Author: desk

  • যশোরের বাগআঁচড়া বাগুড়ীতে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

    যশোরের বাগআঁচড়া বাগুড়ীতে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিলের সামনে শুক্রবার সকাল ৯ টার দিকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। সে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।

    স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়ি যাওয়ার পথে বাগুড়ী মুড়ির মিল এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। 

    নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, বাসের চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে  মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকর মৃত্যু

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকর মৃত্যু

    গীতি গমন রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

    জানাযায়,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে মোঃরাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
    নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

    এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন,ঠাকুরগাঁও ৫০ বিজিবির বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে ৪ জুলাই বৃহস্পতিবার রাত ১টার দিকে গরু চোরাকারবারি করতে গেলে গুলিবিদ্ধ হন রাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।তার মরদেহ বিএসএফের কাছে রয়েছ।

    তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃতানজীর আহম্মদ বলেন,আমরা ঘটনা শুনেছি।তবে তিনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নিশ্চিত হতে পারিনি।পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি।বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • বৃষ্টিতে ভিজে ভাবখালীতে উপজেলা চেয়ারম্যান ও পিআইও’র উন্নয়ন কাজ পরিদর্শন

    বৃষ্টিতে ভিজে ভাবখালীতে উপজেলা চেয়ারম্যান ও পিআইও’র উন্নয়ন কাজ পরিদর্শন

    স্টাফ রিপোর্টার :
    কাজের বেলায় কেতাদুরস্ত থাকার বেশ একটা অভ্যাস নেই ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। ছাত্রজীবন থেকে একজন মানব উপকারী ও কর্মপাগল ব্যক্তি তিনি। ছিলেন উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান।গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন। উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার কাজের পরিধি যেন আরো বেড়ে গেলো। সময় পেলেই নেমে পড়েন কাজে। ঝড় আর বৃষ্টি নেই ছুটে চলছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে। গতকাল শুক্রবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে বেড়ালেন উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী নতুন বাজার,নারায়ণপুরসহ কয়েকস্থানে। পরিদর্শন করলেন চলমান কয়েকটি উন্নয়ন আর সংস্কার কাজ।

    এর আগে বৃষ্টিকে উপেক্ষা করে ভাবখালী ইউনিয়নের কাচারী বাজার সংলগ্ন বায়তুল আতিক জামে মসজিদ নির্মাণ কাজ এর উদ্বোধন করেন তিনি। এসময় তার উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

    জানা গেছে, ৫জুলাই শুক্রবার। আকাশ থেকে তখন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। মাথায় ছাতা আর জুম্মার নামাজের প্রস্তুতি মাথায় টুপি পরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা তদারকি করছেন চলমান উন্নয়ন আর সংস্কার কাজ। কাচারী বাজার এলাকা থেকে নারায়ণপুর সহ ভাবখালী পুরাতন বাজার পয়েন্ট। কিছু গুরুত্বপূর্ণ রাস্তা জরাজীর্ণ ও খানাখন্দে ভরা চলাচলের অনুপযোগী দেখে সংস্কার করার প্রয়োজনী আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। কাজের বেলায় তাকে বরাবর পরিশ্রমী দেখা গেছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় উপজেলা পরিষদের ব্যস্ততা ছিলো না। তাই ঘুম ভাঙতেই বেরিয়ে পড়েন কাজ তদারকিতে। বৃষ্টিভেজা দিনে স্বাচ্ছন্দ্যে সেই কাজ সারতে তিনি বেছে নিয়েছিলেন বাঙালির পায়জামা-পাঞ্জাবি। শুক্রবার বন্ধের দিন সকালে গ্রাম-গঞ্জের এমন পরিবেশে উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দেখে অনেকে হতবাক হয়েছেন। অনেকেই তাদের তারিফ করছেন। গুরুত্বপূর্ণ কিংবা উচ্চপদে আসীন ব্যক্তিদের এই ধরণে চিরায়ত পোশাকে দেখলে আমাদের মনে ভিন্ন মন্তব্য আসে। কিন্তু কাজের বেলা থাকুক না কিছু ব্যতিক্রম। এসময় অন্যান্যদের মাঝে ভাবখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির ১৬০ প্রশিক্ষণার্থী কে ল্যাপটপ প্রদান

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির ১৬০ প্রশিক্ষণার্থী কে ল্যাপটপ প্রদান

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ মোংলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির ১৬০ প্রশিক্ষণার্থী কে ল্যাপটপ প্রদান।বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেছেন, “হার পাওয়ার” প্রকল্প প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশের নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান ও যৌতুক প্রথার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

    বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মোংলা উপজেলা মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত মোংলা উপজেলার নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন আমাকে শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব।নেপোলিয়নের উক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারীদের ৬০% কোটা নির্ধারণের বঙ্গবন্ধুকন্যার যুগান্তকারী একটা সিদ্ধান্ত আমাদের সমাজে নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার চিত্র বদলে দিয়েছে। যে সমাজে নারীদেরকে বোঝা মনে করা হতো, সে সমাজে নারীদের সম্মান প্রতিষ্ঠা হয়েছে, যৌতুক ব্যাধি থেকে নারী সমাজ মুক্ত হয়েছে এবং একইসাথে নারীদের সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক অধিকারও প্রতিষ্ঠা হয়েছে।

    মোংলার মানুষ এখন শুধু মৎস্য সম্পদ রপ্তানি করেই বৈদেশিক মুদ্রা আয় করে না, হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে আমাদের মেয়েরা নিজেদের মেধা ব্যবহার করেও এখন বৈদেশিক মুদ্রা আয় করছে। আমরা বিশ্বাস করি বিশ্বজয়ের হাতিয়ার কম্পিউটার ও মেধাবী তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এই তারুণ্যের মেধা ও প্রযুক্তির সমন্বয়ে আমরা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মো: জামাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে আগাই মাসের আউটসোর্সিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষার্থীদের।

    এর আগে বিকাল ৩টায় উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহযোগিতায় জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব এবং সহযেগিতার প্রতীক হিসেবে জাইকার অর্থায়নে মোংলা উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক পর্যায়ের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মোট ১৫৫ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।

    এসময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার’র সভাপতিত্ব সহকারি পুলিশ সুপার ( মোংলা-রামপাল সার্কেল ) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম,জাইকা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলামসহ আরো অনেকে।অপর দিকে মোরেলগঞ্জে নারী প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার (৪) জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে ৮০ জন নারী প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীকে কম্পিউটার ল্যাবে ৬ মাস মেয়াদি ফ্রিল্যান্সার বিষয়ে প্রশিক্ষন দেয়া হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. লিয়াকত আলী খান, বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো.বদরুদ্দোজা।

    অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার ।

  • মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে ফাঁসাতে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ

    মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে ফাঁসাতে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে হয়রানীর অভিযোগ

    শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া গ্রামের মৃত মহিদ মল্লিকের স্ত্রী শ্যামলী বেগম তার বোন লাকি ইয়াসমিন এর সাথে বিরোধপূর্ন জমিতে থাকা বসতঘর ভেংগে নতুন বিল্ডিং তৈরি করার জন্য লোকজন নিয়ে ঘর ভেংগে মালামাল অন্যত্র সরিয়ে নিতে থাকে। এসময় লাকি ইয়াসমিন তাকে নতুন বিল্ডিং করা যাবেনা মর্মে জানালে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন দিয়ে লাকি ইয়াসমিন ও তার ছেলে-মেয়ের নামে মিথ্যা অভিযোগ জানায়।
    ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর ভাংগার কাজ বন্ধ রাখতে বলে।
    ঘটনার বিষয়ে হয়রানীর শিকার লাকি ইয়াসমিন বলেন সকাল ০৭.০০ টার দিকে শ্যামলি বেগম লোকজন নিয়ে তার বসতঘর ভাংগার জন্য আসে। সে তখন সেখারে বিল্ডিং বানাবে বলে ঘর ভেংগে যায়গা পরিস্কার করবে। এক পর্যায়ে লাকি ইয়াসমিন উক্ত বিরোধপুর্ন যায়গায় নতুন কোন ঘর তৈরি করা যাবেনা বলে বাধা দিতে গেলে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন করে পুলিশ ডেকে আনে। সে ও তার ছেলে-মেয়ে ভয়ে কোথাও বের হতে পারছে না।
    এ বিষয়ে জানার জন্য শ্যামলী বেগমের সাথে যােগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই বোনের মধ্যে বিরোধ চলে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

  • ময়মনসিংহে দীর্ঘ প্রায় ৪০ বছর পর এসিল্যান্ডের অভিযানে  দখলমুক্ত হলো শেরপুর পুকুর

    ময়মনসিংহে দীর্ঘ প্রায় ৪০ বছর পর এসিল্যান্ডের অভিযানে দখলমুক্ত হলো শেরপুর পুকুর

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর অবৈধ দখলমুক্ত হয়েছে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী ‘শেরপুকুর। ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র আমলাপাড়ায় ২০ কোটি টাকা মূল্যের ২৫ শতক জমির ঐতিহ্যবাহী পুকুরটিঅবৈধ দখলমুক্ত হওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী।

    সুত্র মতে জানা গেছে-আমলাপাড়ায় ২০ কোটি টাকা মূল্যের ২৫ শতক জমির ঐতিহ্যবাহী পুকুরটি বিগত ৪০বছর যাবৎ এক প্রভাবশালীর জবরদখল থেকে গত বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সার্বিক সহযোগীতায় অভিযান চালিয়ে ডোজার দিয়ে জবরদখল করা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন
    সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের অর্পিত সম্পত্তিভুক্ত ২৫ শতাংশ জমিতে ‘শেরপুকুর’টি ময়মনসিংহ টাউন মৌজায় খতিয়ানভুক্ত। গত ১৯৮৪ সালে পুকুরটি মাছ চাষের জন্য জনৈক আলফাজ উদ্দিন বাচ্চু ব্যক্তি খাতে লিজ নিলেও তিনি মাছ চাষ করেননি। ২০১২ সালে মাছ চাষের জন্য লিজ গ্রহীতা শর্ত ভঙ্গ করায় জেলা প্রশাসন ওই লিজ বাতিল করে দেয়। এর পর একই বছরের ১৫ এপ্রিল ওই জমি ব্যবসায়ী মো: রেজাউল করিমকে বার্ষিক মাত্র ৯৩০ টাকায় লিজ দেয়া হয়। লিজ নেয়া জমি আগের মতোই দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল।

    সরেজমিনে দেখা যায়, জমির তিন দিকেই বহুতল ভবন। একদিকে সিটি করপোরেশনের পাকা সড়ক। ভরাট করা পুকুরের জমিতে ইট, পাথর, মাটি, ময়লার স্তূপ, কিছু গাছসহ কয়েকটি ঝুপড়ি ঘর ছিল। শেরপুর শাহের আমলে পুকুরটি খনন করা হয়েছিল বলে নগরবাসীর কাছে পুকুরটি ‘শেরপুর’ নামে সমধিক পরিচিত ছিল।

    স্থানীয়রা জানান, পুকুরটির প্রকৃত আয়তন বর্তমানের চেয়ে দ্বিগুণ ছিল। পুকুরের উত্তর-পূর্বাংশে মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ভূমি কর্মকর্তাদের যোগসাজশেই এসব বহুতল ভবন নির্মিত হয়। পুকুরটি দখলমুক্ত করতে বিভিন্ন মিডিয়ায় সচিত্র খবর প্রকাশিত হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। উচ্ছেদ অভিযানে সন্তুষ্ট হয়ে স্থানীয় বাসিন্দারা এখানে পুনরায় পুকুর খননের দাবিও জানান।

    জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, নজরদারির অভাবে মূল্যবান সরকারি এই জমি বেহাতের আশঙ্কা ছিল। এ জন্য অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে জমি পুনরুদ্ধার করা হয়েছে। জমির সদ্ব্যবহারে পরিকল্পনা নেয়া হবে এবং অন্যান্য খাসজমি পুনরুদ্ধারে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

    এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও
    নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, ২৫ শতকের পুকুরটি ২০১২ সাল পর্যন্ত ইজারা দেওয়া ছিল। সর্বশেষ ইজারাগ্রহীতা ছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি। এরপর কাউকে ইজারা দেওয়া হয়নি। পুকুর হিসেবে একসনা বন্দোবস্ত দিলেও সেটি ভরাট করা হয়। তিনি বলেন, আগে জমিটি অর্পিত সম্পত্তি থাকলেও এখন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। বর্তমানে জমিটির মালিক জেলা প্রশাসন। এসএ ও বিআরএস রেকর্ডে পুকুর উল্লেখ থাকলেও বাস্তবে সেটি ভরাট করে স্থাপনা নির্মাণ করে মেস হিসেবে ভাড়া দেওয়া হয়। গিনি আরও বলেন, এক সপ্তাহ আগে সরকারের মালিকানাসংক্রান্ত নোটিশ স্থাপন করা হয়। যাঁদের দখলে ছিল তাঁদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল কিন্তু তাঁরা সরাননি। উচ্ছেদ শুরুর পর মালামাল সরাতে শুরু করেন তাঁরা।

    ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম বলেন, পুকুরটি ইজারা নিয়ে ভরাট করে ফেলা হয়। শেরপুকুরসহ অন্য সরকারি পুকুরগুলো দখলমুক্ত করতে তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল। পুকুরটি যেহেতু উদ্ধার করা হয়েছে, সেখানে আবার পুকুর কাটার দাবি জানান তিনি

  • মু্ন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দরজার পাড়, নয়াকান্দি  ড্রিম কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

    মু্ন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে দরজার পাড়, নয়াকান্দি ড্রিম কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’- এই শ্লোগানকে সামনে রেখে মু্ন্সীগঞ্জে টঙ্গীবাড়ী
    দরজার পাড়, নয়াকান্দি ড্রিম কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৪
    ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    দরজার পাড় নয়াকন্দি যুব সংঘের আয়োজনে ৫ই জুলাই (শুক্রবার) বিকেলে খেলাটি যশলং উপজেলার হাবিব জুবেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    খেলায় ট্রাইবেকারের স্থানীয়
    লিমন একাদশ ২-৩ গোলে সজিব একাদশ কে হারিয়ে জয়লাভ করে।

    এদিন খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী-বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন যশলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য হাজী ইব্রাহিম সরকার ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাদন বাকাউল,সোবাহান সরদার, রিপন সরদার, আসা খাঁন, স্থানীয় সাংবাদিক লিটন মাহমুদ ।

    এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ,তাজুল ইসলাম, সামসুল হক, মোঃ মিজান,মনির হোসেন মোল্লা, ওয়াহিদ সরদানর, রিপন সরদার,মামুন হায়দার ,ফিরুজ বাকাউল, সুরুজ মীর, সজিব আবু রায়হান,,মাহিম, ইব্রাহিম প্রমূখ।

  • কবরস্থানের লীজকৃত জমি জোরপূর্বক  আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

    কবরস্থানের লীজকৃত জমি জোরপূর্বক আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে নকল দলিলের মাধ্যমে কবরস্থানের সরকারী লীজকৃত জমি জোরপূর্বক
    আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটি ।

    আজ ৫ই জুলাই (শুক্রবার) বাদ জুম্মা টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নের বেশনাল মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। মানববন্ধন শেষে মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের করে।

    মানববন্ধনে বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃধা ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ আমির হোসেন শেখ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন মৃধা ,বেশনাল সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ মানিক শেখ , মোহাম্মদ অনিক হালদার
    প্রমুখ বক্তব্য রাখেন।

  • ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন  পটিয়ায় জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

    ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন পটিয়ায় জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ‘পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, শিক্ষা , সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনা হবে’। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ খেলাধুলায় ভরপুর হয়ে উঠবে। আগামীতে এই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে। জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় উভয়ের ভালো খেলার খেলেছে। পটিয়ায় শান্তি পূর্ণভাবে এই টুর্নামেন্টের উপহার দেওয়ায় আয়োজক কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
    তিনি গতকাল শুক্রবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক আন্ত‌ঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ টুর্নামেন্টে পটিয়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করেন।
    ফাইনাল খেলা আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় বনাম ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় ৪-১ গোল করে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
    ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ভাইস-চেয়ারম্যান এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম বাবুল,ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আবদুল গনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

  • ত্রিশালে এসিল্যান্ডের সহায়তায় পানিবন্দি মুক্ত হওয়ায় খুশী প্রায় ৬০০ পরিবার

    ত্রিশালে এসিল্যান্ডের সহায়তায় পানিবন্দি মুক্ত হওয়ায় খুশী প্রায় ৬০০ পরিবার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে অতি বৃষ্টির ফলে প্লাবিত পানিবন্দি প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের সদস্যদের জান মাল রক্ষার জন্য খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।

    সম্প্রতি অতি বৃষ্টিতে ত্রিশাল উপজেলার ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, টিউবওয়েলসহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী খালে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে সেই এলাকার প্রায় ৫থেকে ৬শত পরিবার। বিষয়টি জানতে পেরে ত্রিশাল সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহবুবুর রহমান পানিবন্ধী সেইএলাকায় গমন করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকার অসহায় মানুষদের জলবদ্ধতা থেকে মুক্তি দিতে
    ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর দিকনির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ ও ত্রিশাল থানা পুলিশের সহযোগীতায়
    রাস্তার পাশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া জায়গা দিয়ে খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।

    এসময় তিনি বলেন, আমি ত্রিশালের একজন সরকারি কর্মকর্তা হিসাবে সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে জলবদ্ধতায় মানবতার জীবনযাপন করবে এটা আমি কখনোই মেনে নিতে পারিনা। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর দিকনির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ ও ত্রিশাল থানা পুলিশের সহযোগীতায়রাস্তার পাশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া জায়গা দিয়ে খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কোন মানুষ গৃহহীন থাকবে না, পানিবন্দী থাকবে না, অনাহারে থাকবে না। যতোদিন দায়িত্বে আছি প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবো।

    এদিকে এসিল্যান্ড মাহবুবুর রহমান এর ব্যবস্থাপনায় ও মানবিকতায় পানিবন্ধী থেকে মুক্ত হতে পেরে তার মানবিকতার প্রশংসায় মেতে উঠেছেন ত্রিশাল টেক্সটাইল এর বিপরীতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় আটকে থাকা অসহায় মানুষেরাসহ স্থানীয় এলাকাবাসী। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে যাওয়া প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারকে পানিবন্ধী থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগীডা করায় তিনি ত্রিশালের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার,সড়ক ও জনপথ বিভাগ, ময়মনসিংহ এবং ত্রিশাল থানা পুলিশ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।