আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের এক শত ছাব্বিশ কোটি ছয় লক্ষ আটানব্বই হাজার নয়শত পঁচানব্বই টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এবাজেটে এক কোটি দুই লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকার রাজস্ব উদ্বৃত্ব দেখানো হয়েছে। রোববার ৭ জুলাই দুপুরে পৌর ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান।
প্রস্তাবিত বাজেটে রাজস্বখাতে আয় ধরা হয়েছে নয় কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৬৮ টাকা ৫২ পয়সা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আট কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৩১৪ টাকা। এর মধ্যে মূলধন বাজেট ৫ কোটি পয়ত্রিশ লাখ ১০ হাজার ৮৩৪ টাকা। বৈদেশিক সাহায্যপুষ্ট নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ কোটি, জলবায়ু পরিবর্তনজনিত ট্রাস্টি ফান্ডের আওতায় দুই কোটি, কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রকল্পের আওতায় ১০ কোটি ২০ হাজার, ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ২৬ কোটি, টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কোটিসহ বিভিন্ন প্রকল্প ও রাজস্ব আয় মিলে একশত ২৬ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৯৯৫ টাকা ৯৯ পয়সা আয় ধরা হয়েছে।
নির্ধারিত ব্যয়ের খাতের পাশাপশি পৌরসভার সকল সড়ক পাকা করণ ও পৌরসভা পরিচ্ছন্ন করণসহ জনকল্যাণমূলক কাজকে এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র- ০১ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকিরুল ইসলাম হক ফারুক, প্যানেল মেয়র -০২ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বেশর আলী ফকির, প্যানেল মেয়র- ০৩ ও সংরক্ষিত আসন ৪, ৫, ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোছা. মালেকা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান, প্রসাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল কায়ছার,প্রধান সহকারী মো. শাহীন মিয়া, হিসাব রক্ষক মো. মিজানুর রহমান আসাদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, বাজার পরিদর্শক মাহমুদা পারভীন সহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো, নজরুল ইসলাম।
Author: desk
-

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা
-

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যান এস এম সুমন হালদার (৪৫) কে গুলি করে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা । রবিবার দুপুর ১ টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও বাজার এলাকার আলহাজ্ব ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত এস এম সুমন হালদার পাঁচগাও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন৷ সে ওই গ্রামের পিয়ার হোসেন হালদারের ছেলে। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিলো এসময় ভোটাধিকার প্রয়োগ নিয়ে নিহতের চাচা ও চাচাতো ভাই মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ, নুর আহম্মেদ ভোলা, চাচাতো ভাই সেকু নুর ও কাউসারের সাথে কথা-কাটাকাটি এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান সুমনকে এলোপাথারি গুলি করে৷ পরে আসে পাশের লোকজন ছুটে এসে সুমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ এঘটনায় মৃত মকবুল হালদারের ছেলে নুর মোহাম্মদ তার ছেলে সেকু নুর ও কাউসার নামের ৩ জনকে আটক করেছে পুলিশ।
তারা আরো বলেন হত্যা কান্ডের সাথে জড়িতরা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. মিলেনুর রহমান মিলন এর অনুসারী।
নিহতের বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা শোয়েব আলী বলেন, হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তাৎক্ষণিক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রকৃয়া চলছে।
-

“ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস” এর কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রার্থিতা গ্রহণ
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ“মানবাধিকারে আলোকিত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে একাধিক সামাজিক ব্যক্তিত্ব, সিনিয়র আইনজীবী ও বিভিন্ন আঞ্চলিক এবং জাতীয় দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিক সহ অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে ইন্টারন্যাশনাল প্রেস এন্ড হিউম্যান রাইটস এর কমিটি গঠনের জন্য আবেদন ফরম জমা নেয়া হয়, আহ্বায়ক কমিটির সভাপতি আহসানুল হক টিটুর সভাপতিত্বে আধুনিক চক সুপার মার্কেট, চকবাজার চট্টগ্রাম এর দ্বিতীয় তলায় “আইপিসি এন্ড এইচআর” এর কার্যালয়ে। সাধারণ সদস্যদের মত প্রকাশ এর সবাধীনতায় গঠনতন্ত্রের নিয়মানুসারে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব এন্ড হিউম্যান রাইটস এর নবগঠিত কমিটির প্রার্থিতার জন্য সদস্যদের মধ্যে থেকে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবীতে একই পদবীতে প্রতিদ্বন্ধিতার উদ্দেশ্যে একাধিক ফরম জমা পড়ে সংগঠনের সদস্যদের মধ্য থেকে। সব বিষয়ে যাচাই বাছাই পর্ব শেষে আহ্বায়ক কমিটির মাধ্যমে আগামী সোমবার সকল সদস্যদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা দেয়া হবে “আইপিসি এন্ড এইচআর” এর কার্যালয়ে। কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত এবং লাইভ কনফারেন্স এ যোগ দেয়া বিদেশে অবস্থানরত গ্রুপ মেম্বারদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সভাপতি আহসানুল হক টিটু।
-

গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
কে এম সোহেব জুয়েল ঃ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসান, ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, উজিরপুরের সাংবাদিক নাজমুল হাসান মুন্না, মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।
বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন। -

ময়মনসিংহের সদরের নতুন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের যোগদান
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.আরিফুল ইসলাম প্রিন্স। রবিবার (৭জুলাই ) বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: আরিফুল ইসলাম প্রিন্সকে দায়িত্বভার বুঝিয়ে দেন।মো.আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ময়মনসিংহ সদরে যোগদানের পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি
বরিশালের গৌড়নদী উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ছিলেন। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেখান থেকে তাকে প্রথমে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ও পরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তার নিজ জেলা বরগুনা।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সকলের সহযোগিতায় বিভাগীয় ময়মনসিংহের গুরুত্বপুর্ণ এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো । এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
যোগদানের প্রথম দিন তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,শিক্ষা অফিসার মনিকা পারভীন,সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,প্রশাসনিক আব্দুস সালাম,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।
-

‘মানসম্মত প্রাথমিক শিক্ষাভাবনা’
প্রেরক – আরিফ রব্বানী।
– মনিকা পারভীন
উপজেলা শিক্ষা অফিসার,ময়মনসিংহ সদরকলাম–
শিক্ষা- মনের বন্ধ দরোজাগুলো উন্মোচন করে, আচরনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সত্যিকার মানুষ তৈরি করে। আধুনিক ,স্মার্ট ও সভ্য জাতির এগিয়ে যাওয়ার মূল নির্দেশিকা হলো গুনগত শিক্ষা। জীবন আলোকিত করার পাশাপাশি অভিষ্ঠ উন্নয়ন লক্ষ্য ( SDG) পূরণে শিক্ষা অন্যতম অবলম্বন। মেধা- মননে আধুনিক ও চিন্তা-চেতনায় অগ্রসর একটি সুশিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর থেকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর তারই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের ১৭ অনুচ্ছেদে বলা আছে সরকারের একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সব বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। আর প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার প্রথম সোপান। বঙ্গবন্ধুর শিক্ষার দর্শন ও বর্তমান প্রাথমিক শিক্ষা একই সুতোয় গাঁথা। তিনি দেশ স্বাধীন হওয়ার পরপরই সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবনা শুরু করেছিলেন, যেহেতু প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি। তাই এই শিক্ষা নিয়ে ভাবনা শুরু করেন। ১৯৭১ সালের ১৯ ফেব্রুয়ারি একটি প্রেস নোটের মাধ্যমে জানানো হয় যে, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাবে। বঙ্গবন্ধু ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপাদমস্তক একজন শিক্ষানুরাগী। তিনি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তিমূল। বঙ্গবন্ধুর ভাবনা ও দর্শনকে ধারণ করে যেকোনো জাতি একটি আধুনিক কর্মমুখী এবং বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারে। বাংলাদেশ উত্তরোত্তর যে উন্নত শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। তিনি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন, যার মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা যাবে এবং সোনার বাংলা বিনির্মাণ সহজতর হবে। দক্ষ মানব সম্পদ বা সোনার বাংলা গড়তে আমাদের শিক্ষায় গুরুত্ব দিতে হবে। আর এই শিক্ষার ভিতই হলো প্রাথমিক শিক্ষা। বঙ্গবন্ধু শিক্ষা দর্শন অনুসরণ করে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া আবশ্যক। জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে ১৭টি অভীষ্টকে চিহ্নিত করা হয়েছে। ২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকে ২০৩০ সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে প্রতিস্থাপিত করা হয়েছে। ১৭টি অভীষ্ট লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গে ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য ও ৩৩২টি পরিমাপক রয়েছে। যার মধ্যে ৪ নং অভীষ্ট হলো মানসম্মত শিক্ষা (অন্তর্ভুক্তিমূলক ও সমাজতান্ত্রিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ সৃষ্টি করা।) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে দক্ষ জনসম্পদ উন্নয়নের বিকল্প নেই। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। গুণগত শিক্ষার অনেক অপরিহার্য পূর্বশর্তের মধ্যে একটি হচ্ছে অধিক বিনিয়োগ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ অপর্যাপ্ত। এ কথাও অনস্বীকার্য, বিভিন্ন সেক্টরের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ অনেক ক্ষেত্রেই সুষ্ঠু ও সুচারুভাবে খরচ করা হয় না, যা অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। দেশে শিক্ষা খাতে প্রকৃত বিনিয়োগ চাহিদার তুলনায় অপ্রতুল। সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশের জাতীয় বাজেটে সামগ্রিক শিক্ষা খাতে বরাদ্দ মাত্র ০.৯২ শতাংশ এবং উচ্চশিক্ষা উপ-খাতে বরাদ্দ মাত্র ০.১২ শতাংশ, যা সার্কভুক্ত দেশগুলোর তুলনায় অনেক কম। উল্লেখ্য, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপালে শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির তুলনায় যথাক্রমে ৪.৫ ও ৩.৫ শতাংশ। উচ্চশিক্ষা ক্ষেত্রে বর্তমান জাতীয় বরাদ্দ ০.৯২ থেকে ক্রমান্বয়ে ২০২৬ সালের মধ্যে ২ এবং ২০৩০ সালের মধ্যে ৬ শতাংশে উন্নীত করা আবশ্যক। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্যে শিক্ষা খাতে জাতীয় বাজেটের বর্তমান বরাদ্দ ৮ থেকে ১৫ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও জরুরি। : ভিশন-৪১ নির্বাচনী ইশতেহার এবং নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনিটরিং এবং মেন্টরিংয়ের কয়েকটি আকর্ষণীয় দিক হতে পারে:
১. *ডিজিটাল মনিটরিং* – *ই-মনিটরিং সিস্টেম:* শিক্ষার অগ্রগতি ট্র্যাক করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা, যেমন শিক্ষার্থীদের উপস্থিতি, মূল্যায়ন, এবং শিক্ষকের কর্মক্ষমতা। – *অনলাইন ড্যাশবোর্ড:* শিক্ষকদের, অভিভাবকদের, এবং প্রশাসকদের জন্য একটি ড্যাশবোর্ড, যেখানে তারা শিক্ষার বিভিন্ন সূচকের তথ্য দেখতে পারে।
২. *নিরীক্ষণ সরঞ্জাম এবং প্রযুক্তি* – *স্মার্ট ক্লাসরুম:* শিক্ষার গুণগত মান উন্নয়নে সিসিটিভি, ইন্টারেক্টিভ বোর্ড, এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার। – *ডেটা অ্যানালিটিক্স:* শিক্ষার্থীর পারফরম্যান্স এবং উপস্থিতির ডেটা বিশ্লেষণ করে সমস্যাগুলি সনাক্ত এবং সমাধান করা।
৩. *পারফরম্যান্স মূল্যায়ন* – *আন্তঃক্ষেত্র মূল্যায়ন:* বিভিন্ন সূচক, যেমন ছাত্রের ফলাফল, শিক্ষার মান, এবং ছাত্র-শিক্ষক মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে শিক্ষার গুণমান মূল্যায়ন। *ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা:* শিক্ষকদের জন্য শিক্ষার কার্যকারিতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়ন পরিকল্পনা প্রদান।
৪. *মেন্টরিং প্রোগ্রাম* – *পিয়ার মেন্টরিং:* শিক্ষকদের মধ্যে পারস্পরিক মেন্টরিং চালু করা, যেখানে অভিজ্ঞ শিক্ষকরা নতুন শিক্ষকদের সাহায্য করেন। – *মেন্টর অ্যাসাইনমেন্ট:* শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত মেন্টর নিয়োগ, যারা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, এবং একাডেমিক সমর্থন প্রদান করবে।
৫. *ক্লাসরুম অবজারভেশন* – *রেগুলার ক্লাসরুম ভিজিট:* শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার কার্যকারিতা মূল্যায়ন। – *শিক্ষক-পর্যালোচনা:* শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকার এবং আলোচনার মাধ্যমে শিক্ষার মান পর্যালোচনা করা।
৬. *ফিডব্যাক এবং প্রতিবেদন* – *প্রতি মাসের ফিডব্যাক:* নিয়মিত ফিডব্যাক সেশনের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি এবং শিক্ষকের কর্মক্ষমতা পর্যালোচনা। – *প্রতিবেদন তৈরির প্রক্রিয়া:* অগ্রগতি এবং সমস্যার উপর ভিত্তি করে বিস্তারিত প্রতিবেদন তৈরি এবং তা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শেয়ার করা।
৭. *অভিভাবকদের সম্পৃক্ততা* – *অভিভাবক-শিক্ষক সভা:* নিয়মিত অভিভাবক-শিক্ষক সভার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের ব্যাপারে মতামত সংগ্রহ। – *ডিজিটাল যোগাযোগ:* শিক্ষার্থীদের উন্নয়নের তথ্য দ্রুত এবং সহজে অভিভাবকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার।
৮. *শিক্ষাগত গবেষণা এবং উদ্ভাবন* – *পাইলট প্রকল্প:* নতুন শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তির জন্য পাইলট প্রকল্প চালু এবং ফলাফল মূল্যায়ন। – *গবেষণা সহযোগিতা:* শিক্ষামূলক গবেষণা এবং উদ্ভাবনের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতা।
৯. *শিক্ষকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়ন* – *নিয়মিত প্রশিক্ষণ:* নতুন শিক্ষণ কৌশল, ICT ব্যবহারের দক্ষতা, এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক সমর্থনের উপর নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা।
১০. *পেশাগত উন্নয়ন:* শিক্ষকদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা এবং সমর্থন। এই কৌশলগুলি Vision 2041, নির্বাচনী ইশতেহার, এবং নতুন পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এগুলো প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।কোয়ালিটি অ্যান্ শিওর করতে হলে শিক্ষার্থীর কাছে ফিরতে হবে শিক্ষার্থীর উন্নয়নের ভূমিকা রাখতে হবে পরীক্ষা পদ্ধতির না থাকলেও তাদের মূল্যায়ন থাকতে হবে কারণ শিশু কাজটি সঠিক করছে নাকি ভুল করছে।সেটি যাচাই প্রয়োজন। ইউনেসকোর সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৭ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা প্রয়োজন। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের প্রধানতম উপায় হলেও দেশে শিক্ষায় অর্থায়ন এখনও হতাশাব্যঞ্জক। ইউনেসকো গঠিত ‘একবিংশ শতাব্দীর জন্য আন্তর্জাতিক শিক্ষা কমিশন’ তথা ইউনেসকো গঠিত দেলরস কমিশন প্রতিবেদনে উন্নয়নশীল দেশগুলোর প্রাপ্ত বৈদেশিক সহায়তার ২৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের সুপারিশ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রতিবেদনে (১৯৯৭) এ সম্পর্কে হতাশা ব্যক্ত করে বলা হয়েছে, জাতীয় উন্নয়নের জন্য প্রাথমিক শর্ত হচ্ছে মানব সম্পদের সার্বিক উন্নয়ন। জাতীয় উন্নয়ন অর্জন করতে হলে উৎপাদন শক্তি বৃদ্ধি করতে হবে। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য প্রধান উপাদান। বর্তমানে যে পরিমাণ অর্থ শিক্ষা খাতে ব্যয় করা হয়, তা অপ্রতুল। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মাথাপিছু বার্ষিক বিনিয়োগের পরিমাণ বাংলাদেশে ৫ ডলার, শ্রীলঙ্কায় ১০ ডলার, ভারতে ১৪ ডলার, মালয়েশিয়াতে ১৫০ ডলার ও দক্ষিণ কোরিয়ায় ১৬০ ডলার। গুণগত শিক্ষা কোনো একটি বিষয়ের ওপর নির্ভর করে অর্জনের আশা করা যায় না। এর জন্য প্রয়োজন অনেক উপাদানের সমন্বিত এবং কার্যকর ব্যবস্থাপনা ও কর্মকা-। গুণগত শিক্ষার জন্য যেসব উপাদানের যথাযথ সমন্বয় সাধন করতে হয় সেগুলো হচ্ছে-আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, পর্যাপ্তসংখ্যক যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষাদানসামগ্রী ও ভৌত অবকাঠামো, যথার্থ শিক্ষণ-শিখন পদ্ধতি, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি, ধারাবাহিক পরিবীক্ষণ ইত্যাদি। শিক্ষার সব স্তরে গুণগত মান অর্জনের লক্ষ্যে নিম্নবর্ণিত সুপারিশগুলোর আলোকে পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ করা যেতে পারে। আমাদের দেশে শিক্ষার্থীদের বিষয় নির্বাচন সম্পূর্ণভাবে অভিভাবক, বিদ্যালয় বা শিক্ষকদের ইচ্ছা এবং পছন্দ মোতাবেক পরিচালিত ও নিয়ন্ত্রিত। কোন শিক্ষার্থী ভবিষ্যতে কী হতে চায়, কিংবা কোন বিষয় নিয়ে পড়তে চায়, এ বিষয়ে শিক্ষার্থীর পছন্দ বা মতামতকে প্রাধান্য দেওয়া আবশ্যক। এতে তার পঠিতব্য বিষয় সম্পর্কে শ্রদ্ধা জাগবে; ফলে সে পাঠে মনোযোগী হবে, শিক্ষাগ্রহণ করে পরিতৃপ্ত হবে এবং আশানুরূপ ফলাফল করবে। প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার নতুন ভবন নির্মাণ করছে। ফলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠগ্রহণ করতে সক্ষম হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমাবেশ আয়োজন করে শিক্ষার সঙ্গে সমাজকে সম্পৃক্ত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে। বছরের শুরুতে প্রতিটি স্কুলে ক্যাচমেন্ট এলাকাভিত্তিক শিশু জরিপপূর্বক ভর্তি নিশ্চিত করা। নিয়মিত অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট কার্যক্রম, এসএসসি ও পিটিএ সভা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ, স্কুল ফিডিং কার্যক্রম গ্রহণ, উপবৃত্তি প্রদানসহ মাসিক কার্যক্রমে মাঠ প্রশাসন আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের ফলে প্রাথমিক শিক্ষার উৎকর্ষ সাধিত হবে। টেকসই উন্নয়নের মাধ্যমে রূপকল্প ২০২১, ২০৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নের হাতিয়ার হিসেবে প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন অত্যাবশ্যক।
পরিশেষে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলার অভিন্ন লক্ষ্য অর্জনে আমাদের শিক্ষা পরিবারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। -

এমপি শেখ সারহান নাসের তন্ময় প্রিয় নেতার সাথে ফুলেল শুভেচ্ছা
শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়কে ফুলেল শুভেচ্ছা জানান ফকিরহাট উপজেলা পরিষদের নতুন ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান।
শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বাগেরহাট যাওয়ার পথে প্রিয় নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য উপজেলার কাঠালতলা মোড়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা রাস্তা ঘিরে দাড়ান।
এরপর তিনি গাড়ি থেকে নেমে ফকিরহাট কাঠালতলা মোড়ে শেখ ইমরুল হাসানের অফিসে যান। সেখানে তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন ফকিরহাট উপজেলা পরিষদের নতুন ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান। এদিকে সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়কে কাছে পেয়ে স্লোগানে স্লোগানে মূখরিত করে তোলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। মতবিনিময়ে এসময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#############ছবি সংযুক্ত। -

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধ ; মাছের ঘেরের বাঁধ কেটে দিল প্রতিপক্ষরা
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ৬০ লাখ টাকার মাছ পানির সঙ্গে নেমে গেছে বলে দাবি করেছেন ঘের মালিক সোহেল রানা।শনিবার (৬ জুলাই) উপজেলার মেনিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে প্রায় ৬ একর জমি নিয়ে স্থানীয় যুবক সোহেল রানার মাছের ঘের। প্রায় পাঁচ বছর ধরে ওই ঘেরে তিনি মাছ চাষ করে আসছেন। ওই ঘেরের মালিকানা দাবি নিয়ে স্থানীয় আল-আমিন, খলিল হাওরাদার, জয়নাল, শাহজাহান, সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুড়ে হঠাৎ ঘেরের বাঁধ কেটে পানি নামিয়ে দিয়ে ঘের দখলে নেওয়ার চেষ্টা করে। বাঁধ কেটে দেওয়ায় পানি নোমার সাথে সাথে মাছ নামতে থাকে। পানির সাথে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ নেমে গেছে আমাকে নিঃস্ব করে দিল ওরা এমন দাবি ঘের মালিক সোহেল রানা।
স্থানীয়দের অভিযোগ স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে খলিল হাওলাদার ও আল আমিন গংরা ভয়-ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে মাছের ঘেরটি দখলে নেয়ার জন্য বাঁধ কেটে দিয়েছেন।
বাঁধ কাটার কথা স্বীকার করে খলিল হাওলাদার ও আল আমিন জানান, এই ঘেরের মধ্যে তাদের জমি আছে। সোহেল রানা ও তার বাবা সোহরাফ হাওলাদার তাদের সঙ্গে সমঝোতা না করে ঘের ভোগদখল করে আসছিল। আমাদের জমি আমরা বুঝ চাইলে তারা বুঝ দিতেছে না। এখন চাষাবাদের সময় তাই আমাদের জমি আমরা নিজেরা বুঝ করে নিচ্ছি। তবে ঘেরে কোনো মাছ ছিল না।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি -

উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ জাহিদ হাসানের শশুরের ইন্তেকাল
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসানের শশুর মোঃ হারুন হাওলাদার (৬৪) ইন্তেকাল করেছেন।
৬ শনিবারজুলাই সকাল ৮ টায় উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল ২ (উজিরপুর বানারীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সিপন মোল্লা,
উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সকল সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক মহল।এশার নামাজ বাদ মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। -

ইউপি সদস্যের পেটে মসজিদ উন্নয়নের টাকা- থানায় অভিযোগ
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য(মেম্বার) লুৎফর রহমানের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চকপ্রভুরাম গ্রামে এই ঘটনা ঘটেছে। গত ৩ জুলাই এ ঘটনায় চকপ্রভুরাম গ্রামের আব্দুস সাত্তার বাদি হয়ে ইউপি সদস্য (মেম্বার) লুৎফর রহমান ও মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিনসহ ১১ জনের নামে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে গ্রামবাসি জানান, এই মেম্বারের বিরুদ্ধে হেরিংবন্ড রাস্তা ও মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় জেলা প্রশাসকের (ডিসি) কাছে ইয়াহিয়া আলী লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা এলজিইডি অফিসের এসও শাহিন সালাম তদন্ত আসেন। তারপর থেকেই টাকা আত্মসাতের ঘটনাটি প্রকাশ পায়। কিন্তু সেই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে পড়েন মেম্বার লুৎফর রহমান ও তার অনুসারীরা।
অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুন শুক্রবার জুমার নামাজ শেষে গ্রাম প্রধান শেরশাহ ঘোষণা দেন, ২৯ জুন শনিবার এশার নামাজের পর মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে বসা হবে, কমিটির সকলকে উপস্থিত থাকার আহবান জানান। ঘোষণা মোতাবেক শনিবার এশার নামাজের পর ফয়েজের বাড়িতে হিসাব নেয়ার জন্য গ্রামের লোকজন উপস্থিত হন। এ সময় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শহিদুল মাস্টার ২০২৩ সাল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত হিসাব দেয়। কিন্তু সরকারি অনুদানের টাকা পাননি বলে অবহিত করেন। এ অবস্থায় মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন উপস্থিত গ্রামবাসীকে জানায় ২০২৩ সালে সরকারি অনুদানের ২ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৪ সালে ২ লাখ ৫০ হাজার টাকা মেম্বার লুৎফর রহমানসহ আমি উত্তোলন করি। উপস্থিত গ্রামবাসী সেই টাকা চাইলে মোবাইলে মেম্বারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্ত্ত মেম্বার তার অনুসারীদের পাঠিয়ে উপস্থিতদেরসহ
গ্রাম প্রধানকে গালমন্দ করে ও রেজুলেশন খাতা ছিড়ে ফেলসহ নানা ধরনের হুমকি ধামকি দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায় ইউপি চেয়ারম্যানের যোগসাজশে লুৎফর মেম্বার এসব টাকা তুলে ইউপি কার্যালয়ে একটি এসি দান করে বাঁকি টাকা হজম করেছে।সুত্র বলেন, চেয়ারম্যানের মদদ ব্যতিত সরকারি অনুদানের টাকা আত্মসাতের কোনো সুযোগ নাই। এবিষয়ে মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আগামী রোববার গ্রামে বসে মিমাংসা করা হবে। এবিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার লুৎফর রহমান বলেন, মসজিদের টাকা আত্মসাত করা হয়নি। তার পরেও আমি মসজিদে দেড় লাখ টাকা দিতে চেয়েছি। আপনি হিসাব নিকাশে উপস্থিত না হয়ে পালিয়ে যান জানতে চাইলে তিনি জানান আমি পালায়নি যে অভিযোগ করেছে তারাই পালিয়েছে। এবিষয়ে অভিযোগকারী আব্দুস সাত্তার বলেন, গ্রামের লোকজন ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন, মেম্বার হয়ে মসজিদের টাকা আত্মসাত করছেন। এর চেয়ে লজ্জার আরকি হতে পারে। আমিসহ গ্রামবাসীর দাবি অভিযোগটি আমলে নিয়ে মেম্বারসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাত করতে কেউ সাহস না পায়। এবিষয়ে তানোর থানার এসআই মজিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তে গিয়ে মেম্বারসহ গ্রামের লোকজন বসে মিমাংসা করবে বলেছে এবং আগামী রবিবার ও সোমবার পর্যন্ত সময় নিয়েছেন।#