Author: desk

  • পুঠিয়া সাংবাদিক সমাজের সদস্যগণের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

    পুঠিয়া সাংবাদিক সমাজের সদস্যগণের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া সাংবাদিক সামজের সদস্যগণের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুলাই) রাত্রি ৮টায় পুঠিয়া সাংবাদিক সমা জের কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এড্যাঃ আব্দুস সামাদ।

    মতবিনিময় সভায় পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনে সভাপতিত্বে মতবিনিময় সভা য় উপস্থিত ছিলেন, পুঠিয়া সাংবাদিক সমাজে ভারপ্রাপ্ত সাধা রণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান জাহিদ, সহ- সভাপতি মেহেদী হাসান, সাংগ ঠনকি সম্পাদক মনিরুজ্জামান, অর্থ সম্পাদক এস এম আ ব্দুর রহমান, দপ্তর সম্পাদক হাসানুল ইসলাম সেন্টু, নির্বাহী সদস্য ইউনছ আহমেদ শিশির, সদস্য মাজিদুর রহমান  মাজদার,

    মারসিফুল ইসলাম সুইট ও রাকিবুল হাসান রকি।

    এছাড়াও মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাং বাদিক সমাজের সহ-সাধারণ সম্পাদক তারেক মাহামুদ। #

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী। 

  • শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক

    শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ
    নাটোরের নলডাঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিদুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বৈদ্যবেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রহিদুল ইসলাম উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপির মৃত জয়েন প্রামানিকের ছেলে।

    ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা প্রতিদিনের মত শিশুকে একা বাড়ীতে রেখে তারা কাজে যায়। সকালে স্থানীয় যুবক রহিদুল শিশুটিকে বাড়ীতে একা দেখে সে শিশুটির ঘরে ঢুকে পড়ে। এ সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে রহিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রহিদুলকে ঘরের ভিতরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান,তিনি একটি জরুরী মিটিং এ নাটোরে রয়েছেন। তিনি থানা থেকে এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে আগে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যেতে বলেছেন। পরে তিনি জানতে পেরেছেন রহিদুলকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের হলে আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে  ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৪ জুলাই ২০২৪ খ্রিঃ ভোর ০৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জোরপুল চান্দাইকোনা জমজম হোটেলের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ৭,৯৪৫/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আসাদ আলী (৫৫), পিতা-মৃত আশিকুর আলী, সাং-চিরইপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, ২। চয়ন তলা পাত্র (৪০), পিতা-মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র, সাং-কুন্ডকগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন:-

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

  • তানোরে গ্রামীণ  ব্যাংকের গাছ বাণিজ্যে

    তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্যে

    আলিফ হোসেন, তানোরঃ

    রাজশাহীর তানোরে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গাছের চারা বাণিজ্যের অভিযোগ উঠেছে। ব্যাংকের হতদরিদ্র ঋণ গ্রহীতা গ্রাহকদের জিম্মি করে গাছের চারা কিনতে বাধ্য করা হয়েছে। এঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। অন্যদিকে নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠানের চরম ইমেজ সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির গাছে চারা কিনে গ্রাহকদের কাছে মাথা পিছু দুটি গাছের চারা দিয়ে একশ’ টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। অথচ বাজারে এসব চারা গাছের মুল্য ২০ থেকে ৩০ টাকা।

    জানা গেছে, তানোর গ্রামীণ ব্যাংকের (সদর) শাখায় গ্রাহক রয়েছে প্রায় তিন হাজার। গত বৃহস্প্রতিবা সরেজমিন দেখা গেছে, ঋণ গ্রহীতা প্রতিটি গ্রাহককে দুটি করে গাছের চারা কিনতে বাধ্য করা হচ্ছে। প্রতিটি চারার দাম নেয়া হচ্ছে ৫০ টাকা করে। এসময় দেখা যায় কয়েকজন গ্রাহক সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত বসে আছেন। গাছের চারা না নেয়ায় তাদের ঋণ দেয়া হয়নি।তারা বলেন, ৫০ টাকা সঞ্চয় বকেয়া থাকলে ঋণ দেয়া হয়না, তাহলে গাছ কেনো কিনতে হবে ?তানোর পৌর সদরের এক গ্রাহক জানান, গাছ না কিনলে ঋণ দিবে না, আমি ঋণ নিচ্ছি প্রয়োজনের তাগিদে। আর তারা সুযোগ বুঝে গাছের চারা বিক্রি শুরু করেছেন। যদি গাছের চারা প্রতি ২০ টাকা মুনাফা করা হয় তাহলে তিন হাজার গ্রাহকের কাছে ৬০ হাজার টাকা বানিজ্যে করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী প্রতিষ্ঠান। ফলে তাদের এমন চারা বাণিজ্য প্রতিষ্ঠানের ভাবমুর্তিক্ষুন্ন ও ইমেজ সংকটের সৃষ্টি করেছে।

    এবিষয়ে জানতে চাইলে

    গ্রামীণ ব্যাংক তানোর শাখা (ম্যানেজার) ব্যবস্থাপক রেজাউল করিম জানান, জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দেশে ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়েছে। এ জন্য বন ও পরিবেশ মন্ত্রী বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করে সকলকে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক গ্রাহকদের মাঝে গাছ বিক্রি করা হচ্ছে। গাছ না কিনলে কোনভাবেই ঋন দিচ্ছেন না জানতে চাইলে তিনি জানান, বাধ্য করা হচ্ছে কথা সঠিক নয় তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার শুভঙ্কর বলেন, আমরা গাছ রোপণের জন্য গ্রাহকদের উদ্বুদ্ধ করতে বলেছি, বিক্রি করে বলিনি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। #

  • তানোরে ধর্ষণ মামলায় যুবক আটক

    তানোরে ধর্ষণ মামলায় যুবক আটক

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে এক জনকে আসামি করে তানোর থানায় মামলা করেছেন। এঘটনায় পুলিশ মমিনুর রহমান(২৫) নামের একজনকে আটক করেছেন।
    আটক মমিনুর রহমান উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র
    জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র বখাটে মমিনুর রহমান (২৫) দীর্ঘদিন ধরে একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়েও সাঁড়া পেতে ব্যর্থ হয়। পরবর্তীতে বখাটে মমিনুর রহমান গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার ধর্ষক মমিনুর রহমানকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হয়েছে।#

  • নড়াইলে পুলিশের এস আইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

    নড়াইলে পুলিশের এস আইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে। আহত কাজী ইমরান ওই গ্রামের কাজী পাড়ার মৃত কাজী নজির আহমেদের ছেলে। তিনি পুলিশের উপ পরিদর্শক (এস আই) পদে খুলনায় কর্মরত আছেন। ইতনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. রানা কাজী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার (৩ জুলাই) আনুমানিক সাড়ে ১০ টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।
    শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার এখনো জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে।
    স্থানীয় ইউপি সদস্য মো. রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন কাজী ইমরান আহমেদের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ আমরা আগাতে সাহস পাইনি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নবনির্বাচিত উপজেলা প্রতিনিধিদের সাথে কলেজ শিক্ষকদের শুভেচ্ছা ও মতবিনিময়

    নবনির্বাচিত উপজেলা প্রতিনিধিদের সাথে কলেজ শিক্ষকদের শুভেচ্ছা ও মতবিনিময়

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক বৃন্দ। শিক্ষক বৃন্দ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ উৎপল কুমার বাইন, সহকারী অধ্যাপক শফিয়ার রহমান,জিএম শফিকুল ইসলাম, ময়নুল ইসলাম, গাজী নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলীম, প্রভাষক প্রশান্ত সরকার,খান সেলিম, সমরেন্দ্র বিশ্বাস ও জাহাঙ্গীর আলম।

  • পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহ*ত্যা

    পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহ*ত্যা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আত্মহত্যার মাধ্যমে প্রেমজ সম্পর্ক সমাপ্ত করলো ব্রজ ও প্রিয়াঙ্কা নামের এক প্রেমিক যুগল।
    তারা দু’জনই বুধবার সন্ধ্যার পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী ব্রজ পাশ্ববর্তী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে ও প্রিয়াঙ্কা উপজেলার গড়ইখালী ইউনিয়নের পরিতোষ মন্ডলের মেয়ে।ব্রজ গড়ইখালীর হোগলার চকে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করতো। লেখাপড়া সূত্রে প্রিয়াঙ্কার সাথে ব্রজ’র প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।তারা দু’জনই এইচএসসি পরীক্ষার্থী। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রিয়াঙ্কার অনত্র বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে ব্রজ ও প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি হয়। যার জের ধরে প্রেমিকা প্রিয়াঙ্কা বুধবার সন্ধ্যার পরে প্রেমিক ব্রজ’র ফেসবুক মেসেঞ্জারে বিদায়ী ম্যাসেজ দিয়ে নিজ বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকার মৃত্যুর খবর শুনে ব্রজ ও বাড়ির পাশে শিরিষ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তাদের দুজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
    পরে খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান থানার ওসি ওবাইদুর রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করতে মৎস্য আড়ংদারী সমিতির মতবিনিময়

    চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করতে মৎস্য আড়ংদারী সমিতির মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় চিংড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও চিংড়ি এবং মৎস্য খাত রক্ষা করার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে বাঁকা বাজার মৎস্য আড়ৎদারী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
    আড়ৎদারী সমিতির সাবেক সভাপতি ইয়াছিন আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চিংড়ি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, সাজ্জাত আলী সরদার, রবীন্দ্রনাথ রায়,সুনিল মন্ডল, জামিলুর রহমান রানা,ছায়েদ আলী কালায়, মোবারক সরদার, শাহাজাহান আলী, শেখ শহীদ হোসেন বাবুল,আজু মোল্লা,মুজিবর রহমান বাবু, মাহমুদুল, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী, শেখ হাবিবুর রহমান, শাহিনুর রহমান মিস্ত্রী, হাফিজুর রহমান গাজী, হাবিবুর রহমান বিশ্বাস, কওছার তাহলী, হালিম সরদার,রজব গাজী ও আছাদুল গাজী।সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • নড়াইলের চন্ডিবরপুর ও কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

    নড়াইলের চন্ডিবরপুর ও কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইল জেলার দুটি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
    মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বৃহস্পতিবার (৪ জুলাই) নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে ৬ জন ও কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এছাড়া নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ নির্বাচনে ২ জন ও তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে সদস্য পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ জানান, ৩নং চন্ডিবরপুর ইউপিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রতডাঙ্গা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন, বাধাল গ্রামের মোঃ মাসুদুর রহমান (গুলু), পাইকমারী গ্রামের মোঃ নুরুল ইসলাম, ফেদী গ্রামের মোঃ মিজানুর রহমান, রতডাঙ্গা গ্রামের জাহিদুর রহমান, ও গোয়ালবাথান গ্রামের সৈয়দ তারিকুল ইসলাম।

    এই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন।

    এছাড়া সদর উপজেলার মুলিয়া ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মিতালী বিশ্বাস ও সুন্দরী বালা বাগচী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর উপজেলার তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে পঞ্চানন রায় ও দিবাকর সিংহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    এছাড়া কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউপিতে উপ-নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    প্রার্থীরা হলেন মোঃ সোহেল রানা, মোঃ হাফিজুর রহমান, শেখ সিরাজ উদ্দিন, এম,এম আবুল হাসান, শেখ সাদি ও মাহমুদুল হাসান কায়েস।

    এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য তিনি উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় পুনরায় উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন।

    জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।