Author: desk

  • বরগুনার তালতলীতে প্রভাবশালীদের দখলে থাকা বন্দোবস্তকৃত জমি বুঝে পেয়েছে তাপবিদুৎ কেন্দ্র

    বরগুনার তালতলীতে প্রভাবশালীদের দখলে থাকা বন্দোবস্তকৃত জমি বুঝে পেয়েছে তাপবিদুৎ কেন্দ্র

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ৩০৭ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি. কে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে এই খাস জমি স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিলো।

    বৃহস্পতিবার(০৪ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ১ নং খাস খতিয়ানের বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেন।

    জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় ২০১৮ সালের জুনের দিকে ৩০৭ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাঝেই সরকারী খাস জমি ভূয়া বন্দোবস্ত দেখিয়ে স্থানীয় প্রভাবশালীরা দখল করে রাখেন। ৪১ নং ছোট নিশানবাড়িয়ার মৌজার ১ নং খাসখতিয়ান ভুক্ত অকৃষি বানিজ্যিক শ্রেণীর ছয়টি দাগের ৩২০.৯৭ একর থেকে ১৫৭.২৯ একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পাওয়ার জন্য ২০২০সালের দিকে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি.(বিইপিসিএল) ভূমি মন্ত্রনালয়ে আবেদন করেন। গতবছরের আগস্ট মাসের শেষ দিকে ঐ ছয়টি দাগ থেকে শর্ত সাপেক্ষে ১৫৭.২৯ একর জমি বিইপিসিএল কে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়। ঐ বন্দোবস্তের জমি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় ভূমি মন্ত্রনালয়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি জেলা প্রশাসন সরেজমিনে গিয়ে বুঝিয়ে দেন বিইপিসিএল কে। ঐ জমি যাতে কেউ পুনঃদখল করতে না পারে সেজন্য জমি মেপে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। ইতোমধ্যে ২০২৩ সালের ডিসেম্বর মাস হতে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, দখলে থাকা বন্দোবস্তকৃত জমি ভূমি মন্ত্রনালয় থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রকে বুঝিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি. কে ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • মোংলায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মোংলায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    বায়জিদ হোসেন,

    দেশের দর্শকনন্দিত ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে। এনটিভির এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে বুধবার সকালে মোংলা প্রেস ক্লাবে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’র সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, জামাল হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম সোহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন, সাংবাদিক আবুল হাসান, নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম দুলু, সোহাগ মোল্লা, এনামুল হক, শফিকুল ইসলাম শান্ত, ইস্পাহার গোলদার,
    হাফিজুর রহমান, ওমর ফারুক, মাসুদ রেজা, মোঃ হাসান, দৈনিক ভয়েজ অব টাইগারের মোংলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক, ইদ্রিস ইমন ও । এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    র‍্যালী ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি আবু তাহের হাওলাদার। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এনটিভির ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন, শুরু থেকেই সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রেখে আসছে এনটিভি। ফলে সকলের কাছে বিশ্বস্ততা ও জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি। সংবাদ ছাড়াও অনুষ্ঠান, সমসাময়িক বিভিন্ন অনুষ্ঠানের মান বজায় রাখার প্রশংসা করেন বক্তারা। তারা ‘সময়ের সাথে আগামী পথে’ স্লোগানটি তুলে ধরে ভবিষ্যতে এনটিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
    নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে এনটিভি সকলের কাছে বিশ্বস্ততা এবং জনপ্রিয় অর্জন করেছে। ভবিষ্যতেও এনটিভি তার অর্জিত সুনামের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে সেই প্রত্যাশা রাখেন বক্তারা।

  • মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের চারা বিতরণ

    মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের চারা বিতরণ

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখার সকল সদস্যদের মাঝে ৪জুলাই ২৪ বৃহস্পতিবার নানান জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

    সারাদেশের ন্যায় মহালছড়িতে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি জোনের আওতাধীন খাগড়াছড়ি জেলার মহালছড়ি শাখার সদস্যদের মাঝে পরিবেশ বান্ধব চারা বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জোনাল অডিট অফিসার মোঃ মিজানুর রহমান মোল্লা।

    চলতি বছরে গ্রামীণ ব্যাংকের গাছের চারা লাগানোর অংশ হিসেবে চারা বিতরণের সময়ে খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন, কেন্দ্র ব্যবস্থাপক পূর্নিমা চাকমা, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ কালাম সওদাগর, কর্মচারী মোঃ সাইফুল ইসলাম এবং উক্ত কেন্দ্রের সম্মানিত গ্রাহক সদস্যগণ উপস্থিত ছিলেন।

    বিতরণ কালে উপস্থিত সদস্যদের মাঝে প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। গ্রামীণ ব্যাংক, দারিদ্র বিমোচনে সক্রিয় ভুমিকা রেখে, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রহণী ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে।

    এসময়ে মহালছড়ি উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের কর্ম পরিকল্পনায় সারাদেশে ৩০কোটি চারা রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় মহালছড়ির প্রতিটি কেন্দ্রের সকল সদস্যদের মাঝে চারা বিতরণ করা হবে।

  • পুঠিয়ায় স্বামীর  ছুরি আঘাতে  স্ত্রীকে  গুরুতর জখম

    পুঠিয়ায় স্বামীর  ছুরি আঘাতে  স্ত্রীকে গুরুতর জখম

    পুঠিয়া, (রাজশাহী) উপজেলা প্রতিনিধি ঃ

    পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের অন্তর্গত ঝলমলিয়া গ্রামস্থ জৈনক মোঃ মিঠন সরকার জিয়া  (৪২),পিতাঃ মোঃ জুবায়ের রহমান,সাং ঝলমলিয়া,থানাঃ পুঠিয়া, জেলাঃ রাজশাহী এর স্ত্রী মোসাঃ মাহফুজা বেগম (৩৮) এর সাথে দীর্ঘদিন যাবত পরকিয়া সংক্রান্তে পারিবারিক ঝগড়া ঝামেলা হয়ে আসছে এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/০৭/২০২৪ ইং  সময় অনুমান ১৯:০০ ঘটিকার সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মিঠন সরকার জিয়া তার স্ত্রী মোসাঃ মাহফুজা বেগম (৩৮) কে একটি মাঝারী সাইজের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করলে ভিকটিমদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামী মোঃ মিঠন সরকার জিয়া কে রুমে আটক  করে ভিকটিম মোসাঃ মাহফুজা বেগম কে  দ্রæত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    পরবর্তীতে দ্রুত পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামী মোঃ মিঠন সরকার জিয়া কে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। # 

    মাজেদুর রহমান (মাজদার) 

    পুঠিয়া,রাজশাহী 

  • সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা

    সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারের মাঝে নগদ অর্থের চেক ও গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকার চেক ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদার স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো.আব্দুল ওহাব, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা । এ সময় তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, সুজানগর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে নগদ তিন হাজার টাকার চেক ও এক বান্ডিল করে এ ঢেউটিন বিতরণ করা হয়

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সাগরকান্দি এতিমখানায় ২ লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ

    সাগরকান্দি এতিমখানায় ২ লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার অত্র প্রতিষ্ঠানের প্রধানের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের এ অর্থের চেক তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান জানান, বেসরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানায় এতিম শিশুদের লালন পালনের বেসরকারীভাবে এতিমখানাগুলো পরিচালনা করে আসছে। আর এতিমখানাগুলো সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন সময় সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হয়,যা ক্যাপিটেশন গ্রান্ড নামে পরিচিত। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড বরাদ্দ সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। এরই অংশ হিসেবে সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের এ চেক বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট

    নড়াইলের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা সহ ৮ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৩ জুলাই (বুধবার) রাত আড়াই টার দিকে নলামারা গ্রামের মফিজ চৌধুরীর বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মফিজ ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ৩,৫১,০০০/=(তিন লক্ষ একান্ন হাজার) টাকা, একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
    এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি মফিজের বাড়ি রাতে ডাকাতি হয়েছে।সে কৃষি কাজ করে কিছু সম্পদ বানিয়েছে এবং তার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা সংগ্রহ করেছিল ডাকাতেরা সবকিছু লুট করে তাকে সর্বশান্ত করে দিয়েছে।
    এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ঝিনাইদহে বিএনপির খালেদা মুক্তি সমাবেশে নিতাই রায় চৌধূরী

    ঝিনাইদহে বিএনপির খালেদা মুক্তি সমাবেশে নিতাই রায় চৌধূরী

    ঝিনাইদহ প্রতিনিধি
    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী বলেছেন, আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা দর্নীতিবাজ সরকার। শুধু সরকার প্রধানই নয়, তার মন্ত্রীসভার সব সদস্যই লুটেরা-দুর্নীতিবাজ। আর শেখ হাসিনা হচ্ছেন এই ৩৪ চোরের সরকার প্রধান। নিতাই রায় চৌধুরী আজ বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম। বৃষ্টি ও দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন। নিতাই রায় চৌধূরী আরো বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার, অন্যায় ও অবৈধ ভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে পুলিশ প্রধান বেনজির আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন। নিতাই রায় অভিযোগ করেন, শেখ হাসিনা এই মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছেন। তিনি এই বাহিনীগুলো এভাবেই সাজিয়েছেন। এ করণেই প্রতি মহুর্তে গনতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে প্রতিমুহুর্তে পদপিষ্ট করা হচ্ছে, যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে না পারি। তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগত ভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়া যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোন বিকল্প নেই। আর একরণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। তাই সময় থাকতে দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের জেগে উঠতে হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • সুজানগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

    সুজানগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুলাই ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে সুজানগর পৌরসভা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা। অনুষ্ঠানে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার, শহিদুল ইসলাম দায়েন, আব্দুল আলিম যতিন, মজিবর রহমান,সাইদুর রহমান সাইদ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন দেলোয়ার হোসেন,সবুজ, শাহীন ও তুহিন। ধারাভাষ্যকার ছিলেন মোতাহার আলী ও রাহেনুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশ,প্রতিযোগীতার মাধ্যমে মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি,জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন করেছে সরকার।উল্লেখ্য সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

    পাইকগাছায় টানা বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    বৃষ্টিতে ব্যস্ততা বাড়ছে ছাতার কারিগরদের। ঋতুর এই দেশ বাংলাদেশ। বর্ষার দুই মাস হলো আষাঢ় আর শ্রাবণ মাস। এ বছর আষাঢ় মাস থেকে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টি মানুষের ভোগান্তি বেড়েছে। তাই বর্ষাকালে ছাতার ব্যবহার অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। সেই সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় ছাতা কারিগরদের।
    সারাবছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ, বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাইকগাছায় ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।
    বৃষ্টির কারণে পাইকগাছা উপজেলার পৌরবাজার, নতুন বাজার,আগড়ঘাটা, কপিলমুনি,বাকা বাজারসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে ফুটপাতে বসে নষ্ট ছাতা মেরামত করাতে লোকজনের ভিড় করছে। কারিগরদের ব্যস্ততা অনেক বেড়েছে। তারা নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করে যাচ্ছেন।
    পৌরবাজার পোস্ট অফিসের সামনে ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন কামাল শেখ। দীর্ঘ ২০ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। কামাল শেখ বলেন, বৃস্টি হলে কাজও বেশী হয়। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়।এসময় তিন থেকে পাচ শত টাকা রোজগার হয়।টানা বৃস্টির দিন ১৫শত টাকার কাজ করেছি। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না।
    উপজেলার মটবাটি গ্রামের গৃহিণী রহিমা বেগম বলেন, আমার এক মেয়ে এক ছেলে। ছেলে-মেয়েরা বিদ্যালয়ে লেখাপড়া করে। এখন বৃষ্টির সময়। তাই প্রাইভেট পড়তে গেলে বৃষ্টিতে ভিজতে হয়। ছেলেমেয়েদের জন্য ঘরে থাকা দুইটা নষ্ট ছাতা মেরামত করতে এসেছি। ছাতা মেরামতের সামগ্রীর দাম বেড়েছে আর মুজুরিও বেশি টাকা নিচ্ছেন বলে অভিযোগ জনসাধারণের।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।