Author: desk

  • স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকাঃ এলজিআরডি প্রতিমন্ত্রী

    স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকাঃ এলজিআরডি প্রতিমন্ত্রী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকা, যে সবাইকে পাঞ্জেরির ন্যায় আলোর পথ দেখাবে।
    জানা গেছে, গত ১৩ জুলাই শনিবার রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়া উপজেলা স্কাউটসের আয়োজনে ‘বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত কাব স্কাউট ইউনিটে ড্রাম সেট বিতরণ ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন প্রতিমন্ত্রী উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার দর্শনপ্রসূত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিং-এর বিকল্প নেই।ছোটবেলা থেকেই শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউটস এক অনন্যসাধারণ নাম। স্মার্ট নাগরিক হতে হলে হাতেকলমে কাজ শেখা, ছোট-দল পদ্ধতিতে কাজ করা, ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে কাজ সম্পদান, তিন আঙ্গুলে সালাম ও ডান হাত করমর্দন, স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাজ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে কাব স্কাউটদের আগামীর বিশ্বের জন্য নেতা হয়ে গড়ে উঠতে হবে।
    কাব স্কাউট ইউনিটে ড্রামসেট বিতরণ পরবর্তী বক্তব্যে তিনি আরও বলেন, “১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে স্কাউটিং আন্দোলন প্রতিষ্ঠা করেছেন যেন এই আন্দোলনে যুক্ত হয়ে আনন্দের মাধ্যমে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করতে পারে এবং স্বাবলম্বী হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।স্কাউটদেরকে আত্মমর্যাদাসম্পন্ন, সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী, সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস অবিসংবাদী ভূমিকা গ্রহণ করেছে।বাংলাদেশ আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।”
    আব্দুল ওয়াদুদ দারা এ সময় বলেন, সমাজের ও দেশের উন্নয়নের জন্য বৃক্ষরোপন, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, জ্বালানি-সাশ্রয়ী চুলা এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউটদের সেবাদান কর্মসূচি প্রশংসার দাবিদার।তবে কাব স্কাউটদের (৬ থেকে ১০+ বছর বয়সী) বর্তমান তথ্যপ্রযুক্তির নিত্যনতুন আবিষ্কারের পাশাপাশি দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।
    তিনি বলেন, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা এবং কাজের সময় কাজ।কাব স্কাউটদের উদ্যোক্তা হতে হবে।এর জন্য থাকতে হবে একাত্মতা।এভাবেই নিত্য চর্চায় নেতৃত্বদানের ঐশ্বরিক ক্ষমতালব্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, আমরা পুঠিয়া ও দুর্গাপুরবাসী আর অবহেলিত নই।আমাদের আর্থিক সামর্থ্য কম হলেও আমরা কারো থেকে কোনো অংশে কম নই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশকেই সমগুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
    তিনি আরও বলেন, উন্নয়ন কীভাবে করতে হয় তা আমরা জানি।রাজশাহী ছাড়া সব অঞ্চলের রাস্তা ৬ লেনের হয়েছে।রাজশাহীতেও এই কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি, ইতোমধ্যে আমরা ডিও লেটার (চাহিদা পত্র) দিয়েছি।
    পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সামাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামপ্রমুখ।
    এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ইউপি) চেয়ারম্যানগণসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।#

  • ইউএনও অফিসের হিসাব সহকারীর বি*রুদ্ধে অর্থ আত্ম*সাৎ এর অভিযোগ

    ইউএনও অফিসের হিসাব সহকারীর বি*রুদ্ধে অর্থ আত্ম*সাৎ এর অভিযোগ

    পুঠিয়া রাজশাহী প্রতিনিধিঃ

    রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারি মো: মামুনুর রশীদ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

    পুঠিয়া উপজেলায় গ্রাম পুলিশের সংখ্যা ৫৯ জন। প্রতিমাসে ১২শত টাকা হিসাবে তারা সম্মানি ভাতা পেয়ে থাকেন। সম্মানি ভাতার অর্থ উপজেলা প্রকৌশলী মো পারভেজ নেওয়াজ খান ও উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নূর হোসেন নির্ঝর এর যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়। চেকটি ইসু করা হয় মো: মামুনুর রশীদ UNO অফিস এর নামে।

    গত (০৬ জুলাই) ৫৯ গ্রাম পুলিশকে এক মাসের হাজিরা বাবদ ১২শত টাকা হারে মোট ৭০ হাজার ৮শত টাকা প্রদান করা হয়। কিন্তু সোনালী ব্যাংক লিমিটেড পুঠিয়া শাখা রাজশাহীর যার চলতি হিসাব নং ১০০৯৩৯৮ হতে গত ০৬ জুলাই তারিখে ৬১৯০৩৯২ নম্বর চেকের মাধ্যমে ৮৮ হাজার ৫ শত টাকা উত্তোলন করা হয়। উত্তোলনকৃত অর্থ হতে ৭০ হাজার ৮ শত টাকা গ্রাম পুলিশদের হাজিরা বাবদ প্রদান করা হয়। অবশিষ্ট ১৭ হাজার ৭ শত টাকা পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারি মো মামুনুর রশীদ আত্মসাৎ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ বিষয়ে জিউপাড়াপাড়া ইউনিয়ন গ্রাম পুলিশ মানিক হোসেন ও পুঠিয়া ইউনিয়নের দফাদার তৈয়ব আলী জানান, উপজেলার সকল গ্রাম পুলিশ এর সম্মানী ভাতা বাবদ আমরা ৭০হাজার ৮শত টাকা পেয়েছি। অবশিষ্ট ১৭ হাজার ৭শত টাকার বিষয়টি হিসাব সহকারি মামুনুর রশীদ বলতে পারবেন।

    তবে গোপনীয়ভাবে,অনুসন্ধানে বেরিয়ে আসে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য, নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন সাংবাদিক জানান, জাতীয় একটি পত্রিকার বিজ্ঞাপন বিল ও একটি ইংরেজি পত্রিকার বিল বাবদ টাকা প্রদান করলেও সরকারি ভ্যাট+ট্যাক্স কর্তন করা হয়নি। বিলের চেক প্রদানের পর ভ্যাট+আইটি বাবদ সাড়ে ১৭ পার্সেন্ট নগদ অর্থ দাবি করে হিসাব সহকারি মো মামুনুর রশীদ। হিসাব সহকারীর দাবিকৃত টাকা উক্ত দুই সাংবাদিক নগদ পরিশোধ করে বিজ্ঞাপন বিলের চেক গ্রহন করেন। এবার দুই সাংবাদিক ভ্যাট ও আইটি চালানের কপি চাইলে পরবর্তী কার্য দিবসে দেবেন বলে হিসাব সহকারি তাদের দিনের পর দিন ঘুরাতে থাকে। এমতাবস্থায় সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়ার খান এর কাছে মৌখিক অভিযোগ করেন। এরপর হিসাব সহকারি প্রকৌশলীর রুমে এসে সাংবাদিকদের বিজ্ঞাপন বাবদ প্রদানকৃত টাকা হতে ভুলক্রমে ভ্যাট আইটি কর্তন করা হয়নি বলে জানান এবং তিনি ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন। নাগরিক সেবা পেতে হয়রানির বিষয়টি দুঃখজনক বলে উক্ত দুই সাংবাদিক মন্তব্য করেন। 

    উল্লেখ্য যে, বিজ্ঞাপনের বিল বাবদ সরকারি পাওনা ভ্যাট+আইটি কর্তন না করায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে যা উক্ত কর্মচারীর কর্তব্যকর্মে অবহেলার শামিল ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধির পরিপন্থী।

    সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী মো: মামুনুর রশিদ জানায়, গ্রাম পুলিশের সম্মানী ভাতার টাকা উত্তোলন করে তাদের মধ্যে বন্টন করে দিয়েছি। অতিরিক্ত কোন টাকা উত্তোলন করা হয়নি। ইউএনও এবং উপজেলা প্রকৌশলী সাক্ষর এ আমি টাকা উত্তোলন করেছি। আপনার যদি কিছু বলার থাকে ইউএনও স্যারকে বলুন। 

    এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউএনও অফিসের হিসাব সহকারী এগুলো দেখে থাকেন বলে তিনি জানান। সে কোন অনিয়ম করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

    এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে যদি এমন হয়ে থাকে তাহলে সেটা মারাত্মক অপরাধ। বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী। 

  • ধামইরহাটে গৃহব*ন্দী পরিবারকে মুক্ত করলেন উপজেলা প্রশাসন

    ধামইরহাটে গৃহব*ন্দী পরিবারকে মুক্ত করলেন উপজেলা প্রশাসন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ৩ মাস গৃহবন্দী পরিবারকে মুক্তি দিতে প্রভাবশালীর দেয়া বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রভাবশালীদের প্রতিহিংসার শিকার হয়ে একটি পরিবার ৩ মাস গৃহবন্দি আছে এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের হওয়ার পর উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসলে ইউএনও আসমা খাতুন প্রভাবশালীদের দেয়া বাঁশ ও কাটাতারের বেড়া গুড়িয়ে দিয়েছেন। গণমাধ্যম ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী এনতাজ আলী।
    জানা গেছে, গত রমজান মাস থেকে খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের রোস্তম আলীর ছেলে এনতাজ আলীর পরিবার প্রভাবশালী আব্দুল কাইয়ুম ও আব্দুল হাই গং এর দারা শত্রুতার শিকার হয়ে গৃহবন্ধী হন। উপায় না পেয়ে কলা গাছের ভেলায় ও পুকুরের পানিতে সাঁতার কেটে বাড়ী থেকে বের হন এনতাজ আলী ও তার পরিবার। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। দৈনিক সমকাল, আমাদের সময়, ভোরের দর্পন,খোলা কাগজ ডেলটা টাইম, দুরন্ত সংবাদ, জয় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখার পর ইউএনও আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বাঁশের বেড়া গুড়িয়ে দেন এবং প্রকৃত ঘটনা শুনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে আপোশ করে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ইউপি সদস্য মিলন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
    ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি যে, এনতাজ আলী তার পরিবার নিয়ে ৩ মাস যাবত গৃহবন্ধী আছে, ঘটনা প্রত্যক্ষ করতে সরেজমিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের চলাচলের রাস্তার বেড়া সরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীন ভাবে বাঁচবে এটাই উপজেলা প্রশাসনের প্রত্যাশা।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।।

  • পাইকগাছায় গাঁ*জা সহ মাদ*ক কারবারি আ*টক

    পাইকগাছায় গাঁ*জা সহ মাদ*ক কারবারি আ*টক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে ৬’শ গ্রাম গাঁজা সহ একটি ডিসকভার (১৩৫) মোটরসাইকেলের টুলবক্স’র মধ্যে অভিনব কায়দায় মাদক বহন করা বাইকটি আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, মামলা নং- ৩। এছাড়া আটক ব্যক্তিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এসআই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভা ও সোলাদানা ইউনিয়নের মধ্যবর্তী স্থান-শিবসা ব্রিজের উপর থেকে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামের মোঃ আখের আলী কারিকরের ছেলে মোঃ আমজাদ হোসেন কারিকর(৫০) এর মোটরসাইকেলের টুলবক্সে থাকা ৬’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
    এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মাদক কারবারি আমজাদ হোসেন আটক করা হয়েছে। এবং তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা সহ মোটরসাইকেলটি জব্দ পূর্বক আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় একটি হনুমানের ম*র্মান্তিক মু*ত্যু হয়েছে

    পাইকগাছায় একটি হনুমানের ম*র্মান্তিক মু*ত্যু হয়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় একটি হনুমানের মর্মান্তিক মুত্যু হয়েছে। কয়েক দিন পাইকগাছায় ২টি হনুমান বিভিন্ন স্থানে বিচারণ করে বেড়াচ্ছে। ১২ জুলাই শুক্রবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বৈদুতিক খুটির উপর থেকে হনুমানটি বিদ্যুৎ তাড়িত হয়ে নিচে পড়ে যায়। নিচে পাকা রাস্তার উপর পড়ে মুখ ও মাথা থেতলে রক্ত খরণ হয়। এসময় সকালে বৃষ্টি হচ্ছিল। পাশের অনেকে হনুমানটিকে বাঁচানোর চেষ্টা করেন। বনমালা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক দেবজানি মন্ডল হনুমানটিকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যান।কিন্তু হনুমানটি বাঁচানো যাযনি অবশেষে মারা যায়। থানায় খবর দেওয়া হয় বন্ অধিদপ্তরের থেকে লোক এসে মৃত্যু হনুমানটিকে নিয়ে যায়। খবর পেযে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও মাহাবুবুর রহমান রঞ্জু ঘটনাস্থানে উপস্থিত হন। হনুমানটির মৃত্যুতে অপর হুনুমানটি পাশে বসে চিৎকার করে কাঁদতে থাকে।যা ছিলো খুবই হৃদয় বিদারক ও মর্মান্তিক।

  • বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত

    বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল ১৩ জুলাই শনিবার সকাল১০ টা থেকে একটানা বিকালে ৪ টি পযর্ন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য পদের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রথম হয়েছেন খাইরুল ইসলাম সোহাগ (৩৪৬), দ্বিতীয় জাহিদ হোসেন সরদার(৩২৪), তৃতীয় আব্দুস সত্তার বেপারী (২৬০) এবং মোঃ নজরুল ইসলাম সরোয়ার(২০৫) ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন মোঃ ফিরোজ আলম(১৪০), গোকুল চন্দ্র দেবনাম(১০০), আবুল কালাম আজাদ(৯৮), মোঃ এনায়েত হোসেন মোল্লা(৫১), এবং মোঃ হাফিজুর রহমান (৪৬) ভোট পেয়েছেন।

    নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মোসা: নুপুর খানম( ৩৭৬) প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানা পারভীন (১২১) ভোট পেয়েছেন।

    এছাড়া শিক্ষকদের ২১ জন ভোটারের মধ্যে দু’জন শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আ: কাইউম(১২) এবং দেব দুলাল হালদার (১২) সমান ভোট পেয়েছেন। এ পদে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থির অন্য দু’জন পেয়েছেন মোঃ জাকির হোসেন (৯) এবং অন্য প্রার্থী মোঃ জসিম উদ্দিন আকন পেয়েছেন শূন্য ভোট।
    নির্বাচনে সাধারণ অভিভাবক পদে মোট ৬৮৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৫১০ জন অভিভাবক ভোটার ভোট প্রদান করেন।

    এ নির্বাচনে প্রিজাইডং অফিসার ছিলেন উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার মোঃ হাফিজ আল আসাদ এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন বিদ্যালয়ের ভার-প্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা বেগম।#

  • বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন মজিবুল আলম সাদাত

    বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন মজিবুল আলম সাদাত

    মো. হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করেন। উজানের ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিতে হাতীবান্ধায় বন্যা সৃষ্টি হয়েছিল। ডুবে ছিলো রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ উপজেলার অনেক মানুষ। বন্যার প্রাদুর্ভাবে এই সব অঞ্চলে বসবাসরত মানুষনের ভিটেমাটি ও জীবন জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। চরাঞ্চলের মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই ও অন্তহীন দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে ৬নং পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, এর নেতৃত্বে সরকারি বরাদ্দ ও নিজরে অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়।পাটিকাপাড়া ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি, চিড়া,গুড় বিস্কুট সেলাইন বিতরণ করা হয়। এসব পেয়ে বানভাসিরা অনেক খুশি।

    ৬নং পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, আমি হাতীবান্ধা সন্তান। এখানে জন্মই যেন আমার আজন্ম পাপ। এ কথা কারও অজানা নয় যে, প্রতিবছর একাধিকবার বন্যায় আক্রান্ত হয় পাটিকাপাড়া ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গেই যেন বেঁচে থাকে। একবার মাথা তুলে দাঁড়ায়, আবার কোমর ভেঙে যায়। অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর মানুষ খুঁজে পাওয়া দায়। যতটুকু সহায়তা পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে প্রয়োজন আমাদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান গড়ে তোলা। পাটিকাপাড়া ইউনিয়নের মানুষ কর্মসংস্থান চায়, তারা অনুদান চায় না। দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী—সবার কাছে আবেদন, আমাদের লালমনিরহাট জেলা নিয়ে একটু ভাবুন। এ জেলার জন্য বিশেষ বাজেট দিন, বাজেটের সুষ্ঠু তদন্ত করুন, নদীতে বাঁধ দিন, নদী খনন করুন, দারিদ্র্য দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিন, কর্মসংস্থান সৃষ্টি করুন।

    হাসমত উল্লাহ ।।

  • কুমিল্লায় নবাগত পুলিশ সুপার কে গনঅভিনন্দন

    কুমিল্লায় নবাগত পুলিশ সুপার কে গনঅভিনন্দন

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা জেলা পুলিশ সুপার এম এ মান্নান বদলী হয়ে সিলেট চলে যান গত ১ লা জুলাই। তার স্থলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন পটুয়াখালী থেকে বদলী হযে আসা মোঃ সাইদুল ইসলাম বিপিএম, তিনি প্রথম দিন কর্মদিবসে সারা দিন কুমিল্লার রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দের গন অভিনন্দনে সিক্ত হন।তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুণের নেতৃত্বে দৈনিক মানবকন্ঠ, দৈনিক আমাদের কুমিল্লার ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম কে ফুলেল শুভেচছা জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ সভাপতি মোঃ বাবর হোসেন, মোঃফেরদৌস মাহমুদ মিঠু,মোঃ জয়দল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক জাহিদ হাসান,নির্বাহী সদস্য মাইনুল ইসলাম, শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র কুন্ড, জামাল হোসেন,দেলোয়ার হোসেন সহ প্রমুখ।

  • প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে-পলক এমপি

    প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে-পলক এমপি

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।তিনি ১৩ জুলাই শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়ায় “শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
    তিনি বলেন, এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া এবং আইটি ইন্ডাষ্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে এর মাধ্যমে। ফলে আইটি–আইটিইএস খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলার আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে কার্যক্রম শুরু হবে। এটি চালু হলে ঠাকুরগাঁও জেলার তরুন-তরুণিরা প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবে। ডলার আয়ের জন্য আর বিদেশে পারি দেওয়ার প্রয়োজন নেই। আর এই তরুণ প্রজন্মের হাত ধরেই আমরা ২০৪১ সালেল মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতার এই যুগে তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এজন্যই একটি প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তূলতে কাজ করে চলেছে। ঠাকুরগাঁও জেলার যে গতানুগতিক ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়ে এসেছে আমাদের ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি করে আইটি ইন্ডাষ্ট্রিতেও এখন ঠাকুরগাঁও জেলা বাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো। এর মাধ্যমে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাষ্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারে সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে। এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।

    উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী,বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা এমপি,ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি (গ্রেড-১),প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মিথুন সরকার,ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃআব্দুল মজিদ আপেল,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার,সালন্দর ইউনিয়নের সভাপতি মাজেদুর রহমান,সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি,সালন্দর ইউপির চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট,সহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য থাকে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে। মোট ২ দশমিক ১৮ একর জায়গা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া মৌজায় এটি নির্মিত হচ্ছে।ঠাকুরগাঁও সহ ১৩টি জেলায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা।এবং অপরদিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট–ড্রাইভ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘হার পাওয়ার” শীর্ষক প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার ২৬৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ”র মতবিনিময় সভা-সম্পন্ন

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ”র মতবিনিময় সভা-সম্পন্ন

    বিশেষ প্রতিনিধিঃ

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল এ্যামব্রোশিয়ার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ। এতে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ গোলাম মোরশেদ, সিনিয়র, ডি,জি,এম,এ,কে,এম হাসান কবির, লাকী এন্টারপ্রাইজ স্বর্থাধিকারী মোঃ নাছির উদ্দিন, ঠিকাদার এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু), আবু সাঈদ সুমন,মোঃ মহসিন,সৈয়দ সাজেদুল করিম সাজু,মোঃ শওকত আলম,এতে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ মোসলেম উদ্দিন খাঁন,মোঃ আজম,মোঃ মুজিবুর রহমান, মোঃ বখতিয়ার, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, প্রকৌশলী মোঃ খোরশেদ, যুধিষ্ঠি দাশ,মোঃ মাহফুজ, কাজল সেন, মোঃ হাজবি, মোঃ মিজান,লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ডি,এস,এম, মোঃ সালাউদ্দিন,ডি,এস,এম, মোঃ আতিক,মোঃ আতিক উল্লাহ সহ সম্মানিত ঠিকাদার ও লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তবৃন্দ। পরে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।