। পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহান আদর্শ,এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি,শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদ উল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। “হজরত ইব্রাহিম”(আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    তালুকদার মো.ইউনুস আরও জানান, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব,দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সকলকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে তিনি আশাবাদী। সকলকে ধন্যবাদ,সকলকে আবারও ঈদ উল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন – ক্যাপ্টেন এম মোয়াজ্জেম

    ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন – ক্যাপ্টেন এম মোয়াজ্জেম

    বিশেষ প্রতিনিধি।। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আল্লাহ’র মহান ত্যাগের মহিমায় এই কোরবানি,ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি,সম্প্রীতি,সমৃদ্ধি কামনা করছি। ঈদ মানে আনন্দ,খুশি ও ছড়িয়ে পরুক সকলের প্রতি সকলের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

    তিনি আরও জানান প্রতিটি পশু কোরবানির সাথে সাথে অন্তরের খারাপ কাজগুলোকে কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ উল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ,ধৈর্য,সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা নিয়ে। পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহান আদর্শ,এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি,শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদ উল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। “হজরত ইব্রাহিম”(আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    ক্যাপ্টেন মোয়াজ্জেম আরও জানান, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব,দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সকলকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে তিনি আশাবাদী। সকলকে ধন্যবাদ,সকলকে আবারও ঈদ উল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

  • জেলা আইনজীবী সমিতির  নির্বাচনে বিজয়ী  পীরগঞ্জের ৫ আইনজীবীর সংবর্ধনা

    জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী পীরগঞ্জের ৫ আইনজীবীর সংবর্ধনা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতিসহ পীরগঞ্জের ৫ আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এ সংবর্ধনার আয়োজন করে ।
    সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীগণ হলেন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি হাসিনুজ্জামান মিলার, সহসভাপতি একরামুল হক, ক্যাশিয়ার হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মোবারক আলী।
    পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মেহের এলাহীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, সহসভাপতি হাসিনুজ্জামান মিলার ও একরামুল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তাশাম উল হক মীম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আজম রেহমান, এ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরি, এ্যাডভোকেট আল মামুনুর রশিদ, পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরি মানু ও আয়োজক পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট সভাপতি বাদল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • রাঙ্গাবালীর জেলে পল্লীতে নেই কোরবানির আনন্দ, ঈদ এসেছে দুঃখ নিয়ে

    রাঙ্গাবালীর জেলে পল্লীতে নেই কোরবানির আনন্দ, ঈদ এসেছে দুঃখ নিয়ে

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালীঃ
    এক মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ। এখনো পৌছায়নি জেলেদের জন্য সরকারি সাহায্যের চাল। এর মাঝেই এসে হানা দিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল, তছনছ করেছে বসতভিটা। তাই সম্পূর্ণ কর্মহীন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বঙ্গোপসাগরে মাছ শিকারী জেলেরা। বেকার এসব জেলেদের দিন কাটছে খেয়ে না খেয়ে। এ অবস্থায় এবারের ঈদ যেন জেলে পরিবারের কাছে এসেছে খুশির বদলে দুঃখ নিয়ে।

    বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন রাঙ্গাবালীর জেলেরা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক মাস ধরে মাছ ধরা বন্ধ। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের কে ৮৬ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা এখনো দেয়া হয় নি, নিবন্ধন না থাকায় সরকারি কোন সহায়তাও পাননা উপজেলার কয়েক হাজার জেলে। তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। এ অবস্থায় ঈদের আনন্দ নেই জেলে পল্লীতে। পকেটে টাকা না থাকায় দৈনন্দিন খরচ নির্বাহ করতেই হিমশিম খাচ্ছেন তারা। কর্মহীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সহায়তা প্রদান করা হলেও, নিবন্ধন না থাকায় তা থেকেও বঞ্চিত হন অনেক জেলে।

    উপকূলের আলমগীর মাঝি জানান, সারাজীবন অন্যের নৌকায় মাছ ধরেছেন। ছেলেরাও ছোটবেলা থেকে জীবিকার অন্বেষণে অন্যের নৌকায় মাছ ধরছে; যা রোজগার হয় সেটাই খরচ হয়ে যায়। অবশিষ্ট কিছুই থাকে না। বেশি মাছ পড়লে একটু ভালো খাই। কম মাছ পড়লে সমস্যা বেশি হয়। সাগরে অভিযানের কারণে মাছ ধরাই বন্ধ হয়ে গেছে। তার মতো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে বহু জেলে পরিবার। অনেক জেলে এই কুরবানির ঈদে তার সন্তানদের মুখে এক টুকরো মাংসও তুলে দিতে না পেরে মুখ লুকিয়ে কাঁদবেন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের চাল দেয়ার কারনে জেলেদের চাল আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই প্রথম কিস্তির চাল জেলেদের কাছে পৌঁছে দেয়া হবে।

    ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০মে থেকে ২৩ জুলাই টানা ৬৫ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের সমগ্র এলাকা।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা ।