তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বে-সরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে”এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেন্ট চেঞ্জ প্রজেক্ট গ্রাউথ”(ইসিসিসিপি-গ্রাউথ) প্রকল্প অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ২৭ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এসকেএস-এর উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মুক্ত আলোচনা করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী (মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন) ইসিসিসিপি-ড্রাওট,পিকেএসএফ ড, মোঃ ফিরোজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক এসকেএস ফাউন্ডেশন খন্দকার জাহিদ সারওয়ার এবং প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প ফোকাল বাহারাম খাঁন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)এটিএম কাওছার আলী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঁ ওয়াজেদ আলী,
সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ও কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিকপ্রমুখ।#
Author: desk
-

তানোরে প্রকল্প অবহিতকরণ সভা
-

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর জেল , হেরোইন জব্দ,ও জরিমানা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল রাজশাহীর যৌথ উদ্যোগে পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে।
আজ ২৭ জুন বৃহস্পতিবার অভিযান পরিচালনাকালে উপজেলার ঝলমলিয়া কলাহাটা এবং বারইপাড়া হতে মাদক সেবনরত অবস্থায় চার জনকে আটক করা হয়। আটকৃতরা দোষ শিকারপূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
আসামিরা হলো পশ্চিম কানাইপাড়া গ্রামের শ্রী অসিত কুমার অশান্ত (৩২) এবং জিউপাড়া গ্রামের মোঃ শফিকুল থান্দার (৪৪) কে হেরোইন সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায় আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বারইপাড়া গ্রামের শাকিল খান (২৪) কে গাঁজা সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায় আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করে এবং কারাদণ্ড ভোগের জন্য আসামিদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
বারইপাড়া গ্রাম হতে আটকৃত অপর আসামি শাকিব ইসলাম (৩৪) এর নিকট হতে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উক্ত পরিমাণ হেরোইন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করা সম্ভব না হয় আসামিকে হেরোইনসহ পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল রাজশাহীর পরিদর্শক মোঃ সাইফুল আলম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং সংবাদ পেলেই আমরা তাদেরকে আটক করে বিচারের আওতায় আনবো।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম নূর হোসেন নির্ঝর বলেন, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকজনিত অপরাধের জন্য কাউকে ছাড় দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিপালনের অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদকমুক্ত পুঠিয়া গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে।
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া প্রতিনিধি -

মহেশপুরে পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় লাখ টাকার গরু মৃত্যুর অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে গ্রাম্য পশু চিকিৎসক আতিকুল হকের ভূল চিকিৎসায় অসহায গরীব কৃষক মোকলেছুর রহমানের প্রায় লাখ টাকা মুল্যের একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।জানাযায়,গত ২১ জুন সকালে উপজেলার পলিয়ানপুর গ্রামের কৃষক মোকলেছুর রহমানের গরুটি অসুস্থ হয়ে পড়লে জিন্নাহ নগর বাজারের গ্রাম্য পশু চিকিৎসক আতিকুল হককে খবর দিলে সে কিছু না বুঝে ৩ টি ইনজেকশন দিয়ে ১ হাজার টাকা নিয়ে চলে যায়। পরদিন গরুটি পুনরায় মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে খবর দিলে সে আর আসেনি।এরপর গরুর মালিক মোকলেছুর রহমান গরুটি নিয়ে মহেশপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যায়।সেখানে নিয়ে গেলে প্রাথমিকভাবে স্যালাইন দিয়ে গরুটির অবস্থা আশংকাজনক হওয়ায় তিনারা ফিরিয়ে দিলে। বাড়ী নিয়ে আসার পথে নোয়ানীপাড়া মোড় নামক স্থানে পৌঁছালে গরুটি মারা যায়। কৃষকের অভিযোগ অতিরিক্ত ইনজেকশন দেওয়ার কারণেই গরুটি মারা গিয়েছে। বর্তমান গরুটির বাজার মূল্য প্রায় লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক মোকলেছুর রহমান জানান।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে পল্লী চিকিৎসক আতিকুল বলেন ,আমি কোন ভূল চিকিৎসা দেয়নি।এই বিষয়ে ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান মহেশপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক পল্লী চিকিৎস আতিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ক্ষতিপূরন দাবি করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
-

ময়মনসিংহে ২কেজিসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ২ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার ২৬ জুন রাতে জেলার ভালুকা ও ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ।জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামোতাবেক জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া এর নেতৃত্বে ময়মনসিংহ জেলাকে মাদকমুক্ত করার লক্ষে কাজ করছ জেলা গোয়েন্দা পুলিশ। সেই লক্ষ নিয়ে ২৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভালুকা ও ফুলপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ভালুকা মডেল থানাধীন ভান্ডাবর সাকিনস্থ ভালুকা সরকারী কলেজ এর ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৫০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার মুন্সিরভিটা এলাকার মোঃ মোরশেদ আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা আছে বলেও জানান তিনি। অপর দিকে একই তারিখে ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক ওমর ফারুক এর মুদির দোকানের সামনে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে আনিজুল (৪০),ইলিয়াস মিয়া (২৬), মোঃ সুমন মিয়া (৩৮)
নামের আরো ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে০১ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে বলে জানান ডিবি ওসি ফোসেন। গ্রেফতারকৃত আসামী আনিজুল (৪০) এর বিরুদ্ধে ০১ টি মামলা আছে জানিয়ে তিনি জানান- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি । উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ। -

বাগেরহাটে ঘষিয়াখালী নৌ চ্যানেলে নৌকা ডুবে জেলে নিখোঁজ
শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোংলা নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মহিদুল ইসলাম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান। নিখোঁজ সেই জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা জেলে মহিদুল ইসলাম ও তারিকুল ইসলাম বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় মাছের পোনা (গলদা চিংড়ি পোনা) ধরছিল।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় লাইটার জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান।
তিনি আরও বলেন, জোয়ারে স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থাগিত করা হয়েছে। জোয়ারের পানি কমলে উদ্ধার অভিযান পুনরায় শুরু করব।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জাহাজের আঘাতে বা ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওমেরা এলপিজির ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

নলছিটিতে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদল সুবিদপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন লিখিত বক্তব্যে জানান, ২৫জুন ২০২৪ ইং তারিখে নলছিটি উপজেলা যুবদল কতৃক সুবিদপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দেয়। উপজেলা কমিটি অত্যন্ত দক্ষতার সাথে এই কমিটির অনুমোদন দেয়। কিন্ত কতিপয় নেতাকর্মী ২৬ জুন বিকেলে সংবাদ সম্মেলন করে সেখানে নলছিটি উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে করুচিপূর্ণ ও কটুক্তি মূলক বক্তব্য রাখেন। সেখানে তারা কমিটি অনুমোদনের ব্যাপারে টাকার লেনদেনের বিষয় উল্লেখ করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং সংগঠন বহির্ভূত কার্যকলাপ। আমরা উক্ত বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরোও বলেন, কেন্দ্রীয় বিএনপির একজন প্রভাবশালী নেতা গত নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছেন। তারই ঘাপটি মেরে থাকা কিছু অনুসারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব নিন্দনীয় কাজ করছে। সুবিদপুর ইউনিয়ন যুবদল অত্যান্ত শক্তিশালী সংগঠন। ভবিষ্যতে আরো শক্তিশালী ও সুন্দর ভাবে পরিচালিত হবে সেই লক্ষে আমরা সবাই একসাথে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সুলতান হোসেন খান, নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ জসিম খান, যুগ্ন-আহবায়ক সোহাগ মুন্সি, রিয়াজ মোল্লা, তরিকুল ইসলাম মিঠু,সদস্য মোঃ সোহেল হাওলাদার, আজিজ হাওলাদার, জালাল খান,মিলন জোমাদ্দারসহ অসংখ্য নেতাকর্মী। প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীদের নিয়ে নবগঠিত কমিটি তালতলা বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।
-

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ধসের সচেতনতায় কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃবাঁশখালী উপজেলায় পাহাড়ধসের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কাজ করবে ইপসা ও সেভ দ্য চিলড্রেন। দক্ষিণ চট্টগ্রামের ৪টি ইউনিয়ন সাধনপুর, পুকুরিয়া, কালিপুর, বৈলছড়িতে পাহাড়ধসের সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা “Child centred anticipatory action for better preparedness of communities and local institutions in Northern end coastal areas of Bangladesh” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক ভাবে কাজ করবে।
আজ ২৭ জুন (বৃহস্পতিবার) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত উল্লেখিত প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি ভলান্টিয়ার, চাইল্ড এন্ড ইয়ূথ গ্রুপ, আবহাওয়াবিদ, রিসোর্স পুল সহ বিভিন্ন গ্রুপ কে Early warning system সহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে ভয়েস ম্যাসেজ প্রদান, সচেতনতামূলক সভা/ ক্যাম্পেইন, শর্তবিহীন ও শর্তযুক্ত নগদ অর্থ প্রদান, রেইন গেজ, সয়েল ময়েস্চোর সহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে।
আজ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে ধারণা প্রদান এবং কার্যকর প্রন্থা অবলম্বনে স্টেকহোল্ডার/অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব জেসমিন আক্তার। এছাড়াও প্যানেল আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, মৎস কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুপন কুমার নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, লিপটন ওম, সিপিপি কর্মকর্তা মিটু কুমার দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ম্যানেজার মো. আজাদুল ইসলাম, রেঞ্জ অফিসার আমিন হক, ইউপি সদস্য, লোকমান হোসেন, রিনা আক্তার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা ‘র প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার, প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ‘র অফিসার (এন্টিসিপেটোরি এ্যাকশন) আবু তৈয়ব। সভাl সঞ্চালনা করেন ইপসার সহকারী প্রজেক্ট অফিসার কল্যান বড়ুয়া। প্রধান অতিথি মিসেস জেসমিন আক্তার (ইউএনও) বলেন দক্ষিণ চট্টগ্রামে বাঁশখালী উপজেলা ঘূর্ণিঝড় ও পাহাড়ধসের জন্য অত্যন্ত দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে পরিচিত, উপজেলার কয়েক হাজার মানুষ পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে, স্থানীয় জনগোষ্ঠী সহ নিন্ম আয়ের কিছু মানুষ কে প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ মানুষকে পুরোপুরি সরিয়ে আনতে সক্ষম হচ্ছেনা, পাহাড়কাটা রোধে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিবৃষ্টির প্রেক্ষিতে যেকোনো সময় পাহাড়ধসে বড় ধরণের বিপযর্যের সম্ভাবনা তুলে ধরে তিনি প্রশাসনের পাশাপাশি বেসসরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর প্রদক্ষেপ এবং স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিগত দিনে ইপসা কর্তৃক গৃহহীনদের ভূমি ও গৃহ নির্মাণ, সেলাই মেশিন, গবাদি পশু বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ইপসা, সেভ দ্য এবং জিএফএফও বাস্তবায়িত চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি একশন ‘র প্রকল্পের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সচেতনতায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ করেন এবং প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
-

চসাস আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভা
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃচট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপজ্জনক রোগ। এইডস, ক্যান্সার ও হৃদরোগের মতো মাদকাসক্তিও ভয়াবহ রোগ। এটি পারমাণবিক বোমার চেয়েও বেশি ক্ষতিকর। আলোচনা সভায় জানানো হয়, দেশের ৭০ লাখ লোক মাদক সেবন করেন। বছরে সেবন করা মাদক এক লাখ কোটি টাকার সমপরিমাণ, যা দেশের বাজেটের প্রায় এক চতুর্থাংশ। উন্নয়ন বাজেটের ৫৬ শতাংশ। গত ১০ বছরে মাদকাসক্ত সন্তানের হাতে প্রায় ২০০ বাবা—মা মারা গেছেন। সবাই একটি কথায় মত দেন যে, মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি। গত বুধবার চট্টগ্রাম একাডেমীতে ‘মাদকের ভয়াবহতা, যুব সমাজের নৈতিক অধঃপতন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মুরাদ বিপ্লব ও চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম.এ. সবুর। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আলী নাওয়াজ, সংগঠক প্রণবরাজ বড়ুয়া, পলাশ কান্তি নাথ, গাজী গোফরান, আলতাফ হোসেন, আনিছুর রহমান, গণফোরাম নেতা ডা. আলাউদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা সুনিল মেম্বার, যুব সংগঠক নোমান উল্লাহ বাহার, সংগঠক তাহের তালুকদার, কবি সোমা মুৎসুদ্দি, নারী নেত্রী সাবিহা সুলতানা রোকসী, শিল্পী জয়া সরকার, নুরুল হক মেম্বার, ইঞ্জি. সিঞ্চন ভৌমিক, কবি অভিলাষ মাহমুদ, আয়কর আইনজীবী পি.কে বড়ুয়া, এড.পীযূষ কান্তি নাথ, প্রকৌশলী তপন কান্তি বড়ুয়া, অরুণ চন্দ্র বণিক, সুজিত দাশ অপু, ওসমান জাহাঙ্গীর, মোঃ আতিকুর গোলদার, নীল কমল সুশীল, মীর বরকত হোসেন, শারমিন আক্তার, রাশেদ চৌধুরী, কবি শাহীন ফেরদৌসী, কবি শবনম ফেরদৌসী, আলাউদ্দিন ভূঁইয়া, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম,একে মুজিবুর রহমান, মিসেস মাবিয়া নাওয়াজ, রাফিকা চৌধুরী, সৈয়দ নুর রাসেল, শংকর কুমার দাশ ও শহিদুল ইসলাম তোহা। আলোচনা সভার শুরুতে সদ্য এভারেস্ট ও লোৎসেজয়ী বাবর আলীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা বাবর আলীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। বাবর আলীর আগে লোৎসেতে ইতোপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারী শৃঙ্গে আরোহণ করেননি। এ সময় বাবর আলী নিজের এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
-

ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি-বেসরকারী কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষক-শিশুসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী কার্যক্রমের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার নাথন চৌকিদার। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতেই এই কমিউনিটি কনসাল্টেশনের আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্যে কমিউনিটি কন্সাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন ভারপ্রাপ্ত এপি ম্যানেজার নাথন চৌকিদার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, আগ্রাদ্বিগুন ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি প্রজেক্ট অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি। -

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুন বুধবার সকাল ৯.৩০ মিনিটে ক্লাবের সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শাহ্জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব শিশমোহাম্মদ, কলেজ শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। এছাড়াও নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।