Author: desk

  • নড়াইলে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে ৩০ হাজার

    নড়াইলে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কমে ৩০ হাজার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম্য সাালিসে এক নববধূর (১৯) ‘সম্ভ্রমের মূল্য’ প্রথমে ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা! পরে তা নেমে আসে ৩০ হাজারে। তারপরও অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় দুই দফায় গ্রাম্য সালিস হলেও একটি টাকাও দেওয়া হয়নি নববধূর পরিবারকে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামে ঘটে এ ঘটনা।
    অভিযুক্ত আহাদ মোল্যা (৩৫) উপজেলার চাঁচুড়ী গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন মোল্যার ছেলে ও অপর অভিযুক্ত রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০) একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে।

    লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জুন সকাল ১১টার দিকে উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন এক নববধূ। এ সময় ওই মৎস্য ঘেরে উপজেলার চাঁচুড়ী গ্রামের আহাদ মোল্যা ও একই গ্রামের রানা মুসাল্লী ওরফে ফেলা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্য ওই নববধূকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও ধর্ষণের চেষ্টা চালায়। সঙ্গে থাকা স্বর্ণালংকার, আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়।

    এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত আহাদ মোল্যা ও রানা মুসাল্লীকে অভিযুক্ত করে কালিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। তবে রহস্যজনক কারণে ঘটনার প্রায় ৯ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। এ বিষয়ে জানতে অভিযুক্ত আহাদ মোল্যা ও রানা মুসল্লির সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে, ঘটনার দুইদিন পর ২৪ জুন রাতে চাঁচুড়ী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা ফসিয়ার রহমান শেখের বাড়িতে প্রথম দফার গ্রাম্য সালিশে ১ লাখ ২৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এই গ্রাম্য সালিশে প্রতিপক্ষের সালিশদার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত আহাদ মোল্যার বড় ভাই প্রভাবশালী মো. আশরাফুল ইসলাম জরিমানার টাকার পরিমাণ বেশি হওয়ায় তা প্রত্যাখ্যান করেন।
    এ নিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুণরায় শনিবার (২৯ জুন) বিকেলে বিষয়টি মীমাংসা করতে কৃষ্ণপুর-ডহর চাঁচুড়ী সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকা সালিসে সাবেক চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাঁচুড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি নাজির হোসেন মোল্যা, কালিয়া উপজেলা সমাজ সেবা অফিসের কর্মরত ইউনিয়ন সমাজকর্মী ও স্থানীয় মাতব্বর হারুন অর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নববধূর ‘সম্ভ্রমের মূল্য’ পুণনির্ধারণ করেন ৩০ হাজার টাকা। কিন্তু ভুক্তভোগী নারীর পরিবার সালিসের এ রায় প্রত্যাখ্যান করেন। ফলে ২য় দফায় সালিস বৈঠক করেও বিষয়টি মীমাংসায় ব্যর্থ হন স্থানীয়রা।

    সালিস বৈঠকের আহব্বায়ক সাবেক চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ধর্ষণ চেষ্টার অভিযোগে সালিসের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি
    স্পর্শকাতর হওয়ায় গ্রামের ইজ্জতের কথা চিন্তা করে সামাজিকভাবে এলাকার লোকজন নিয়ে দুইবার সালিস-বিচার করেছি। প্রথমে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত পক্ষ মানেনি। বিধায় ২য় দফায় জরিমানা ৩০ হাজার টাকা পুণনির্ধারণ করা হয়েছে। এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত থেকে বিচার করেছেন বলে জানান তিনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ওই দিন খবর পেয়ে বিষয়টি থানার ওসিকে জানান তিনি। এরপর ঘটনার দুইদিন পর উভয়পক্ষ ঘটনাটি মিটিয়ে ফেলতে সালিসে বসেন স্থানীয় মাতব্বররা। অভিযুক্তের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত পক্ষ মানেনি। বিধায় ২য় দফায় শনিবার জরিমানা ৩০ হাজার টাকা পুণনির্ধারণ করা হয়েছে। আবার এটিও ভুক্তভোগী পরিবারের লোকজন মেনে না নেওয়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয়পক্ষের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব-ফ্যাসাদের সৃষ্টির আশঙ্কা রয়েছে।
    এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, চাঁচুড়ী বিল এলাকায় মৎস্য ঘেরে মারধর করে শ্লীলতাহানির ঘটনার বর্ণনা দিয়ে এক ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুইজনকে আসামি করে থানায় মামলা।

  • আশুলিয়ায় অপরিকল্পিত বাড়ি নির্মাণ-বাড়ির মালিকের গাফেলতিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    আশুলিয়ায় অপরিকল্পিত বাড়ি নির্মাণ-বাড়ির মালিকের গাফেলতিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া ডংলিয়ন গার্মেন্টসের পাশে সেফটি বিহীন অপরিকল্পিত নির্মাধীন ভবনের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু।

    স্থানীয়রা জানায়, ভবন নির্মাণের সময় দূর্ঘটনার পর এলাকাবাসী ওই আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন, ডাঃ বলেন, তিনি অনেক আগেই মারা গেছেন।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে ২য় তলার ছাদে রডের কাজ করার সময় ঝুকিপূর্ণ বৈদ্যুতিক তারে রড পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আব্দুস সালাম (৪০), নিহত ভিকটিম নিলফামারী জেলার নাটাপাড়া ডিমলা থানার কফিল উদ্দিনের ছেলে।

    তিনি চারালপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কুয়েত প্রবাসী বেলাল আহমেদের বাড়িতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানায়, বেলাল হোসেন নির্মাণাধীন ভবন কোন আইন না মেনে বা কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে ঝুকিপূর্ণ বিদ্যুৎতের হাই ভোল্টেজ তারের নিচে জোরপূর্বক কাজ করিয়ে আসছিলো এমন অবস্থায় এই ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন যে, বাড়ির মালিক বেলাল হোসেন ও ঠিকাদার রুবেল মিয়ার গাফিলতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।

    এ বিষয়ে বাড়ির মালিক বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
    খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    উক্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

  • কালীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালের চারা রোপন

    কালীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে রাস্তার ধারে তালের চারা রোপন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে তারের চারা রোপন করা হয়।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ” এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে ” এর সফল বাস্তবায়ন এবং সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে কাকিনা হতে তুষভান্ডার পর্যন্ত রাস্তার দুই ধারে পতিত জায়গায় তালের চারা রোপন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। যশোর হতে তালের চারা সংগ্রহ করে রাস্তার দুই ধারে রোপন করেছি। এটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপন করা হবে।

    রাস্তায় তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দাস রায় বাবুল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, ও সাংবাদিক সহ আরো অনেকে। 

    কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, বলেন সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বজ্রপাত প্রতিরোধে সকলে বাড়ির আশে পাশে তালের চারা রোপন করি এবং চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তায় কৃষি অফিসের পক্ষ হতে রোপন করা হবে। 

    হাসমত উল্লাহ ।

  • সুন্দরগঞ্জে দিনব্যাপী কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ

    সুন্দরগঞ্জে দিনব্যাপী কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দিনব্যাপী কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা(GAP) সার্টিফিকেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা অতিরিক্ত উপপরিচালক(পিপি)  রাজেন্দ্র নাথ রায়, জেলা মুখ্য প্রশিক্ষক মাহবুবুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী অফিসার(উদ্ভিদ সংরক্ষণ) সাদেক হোসেন প্রমূখ। ২ ব্যাচে মোট ৫০ জন প্রশিক্ষর্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। পরে প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

  • জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা 

    জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা 

    মো:হামিদার রহমান 
    নীলফামারী জেলা প্রতিনিধি

    নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২৪ –  ২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা। রবিবার  পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা  উপলক্ষে  আয়োজিত আলোচনা সভা পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ  অধ্যাপক গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার, সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক  আব্দুল গফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক  সারোয়ার হোসেন সাদের, কাউন্সিলর রনজিৎ কুমার রায়,

    সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা  আশরাফুজ্জামান, সহ কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

    পরে আলোচনা সভা শেষে পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য   ২০২৪ – ২৫ অর্থ বছরের ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

  • তারাকান্দায় জুয়াড়ি ও মাদককারবারি সহ  গ্রেফতার-৬

    তারাকান্দায় জুয়াড়ি ও মাদককারবারি সহ গ্রেফতার-৬

    আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫জুয়াড়ি ও ১ মাদককারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

    রবিবার (৩০জুন) তারাকান্দা থানার বিভিন্ন এলাকায়
    অভিযান চালিয়ে তাদেরকে নগদ টাকা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করা হয়।

    তারাকান্দা থানা সুত্রে জানা গেছে-তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে এস.আই আজিজ, শামিম, এএসআই সুজন, নজরুল, আরমান সংগীয় ফোর্স সহ পৃথক অভিযানে ৩০০ গ্রাম গাজা সহ একজন এবং জুয়া খেলার সময় হাতেনাতে ০৫ জন জুয়ারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকমতদের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

    তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী জানান-তারাকান্দা থানার মামলা নং-১৯(০৬)২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এর ৩৬(১) এর সারণির ১৯ (ক) এর এজাহারনামীয় আসামী ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের আব্দুল আজিত এর পুত্র মোঃ হানিফ (২৫), বেশ কিছুদিন যাবৎ তারাকান্দা সহ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তারাকান্দায় মাদক সরবরাহকালে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর দিকে একই দিনে তারাকান্দা থানার অধর্তব্য মামলা নং-৪৭, তাং-৩০/০৬/২০২৪ ইং, ধারা-১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারা এর আসামী উপজেলার বকশীমুল এলাকার জাবেদ আলীর পুত্র মো: শামছুদ্দিন (৬০),ইউছুফ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), ধলির কান্দা এলাকার মৃত আনির উদ্দীনের পুত্র মো: হযরত আলী (৫৫), আব্দুল মোতালেব এর পুত্র মো: আজিজুল হক (৪৮) মাসকান্দা এলাকার মৃত হুসেন আলীর পুত্র মো: আবুল বাশার (৫৫)কে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আসামীগনদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি জানান- তারাকান্দা থানা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কোন অপরাধ নির্মুলে পুলিশ কোন অপরাধীকে ছাড় দিবেনা।আমাদের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন ওসি ওয়াজেদ আলী।

  • সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সাংবাদিক ও সংগঠন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান

    সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সাংবাদিক ও সংগঠন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান

    স্টাফ রিপোর্টার :

    সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ, সোচ্চার থাকার আহবান জানানো হয়েছে। দাবিটি বাস্তবায়নে সাংবাদিক সমাজকে আওয়াজ তোলারও আহবান জানিয়েছে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের তিন মাসের আল্টিমেটাম আজ ৩০ জুন ২০২৪ তারিখ থেকে কাউন্টডাউন শুরু হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এই ৩ মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।

    ইতিমধ্যে দেশের বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম মালিক পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নের জন্য একাত্মতা প্রকাশ করেছেন।

    গত শনিবার ২৯ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যা চেষ্টার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ দাবি তুলে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম দেওয়া হয়।

    আগামী ৩ মাসের মধ্যে মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করে দেশের সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে বিএমএসএফ’র পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর রবিবার দুুপুরে ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নের দাবিতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে জোড়ালো দাবি তোলার আহবান জানন।

    তিনি বলেন, দেশ স্বাধীনের ৫৩ বছরে হাজারো আইন পাস করা হলেও সাংবাদিক সুরক্ষায় আইনের ব্যাপারে কোন সরকার চিন্তা করেনি। রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকদের নিরাপদে কাজ করার সুযোগ দিতে হবে। পেশাগত নিরাপত্তাহীনতার কারনে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বহু সাংবাদিক পেশা ছেড়ে চলে গেছে। এভাবে চলতে থাকলে পেশাটি দূর্বল হয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম বিলুপ্ত হয়ে গেলে দেশটিকে দূর্ণীতিবাজরা গিলে ফেলবে।

    আমরা আশা করছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সাংবাদিক বান্ধব নেত্রী তাঁর হস্তক্ষেপে সাংবাদিকদের দীর্ঘদিনের যৌক্তিক এ দাবিটি অবশ্যই পূরণ করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হবেন।

  • নড়াইলে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, প্রতারক কারাগারে

    নড়াইলে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, প্রতারক কারাগারে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে প্রতারণা মামলায় সেলিম আজাদ (৩৫) নামে এক প্রতারককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ।

    রোববার দুপুরে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রতারক সেলিম আজাদ উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী জামিন নামুঞ্জর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

    বাদী পক্ষের আইনজীবী মো: ওয়াহিদুজ্জামান জুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রতারক সেলিম আজাদ মাগুরা জেলার সংকোচ খালী এলাকার আক্তার বিশ্বাসের ছেলে।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার হেচলাগাতী এলাকার মবকুল শেখের ছেলে পলাশ শেখকে সৌদি আরবের একটি কম্পানিতে ৬০ হাজার টাকা বেতনে চাকুরি দিয়ে দেওয়ার কথা বলে ৮ লক্ষ টাকা দাবি করে প্রতারক সেলিম। সেলিম বলে প্রথমে ৬ লাখ টাকা দিতে হবে বাকি টাকা ভিসা আসিলে ফ্লাইট এর সময় দিতে হবে। তখন সেলিমকে বিশ্বাস করে পলাশ সেলিমকে ৬ লাখ টাকা প্রদান করে। প্রতারক সেলীম তার নিজ নামীও ১০০ টাকার ৩ টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এ একটি লিখিত দেয় যে সৌদি আরবে না পাঠাতে পারিলে পলাশকে ৬ লাখ টাকা ফেরত দিবে নাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারিবে। তখন সেলীম জানায় আগামি ২ মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে। এই বলে প্রতারক সেলীম টাকা নিয়া চলে যায়। পরে দুই মাস হলেও ভিসা আর আসেনি আজ আসবে কাল আসবে বলে ঘুরাতে থাকে। পরে সেলীমকে ভিসার কথা বললে সেলীম ঘুরাইতেই থাকে। পরে তার কাছে পাওনা ৬ লক্ষ টাকা চাইতে গেলে প্রতারক সেলীম টাকা নেওয়ার কথা অস্বীকার করে। ও পলাশকে খুন ও মারত্মক জখম করবে বলে হুমকি প্রদান করেন। পরে পলাশ শেখ বাদী হয়ে এপ্রিল মাসের ২৪ তারিখে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রতারণা মামলা দায়ের করেন।

    মামলার বাদী পক্ষের আইনজীবী মো: ওয়াহিদুজ্জামান জুলু বলেন, প্রতারণা মামলায় সেলিম আজাদ উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক নামুঞ্জর করে প্রতারককে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।#

  • জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জামালপুরের এডিসি সাইফুল

    জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জামালপুরের এডিসি সাইফুল

    স্টাফ রিপোর্টারঃ
    জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় এ বছর জামালপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. সাইফুল ইসলাম জেলা পর্যায়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

    প্রশাসন ক্যাডারের ৩১তম বিসিএস ব্যাচের দক্ষ ও মেধাবী এই কর্মকর্তা তার বর্তমান কর্মস্থল জামালপুর জেলা প্রশাসনে গত ২০২৩ সালের ২৮ শে জানুয়ারি যোগদান করে পহেলা ফেব্রুয়ারী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসাবে দায়িত্ব গ্রহণ করে গত প্রায় দেড় বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তার দক্ষতা কাজে লাগিয়ে সুনাম অর্জন করেছেন।

    দায়িত্ব পালন করতে গিয়ে জেলাব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এনেছেন।

    জামালপুর জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় এখন অধিগ্রহণ করা জমির মালিক ছাড়া অন্য কোনো মধ্যস্বত্বভোগীর স্থান সেখানে আর নেই। দালালদেরও রমরমা কারবারও নেই।

    জামালপুর জেলা প্রশাসক মো: শফিউর রহমান
    অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, ‘পুরস্কারপ্রাপ্ত সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন।এজন্য তাঁদেরকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান তিনি।

    শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মো: শফিউর রহমান এর হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করার পর সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম বলেন-এই পুরস্কার কর্মজীবনে সততার সাথে দেশপ্রেম নিয়ে সেবা প্রদানের দায়বদ্ধতা বাড়িয়ে দিতে আরো বেশী অনুপ্রেরণা যোগাবে।

  • পানছড়ির প্রত্যন্ত শনখোলা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন ও ডেকোরেশন সামগ্রী বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন

    পানছড়ির প্রত্যন্ত শনখোলা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন ও ডেকোরেশন সামগ্রী বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন

    মিঠুন সাহা,বিশেষ প্রতিনিধি

    খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউপিতে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ৩ বিজিবি লোগাং জোন এর পক্ষ থেকে ডেকোরেশন সামগ্রী এবং মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করেন লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।

    রবিবার (৩০ জুন) বিকাল ৪টার সময় লোগাং জোন এর দায়িত্বপূর্ণ এলাকার অধীনস্থ শনখোলা পাড়ার সংলগ্ন হেলিপ্যাড নামক স্থানে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী নারী ও শিশুসহ জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

    শনখোলা পাড়ার স্থানীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে বসবাসকারী জনসাধারণ কর্তৃক বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করার জন্য ১০০টি চেয়ার , ১০টি টেবিল এবং ৯৩টি প্লেটসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী বিতরণ করা হয়।

    এতে এলাকার জনসাধারনের পক্ষ থেকে ডেকোরেশন সামগ্রী গ্রহণ করেন এলাকার মেম্বার সতীশ চাকমা এবং কারবারী কুকুমনি চাকমা।

    এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

    এই সব সহযোগিতা পেয়ে বিজিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী, মেম্বার ও কার্বারী।