Author: desk

  • গোদাগাড়ীতে কৃষকদের স্মাার্ট কৃষক হওয়ার আহ্বান

    গোদাগাড়ীতে কৃষকদের স্মাার্ট কৃষক হওয়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ অফিসের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা – ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষিই সমৃদ্ধি এই স্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বরে সোমবার সকাল ১১ টায় কৃষি প্রযুক্তি মেলা এবং কৃষি মেলা -২০২৪ এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। গোদাগাড়ী উপজেলার নির্বাহী নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মরিয়ম আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
    এরপর অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং স্টল পরিদর্শন করেন।

    এদিকে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • মধুপুরে আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মধুপুরে আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর পৌর সভায় আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মধুপুর পৌরসভায় বাস্তবায়ানাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্তর্গত আইইউজিআইপি প্রকপ্লের ইএমপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সোমবার ৮ জুলাই দুপুরে মধুপুর পৌর সভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো: সিদ্দিক হোসেন খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র (০১) মো: জাকিরুল ইসলাম ফারুক সহ অন্যান্যরা। প্রশিক্ষণে অংশ গ্রহন করেন প্রকল্পের প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদারের প্রতিনিধিগন সহ শ্রমিকরা। প্রশিক্ষনটি প্রদান করেন রিসোর্সসেফ কনসালট্যান্টস লিমিটেড (আর সি এল) এর পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞগণ।

  • ময়মনসিংহের সদরের নতুন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের যোগদান

    ময়মনসিংহের সদরের নতুন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের যোগদান

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.আরিফুল ইসলাম প্রিন্স। রবিবার (৭জুলাই ) বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: আরিফুল ইসলাম প্রিন্সকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

    মো.আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ময়মনসিংহ সদরে যোগদানের পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি
    বরিশালের গৌড়নদী উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ছিলেন। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেখান থেকে তাকে প্রথমে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ও পরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তার নিজ জেলা বরগুনা।

    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সকলের সহযোগিতায় বিভাগীয় ময়মনসিংহের গুরুত্বপুর্ণ এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো । এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

    যোগদানের প্রথম দিন তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,শিক্ষা অফিসার মনিকা পারভীন,সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাঈদুর রহমান,আব্দুস সাত্তার সোহেল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং আগামীর উন্নয়ন কর্মকান্ড বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন।

  • চট্টগ্রামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানা জিডি

    চট্টগ্রামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানা জিডি

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রামে শিমুল বড়ুয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ জুলাই নগরীর নন্দনকানন এলাকায় অজ্ঞাতনামা ৪জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করে। এসময় তাকে চড়থাপ্পড়, কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ব্যবসায়ী শিমুল বড়ুয়া বাদী হয়ে গত ৬ জুলাই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। ডাইরি নং-৭০৯।

    জানা গেছে, ব্যবসায়ী শিমুল বড়ুয়া নগরীর রহমতগঞ্জ এলাকার একটি ফ্লাইট বাসায় থাকেন। অফিসের কাজ শেষ করে ফেরার পথে গত ৪ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিরা অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত জখম করেছেন বলে ব্যবসায়ীর অভিযোগ। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন। নিরাপত্তার জন্য থানায় জিডি করা হয়েছে।

    কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়দুল হক জানান, অতর্কিতভাবে হামলার ঘটনায় থানায় একটি অজ্ঞাত হামকারীদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

  • ফুলবাড়িয়া নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

    ফুলবাড়িয়া নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

    ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের কে ফুল দিয়ে বরণ করলেন
    শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ ১৫১ ফুলবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকার এমপি।
    রবিবার (৭ জুলাই) বিকাল ৩টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পরিষদের মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি।

    উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, বিদায়ী চেয়ারম্যান শরাফ উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,
    অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রভাষক এম আর মাতীন, পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি, ক্বারী আশরাফুল আলম।
    সভায় নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা।
    বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • বাবুগঞ্জে পাট ক্ষেত থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

    বাবুগঞ্জে পাট ক্ষেত থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

    কে এম সোহেব জুয়েল : নিখোঁজের দুইদিন পর আজ রবিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি পাট থেকে বৃদ্ধ নুর ইসলাম খানের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধর লাশ উদ্ধার করেছেন।

    মৃত নুর ইসলাম খান জাহাপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

    তার (নুর ইসলাম) ছেলে জুয়েল খান জানান, গত শুক্রবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হয়ে সরিকল হাটে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

    এ ঘটনায় শনিবার দিনভর এলাকায় মাইকিংয়ের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরী করা হয়।

    রবিবার বিকেলে জাহাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাট ক্ষেতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়।

    প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করছেন, নুর ইসলাম খান ঋণের দায়ে জর্জরিত ছিলেন। সরিকল হাট থেকে বিষ ক্রয় করে তা পান করে সে আত্মহত্যা করতে পারেন।

    তবে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ অলিউর রহমান জানান, বিষয়টি রহস্যজনক বলে ধারনা করা হচ্ছে। তাই ময়নাতদন্তের জন্য মৃত নুর ইসলামের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

  • প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন নলছিটির নিজাম উদ্দিন সিআইপি

    প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন নলছিটির নিজাম উদ্দিন সিআইপি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    আগামীকাল ৮ জুলাই ২০২৪ তারিখ ৪ দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার সফর সঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধি দলে চীন সফরে যাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও নিজাম গ্রুপ অফ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক,নলছিটির কৃতি সন্তান,ব্যবসায়ীনেতা জনাব মো: নিজাম উদ্দিন সিআইপি। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। তিনি আগামীকাল সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG-1701যোগে বেইজিং, চীনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ৪ দিনের সফর শেষে আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় ২ ঘটিকার সময় বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG-1704 যোগে বেইজিং চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় এসে পৌছাবেন।

  • নলছিটিতে গাঁজাসহ পিতা-পুত্র আটক

    নলছিটিতে গাঁজাসহ পিতা-পুত্র আটক

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ১ কেজি ৪০০শত গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। রবিবার(৭ জুলাই) বিকেল ও সন্ধ্যার পরে উপজেলার পৌর এলাকার মল্লিকপুর ও সূর্যপাশা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে নলছিটি থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে,রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পৌর এলাকার মল্লিকপুরে অভিযান পরিচালনা করে তানভীর সরদার(১৭) নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সূর্যপাশায় তার নিজ বাড়িতে অভিযানে গেলে তার পিতা জালাল সরদার (৫৫)পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করলে তার কাছে ৪শত গ্রাম গাঁজা পাওয়া যায়।

    আটক জালাল সরদার পৌর এলাকার সূর্যপাশা গ্রামের বাসিন্দা তার পিতা মৃত আবদুল ওয়াহাব সরদার। আটককৃত অন্যজন জালাল সরদারের পুত্র।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক রাজুর লাশ বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।

    জানাযায়,গত শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে ৩৭৫ নং পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পরে রাতে বিজিবি ও পুলিশের উপস্থিততে ৪২ ঘন্টা পর রাজুর লাশ হস্তান্তর করেছে বিএসএফ।লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের কোম্পানি পর্যায়ে কমান্ডার, পুলিশ ও জনপ্রতিনিধি।হস্তান্তরের পর রাজুর পারিবারিক গোরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

    এ বিষয়ে,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন,নিহত রাজুর মরদেহ বিএসএফ পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে।মরদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে রাজুর লাশ হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য,গত ৫ জুলাই ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে উত্তর দিনাজপুর জেলার গোলাপুকুর থানার তিনগাঁও বিএসএফ রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাজ ঘটনাস্থলে নিহত হয়েছেন।

  • মহালছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

    মহালছড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

    (রিপন ওঝা, মহালছড়ি)

    সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৭জুলাই ২০২৪ রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

    মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষ হয় এবং তার পরবর্তীতে বেলা ৩.৩০ টার দিকে থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে থলিপাড়া হয়ে বাজারসহ উপজেলা পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    প্রসঙ্গত যে, সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীগণ।

    আজ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।
    রথযাত্রার এই শোভাযাত্রায় এলাকার সনাতন ধর্মালম্বীগণ উপস্থিত ছিলেন।