Author: desk

  • বৃক্ষরোপণে ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের ব্যাপক সাফল্য

    বৃক্ষরোপণে ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমানের ব্যাপক সাফল্য

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের সিধাতৈল মৌজা, এটি নওগাঁ জেলার অন্তর্গত। এই মৌজার কিছু অংশের জমি চৈত্র মাসে ফেটে চৌচির হয়। যেকোনো ফসল চাষে কৃষকরাও বেসামাল হয়ে যান। কিন্তু সেখানে বৃক্ষ চারা রোপন করে অসাধ্য সাধন করেছেন ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমান। মিধাতৈল মৌজার চৌচির মাঠে ২০২১-২২ সনে বৃক্ষ চারা রোপণ করে নজির সৃষ্টি করেছেন এই কর্মকর্তা। বর্তমানে এই বৃক্ষ চারার উচ্চতা ১৫ থেকে ২০ ফিট, কোথাও কোথাও আরো বেশি। কিছু কিছু চারা অবিশ্বাস্য রকম মোটা হয়ে নিচের অংশ গাছের মতোই লাগে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় ৩০হেক্টর এর অংশ এর অংশ ২০ হেক্টর জমিতে বনায়ন সৃজন ও ১০০ জন স্থানীয় উপকারভোগীর সঙ্গে বন বিভাগ চুক্তিবদ্ধ হয়। ১০ বছর মেয়াদী এই বনায়নের মেয়াদ শেষ হলে বিধি মোতাবেক গাছ কর্তন শেষে উপকার ভোগীরা পাবেন তাদের লভ্যাংশের অর্থ। এই বনয়নের ফলে পতীত জমি সর্বসাধারণের জবর দখলের আওতা থেকে যেমন মুক্ত থাকবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অপরদিকে উপকারভোগীরা পাবেন এখান থেকে মোটা অংকের আর্থিক লভ্যাংশ। যা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ ও সংসারের বড় কোন উন্নয়নে কাজে লাগাতে পারবেন। একজন উপকারভোগী সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ” যেখানে বনায়ন করা হয়েছে সেই জমিতে বর্ষাকালে ৮ থেকে ১০ ফুট পানি থাকে এবং খরা মৌসুমে বাগান এলাকায় মাটি ফেটে চৌচির হয়ে থাকে। গাছ রোপনের ফলে পরিবেশের উপকার হয়েছে, উপকারভোগীরা গাছ বিক্রি থেকে টাকা পেলে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবে, এবং এই জায়গাটি পতিত পড়ে থাকলে বে-দখল হওয়ার সম্ভাবনা ছিল। চৌচির এই জমিতে গাছ রোপনের ফলে সরকারের লক্ষ্যমাত্রাও অর্জন হচ্ছে। বনবিট কর্মকর্তা আনিসুর রহমান একজন দক্ষ অফিসার, তাকে পুরস্কৃত করা উচিত।” তবে রোপিত এই চারা গাছ পরিণত করতে বনবিট কর্মকর্তাকে ব্যাপক পরিশ্রম করতে হয়। একদিকে অতিরিক্ত পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি, আরেক দিকে প্রচন্ড খরায় গাছ মরার ঝুঁকি। স্থানীয়ভাবে পুরো খরা মৌসুম পানি সেচের ব্যবস্থা করে গাছের শারীরিক বৃদ্ধিতে নিজের শরীরের প্রচণ্ড ঘাম ঝরিয়েছেন বন বিট কর্মকর্তা আনিসুর রহমান। বনায়ন সৃজন সম্পর্কে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, ” রাজশাহী বিভাগে বন বিভাগের সরকারি জায়গা অত্যন্ত কম, তাই আমরা সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন দপ্তরের জায়গাতে বিধি মোতাবেক বনায়ন করে উপকারভোগী সৃজন করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাছ রোপনে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় পাশাপাশি সামাজিক বনায়নে উপকারভোগী মনোনীত করার ফলে নির্দিষ্ট সময়ে গাছ কর্তনের লভ্যাংশ পাওয়ায় উপকার ভোগীদের আর্থ- সামাজিক উন্নয়নে ব্যাপক কাজে লাগে। ”

    আবুল বয়ান ধামইরহাট নওগাঁ প্রতিনিধি ।

  • উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তামাক ও ধূমপানের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো এবং আইনের ধারা ও শাস্তির বিধান উপস্থাপন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোরশেদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরুল আলম বখতিয়ার,শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, শোলক ইউপি চেয়ারম্যান ডাক্তার আব্দুল হালিম,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এসময় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন এবং তামাক বিরোধী প্রচারণা বেগবান করতে বিভিন্ন পরামর্শ দেন।

  • ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ

    ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝালকাঠিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুন অর রশিদ।
    বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয়।মহিলাদল নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,  প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়েদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব  এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) এডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক জেড আই কামাল,
    জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আজাদুর রহমান খান,মহিলাদল সাধারন সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজা, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, কৃষকদল সভাপতি তকদির হোসেন, তাতি দলের আহ্বায়ক বাচ্চু হাসান খান, মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু। এসময়ে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল কবির রানা, তারেকুর রহমান, নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেদায়েত উল ইসলাম সোহেল সহ সকল উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ। এসময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবী জানিয়েছেন।

  • শার্শায় বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

    শার্শায় বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার আমলাই গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    সাইফুল ইসলাম উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের মেম্বর।বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিন এ জরিমানা আদায় করেন।

    ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন লোকসমাজকে জানান, উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তরের মাঠে মাছের ঘের থেকে মেম্বর সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলো।

    এই বালু উত্তোলনের ফলে আসপাশের ফসলি জমি গুলো হুমকির মুখে পড়ছে এমন খবরে সেখনে অভিযান পরিচালনা করে ইউপি সদস্য সাইফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার জরিমানা আদায় করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন আরো জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানা এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

    ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নির্দেশনায় ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম
    অদ্য ০৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ এএসআই (নিঃ) কাজী মোঃ ইউনুছ মিঞা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৬(ছয়) মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮), পিতা-মৃত তৈয়বুর রহমান, নিউমুরিং জাহানারা মেডিকেল, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আসামী’কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

    মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

    হেলাল শেখঃ সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    বুধবার সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ নানা দাবিতে ঢাকা সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

    বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কে নেমে আসেন কয়েক হাজার শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    পরে বিকেল ৫টার দিকে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় আন্দোলনকারীদের বাধা মুখে পড়েন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।‌ এ সময় বিকল্প পথে গাড়ি নিয়ে রওনা হয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাভারে যান তিনি।

    এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেইট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    উক্ত বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম সায়েদ গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে ফিরে যাওয়ার পর বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

  • পেশাগত সততা ও দক্ষতায় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাদরাসা অধিদপ্তরের ডিডি জাকির হোসেন

    পেশাগত সততা ও দক্ষতায় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাদরাসা অধিদপ্তরের ডিডি জাকির হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের ও সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণের জন্য ‍শুদ্ধাচার ‍পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন। তিনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত কর্মকর্তা হিসাবে এই পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনসহ মোট তিনজন শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

    রবিবার (৩০ জুন)মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে ২০২৩-২৪ অর্থবছরে তাদের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে সুত্র জানিয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে মোঃ জাকির হোসেন এই পুরস্কার পেয়েছেন। তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন ৩১ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

    মোঃ জাকির হোসাইন ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের আরও দুইজন এই শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষকগণের শিখন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্ৰকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ হানিফ উদ্দীন। ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এই পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোঃ রিপন মিয়া।

    নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।

    শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১ এর ৩.২ নং নীতি অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ “শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪” প্রদান করা হয়।

    রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২১) প্রকাশিত হয়।

  • অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা

    অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা

    মোঃ রকিবুল মিনা
    বাগেরহাট সদর প্রতিনিধি।

    পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই) বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

    সমিতির প্রধান কার্যালয়সহ ১০টি জোনাল ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন।

    এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শহিদুল ইসলাম, এজিএম সিফাতুল্লাহ, পারভেজ আলম, রিপন বিশ্বাস, লাইন টেকনিশয়ান রাজীব রায়, রাজু আহম্মেদ, শারমিন কেয়া প্রমুখ।

    বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই’। একই দেশে দুই আইন থাকতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতি সমূহে শোষন, নির্যাতন, নিপীড়ন অব্যহত রেখেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

  • সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক কাদের পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

    সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক কাদের পটিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

    পটিয়া প্রতিনিধি।।
    চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপÍ করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যান সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরি সদস্য কাউছার আলম (দৈনিক কালেরকন্ঠ), গিয়াস উদ্দিন  (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পন), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।
    নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দূর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। যা আগামীতেও ধরে রাখা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

  • পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

     

    পুঠিয়া (রাজশাহী):প্রতিনিধিঃ পুঠিয়ায় মাছবাহী ট্রা কের চাকায় পিষ্ট হয়ে নাসিম আলী (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী মৃত্যুহয়েছে।

    এ ঘটনারপর স্থানীয় লোকজন মাছসহ ট্রাকটি আটক করেছে।

    মঙ্গলবার দুপুরে পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে এই র্দুঘটনা ঘটে। নিহত নাসিম ধোকড়াকুল এলাকার মকসেদ আলীর ছেলে।

    প্রত্যক্ষর্দশীরা জানান, নিহত নাসিমের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। সে বাড়ী থেকে মোটরসাইকেলে দোকানে আসার সময় ধোকড়াকুল বাজারে আসলে তাহের পুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।

    এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে রেখেছিল, পরে তাদের থানায় নিয়ে এসেছি।

    মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। #

    মাজেদুর রহমান( মাজদার) 

    পুঠিয়া রাজশাহী।