Author: desk

  • নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা

    নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকার বাজেট ঘোষণা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামি অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসাবে ১৩ কোটি ৯১লাখ আটানব্বই হাজার দুইশত এগার টাকা উল্লেখ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (৩০জুন) দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, খন্দকার মাসুদ হাসান, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। এ সময় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা তাঁর আমলে বিগত প্রায় ৪ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে। বিশ^ব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

  • গোদাগাড়ীতে ঐতিহাসিক সান্তাল হুল দিবস পালন

    গোদাগাড়ীতে ঐতিহাসিক সান্তাল হুল দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : “যেখানে অধিকার বঞ্চনা সেখানেই হুল” স্লোগানকে সামনে রেখে গোদাগাড়ী উপজেলায় ঐতিহাসিক সান্তাল হুল দিবস পালন করা হয়েছে।

    রোববার সকালে উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি ও সিসিবিভিও’র যৌথ আয়োজনে এবং রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন সমূহের সহযোগিতায় রক্ষাগোলা সংগঠনের পাঁচ শতাধিক নৃতাত্বিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবস পালনের অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির নির্বাহী সদস্য হাসান মিল্লাত, সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির প্রতিনিধি মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, দিঘরী বাইসি প্রধান ও সুরশুনিপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মাঞ্জি হাড়াম সিষ্টি বারে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গোদাগাড়ী শাখার সভাপতি কৃষ্ণ কুমার সরকার, গড়ডাইং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেত্রী কাথারিনা হাঁসদা ও শাহানাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেত্রী ঝর্ণা লাকড়া।

    র‌্যালিটি রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও সান্তাল হুলের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনা করা হয়। সভার সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়।

    অতিথিবৃন্দ তাদের বক্তব্য ও আলোচনার মাধ্যমে হুল দিবসের মাহাত্ম্য ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে সারওয়ার-ই-কামাল বলেন, “সিসিবিভিও রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে নৃতাত্তি¡ক জনগণকে সংগঠিত করেছে। রক্ষাগোলা সংগঠনে মালিক তারা নিজেই, তারা নিজেই নিজেদের সংগঠন পরিচালনা করে, তাদের আর্থিক সিদ্ধান্ত তারা নিজেরাই গ্রহণ করে, সিসিবিভিও তাদের মাঝে কোন হস্তক্ষেপ করে না। স্থানীয় প্রশাসনের নজরে এই বিষয়টি আসা উচিত এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিসহ অন্যান্য দপ্তরের কমিটিতে রক্ষাগোলা সংগঠনের নেতৃত্বকে জায়গা দেওয়ার কথা বিবেচনায় আনার পরামর্শ দেন। ” ঐতিহাসিক সান্তাল হুল দিবস অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী ও সমাজ সংগঠক মানিক এক্কা। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধায়ন করেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ও সার্বিক সহযোগিতা করেন পরিবীক্ষণ ও আইটি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন ও সমাজ সংগঠকবৃন্দ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। রবিবার (৩০ জুন) সকালে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খানকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নড়াইল জেলার সদর থানার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খান এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ  পাইকগাছাবাসী

    ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

    হঠাৎ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে পাইকগাছা উপজেলাবাসী। তীব্র তাপদাহ আর ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের নাকাল হয়ে পড়েছে পাইকগাছার মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের লুকচুরির কারণে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। দুশ্চিন্তা বাড়ছে এইচএসসি পরীক্ষার্থীদের।জৈষ্ঠর শুরুতে তেতে উঠছে সূর্য। প্রচষ্ড গরম পড়েছে। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও তাপমাত্রা কমে না। আর সেই সাথে লোডশের্ড়িং ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে।পাইকগাছা শহরের এলাকার বাসিন্দা কবির হোসেন জানান,উপকূল এলাকায় তীব্র তাপদাহ চলছে, তার উপর ভয়াবহ লোডশেডিং শুরু হওয়ায় সাধারণ মানুষজন নাকাল হয়ে পড়েছেন। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষজন অসুস্থ্য হয়ে পড়ছে। তাছাড়া আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীরা ঠিকমত পড়াশুনা করতে পারছে না। এরফলে তাদের পরীক্ষাতে ক্ষতির সম্মুখিন হতে পারে।উপজেলার মটবাটি গ্রামের সলেমান সরদার বলেন, অসহনীয় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষজন অতিষ্ট হয়ে পড়েছে। গরমের যন্ত্রণায় মানুষজন রাতে ঘুমাতে পারছে না।ঘুমাতে না পারায় অধিক রাত পর্যন্ত মানুষজন রাস্তা ও খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছেন।প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার বলেন, গরমে শিশুদের ডায়রিয়া, টাইফয়েড, শরীরে ঘাম বসে নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ও প্রস্রাবে সংক্রমণ দেখা দিচ্ছে। এসব রোগ নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে রোগীরা। আমরা শিশুকে ঘরের বাইরে বের হতে না দেয়ার পরামর্শ দিচ্ছি অভিভাবকদের। সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও টাটকা খাবার খাওয়াতে ও ফ্যানের নিচে রাখতে বলছি।পাইকগাছা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ছিদ্দিকুর রহমান তালুকদার জানান, উপজেলায় নির্মিত লাইনের পরিমান ১৬০৫ কিলো মিটার।আর প্রায় ৮৭ হাজার গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ১৭ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ৭-৮ মেগওয়াট। ঘাটতি থাকছে ৯-১০ মেগাওয়াট। অর্ধেকেরও কম বিদ্যুতে পাওয়া যাচ্ছে। ফলে গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। যা থেকে পর্যায়ক্রমে লোডশেডিং করা হয়। তবে কবে নাগাত বিদ্যুত স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে না পারলেও খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে তিনি জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্ত্বার স্বীকৃতির দাবীতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

    পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্ত্বার স্বীকৃতির দাবীতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

    বিশেষ প্রতিনিধি

    পঞ্চদশ সংশোধনী বাতিল ও সংবিধানে সকল জাতিসত্ত্বার স্বীকৃতির দাবীতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার ( ৩০ ‘জুন) সকাল ১১টা থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বাবুড়া পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এর আয়োজক ছিল পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। গণসমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বাবুড়া পাড়া এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী গণসমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরুণ চাকমা, ইউপিডিফ প্রতিনিধি সুর মঙ্গল চাকমা, পিসিপি সভাপতি সুনীলময় চাকমা ও জনপ্রতিনিধি নীতি চাকমা প্রমুখ।

  • সুজানগরে দলিল লেখক সমিতির হানিফ সভাপতি, কালাম সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    সুজানগরে দলিল লেখক সমিতির হানিফ সভাপতি, কালাম সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    এম এ আলিম রিপনঃ উৎসবমুখর পরিবশে পাবনার সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আবু হানিফ সভাপতি, কালাম চৌধুরী সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে আবু হানিফ চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী আফছার আলী দোয়াত কলম প্রতীক নিয়ে পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে কালাম চৌধুরী ফ্যান প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী ইসমাইল হোসেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে ৬৩ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতমপ্রতিদ¦ন্দ্বী কামাল হোসেন ছাতা প্রতীক নিয়ে পান ২৫ ভোট। নির্বাচনে নির্বাচন কমশিনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক আব্দুল ওহাব। এদিকে নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় সুজানগর উপজেলা দলিল লেখক সমিতির নব নির্বাচিত সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক কালাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।

  • প্রথম দিনে পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত-৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

    প্রথম দিনে পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত-৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

    পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি ওবাইদুর রহমান। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬ কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ১৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১২৮ জন, অনুপস্থিত ছিল ৩৮ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৯০, অনুপস্থিত ২। অধ্যক্ষ উৎপল কুমার বাইন জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২২৪, অনুপস্থিত ৬। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৮, অনুপস্থিত ৩। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৫৫, অনুপস্থিত ৫। অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৪৬, অনুপস্থিত ২। অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৫, অনুপস্থিত ১৯। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • আশুলিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

    আশুলিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

    হেলাল শেখঃ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক যুবক মিথ্যা বিয়ের ঘটনা সাজিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ, এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে যুবকের একাধিক বিয়ের তথ্যও পেয়েছে পুলিশ।

    রোববার (৩০ জুন) সকালে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার কুমারখালীর থানার দূর্গাপুর গ্রামের হাসিবুল ইসলাম তারেক (২৩)। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তার বাবা আশরাফ আলী (৫০) ও মা হাসিনা বেগম (৪২) কে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

    ভুক্তভোগী শিক্ষার্থী (১৫) আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করে। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

    আশুলিয়া থানার মামলার এজাহার থেকে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সেই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারেক। গত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্পে শিক্ষার্থীর স্বাক্ষর নেয় তারেক। পরে তাকে জানায় যে বিয়ে হয়ে গেছে। পরে তারেকের বাবা-মা সেই শিক্ষার্থীর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার। মেয়ের মা বাসায় না থাকার সুযোগে তারেক প্রায়ই সেই বাসায় গিয়ে মেয়েকে ধর্ষণ করে আসছিল।

    পরে তারেকের গতিবিধি সন্দেহজনক হলে খোঁজ নিয়ে জানা যায় সে সেনাবাহিনীর কোন সদস্য নন। সর্বশেষ ২৮ জুন সেই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা তারেকের একাধিক বিয়ের কথা শুনেছি এবং দুটি বিয়ের প্রমাণ পেয়েছি। সেনা সদস্য পরিচয় দিয়েই এই অপরাধ করে আসছিল তারেক। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

  • সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে  নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের  কর্মবিরতি ও প্রতিবাদ সভা

    সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

    স্টাফ রিপোর্টারঃ
    সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে রবিবার (৩০জুন) ‘সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর নেতৃত্বে কর্মবিরতি ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

    কর্মসূচির মধ্যে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে কর্মকর্তা পরিষদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

    প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, সরকারি চাকরিতে বেতন তুলনামূলক কম হলেও সবাই সরকারি চাকরিতে আসেন। এই আশায় যে, যখন বয়স হয়ে যাবে, তখন আমার একটি আর্থিক নিরাপত্তা থাকবে। বয়স হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা কমে যায়। তখন একটি পরিবার চলবে এ পেনশনের টাকাতেই। এর উপর যেকোনো অন্যায় হস্তক্ষেপ আমরা কখনোই মানবো না।

    নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি মোকারেরম হোসেন মাসুম বলেন, আমাদের পেনশনের যে সুবিধা, তা থেকে আমাদের বঞ্চিত করতে আমলারা পায়তারা করছে। আমরা তাদের এই উদ্দেশ্য সফল করতে দিবো না। এতে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্বায়ত্বশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে চাইবে না, বিশ্ববিদ্যালয়ের কাঠামো ভেঙ্গে যাবে।

    তিনি বলেন, মানুষের সুবিধা দিনদিন বাড়ে। কিন্তু বর্তমান পেনশন স্কিমের আওতায় ১৫ বছরের মাঝে কেউ এককালীন টাকা পাবে না। এতে একজন সরকারি কর্মকর্তা অবসরের সময় নিরাপত্তাহীনতায় ভুগবে।

    আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, চলমান পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন একপ্রকার চক্রান্ত। দেশের গুটিকয়েক সুবিধাবাদী আমলা দ্বারা প্ররোচিত হয়ে এমন বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এটা আমরা মানি না। প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন নজরুল বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির
    নেতৃবৃন্দ।

    এসময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সহ সভাপতি রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদক এ কে এম আমিনুল হক , সাংগঠনিক সম্পাদক জাহিদুল হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আনসারী দপ্তর ও প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম রানা এবং সদস্য রাধেশ্যাম, এনামুল হক,দেলোয়ার হোসেন (স্বপন) আফরিন জাহান,ফাতেউল আলম (শিশির),নাসরিন সুলতানা, মছিউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরতা কর্মকর্তা কর্মচারীরা।

    উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে স্বায়ত্বশাসিত, স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী ১ জুলাইয়ের পর যারা যোগদান করবেন, তাদের জন্য সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামুলক।

  • প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার

    প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে প্রতিবেশীর খামখেয়ালীতে গৃহহীন একটি পরিবার। অল্পের জন্য পরিবারসহ প্রানে রক্ষা পেয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী মো. বাহাদুর নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি গ্রামের বাসিন্দা মো. বাহাদুরের বসতঘরের পাশেই প্রতিবেশী মো. খোকন হাওলাদারের বিশাল আকৃতির চাম্বল ও মেহেরগনি গাছ ছিল। যা ঘূর্ণিঝড় রেমালের কারণে তাদের বসতঘরের উপর পরে ঘরটি দুমড়েমুচড়ে যায়। ঝড়ের সময় তারা পরিস্থিতি খারাপ দেখে অন্য এক ঘরে আশ্রয় নেয়ায় প্রানে বেঁচে যায়।

    এ ব্যাপারে ভুক্তভোগী মো. বাহাদুর জানান, আমার প্রতিবেশী মো. খোকন হাওলাদারের কয়েকটি গাছ আমার বসতঘরের পাশেই ছিল। গাছগুলো বিশাল আকার হওয়ায় আমাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে গাছের ডালপালা কেটে দিতে বলেছিলাম তারা সেটা করেনি। তারা বরং উল্টো আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কথা বলতে থাকেন। এখন ঝড় রেমালের কারণে তাদের গাছ উপড়ে পরে আমার বসতঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বর্তমানে আমার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, তাদের লিখিত একটি অভিযোগ পেয়েছি বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।