Author: desk

  • মধুপুরে  বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসীদের ভূমি সমস্যা ও অন্যান্য সমস্যা নিয়ে বনবিভাগ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ১৫ জুলাই দুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে মধুপুর উপজেলার আদিবাসীদের ভূমি সমস্যা ও অন্যান্য সমস্যা নিয়ে বনবিভাগ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসূলপুর জাতীয় উদ্যানের
    সহকারী বনসংরক্ষক কর্মকর্তা আশিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সহকারী বনসংরক্ষক কর্মকর্তা ট্রেনী ইব্রাহিম সাজ্জাদ, সহকারী বনসংরক্ষক কর্মকর্তা (ট্রেনী), শাহিনুর আলম,রসূলপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, সিএমসি কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস যষ্ঠিনা নকরেক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ সি জি এম এর সভাপতি মি. অজয় এ মৃং। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি গন সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ধামা বিক্রয়ের সুখ্যাতি থেকেই ধামইরহাট নামের উৎপত্তি

    ধামা বিক্রয়ের সুখ্যাতি থেকেই ধামইরহাট নামের উৎপত্তি

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    ইতিহাস কোন খন্ডিত বিষয় নয়, প্রকৃত ইতিহাস একটি জাতিকে মেধা ও প্রজ্ঞা সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করে। নওগাঁ জেলার সীমান্তবর্তী ধামইরহাট উপজেলা। এই উপজেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বিশেষ আলাপচারিতায় জানিয়েছেন বিভিন্ন না জানা তথ্য-
    তিনি বলেন, ‘ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জনপদ আমাদের জন্মভূমি ধামইরহাট। অসংখ্য নদনদী খালবিল পরিবেষ্টিত শষ্য শ্যামলা কৃষি প্রধান এই এলাকা। প্রাচীনকালে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন কষ্টসাধ্য বিষয় ছিল। কালের বিবর্তনে আদিকালের প্রমত্তা নদী (বর্তমানের ঘুকসী খাল) তীরবর্তী এই স্থানে হাটটি গড়ে উঠে। দূর দূরান্ত থেকে বনিকের দল ছোট বড় নানা ধরনের নৌকায় রবিবার দিনের সাপ্তাহিক এই হাটের ক্রেতাদের জন্য দৈনন্দিন প্রয়োাজনীয় পন্য নিয়ে আসত। ব্যাবসায়িক লেনদেন শেষে বনিকেরা চাহিদামত হাজার হাজার মন ধান চাল সহ অন্যান্য কৃষি পন্য নিয়ে ফিরে যেত নিজ গন্তব্যে।
    বলা বাহুল্য যে, উনিশ শতকের শেষ ভাগে সাঁওতাল বিদ্রোহের পর ইংরেজ সৈন্যদের ভয়ে বনজঙ্গলে পালিয়ে থাকা আদিবাসী মানুষেরা জীবন জীবিকার তাগিদে কৃষকের চাহিদা পূরণে বাঁশ ও বেতের ডালা, কুলা, চাঙারী, খইচালা, মাথল, ধামা, ডোল প্রভৃতি গৃহস্থালি উপকরণ তৈরিতে মনোনিবেশ করে কালক্রমে দক্ষ কারিগরের সুখ্যাতি অর্জন করে। অত্যন্ত সুন্দর ও মজবুত ধামা কিনতে দূর দূরান্তের ক্রেতারা ভিড় জমাতো এই হাটে।
    প্রতিটি গৃহস্থ বাড়িতে দু’চারটে ধামার প্রয়োজন পড়তো আর অন্য সব পন্য লেনদেন করতেও ধামাই ছিল প্রধান অবলম্বন। এই ধামা কেনা বেচার রবিবার দিনের বিখ্যাত সাপ্তাহিক হাট থেকেই ধামইরহাট নামের উৎপত্তি হয়েছে।
    বলা বাহুল্যই যে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার ও মুদ্রা ব্যাবস্থার ঘন ঘন পরিবর্তনের কারণে জনসাধারণ মুদ্রার পরিবর্তে পন্য বিনিময় ব্যাবস্থার উপর আস্থাশীল ছিল। এছাড়াও সেকালে পাটের বস্তা এবং ওজন পরিমাপের বাট খাড়ার ব্যাপক প্রচলন না থাকায় পন্য বিনিময় পদ্ধতিতে বেতের তৈরি ধামা, দোন ও কাটা’র কোন বিকল্প ছিল না।
    অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের উপজেলার নামের বিকৃত উচ্চারণ সকলকে কম বেশি লজ্জিত ও বিব্রত করে। কিন্তু এই বিষয়ে দায়িত্ব¡শীল মহলের কোন ভ্রূক্ষেপ নাই। এই বিব্রতকর অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ‘ধামা’- কে সকলের সামনে তুলে ধরা হোক।
    উদাহরণ স্বরূপ সিঙ্গাপুরে জাতির পূর্বপুরুষেরা ছিল দরিদ্র মৎস্যজীবী। তাদের অতীত ঐতিহ্যের স্মৃতির প্রতি সন্মান প্রদর্শণকল্পে সিঙ্গাপুরের জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ফটকে মৎস্যজীবীদের মাছের ঝুড়ি নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র তাদের দরিদ্র পূর্বপুরুষের পেশা মৎস্যজীবীদের মাছের ঝুড়ি প্রদর্শন করে গর্বিত জাতির পরিচয় বহন করছে। আসুন আমরাও আমাদের ধামইরহাট নামের ঐতিহ্যের স্মারক ধামাকে স্বগৌরবে দেশবাসীর সামনে তুলে ধরি।’

    আবুল বয়ান ।।

  • অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কই খানাখন্দে ভরা দেড় লাখ মানুষের ভো*গান্তি চ*রমে

    অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কই খানাখন্দে ভরা দেড় লাখ মানুষের ভো*গান্তি চ*রমে

    এস এম সাইফুল ইসলাম কবির .বিশেষ প্রতিনিধি:বাগেরহাট জেলা শহরের দেশের প্রথম শ্রেণির বাগেরহাট পৌরসভা অধিকাংশ সড়কই খানাখন্দে ভরা দেড় লাখ মানুষের ভোগান্তি চরমে । পৌরসভার ৭৮ দশমিক ৩০ কিলোমিটার সড়কের ৭০ ভাগই চরম ঝুঁকিপূর্ণ। অধিকাংশ সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এমন অবস্থায় ভাঙাচোরা সড়ক দিয়ে যানবাহনে চলাচল করতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
    ১৯৫৮ সালে ১৫ দশমিক ৮৯ বর্গকিলোমিটার আয়তনের বাগেরহাট শহর পৌরসভায় রূপান্তরিত করা হয়। ১৯৯১ সালে উন্নীত হয় দেশের প্রথম শ্রেণির পৌরসভায়। বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি মহল্লায় বর্তমানে দেড় লাখেরও বেশি মানুষ বসবাস করে। বাগেরহাট জেলা সদর হওয়ায় ৯টি উপজেলায় মানুষকে তাদের প্রয়োজনে প্রতিনিয়ত এ শহরে আসতে হয়। বছরের পর বছর বাগেরহাট পৌরসভার ৭৮ দশমিক ৩০ কিলোমিটার সড়কের অধিকাংশই সংস্কার করা হয়নি।

    সরজমিন দেখা যায়, নূর মসজিদ মোড় থেকে এলজিইডি, রাহাতের মোড় থেকে চানমারী ব্রিজ, পুরাতন বাজার থেকে সম্মিলনী স্কুল, নূর মসজিদ থেকে সরকারি মহিলা কলেজ হয়ে হাড়িখালী মোড়, মুনিগঞ্জ-হাড়িখালী রোড যান চলাচলের অনুপোযগী হয়ে পড়েছে। এ ছাড়াও বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, খারদ্বার, বাসাবাটী, শাহাপাড়া, দশানী, গোবরদিয়া, সোনাতলা, সরুই এলাকার অভ্যন্তরীণ রাস্তাঘাট নাজুক অবস্থায় রয়েছে। এর উপরে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় শহরের অধিকাংশ রাস্তা।

    শহরের ইজিবাইক চালক আব্দুল জলিল বলেন, শহরের অধিকাংশ সড়ক এখন রিকশা, অটোরিকশা চলাচলের অনুপোযগী হয়ে পড়েছে। আগের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। না পারতে কেউ আর অটোতে উঠতে চায় না। সড়কে বের হলেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটোরিকশা প্রায়ই নষ্ট হচ্ছে। তারপরেও পেটের টানে বাধ্য হয়ে অটো চালাচ্ছি। মৎস্য ঘের ব্যবসায়ী সুমন শেখ বলেন, আমি সদর উপজেলার কাড়াপাড়া এলাকার বাসিন্দা। জরুরি প্রয়োজনে প্রতিদিনই শহরে আসতে হয়। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা তাতে রিকশা, ইজিবাইক তো দূরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করতেও কষ্ট হয়। বিষয়টি বলারও কেউ নেই, দেখারও কেউ নেই। নরসুন্দর সুনীল বলেন, দু’দিন আগেও এই ভাঙা রাস্তায় ভ্যান উল্টে পড়ে গিয়ে এক গর্ভবতী নারী আহত হয়ে হাসপাতালে গিয়েছে। এমন দুর্ঘটনা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে আমার সেলুন ও আশপাশের দোকানগুলোতে কাস্টমারও কমে গেছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।
    বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন, বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল পৌরসভার আওতাধীন। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন কোনো প্রকার সংস্কার কাজ না করায় টার্মিনালের অভ্যন্তরীণ রাস্তাগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যে কারণে প্রতিনিয়ত গাড়ির ক্ষতি হচ্ছে। আমরা মালিক সমিতি সমস্যা সমাধানে একাধিকবার ইট, বালি দিয়ে ভাঙা স্থান মেরামত করেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার ভাঙা অবস্থার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় থাকা সড়কগুলো নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে চান না পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। তবে দ্রুতই পৌরসভার প্রধান ১১টি সড়কসহ ভাঙাচুরা সড়ক মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

  • রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা, বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

    বক্তারা বলেন, বর্তমানে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে তাই মাদক প্রতিরোধে সকলকে সহযোগিতার আহবান জানান।এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনাকরা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ময়মনসিংহে বঙ্গবন্ধু পরিষদ জেলার সম্মেলনে  সভাপতি এড, মোয়াজ্জেম – সম্পাদক মাহমুদ আল মামুন

    ময়মনসিংহে বঙ্গবন্ধু পরিষদ জেলার সম্মেলনে সভাপতি এড, মোয়াজ্জেম – সম্পাদক মাহমুদ আল মামুন

    স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

    বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মফিজুন নুর খোকা ও কবি শরিফুল ইসলাম সরকার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলে তিলে গড়ে উঠেছেন। দীর্ঘ সময়ে আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলেন। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। যারা বঙ্গবন্ধু পরিষদকে প্রতিটি উপজেলায় একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলবে।

    প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক অজয় দাস গুপ্ত বলেন,
    ১৯৭৫ সালের শোকাবহ দিনটি আনন্দঘন হওয়ার কথা ছিল। এই দিনে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার কথা ছিল। তা হতে দেয়নি ঘাতকের দল। বঙ্গবন্ধু পরিষদ গঠন সম্পর্কে তিনি বলেন, অধ্যাপক ডঃ আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়। বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা, গবেষণা করা এই সংগঠনের কাজ। অন্য সংগঠনের মত এ কাজ নয়। এটা বুদ্ধিভিত্তিক সংগঠন। বঙ্গবন্ধু পরিষদ দেশের উন্নয়ন, আওয়ামী লীগের নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বে মডেল হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অন্য সংগঠনের মত মিছিল মিটিং করবেনা। উন্নয়ন, বাংলাদেশ মডেল হওয়ার কথাগুলো জনসম্মুখে তুলে ধরবে । মেধাবীদের সংগঠিত করে দেশকে আরো উন্নত হতে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে ডিজিটাল করেছে। এই ডিজিটালের কিন্তু রাজাকার ও তাদের দুশররাও ভোগ করছে। সংগঠন এর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ শাখা সারা দেশের মধ্যে একটি শক্তিশালী সংগঠন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি মনিরা সুলতানা মনি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বন ও পরিবেশ সম্পাদক ডঃ সিরাজুল ইসলাম, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আল মামুন, বিটিভি প্রযোজক কবি শরীফ তালুকদার প্রমুখ।
    সভাপতির বক্তব্যে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বঙ্গবন্ধু পরিষদ গঠনের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে প্রতি বছর বিজয়ের মাসের শেষদিনে ময়মনসিংহ নগরীতে বিজয় পতাকা মিছিল হয়। এখন থেকে শোকের মাস আগষ্টে কালো পতাকা মিছিল হবে।

    সভায় আমেকসুর সাবেক জিএস কাজী আজাদ জাহান শামীম, মনিরা সুলতানা মনি, এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকনকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিক সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি অঙ্গনের একজন পুরোধা হিসেবে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সম্মেলনে সম্মাননা প্রদান করা হয়।
    সভা শেষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান খান, এডভোকেট এম এ কাশেম, এডভোকেট হুমায়ুন মালিক, অ্যাডভোকেট মাহবুবুল আলম ফরিদ, অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা, মজিবর রহমান, এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, অধ্যাপক সোহেল মাজহার, আব্দুল খালেক, ওমর ফারুক। যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার, এডভোকেট মাহবুব আলম মামুন, আলমগীর সেলিম, এস,এম, জহিরুল হক জুয়েল, নাহিদ নিগার সুলতানা, গোলাম মেহেদী হাসান, মোঃ আনোয়ার হোসেন, ওয়াহিদুল হাসান সুজন, মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ডেভিড, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট সানাউর রহমান তসলিম, মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, মীর সালমা, মাহমুদা হোসেন মলি, রায়হান সিদ্দিকী সুজন ও সুমন তাজ প্রমুখ।

  • কালীগঞ্জে ৮কেজি গাঁ*জাসহ আমিনুল ইসলাম গ্রেফ*তার

    কালীগঞ্জে ৮কেজি গাঁ*জাসহ আমিনুল ইসলাম গ্রেফ*তার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ও একটি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। পুলিশ সুপার, লালমনিরহাট  পুলিশ সুপার ছাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ইমতিয়াজ কবিরের, নেতৃত্বে এসআই মোঃ আব্দুল কাদের, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রাম হইতে শিবরামপুর গ্রাম হয়ে গোড়ল হলমোড়ের দিকে যাওয়ার পথে ইউনিয়নের শিবরাম মৌজান্থ জনৈক আব্দুস সামাদ ফকীর এর বসত বাড়ীর সামনে বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর ০১টি বাইসাকেলসহ গ্রেফতারকৃত আসামিকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি বুঝিতে পারিয়া বাইসাইকেলটি ফেলে দিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। পরে তারহার সাইকেলে থাকা ক্যরেটের মাঝখানে বিশেষ কায়দায় রক্ষিত ০৮ (আট) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার ও বাইসাইকেল সহ তাকে গ্রেফতার করেন।

    গ্রেপ্তারকৃত আসামী হলে আমিনুল ইসলাম @ রাখু(৩৮), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠুপুর ইউনিয়নের একবারপুর খিয়ার গ্রামের মৃত আব্দুর রহমানের,ছেলে। ঘটনা সাথে জড়িত ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে  ০৬ নং গোড়ল ইউনিয়নের শিবরাম মৌজান্থ  বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর হতে ৮কেজি  মাদকদ্রব্য শুকনা গাঁজা ০১টি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ।

  • বুড়ামজুমদারে ইউনিয়ন যুবলীগের  কমিটি বিলুপ্তির দাবিতে অবরো*ধ ও বিক্ষো*ভ

    বুড়ামজুমদারে ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরো*ধ ও বিক্ষো*ভ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগী উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত বুড়ামজুমদার ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের বঞ্চিত নেতা- কর্মিরা।

    গত শুক্রবার বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সব কমিটির অনুমোদন দেওয়া হয়। গত বছরের মার্চ মাসে এসব ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৪জুলাই) রাত ৮ টার দিকে অর্থ বাণিজ্য করে হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়ার প্রতিবাদে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কের কাউনিয়া ব্রিজে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    এসময় বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরা হোসেন রাজার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    বক্তারা টাকার বিনিময় বিএনপির লোক দিয়ে সদ্য ঘোষিত ইউনিয়ন যুবলীগের গঠিত কমিটি বাতিলের দাবি করেন। রাতে তা প্রত্যাহার করলেও আগামীতেও কমিটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ।

    উপজেলা যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন বিবিচিনি ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম আজাদ ও মো. আবুল কালাম আজাদ, হোসনাবাদ ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান ও মো. সফিকুল ইসলাম, মোকামিয়া ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও মো. রিয়াজুল ইসলাম, বুড়ামজুমদার ইউনিয়নে মো. সহিদুল ইসলাম নাসির ও মহিদুজ্জামান রণ এবং কাজিরাবাদ ইউনিয়নে এইচ.এম সজিব ও মো. তারেকুজ্জামান তারেক।

    এ অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন বলেন, ইউনিয়ন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সম্মলনের মাধ্যমে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে উপজেলার ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • পুঠিয়ার বেলপকুরে এক কিশোরী ধ*র্ষণের অভিযোগে এক যুবক আ*টক

    পুঠিয়ার বেলপকুরে এক কিশোরী ধ*র্ষণের অভিযোগে এক যুবক আ*টক

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে রকি (২৮) নামের এক যুবকে আটক করেছে আর এমপি বেলপুকুর থানা পুলিশ। আটক রকি উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের জাকারিয়ার ছেলে। জানা-গেছে, গত বেশ কয়েক সপ্তাহ যাবত অভিযুক্ত রকি তার প্রতিবেশী এক কিশোরী (১৪) কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রকির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এর পর থেকে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। গতকাল সন্ধ্যা ৭টার সময় রকি কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাড়ির পাশের্র একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় তার আত্বচিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রকি পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলপুকুর থানা একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে রকি পালাত ছিলো। মামালার পর বেলপুকুর থানা পুলিশ অভিযুক্ত রকিকে আটক করে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রকিকে আটক করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া -রাজশাহী।

  • নড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘ*র্ষে আহ*ত ১৭

    নড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘ*র্ষে আহ*ত ১৭

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নলিয়া গ্রামে ছাগলের সঙ্গে অনৈতিক কাজের বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার নলদী ইউনিয়নের নলিয়া গ্রামে রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে রবি খান গ্রুপে আহত হয়েছেন নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার। অন্যদিকে, শওকত খান গ্রুপে আহত হয়েছেন ইনদাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান।
    স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে বিরোধ ছিল। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাট ক্ষেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ নিয়ে সোমবার সকালে রবি খানের লোকজন মফিজ খানের বাড়িতে এ বিষয়ে শুনতে গেলে দুপক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহতের ঘটনায় সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে ও বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখোনো লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • খগাখড়িবাড়ী বক্স কালভাট ঝু*কিপূর্ণ হওয়ায় পথচারী  চলাচলে দূ*র্ভোগ

    খগাখড়িবাড়ী বক্স কালভাট ঝু*কিপূর্ণ হওয়ায় পথচারী  চলাচলে দূ*র্ভোগ

    মোঃ হামিদার  রহমান  নীলফামারীঃ নীলফামারী জেলার ডিমলা  উপজেলার  খগাখড়িবাড়ী ইউনিয়ন  দোহল পাড়া ৩ নং ওয়ার্ড সুইজগেট হামিজ উদ্দিন  এর  চৌপতি সংলগ্ন. পূর্বের

    নির্মিত বক্স কালভাট পানি প্রবাহের স্হানে ৩ ফিট ইটের উচু ১০ফিট প্রস্হে ইটের ড্রপ ওয়াল নির্মান করায় পানি প্রবাহ বাধা গ্রহস্থ হচ্ছে ফলে নির্মিত বক্স কালভাট ধ্বংসের পথে,।

     অপর দিকে যান বাহান চলাচলে পথচারীদের  আতঙ্ক সৃষ্টি  হচ্ছে। 

    যান বাহন ও পথচারীদের চলাচলের  ক্ষেত্রে  

    যে কোন  সময় বড় ধরনের  দূর্ঘটনার  ঘটে যাওয়ার  সম্ভবনা রয়েছে। 

    খগাখড়িবাড়ী  ইউনিয়ন  চেয়ারম্যান  জাহাঙ্গীর  আলম ও ২ নং ইউপি  সদস্য  বজলার রহমান  জানান  পার্শ্ববর্তী  এলাকার  কিছু  লোকের কারণে  কালভার্টের  দূরাবস্থা। 

    পাগলপাড়া  থেকে  ডিমলা উপজেলা আসার  একমাত্র  রাস্তা  সেটি ।