Author: desk

  • ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

    ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

    বিশেষ সংবাদদাতাঃ

    বন্দর নগরীর চট্টগ্রামের এক ঝাঁক সাংবাদিক ও মানবিক কল্যাণে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে এমন নিবেদিত প্রান একত্রিত হয়ে মিলিতভাবে চট্টগ্রাম চকবাজার আধুনিক চক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটস (আইপিসি এন্ড এইচ আর) এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত আলোচনা সভায় লায়ন রঞ্জন কান্তি দত্তের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত সাংবাদিক মোজাফফর হোসেন শিকদারের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেসক্লাব এন্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও ” মানবাধিকারে আলোকিত সমাজ” এর মূল বিষয় বস্তুর উপরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন বক্তারা।‌ সভাপতির লায়ন রঞ্জন কন্তি দত্ত তাহার বক্তব্যে বলেন,

    আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আমরা সবাই মিলে যে কাজটি পারব তা একা কখনোই পারব না। কাজেই আমরা যাই করি না কেন একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরেই আমাদের মেম্বারদের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে। নিভৃতে পল্লীর অন্ধকারে ক্ষীণ প্রদীপের আলোকে জীর্ণশীর্ণ কুটিরে যারা এখনো বসবাস করছেন অর্ধাহারে অনাহারে, শিক্ষার আলো যাদের এখনো ছুঁতে পারেনি, আমাদের ঐ সকল জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এর স্বপ্নের বাস্তবায়নের পক্ষে নিবেদিত প্রাণের একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করতে পারব।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সিনিয়র সাংবাদিক নিউজ গার্ডেন এর সম্পাদক মোঃ কামরুল হুদা। কামরুল হুদা তার বক্তব্য বলেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। নিশ্চয়ই আমরা প্রতিটি ভালো উদ্যোগের পাশে ছিলাম আগামীতেও থাকব। আমরা এই সংগঠনের সফলতা কামনা করছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাবেদ রকি। এসময় জাবেদ রকি তার বক্তব্যের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা বলতে গিয়ে বলেন বলিষ্ঠ কর্মনীতির মাধ্যমে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস এর সকল সদস্যদের সাথে নিয়ে নির্যাতিত সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে কাজ করার মানসিকতায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলাম।

    ৭১ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সুমন সেন বলেন আমরা সবাই মিলে একটি পরিবার। সুখ দুঃখে যেমন আমরা একসাথে থাকতে পারি এবং আমাদের পক্ষ হতে তৃণমূল পর্যায়ে সাহায্য পৌঁছে দিতে পারি এটাই আমি আশা করব প্রত্যেকের কাছে। পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ আজগর হোসেন বলেন দলমত নির্বিশেষে আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আর এই সংগঠনকে আমি অত্যন্ত ভালোবাসি কারণ দীর্ঘদিন থেকে আমরা একসাথে অনেকগুলো মানবিক কাজে অংশগ্রহণ করেছি।

    পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ১ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত বলেন কাজের মাধ্যমেই আমরা সমাজের দূর দশা ও দূর্ভোগরত মানুষকে সহায়তা পৌঁছে দিব এই সংগঠনের মাধ্যমে। সাংবাদিক কনোজ বলেন অতীতের মানবিক কাজ গুলো যেমন আমরা একসাথে করেছি, তেমনি ভবিষ্যতেও মানবিক কাজ গুলোতে অবশ্যই আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাব।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভয়েস এর সম্পাদক সাংবাদিক ফোরকান, জাতীয় পত্রিকা স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক শহিদুল ইসলাম, একুশের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার রিপোর্টার মোঃ সাকিল আহমেদ, সাংবাদিক উত্তম চক্রবর্তী, এছাড়াও সমাজ কর্মী মোঃ আরমান, মোঃ কাজিউল, আলম,মোঃ আমির , রাজু প্রমূখ।

  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৯ জুন) সকালে নড়াইল-যশোর-মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন। নিহত, সুমন শেখ যশোর বাঘারপাড়া ইন্দ্রা গ্রামের মো:রাশেদ শেখের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুমন শেখ ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন,সুমন শেখ। পরে স্থানীয লোকজন দেখতে পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থালে এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
    এ বিষয়ে,তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো:মনির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৩৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৩৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৩,৪৭০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ট্রাকযোগে অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে অদ্য ২৯ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৫.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২৪-৪৫৫৬ ট্রাক হতে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ শাহিন খান (২৭), পিতা-মৃত কফিল উদ্দিন, ২। মোঃ মেহেদী হাসান (২১), পিতা-মোঃ হারেজ উদ্দিন, সর্ব সাং-পূর্ব রামচন্দ্রপুর, সর্ব থানা-পাঁচবিবি, সর্ব জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিম কার্ড, নগদ ৭,৮৭৫/- টাকা এবং ০১টি ট্রাক জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

    উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী একটি গাভীর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মৃত গরুটির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ই জুন শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের করিম হাওলাদারের একটি গর্ভবতী গাভীকে কিছুদিন পূর্বে কুকুরের কামড় দিলে ২৮ জুন শুক্রবার রাতে মারা যায়। তখন তিনি পশ্চিম জয়শ্রী গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র, ভূলু কসাই ও তার পার্টনার আবু সাঈদ কসাইর কাছে নাম মাত্র মূল্যে গাভীর মালিকের কাছ থেকে চামড়া কিনে নিয়ে আসে।গরুর মালিক করিম হাওলাদার আরো জানান তখন কসাইরা মৃত গাভীটির দেহকে নিরাপদ স্থানে পুঁতে ফেলার কথা বলে ভ্যানে করে নিয়ে আসে।এর পর লোক মুখে শুনতে পাই ওই কসাইরা শনিবার ভোর রাতে গরুটির অংশে অংশে কেটে বিভিন্ন গরুর মাংসের দোকানে সাপ্লাই দিয়ে মোটা অংকে মাংস বিক্রি করে ফেলেছে।তখন বিষয়টি সাংবাদিক সহ উপজেলা প্রশাসনকে জানাই। মরা গরুর মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে, দুই কসাই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদেরকে জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেমায়েত মুন্সী কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অসৎ মন-মানসিকতার ব্যবসায়ীকে আগামীকাল থেকে এ বন্দরে ব্যবসা করতে দেওয়া যাবে না।
    যে সকল ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে খেলা করে তাহাদের এ বন্দরে ব্যবসা করার কোন অধিকার নাই। শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি বলেন, এ ধরনের অসৎ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

  • ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের জামতলা নামক স্থানে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ দুটি দল অংশ গ্রহণ করে।

    শুক্রবার (২৮জুন) বিকেলে চুড়খাই জামতলা যুবসমাজের উদ্যোগে বিলুপ্তপ্রায় জাতীয় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসেন কয়েকশত মানুষ।
    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সোহেল। খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ঈশাঁ খাঁন।

    হাডুডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল বলেন, যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে যুবসমাজকেই ভূমিকা রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষে মানুষে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা উচিত। যারা আয়োজন করবে তাদেরকে তিনি সার্বিক সহযোগীতারও আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান সোহেল।

    সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দীন আহমেদ নয়ন এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন পরিষদ মেম্বার ঈশাঁ খাঁন বলেন, হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না আর। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হাডুডুসহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

    খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এফসিএ ঢাকা হায়দার আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রেহেনা খাতুন,আগামী ইউপি নির্বাচনে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহফুজুর রহমান জুম্মন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোখলেছুর রহমান, আনসার বিডিবি ক্লাব চুড়খাই শাখার সভাপতি আইয়ুব আলী ছুতন,মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরে আলম,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,
    কর্মচারী শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুস্তম আলী, সৌদী প্রবাসী বাবুল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,গোলাম মোস্তফা,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, আকবর আলী ড্রাইভার, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া,মতিন মিয়া,শামসুল হকসহ
    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে খেলা শেষে প্রধান অতিথি ও উদ্বোধকসহ সকল অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।

  • আজ প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

    আজ প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

    নিরেন দাস,স্টাফ রিপোর্টার:

    প্রয়াত সিনিয়র প্রবীণ বিশিষ্ট সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। গত ২০২২-ইং সালে (২৯ শে জুন) বুধবার বিকেল ৪ টা ৪০ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    তিনি সনাতন ধর্মের হলেও দারিদ্র্যতার কারণে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি সেই ছাত্র জীবন থেকেই তিনি তৎকালীন সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের হাতে গোনা কয়েকটি পত্রিকায় তিনি লেখালেখি শুরু করেন। এমন বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘ ৫২ বছর সাংবাদিকতা করেন পাশাপাশি এবং দেশ ও জাতির জন্য সেইসময় সংগ্রাম, পূর্ব পাকিস্তানসহ এমন অসংখ্য পত্রিকায় লিখতেন। অবশেষে তিনি দারিদ্র্যতাকে হার মানিয়ে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় অবস্থান করেন এবং দেশের আইন সংবিধান লেখক ড. কামাল এর সহকারী হিসেবে তিনি ঢাকায় অবস্থান করেন। শুরু করেন আবারো লেখাপড়া পাশাপাশি সাংবাদিক নির্যাচনের মূল নেতৃত্বেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন এবং রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। সেইসময় জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তোলেন হয়ে উঠেন প্রতিবাদী কলম সৈনিক।

    এরপর ১৯৮৪-ইং সালে তিনি ঢাকা ত্যাগ করে রাজশাহীতে এসে জাতীয় চার নেতার সুযোগ্য সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন এর আশ্রয়ে রাজশাহীতে অবস্থান করেন এবং সেই সময় উত্তরাঞ্চলের একমাত্র আলোচিত পত্রিকা দৈনিক সোনার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন এবং পরে উপজেলা প্রতিনিধি এবং ঢাকা ট্রিবিয়ন পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি জয়পুরহাট জেলা গঠিত হওয়ার আগেই তিনি নিজ জন্মভূমি জয়পুরহাটের আক্কেলপুরে ১৯৮৪-ইং সালে স্থাপিত প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব স্থাপিত করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২২-ইং সালে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন।

    তার মৃত্যুর পর ইতিহাস যাচাই করে জানা যায় তিনি আগে ঢাকায় পড়ালেখার পাশাপাশি ১৯৬৯ সালে দৈনিক সংগ্রাম পত্রিকার নিজস্ব সংবাদদাতা,‘সাপ্তাহিক নতুন বাংলা পত্রিকার নিজস্ব সংবাদদাতা’সাপ্তাহিক জয়পুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক,দৈনিক দুর্জয় বাংলার পত্রিকার ব্যুরো প্রধান ও সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার পদে থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন।তাহার আরও অসংখ্য ইতিহাস রয়েছে যা আজও অজানা রয়েছে।

    যে ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তিনি সৃজনশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিকতার এক অগ্রদূত।

    এছাড়াও সামাজিক বৈষম্য, নিপীড়িত মানুষের পক্ষে তার কলম ছিলো সোচ্চার। সাংবাদিকতায় নিজের সৃজনশীলতা ও রুচিবোধের চর্চা বরাবরই অনুজদের আকর্ষণ করেছে। শুধু সাংবাদিকতায় নয় তিনি ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস।

    সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের ০৩ নম্বর ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাস এর দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই আজ সাংবাদিকতা পেশায় এসেছেন এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন।

    উল্লেখ্য, সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, রক্তচাপ কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ (শ.মে.ক.) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

    তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব,জাতীয় রিপোর্টার ক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব,প্রেসক্লাব বাংলাদেশ,সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি),বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ দেশ-বিদেশের গণমাধ্যম সংগঠনের পাশাপাশি দেশের জাতীয়, আঞ্চলিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার পক্ষথেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সব চেয়ে বড় বিষয় এই আজ ২৯ শে জুন তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী বড় পরিসরে উৎযাপন করা সম্ভব হয়নি। শুধু মাত্র ধর্মীয় রীতি অনুসারে স্বল্প পরিসরে পারিবারিক ভাবে করা হলেও -৪-৫ দিনের মধ্যে বড় পরিসরে মৃত্যুবার্ষিকী উৎযাপনের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ও পরিবার বর্গরা জানিয়েছেন।

    নিরেন দাস,জয়পুরহাট

  • বাগেরহাটে মোরেলগঞ্জে ডাক্তারদের চিকিৎসা পত্র চেক করে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা

    বাগেরহাটে মোরেলগঞ্জে ডাক্তারদের চিকিৎসা পত্র চেক করে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলারবিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সামনে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা কোন রোগী চিকিৎসক দেখিয়ে ফিরছেন তখনই তাকে ঘিরে ধরছেন তারা। রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে মোবাইল ফোনে ছবি তুলে নিচ্ছেন। অনুসন্ধানে দেখা গেছে, দিনভর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দখলে থাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ও চিকিৎসকদের চেম্বার। ওই হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই দৃশ্য দেখা যায়। ভিড় করে থাকা ওই লোকগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।এ ধরণের তৎপরতা দীর্ঘ দিন ধরে চলছে মোরেলগঞ্জ শহরের হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ও চিকিৎসকদের চেম্বারের সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। রোগীরা চেম্বার থেকে বের হলেই তাঁরা চিকিৎসকের ব্যবস্থাপত্রটি টেনে নিয়ে ছবি তুলতে থাকেন। একেকজন রোগীর ব্যবস্থাপত্র নেয়ার জন্য ১০-১২ জন প্রতিনিধি টানাটানি শুরু করেন। অনেক মুমূর্ষু রোগী এতে আরও অসুস্থ হয়ে যান। এনিয়ে রোগীর স্বজন ও ওষুধ কোম্পানীর প্রতিনিধির মধ্যে ঝগড়াও হয়।

    এমন দৃশ্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেও। কিছুক্ষণ পরপর দলবেঁধে এসে ভর্তি রোগীর চিকিৎসাপত্র যাচাইবাছাই করে দেখেন তাদের কোম্পানীর ঔষধের নাম আছে কিনা। নাম থাকলে ঔষধ সম্পর্কে কিছু বিজ্ঞাপনও দিয়ে যান তারা। অনেক রোগীই তাদের বেশভূষা দেখে চিকিৎসক মনে করে স্যার সম্বোধন করে রোগীর বিভিন্ন সমস্যার কথাও বলছেন তাদেরকে।

    বিভিণ্ন সূত্রে জানা যায়, ঔষুধ কোম্পানী ডাক্তারদের তাদের কোম্পানীর ঔষুধ লেখার জন্য বিভিন্ন ধরনের সুযোগ – সুবিধা দিয়ে থাকেন । সুবিধা সুমুহের মধ্যে রয়েছে – বিদেশ সফর , প্রতি মাসে মোটা অংকের টাকা, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের গাড়ি বহন খরচ , বাড়ির জন্য ফ্রীজ , কম্পিউটার , নিত্যদিনের বাজার করে দেয়া ইত্যাদি ।

    ঔষুধ কোম্পানীর লোকেরা ( রিপ্রেজেন্টিভরা ) ক্লিনিকের সামনে দাড়িয়ে থেকে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই – বাছাই করে সত্যতা নিশ্চিতের চেষ্টা করে ঔষুধগুলো ঠিক মতো লিখলো কিনা । বেশকিছু ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যেকটি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কয়েকটি ভাগে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ডাক্তারের চেম্বারে দায়িত্ব পালন করেন। সকাল সাড়ে আটটা থেকে আড়াইটা ও বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দুই শিফটে দায়িত্ব পালন করেন তারা। তাদের তোলা প্রেসক্রিপশনের ছবি দেখে কোম্পানিগুলো ওষুধের চাহিদা নির্ধারণ করে।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঔষুধ কোম্পানীর প্রতিনিধি জানান , আমাদের দায়িত্ব হচ্ছে ডাক্তাররা আমাদের কোম্পানীর চুক্তি অনুযায়ী রোগীদের ব্যবস্থাপনা পত্রে ঠিক মতো ঔষধগুলো লিখছে কি না যাচাই করা ? তাই বাধ্য হয়ে ডাক্তারের চেম্বার থেকে রোগিরা বের হলেই প্রেসক্রিপশন / ব্যবস্থাপনা পত্র দেখার চেষ্টা করি ।

    একাধিক ক্লিনিক মালিক জানান , একজন ডাক্তারের যা যা সুযোগ সুবিধা দেবার প্রয়োজন আমরা তাই দিয়ে থাকি । এর বিনিময়ে আমরা রোগীদের বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষা করার দায়িত্ব পাই । তারা আরো জানান , ঔষুধ কোম্পানীর মালিকরা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ডাক্তারদের মানসিকতা নষ্ট করে ফেলছে ।

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুধী সমাজ ডাক্তারদের এ ধরণের কাজ কর্মের প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

  • বোয়ালখালীতে ট্যাক্সিতে ২০০ লিটার মদ, একজন গ্রেপ্তার

    বোয়ালখালীতে ট্যাক্সিতে ২০০ লিটার মদ, একজন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি।।
    চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোট্যাক্সি থেকে ২০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খোরশেদ আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

    (২৯ জুন) শনিবার ভোর ৪টায় কানুনগোপাড়া-পটিয়া সড়কের মুকুন্দরামেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    খোরশেদ আলম (৪৫) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মইতলা ইউছুপ মাস্টার বাড়ির মৃত শামসুল আলমের ছেলে। ধারনা করা হচ্ছে চোলাই মদ গুলি
    ধলঘাট ইউনিয়নের মাদক সম্রাট জহির মল্লর হতে পারে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, সিএনজিচালিত ট্যাক্সিতে করে মদ নিয়ে যাওয়ার সময় খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গাড়ি ও মদ জব্দ করে মামলা দায়ের করা হয়েছে।

  • গোদাগাড়ীতে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিসিবিভিও, আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ ২৯ শে জুন, শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আলী মাজরুই রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী আরিফ ইথার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ, সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র মনিটরিং ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন।

    বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “স্বাস্থ্যসেবায় নৃতাত্তিক জনগণকে সচেতন করতে হবে, বরেন্দ্র অঞ্চলে পানি সংকটেও রক্ষাগোলা সংগঠন যেভাবে দাড়িয়েছিল এবার স্বাস্থ্যসেবাতেও মতবিনিময়ের মাধ্যমে দাড়াচ্ছে। রক্ষাগোলা সংগঠন স্বাস্থ্যসেবার কাজের পাশে দাড়ালে সবাই সচেতন হবে।”। প্রধান অতিথি মোঃ আলী মাজরুই রহমান বলেন, “উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাইজেশন করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেবার মান বাড়বে, স্বাস্থ্যসেবা নিতে কোন সমস্যা হলে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন”।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গ্রাহকের শত কোটি হাতিয়ে পালানো প্রাণনাথ দাস আটক

    গ্রাহকের শত কোটি হাতিয়ে পালানো প্রাণনাথ দাস আটক

    মো: আজিজুল ইসলাম ইমরান
    বাড়তি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় শত কোটি হাতিয়ে নিয়েও শেষ রক্ষা পেলেন না প্রগতি এনজিও পরিচালক প্রণনাথ দাস। পালিয়ে গিয়ে ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেই আজ শনিবার সকালে তার নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয়েছেন। এদিকে, বিক্ষুদ্ধ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার আশায় থানার সামনে ভিড় করছেন।
    জানা যায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাতক্ষীরা ও তার আশেপাশের জেলার সহজ সরল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর হাজার হাজার মানুষের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেয় শহরের কামালনগর এলাকার প্রগতি নামের স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক প্রানাথ দাস। শহরের পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে তার আলিশান বাড়ি। সেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু গত বছরের শেষ দিকে এসে গ্রাহকদের আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে প্রাণনাথ গড়িমোশি শুরু করেন এবং তিনি আতœগোপনে চলে যান। কোন উপায় না পেয়ে আমানত কারীদের কেউ কেউ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার পাননি। একপর্যায়ে গত বছরের ১৯ ডিসেম্বর শত শত গ্রাহক প্রগতি কার্যালয়ে এসে দেখেন অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে অফিসটি। তার বাড়িতেও তালা মারা অবস্থায় দেখতে পেয়ে গ্রহকদের চোখে মুখে হতাশার ছাপ নেমে আসে। গ্রহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভও করেন। এরই মধ্যে চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর সেখানে কয়েকমাস কারাভোগের পর দেশে ফিরে আজ সকালে সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার কিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে