Author: desk

  • গোদাগাড়ীতে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিসিবিভিও, আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ ২৯ শে জুন, শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আলী মাজরুই রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী আরিফ ইথার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ, সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র মনিটরিং ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন।

    বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “স্বাস্থ্যসেবায় নৃতাত্তিক জনগণকে সচেতন করতে হবে, বরেন্দ্র অঞ্চলে পানি সংকটেও রক্ষাগোলা সংগঠন যেভাবে দাড়িয়েছিল এবার স্বাস্থ্যসেবাতেও মতবিনিময়ের মাধ্যমে দাড়াচ্ছে। রক্ষাগোলা সংগঠন স্বাস্থ্যসেবার কাজের পাশে দাড়ালে সবাই সচেতন হবে।”। প্রধান অতিথি মোঃ আলী মাজরুই রহমান বলেন, “উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাইজেশন করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেবার মান বাড়বে, স্বাস্থ্যসেবা নিতে কোন সমস্যা হলে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন”।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গ্রাহকের শত কোটি হাতিয়ে পালানো প্রাণনাথ দাস আটক

    গ্রাহকের শত কোটি হাতিয়ে পালানো প্রাণনাথ দাস আটক

    মো: আজিজুল ইসলাম ইমরান
    বাড়তি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় শত কোটি হাতিয়ে নিয়েও শেষ রক্ষা পেলেন না প্রগতি এনজিও পরিচালক প্রণনাথ দাস। পালিয়ে গিয়ে ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেই আজ শনিবার সকালে তার নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয়েছেন। এদিকে, বিক্ষুদ্ধ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার আশায় থানার সামনে ভিড় করছেন।
    জানা যায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাতক্ষীরা ও তার আশেপাশের জেলার সহজ সরল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর হাজার হাজার মানুষের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেয় শহরের কামালনগর এলাকার প্রগতি নামের স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক প্রানাথ দাস। শহরের পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে তার আলিশান বাড়ি। সেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু গত বছরের শেষ দিকে এসে গ্রাহকদের আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে প্রাণনাথ গড়িমোশি শুরু করেন এবং তিনি আতœগোপনে চলে যান। কোন উপায় না পেয়ে আমানত কারীদের কেউ কেউ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার পাননি। একপর্যায়ে গত বছরের ১৯ ডিসেম্বর শত শত গ্রাহক প্রগতি কার্যালয়ে এসে দেখেন অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে অফিসটি। তার বাড়িতেও তালা মারা অবস্থায় দেখতে পেয়ে গ্রহকদের চোখে মুখে হতাশার ছাপ নেমে আসে। গ্রহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভও করেন। এরই মধ্যে চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর সেখানে কয়েকমাস কারাভোগের পর দেশে ফিরে আজ সকালে সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার কিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

  • নলছিটিতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর অপসারনের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    নলছিটিতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর অপসারনের দাবিতে নলছিটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝলকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
    শনিবার ২৯ জুন সকালে নলছিটির ফেরিঘাট সড়কে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন
    নলছিটি উপজেলা বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ জনতা।অবিলম্বে দুর্নীতিবাজ প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদারের অপসারণ, বরখাস্ত করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ।
    বক্তারা বলেন, অতিরিক্ত অর্থ ছাড়া মেলে না কোন বিদ্যুৎ সংযোগ।আবাদি জমি ও বাড়িঘরের উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কারনে প্র‍ায়াশই দুর্ঘটনা ঘটছে,যার ফলে যেকোনো সময় প্রানহানী ঘটনার আশংকা রয়েছে।এ বিষয়ে বৈদ্যুতিক তার সরিয়ে রাস্তার পাশে নিতে তাদেরকে লিখিতভাবে আবেদন করা হলেও উলটো তারা ভোক্তাকে সকল খরচ বহন করতে হবে মর্মে চিঠি লিখেছেন যা প্রায় দুই লাখ টাকার মতো ব্যয় হবে।অথচ যুগ যুগ ধরে এই তারের ফলে আবাদি জমি এবং বাড়িঘর ঝুঁকির মধ্যে অকার্যকর হয়ে পরেছে।দ্রুতই সরকারি খরচে এর সমাধান করার দাবি জানান।
    এছাড়াও বৈদ্যুতিক খুটি স্থাপন,নতুন সংযোগ দেয়া সহ যেকোনো সেবা নিতে গেলেই গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বিধায় এর দ্রুত প্রতিকারের দাবি জানান । বক্তারা আরও বলেন, দুর্নিতীবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে।
    নলছিটি বিদ্যুৎ অফিসের প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদার নানা অনিয়ম দুর্নিতীর মাধ্যমে নলছিটির মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন।প্রতিটি বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন,বিদ্যুৎ সংযোগ দিতেও অতিরিক্ত অর্থ না পেলে নানাভাবে হয়রানি করেন।অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েও অর্থ আদায় করছেন।এ ঘুষখোর কিশোর কুমারের বরখাস্তে করতে হবে।
    শতাধিক লোকের অংশগ্রহনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী বালী তুর্য,মেহেদী হাসান,রাকিব হাসান,
    ব্যবসায়ী নয়ন খান, রুবেল হোসেন প্রমূখ।
    মানববন্ধন শেষে বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নলছিটি পুরাতন পুলিশ ফারি পর্যন্ত এসে শেষ হয়।

  • নলছিটির যুবদলের পদবঞ্চিতদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত- ১০ জনের পদত্যাগ

    নলছিটির যুবদলের পদবঞ্চিতদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত- ১০ জনের পদত্যাগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার ৬নং কুশঙ্গল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা নবগঠিত কমিটিতে পক্ষপাতের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
    আজ বিকেলে মানপাশা বাজার মাঠে প্রতিবাদ সভা করে নবগঠিত কমিটির একাংশ ও পদবঞ্চিতরা। এতে সংবাদ সম্মেলনে সাংবাদিক দের উদ্দেশ্যে যুবদল নেতা ফয়সাল হোসেন অভিযোগ করে বলেন পক্ষপাত ও টাকার বিনিময়ে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করে যে কমিটি দিয়েছে সেই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি। বর্তমান কমিটিতে যারা পদ পদবী পেয়েছে তাদের অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। সদস্য সচিব সরাসরি বিএনপি বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিলো। কিভাবে এরকম একটি একপেশে পক্ষপাত মূলক কমিটি হয় সেটা বোধগম্য না। এই কমিটি অর্থের লেনদেন ও পারিবারিক বলয় তৈরি করার জন্যই এমন কমিটি দিয়েছেন। সেই সাথে এই কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি করার জন্য আবেদন করছি। আমরা মিডিয়ার মাধ্যমে নবগঠিত কমিটির ১০জন সদস্য পদত্যাগ করছি।

    যুবদল নেতা সোহেল বলেন বহু ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে টাকার বিনিময়ে উপজেলা সভাপতি সম্পাদক পকেট কমিটির অনুমোদন দেয় বলে অভিযোগ দেন তিনি।
    এবিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এসব অভিযোগ মিথ্যা বানোয়াট।

  • পটিয়ার আরমান হোছাইন ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার নতুন আরবি প্রভাষক

    পটিয়ার আরমান হোছাইন ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার নতুন আরবি প্রভাষক

    প্রেস বিজ্ঞপ্তি।।
    পটিয়া দক্ষিণ আশিয়া আলী আহমদ ডিলার এর বাড়ীর ইব্রাহিম বাচ্চু’র মেধাবী কৃতি সন্তান, মুহাম্মাদ আরমান হোছাইন ক্বাদেরী
    ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার “আরবি প্রভাষক” হিসেবে নিয়োগ পাওয়ায় আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, কাশিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও তরুণ সমাজসেবক হোসেন রনি।৷

  • সাংবাদিক জুয়েলের শাশুড়ীর কুলখানি অনুষ্ঠিত

    সাংবাদিক জুয়েলের শাশুড়ীর কুলখানি অনুষ্ঠিত

    ২৮ জুন শুক্রবার গৌরনদী
    উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের মিয়ারচর বাজার জামে মসজিদে বাদ আছর এ অনুষ্ঠান কর্মসুচির পালন করা হয়েছে।

    মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও সাবেক সভাপতি মরহুমার স্বামী ইসমাইল হাওলাদারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক একই গ্রামে অবস্থিত তিনটি মসজিদের কয়েক শতাধিক মুসল্লী গ্রামের সর্বস্হরের মানুষ বন্দরের উপস্থিত ব্যাবসায়ী ছারাও নানা পেশা জিবি রাজনৈতিক লোক সহ হাজারের অধিক ধর্মপ্রান মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    এবং মরহুমার বিদেহী আত্মার চীর শান্তি কামনা ও শোকাত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দীর্ঘক্ষন দোয়া মোনাজাত করার শেষে পপ্রত্যেকের হাতে তোবারক বিতারনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়েছে।

  • প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ২৯ শে জুন

    প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ২৯ শে জুন

    সিনিয়র প্রবীণ বিশিষ্ট সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর ২৯ শে জুন রোজ শনিবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

    ২০২২-ইং সালে (২৯ শে জুন) বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শ.মে.ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    বিনম্র শ্রদ্ধার সঙ্গে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে পলাতক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে পলাতক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০৩ জন পলাতক আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৭ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৭.৪০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে ‘‘নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল আগপাড়া এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার কোরবান আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ ০৩ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ আব্দুর রাজ্জাক (৬২), পিতা- মৃত জনাব আলী, ২। মোছাঃ আনোয়ারা খাতুন (৫৫), স্বামী- মোঃ আব্দুল রাজ্জাক, ৩। মোঃ আল কামা (১৮), পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সর্বসাং-ওমরপুর (হাপানিয়া), থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদীর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রæতার জেরে গত ১৯ জুন ২০২৪ খ্রি. তারিখে আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টাঙ্গাইলে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন ২০২৪ খ্রিঃ তারিখে ভিকটিম কোরবান আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাতিজা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৯, তারিখ ২০ জুন ২০২৪ ধারাঃ- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোডের ৩০২ ধারায় সংযুক্ত করার আবেদন।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

  • র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি বলেরো পিকআপ জব্দ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পিকআপযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানি ও র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে অদ্য ২৮ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৬.৪০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি রেজিঃ বিহীন সাদা রংয়ের বলেরো পিকআপ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২৫), পিতা-আলী আশরাফ, সাং-পুয়াবাড়ী, ২। মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-মোঃ লোকমান হোসেন, ৩। মোঃ আনিছ আহম্মেদ (২৩), পিতা-মোরশেদ, উভয় সাং-হোসেনপুর, সর্ব থানা-দেবীদ্বার, সর্ব জেলা-কুমিল্লাদেরকে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, নগদ ৬,৬৭০/- টাকা এবং ০১টি বলেরো পিকআপ জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • উজিরপুরে বিলুপ্তপ্রায় মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও

    উজিরপুরে বিলুপ্তপ্রায় মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামের বিভিন্ন বিল ও জলাশয়ে বিলুপ্ত প্রায় তিন প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

    ২৮ জুন শুক্রবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি অবৈধ জাল ব্যবহার কারীদের হুশিয়ারি দিয়ে বলেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জেল জরিমানাকরা হবে। তিনি আরো বলেন দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে ও দেশীয় প্রজাতির মাছের বিকল্প নাই। ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় প্রজাতির মাছ চিনাতে হলে অবশ্যই দেশীয় প্রজাতির মাছকে রক্ষা করতে হবে। যারা অবৈধ জাল দিয়ে রেনু পোনা, জাটকা সহ ছোট ছোট মাছের পোনা নিধন করেন তারা সাবধান হোন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর এস,ডি এফ এর ক্লাস্টার অফিসার মোঃ রুস্তম আলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, পরমানন্দসাহা মৎস্য জীবি গ্রাম সংগঠনের সভাপতি আব্দুল মালেক ঢালী, সাকরাল মৎস্যজীবি গ্রাম সংগঠনের সভাপতি মোঃ শুক্কুর আলী, উজিরপুর উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মোঃ মোরশেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশের ২৬০ টি দেশীয় প্রজাতির মাছ রয়েছে, এর মধ্যে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। তাই এ সকল বিলুপ্তপ্রায় মাছ কে জলাশয় ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কাজ করছে। তার ধারাবাহিকতায় বিলুপ্তপ্রায় দেশি শিং এবং মাগুর ও পাবদা মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় তিনি সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।