Author: desk

  • খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ১ জন আসামী গ্রেফতার

    খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ১ জন আসামী গ্রেফতার

    মিথুন সাহা,

    গত ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০২নং বোয়ালখালী ইউপির জামতলী ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে মুসলিম চেয়ারম্যানের ভাড়া দেওয়া বাড়ীর সামনে দীঘিনালা টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন মহিলা ডান হাতে থাকা সাদা পলিথিন সহ কৌশলে পালানোর চেষ্টাকালে তিনি সংগীয় নারী ফোর্সের সহায়তায় মোছাঃ তাহেরা (৪৯), স্বামী— মোঃ আলমগীর, পিতা— মোঃ আঃ জব্বার, মাতা— মোছাঃ সুফিয়া, সাং— জামতলী, ওয়ার্ড নং—০৮, ০২ নং বোয়ালখালী ইউপি, থানা— দীঘিনালা, জেলা—খাগড়াছড়ি পার্বত্য জেলা আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নারী পুলিশ দ্বারা তল্লাশী প্রাক্কালে মোছাঃ তাহেরা (৪৯) এর ডান হাতে থাকা সাদা রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ০৩ (তিন) পিচ+০৩ (তিন) পিচ+০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট আলাদা আলাদা ভাবে নীল পলিথিনে মোড়ানো প্রাপ্ত হইয়া ০৩ জুলাই, ২০২৪,খ্রিঃ ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করেন।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিঘীনালা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

    গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসূচি অনুযায়ী ২০২৪ সালে ৩০ কোটি বৃক্ষ রোপনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৪ জুলাই বৃক্ষ রোপণের ” প্রথম বিশেষ দিবস ” ঘোষণা করা হয়েছে।
    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জোন,পীরগঞ্জ এরিয়ার আওতাভুক্ত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি জোড়ালোভাবে পালিত হয়েছে।
    উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন, গ্রামীণ ব্যাংক ইমাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোন্নাফ মিয়া (সেকেন্ড ম্যানেজার) আইয়ুব আলী (অফিসার) মোতালেব হোসেন, শাহিন আলম,, সিরাজুল ইসলাম, সুমাইয়া শাহরিন, মোহাম্মদ আপেল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    উদ্বোধনী বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, উত্তপ্ত পৃথিবীকে বাসযোগ্য করতে গাছ অগ্রনী ভূমিকা পালন করে।গাছ আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে,কার্বনডাই অক্সাইড গ্রহণ করার মধ্য দিয়ে এবং অক্সিজেন ত্যাগ করার মধ্য দিয়ে গাছ এ বসুমাতাকে মায়ের মতো আগলে রেখেছে । তাই বলা যায় গাছ আমাদের অকৃত্রিম বন্ধু ফলে আসুন চারা রোপণের মৌসুমে আমরা বেশি বেশি করে চারা লাগিয়ে পৃথিবীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলি।

  • বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝু-ল-ন্ত লা*শ উদ্ধার

    বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝু-ল-ন্ত লা*শ উদ্ধার

    মোঃ রকিবুল মিনা
    বাগেরহাট সদর প্রতিনিধি।

    বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝু-ল-ন্ত লা*শ উদ্ধার করা হয়েছে।
    বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকায় একই ঘরে একই সময়ে আবু দাউদ শেখ এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকির গলায় র*শি দেয়া ঝু’ল*ন্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে তাদের নিজ বসতঘরের ফ্যনের সাথে ঝু*ল’ন্ত অবস্থায় লা*শ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনএক সময় তারা আ*ত্ম’হ*ত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যু*র সঠিক কারণ জানা যাবে।
    নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও নি*হত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

  • গোদাগাড়ীতে এককই ব্যক্তি কলেজ অধ্যক্ষ, চেয়ারম্যান, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি,  গ্রহন করেন দুই প্রতিষ্ঠানের বেতনভাতা

    গোদাগাড়ীতে এককই ব্যক্তি কলেজ অধ্যক্ষ, চেয়ারম্যান, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, গ্রহন করেন দুই প্রতিষ্ঠানের বেতনভাতা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ২০২১ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৬ সালে প্রথমবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি তাকে গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় অধ্যক্ষ নিয়োগ পেয়ে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তার বেতনভাতার (এমপিও) সরকারি অংশ চালু হয়েছে। তিনি অধ্যক্ষ পদের বেতনও তুলছেন।

    এদিকে অভিযোগ উঠেছে মজিবুর রহমান কলেজ অধ্যক্ষ হিসেবে সরকারি বেতনভাতা যেমন তুলছেন তেমনি একই সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে প্রাপ্য বেতন-ভাতা গ্রহণ করছেন। শুধু তাই নয়, তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগেরও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশ নেন।

    ওই প্রভাবশালী মজিবর রহমান উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য গোপন করে সভাপতি হিসেবে ম্যানেজিং কমিটি অনুমোদন নিয়ে সভাপতির দায়িত্বও পালন করছেন। একটি গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, অন্যটি বিড়ইল উচ্চ বিদ্যালয়। এ দুটি প্রতিষ্ঠানে এমপির নাম ভাঙ্গিয়ে কোটি টাকার নিয়োগ বানিজ্য করেছেন ব্যাপক অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় জাতীয় পত্রিকায়, অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

    শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পদটা বাদ দিলেও দুটি প্রতিষ্ঠানের সভাপতি, বিধিমালায় এমন কিছু নেই যে তিনি একই সঙ্গে ২টি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু মজিবুর রহমান বিধিমালা লঙ্ঘন করে তাই করছেন।

    খোঁজ নিয়ে জানা, মজিবুর রহমানের বাড়ি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিড়ইল গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল কুদ্দুশ। তবে তিনি রাজশাহী মহানগরীর রানীবাজারে বসবাস করেন। ইতিহাস বিষয়ে থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি করা মজিবুর রহমান বেশ কয়েক বছর আগে নওগাঁর মান্দা উপজেলার একটি কলেজে তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন।

    জানা গেছে, ২০১৬ সালে গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হলেও মাটিকাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেননি। বরং উপাধ্যক্ষ হিসেবে সরকারি বেতনভাতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেতনভাতা ভোগ করেছেন। স্থানীয়দের অভিযোগ, উপাধ্যক্ষ পদে বহাল থাকলেও তিনি কলেজে যেতেন না।

    এদিকে মজিবুর রহমান ২০২১ সালে দ্বিতীয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ গত অক্টোবর মাসে ওই কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নিয়োগ লাভ করেন। এরপর থেকে তিনি দুই জায়গা থেকে বেতন ভাতা উত্তোলন করছেন। এলাকাবাসীর অভিযোগ মজিবুর রহমান কলেজে খুব কম সময় যান এবং অবস্থান করেন।

    রাজশাহী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে ইউপি চেয়ারম্যানদেরকে সরকার নির্ধারিত সময়ে অফিসে অবস্থান করে বিধিবদ্ধ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য সেবা প্রদান, গ্রাম আদালত পরিচালনাসহ নানা সেবা দিয়ে থাকেন। জনগণ সাধারণত অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের এসব  সেবা নিয়ে থাকেন। ইউনিয়ন পরিষদের সেবা সহজে এবং যথাসময়ে নিশ্চিতের লক্ষ্যে ইউপি চেয়ারম্যানদেরকে সরকারিভাবে নির্ধারিত অফিস সময়ে পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। কোনো প্রয়োজনে ইউপি চেয়ারম্যানরা নিজ ইউনিয়ন অধিক্ষেত্রের বাইরে অবস্থান করলে বা অফিসে উপস্থিত থাকতে না পারলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা প্রয়োজনে জেলা প্রশাসককে অবহিত রাখবেন।

    এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, মজিবর রহমান একই সঙ্গে একটি ইউপির চেয়ারম্যান ও একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত। চেয়ারম্যান না অধ্যক্ষ পদে তিনি দায়িত্ব পালন করবেন সে সিদ্ধান্ত তাকেই নিতে বলা হয়েছে। তিনি নিজে সিদ্ধান্ত না নিলে বিধি অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

    বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী বলেন, কলেজ অধ্যক্ষের পদটি প্রতিষ্ঠান প্রধান বা প্রশাসনিক একটি পদ। দুই পদে একই সময়ে কারো পক্ষেই দায়িত্ব পালন করা সম্ভব নয়। আর তিনি যদি দুই প্রতিষ্ঠান থেকে বেতনভাতা নেন সেটা আরও খারাপ। নির্দিষ্টভাবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    দুই প্রতিষ্ঠানের সভাপতি, দুই প্রতিষ্ঠানে একই সময়ে কীভাবে দায়িত্ব পালন করছেন জানতে চাইলে মজিবুর রহমান বলেন, আমি অধ্যক্ষ আমিই চেয়ারম্যান। সকালে কলেজে কাজ করি। পরে ইউনিয়ন পরিষদে কাজ করি। দুই প্রতিষ্ঠান থেকে বেতনভাতা তোলার কথা স্বীকার করে তিনি বলেন, আগে তুলতাম। এখন শুধু কলেজ অধ্যক্ষ পদের বেতনভাতা নিচ্ছি।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন নাইন্টি

    নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন নাইন্টি

    জাকিরুল ইসলাম জাকির:

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাজওয়ার ফাহিম নাইন্টি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। শপথ পাঠ শেষে বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, আপনাদের যারা ভোট দিয়েছে আর যারা ভোট দেননি, তাদের সবার অভিভাবক আপনারা। পুরো উপজেলাবাসীর দায়িত্ব আপনাদের কাঁধে। এই দায়িত্ববোধ থেকে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে।

    তিনি আরো বলেন, যারা ভোট দেয়নি তাদেরকে বঞ্চিত করা যাবে না। আপনারা উপজেলার সবাইকে নিয়ে কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের সেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

    স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফরের সভাপতিত্বে ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ উপস্থিত ছিলেন।

    মো: জাকিরুল ইসলাম
    বিরামপুর, দিনাজপুর।

  • মহালছড়িতে সেনাবাহিনীর থেকে নীতিময় চাকমা নতুন ঘর পেয়ে অত্যেন্ত খুশি

    মহালছড়িতে সেনাবাহিনীর থেকে নীতিময় চাকমা নতুন ঘর পেয়ে অত্যেন্ত খুশি

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিওনের মহালছড়ি সেনাজোন উদ্যোগে তৈরিকৃত ধুমনিঘাটের নতুন পাড়ার বাসিন্দা নীতিময় চাকমা(তাতরু) নতুন টিনসেড ঘর পেয়ে আজ ০৪ জুলাই ২০২৪ খুবই খুশি হয়েছেন ।

    এসময়ে নতুন ঘর পেয়ে নীতিময় চাকমার পরিবার উচ্ছাস প্রকাশ করে নীতিময় বলেন, বৃষ্টি হলে আমার আগের ঘরের চাল দিয়ে পানি পড়ত, পরিবার নিয়ে বসবাসে অনেক কষ্ট করে থাকতে হতো কিন্তু এখন আর এ কষ্ট করতে হবে না। তিনি মহালছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।

    এ প্রসঙ্গে মহালছড়ি জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে মানব উন্নয়ন কার্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র পাহাড়ি সম্প্রদায়ের জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে গৃহনির্মাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যহত থাকবে।

  • মোংলায় প্রধানমন্ত্রী স্মার্ট উপহার ‘ল্যাপটপ’ পেলো ৮০নারী

    মোংলায় প্রধানমন্ত্রী স্মার্ট উপহার ‘ল্যাপটপ’ পেলো ৮০নারী

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৮০জন নারীকে এ ল্যাপটপ দেয়া হয়। ২মাস ১৫দিনের প্রশিক্ষণ শেষে এ সকল নারীদের হাতে আয় সহায়ক এ ল্যাপটপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই ও জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, পৌর ১ নং ওয়ার্ডের সবেক সভাপতি মো. বিল্লাল হোসেন।
    উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে দ্বিতীয় দফায় ৮০জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে। ল্যাপটপ প্রদাণের আগে তাদেরকে আড়াই মাসের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর এর আগে ২৫জনকে দেয়া হয় ল্যাপটপ। হার পাওয়ার প্রকল্পের আওতায় মোট ১৮৫জন নারীকে এ ল্যাপটপ প্রদাণ করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লে আরো বেশি সংখ্যক নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে।

  • ৫ম স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক আটক

    ৫ম স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযাগে যুবক আটক

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান ওরফে সোহেল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নির্যাতনের শিকার ওই ছাত্রীকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে গ্রেফতারকৃত যুবককে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। বারইখালী গ্রামের ওই মেয়েটি উপজেলা সদরের ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

    জানা যায়, বুধবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে মোটরসাইকেলে ঘুরতে যাবার কথা বলে নিয়ে যায় তার প্রতিবেশী বাদশা শেখের ছেলে মেহেদী হাসান। বিভিন্ন জায়গায় তাকে ঘুরিয়ে রাত ৮টার দিকে মাঝিবাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে বন্দি করে ধর্ষণ করে। রাত ৯ টার দিকে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় মেহেদী। পরে ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাজাহান আলী খান বলেন, ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসানকে গ্রেফতার ও নির্যাতিতা শিশুকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

    ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক শিশুটির দায়িত্ব পেয়েছেন ১ নিঃসন্তান দম্পতি। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতক শিশুকে তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুুবুর রহমান । এর আগে আয়োজিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মত আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করেন।
    সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: খুরশিদ আলম, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার খোন্দকার মো: আল মামুন সহ অন্যান্যরা। প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ঐ শিশুর শ্বাস কষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুন পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যা শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

  • ঠাকুরগাঁওয়ের ভূয়া নিয়োগের অভিযোগে প্রাথমিক শিক্ষা অফিসার ও ৬ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

    ঠাকুরগাঁওয়ের ভূয়া নিয়োগের অভিযোগে প্রাথমিক শিক্ষা অফিসার ও ৬ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

    গীতি গমন রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে ভুয়া নিয়োগে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ সহকারী শিক্ষক প্রায় ৪ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ৬ শিক্ষকসহ তৎকালীন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসের অ‌ফিস সহকারীকে অ‌ভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক।
    সম্প্রতি গত ২৫ জুন মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে এ অ‌ভিযোগপত্র জমা দেন ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সহকারী পরিচালক আজমির শরিফ মারজী। অ‌ভিযুক্তরা হলেন, তৎকালীন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিক, ঠাকুরগাঁও সদ‌র উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী সলিম উদ্দিন। আর ভুয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৌশলা রাণী, ঠাকুরগাঁও সদর উপজেলার কাশিডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভারতী রানী রায়, গাইবান্ধা সদরের চাপাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. নাহিদ পারভীন, মাধবপুর যোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লতা বালা, কালীতলা কান্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিলি রানী রায় ও ঠাকুরগাঁও সদর উপজেলার সেনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা সুইটি রানী রায়।
    অ‌ভিযোগপত্র সূত্রে জানা যায়, তৎকালীন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিক , ঠাকুরগাঁও সদ‌র ও উপজেলা শিক্ষা অফিসের অ‌ফিস সহকারী মো. সলিম উদ্দিন পরস্পর যোগসাজশে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুয়া কাগজপত্র দাখিল করে ঐ ৬ শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেন। একই সঙ্গে তাদের জাতীয়করণ এবং অবৈধ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন তারা।
    দুদকের অ‌ভিযোগপত্রে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তরা ২০১৩ সালের ১ জানুয়ারি চাক‌রিতে যোগদানের তা‌রিখ দে‌খিয়ে ২০১৭ সালের ৩০ জুন তাদের চাকরি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় এ ৪ বছ‌র তাদের কোনো স্বাক্ষর নেই। এভাবে ঠাকুরগাঁও সদর উপজেলা অফিস সহকারী সলিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরস্পরের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে বেতন-ভাতা ও উৎসব ভাতা বাবদ ৪০ লাখ ৪২ হাজার ৯২০ টাকা টাকা বকেয়া বিল রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করে আত্মসাৎ করে; যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ‘বিদ্যালয়ে দুই শি‌ক্ষিকার ২০১৩ সালে নিয়োগের বিষয়‌টি আমরা কেউ জানতাম না। পরে ২০১৭ সালে তাদের চাক‌রি জাতীয়করণ হলে তারা নিয়‌মিত বিদ্যালয়ে আসেন। এর মধ্যে ঐ দুই শি‌ক্ষিকা তাদের যোগদানের তা‌রিখ‌ পি‌ছিয়ে দিতে আমাকে অনুরোধ করেন। আমি তা করতে অস্বীকার করলে পরে তৎকালীন ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার স্কুলে উপ‌স্থিত হয়ে তাদের যোগদানপত্র নিতে বাধ্য করান।’ জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কৌশলা রাণী বলেন, ‘ ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা আমাদের নিয়োগ দিয়েছেন। তাই আমরা স্কুলে ক্লাস নিতাম। এখানে আমাদের কোনো দোষ নেই।’এ বিষয়ে অভিযুক্ত অপর শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।
    ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সহকারী পরিচালক আজমির শরিফ মারজী বলেন, ‘প্রতারণার মাধ্যমে ছয় শিক্ষ‌ক সম্পূর্ণ ভুয়া নিয়োগে বিদ্যালয়গুলোতে যোগদান করেন। এ ঘটনায় জ‌ড়িত তৎকালীন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও একই অ‌ফিসের অফিস সহকারী। তবে এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলীর মৃত্যু হলে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।’