Author: desk

  • নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-এর সমাপনী অনুষ্ঠান

    নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-এর সমাপনী অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২-১৫ জুলাই চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হয় নবগঙ্গা ডিগ্রী কলেজ এবং রানার্স আপ হয় বল্লারটোপ কলেজ। চ্যাম্পিয়ন দলকে ৩০,০০০/- টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয় । টুর্নামেন্টে ছয় গোল করে সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত হন নবগঙ্গা ডিগ্রি কলেজের আশিক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন একই কলেজের ফেরদৌস মিতুল । সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হন বল্লারটোপ কলেজের নাসিম।
    এ সময় শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; আশিকুর রহমান মিকু, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘা*তে,এক কলেজ ছাত্র নিহ*ত

    পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘা*তে,এক কলেজ ছাত্র নিহ*ত

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

      পুঠিয়ার বেলপুকুরে হাসুয়ার আঘাতে মাহাফুজুর রহমান রতন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

    নিহত কলেজ ছাত্র রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের

    জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলী ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রী কলেজের ছাত্র। জানাগেছে, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় রতন গরুর ঘাস কাটার জন্য জোতবাগিরতপুর বিলে যায়। এসময় রতন পাশর্বতী আগ লা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকু লকে ফোন দেয়। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের বাকবিত ন্ডার এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ে উরুতে আঘাত করে।

    হাসুয়ার আঘাতে রতনে ডান পায়ের উরুর রগ কেটে রক্ত বের হতে শুরু করে। এসময় এলাকাবাসী ও রতনের আত্বীয়-স্বজনেরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাস পালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা

    করেন। খবর পেয়ে বেলপুকর আরএমপি থানা পুলিশ রাজশাহী মহানগরের লক্ষীপুর রামেক হাসপালের সামনে থেকে তারিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপা রের বেলপুকুর আরএমপি থানার দায়িত্ব প্রাপ্ত এসআই আক্তার বলেন, মৃতের বাবা মাসেম আলী বাদি হয়ে থানায় এক টি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলায় তারিকু লকে আটক করা হয়েছে।

    নিহত রতনের ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    মঙ্গলবার সকালে আটক তারিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে এই কর্মকর্তা জানান।# 

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া রাজশাহী। 

  • মহিমাগঞ্জে প্রধান গ্রুপের সার্ভার স্টেশনে আ*গুন

    মহিমাগঞ্জে প্রধান গ্রুপের সার্ভার স্টেশনে আ*গুন

    রেজুয়ান খান রিকন:
    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকায় প্রধান গ্রুপের মূল কার্যালয়ের সার্ভার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ঘণ্টা দুয়েক অবস্থান করে সার্ভার রুমটি পরিদর্শন শেষে নিরাপদ ঘোষণা করলেও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেনি।

    সোমবার (১৫ জুলাই, ২০২৪) রাত সাড়ে ৯টার দিকে মহিমাগঞ্জের সোনারপাড়ায় (বটতলী) অবস্থিত প্রধান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নেহান গ্রুপ এর নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। তবে এ রিপোর্ট লেখকালে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

    জানা গেছে, দিনশেষে প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চেলে গেলে রাত সাড়ে ৯টার দিকে সার্ভার স্টেশন রুম থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর কিছু পরেই সেখানে আগুনের শিখা দেখে ভবনের নিরাপত্তায় থাকা ও স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে ভবনটির অন্যান্য কক্ষ আগুন থেকে রক্ষা পায়।

    প্রধান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং নেহান গ্রপের নির্বাহী পরিচালন জাকিরুল ইসলাম ডলার জানান, মূল্যবান বিদেশী যন্ত্রাংশে সাজানো সার্ভার স্টেশন থেকে দুটি প্রতিষ্ঠানই পরিচালিত হত। এ রুম সংলগ্ন মূল ডকুমেন্টস রুমটি ক্ষতিগ্রস্থ না হলেও সার্ভার স্টেশনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে এবং ব্যবসায়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

    উল্লেখ্য, ভবনটিতে প্রধান ও নেহান গ্রুপের প্রধান কার্যালয় এবং সহযোগী প্রতিষ্ঠান নেহান ট্রেডার্স, নেহান করপোরেশন ও নেহান এগ্রো ইন্ডাস্ট্রিজের মূল কার্যালয় অবস্থিত।

  • জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন ডিএসবি’র সাদ্দাম হোসেন

    জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন ডিএসবি’র সাদ্দাম হোসেন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রাম জেলায় পুলিশের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পটিয়া থানায় কর্মরত ডিএসবির এএসআই (নি:) সাদ্দাম হোসেন।
    চট্টগ্রাম জেলায় সু নামের সাথে চাকুরী করে আসছে তারেই ধারাবাহিকতা কর্মদক্ষতার উপর ভিত্তি করে গত রবিবার (১৪ জুলাই ) মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্  তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। চট্টগ্রাম পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় এএসআই (নি:) সাদ্দাম হোসেন বলেন, পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে ও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। যে মানদন্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।এজন্য মহান আল্লাহ্ ও জেলা পুলিশ কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা জানায়।

    উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া থানার এএসআই (নি:) সাদ্দাম হোসেন ডিএসবির দায়িত্বতে থাকা অবস্থায় অগ্রিম বিভিন্ন রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি/গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।

  • তানোরে আকর্ষিক বন্যা কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষ*তি

    তানোরে আকর্ষিক বন্যা কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষ*তি

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক পুকুরের মাছ ভেসে গেছে। বিশেষ করে নিচু ও বিল এলাকার পুকুরগুলো বেশী ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন কৌশলে ঘের দিয়েও পুকুরের মাছ রক্ষা করা যাচ্ছে না। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি ও মৎস্যখাত। এছাড়াও নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত ও রাস্তা-ঘাট ডুবে গেছে। এরমধ্যে তানোর পৌর এলাকার নিম্নাঞ্চলের আমশো তাঁতিয়ালপাড়া, গোকুল মথুরা, তালন্দ, ধানতৈড়, কালিগঞ্জ ইত্যাদি। এছাড়াও উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর, শ্রীখন্ডা, হাতিশাইল, কামারগাঁ, গাংহাটি, কচুয়া, মালশিরা, নিজামপুর, হরিপুর, দমদমা ও মাঝিপাড়া। কলমা ইউপির চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, নড়িয়াল, আজিজপুর, অমৃতপুর ও কুজিশহর। চাঁন্দুড়িয়া ইউপির হাড়দহ, জুড়ানপুর, সিলিমপুর, চাঁন্দুড়িয়া ও বেড়লপাড়া। সরনজাই ইউপির কাঁসারদীঘি, তাতিহাটি নবনবী, মন্ডলপাড়া। পাঁচন্দর ইউপির ইলামদহী, চাঁদপুর, চককাজিজিয়া, মোহাম্মদপুর, বানিয়াল, বনকেশর, কোয়েল ও কচুয়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকার মানুষ বেশী ক্ষতির মুখে পড়েছে।
    উপজেলা মৎস্য বিভাগের হিসাব মতে, উপজেলায় ব্যক্তি মালিকানা পুকুরের সংখ্যা প্রায় ৫ হাজার এবং সরকারি খাসপুকুর রয়েছে প্রায় এক হাজার। গত সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে আশা পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ পুকুর তলিয়ে যায়। উপজেলার প্রায় সহস্রাধিক পুকুরের মাছ ভেসে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসব পুকুরে বিভিন্ন জাতের বড় মাছ ও পোনা ছিল। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা মাছের পরিমাণ প্রায় ছিল ১০ মেট্রিক টন এবং পোনা ছিল প্রায় ১৫ লাখ।
    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,
    উপজেলার কামারগাঁ৷ ব্লকে প্রায় ৩০ হেক্টর, মাদারিপুর ৮ হেক্টর, ছাঐড় ১০ হেক্টর, কৃষ্ণপুর ৫ হেক্টর ও পাঁচন্দর ব্লকের মোহাম্মদ পুর ৭ হেক্টর, চাঁদপুর ১০ হেক্টর এবং চান্দুড়িয়া ব্লকের চাঁন্দুড়িয়া-বেড়লপাড়া ১৫ হেক্টর সিলিমপুর ৫ হেক্টর। তানোর পৌরসভায় ১১০ হেক্টর। সব মিলে দুশ’হেক্টর আমনখেত ডুবেছে এর মধ্যে আংশিক ১৫০ হেক্টর ও পুরোপুরি ডুবেছে ৫০ হেক্টর। তবে উপজেলায় বন্যায় কি পরিমাণ আমণখেতসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে,তার সুনিদ্রিষ্ট তথ্য জানাতে পারেনি কৃষি বিভাগ। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের (এএও) তারা কাছে পায় না।
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, সময়মতই বৃষ্টির পানি হয়েছে। যার কারনে কৃষকরা কোমর বেধে জমি রোপন শুরু করেছেন। এবারে রোপা আমনের লক্ষমাত্রা ২২ হাজার ৫০০ হেক্টর ধরা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৮ হাজার হেক্টর জমি রোপন হয়েছে। কৃষিতে আধুনিকতার ছোয়া লেগেছে বলেই অল্প সময়ের মধ্যে জমি চাষ ও রোপন শেষ করতে পারছেন কৃষকেরা। তবে বন্যায় কৃষিখাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার সুনিদ্রিষ্ট তথ তিনি জানাতে পারেননি।
    এবিষয়ে তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন, ভারী বর্ষণ ও উজানের পানিতে উপজেলার বিভিন্ন এলাকার পুকুরের মাছ ভেসে গেছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু একটানা মুশুলধারে ব্যাপক বৃষ্টিপাতের জন্য বের হওয়া সম্ভব হয়নি। বৃষ্টি শেষে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা নোট করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।#

  • তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলার মাসিক
    সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৫ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার,
    তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি), আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জামিলুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সভায় উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে গোপণে ৩৮টি সেচ মটরসহ নির্বিচারে বানিজ্যিক মিটারে বৈদ্যুতিক সংযোগ দেয়ায় তিব্র সমালোচনা করা হয়। তবে তোপের মুখে পড়ার ভয়ে পল্লী বিদ্যুতের (ডিজিএম) জহুরুল ইসলাম ও এজিএম কামাল হোসেন সভায় উপস্থিত হয়নি।#

  • পাইকগাছা থেকে বছরে ২৪ হাজার মেট্রিকটন চিংড়ি ও মৎস্য উৎপাদন

    পাইকগাছা থেকে বছরে ২৪ হাজার মেট্রিকটন চিংড়ি ও মৎস্য উৎপাদন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    লবণ পানির চিংড়ি চাষ বদলে দিয়েছে উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছার ৩ লাখ মানুষের জীবনমান। বর্তমানে অত্র উপজেলায় ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে লবণ পানির চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ হচ্ছে। ছোট-বড় ঘেরের সংখ্যা রয়েছে সাড়ে ৮ হাজার। প্রতিবছর অত্র উপজেলা থেকে প্রায় ২৪ হাজার মেট্রিকটন চিংড়ি সহ অন্যান্য মৎস্য উৎপাদন হয়ে থাকে। যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। উৎপাদিত মৎস্য স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়। এখানকার মৎস্য সম্পদ স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাড়িয়েছে এখানকার সাধারণ মানুষ। এখানকার চিংড়ি ও অন্যান্য মৎস্য সম্পদকে ঘিরে প্রসারিত হয়েছে বিভিন্ন ধরণের ব্যবসা বাণিজ্য। লবণ পানির চিংড়ি চাষ ব্যবস্থাপনা গত ৫ দশকে এ অ লের মানুষের ভাগ্যের পরিবর্তন করায় এখানকার মানুষ উন্নত জীবনযাপন করার পাশাপাশি চাকুরি ও শিক্ষা ক্ষেত্র সহ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
    সূত্র অনুযায়ী ৮০’র দশকে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এ জনপদে লবণ পানির চিংড়ি চাষ শুরু হয়। চিংড়ি চাষ লাভজনক হওয়ায় এ চাষ ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। শুরুর দিকে চিংড়ি ঘেরগুলো বৃহৎ আয়তনের ছিল। যা ধীরে ধীরে ছোট হয়ে এসেছে। এখন বেশিরভাগ জমির মালিকরা তাদের নিজেদের জমিতে বাঁধ দিয়ে নিজেরাই চিংড়ি সহ অন্যান্য মৎস্য চাষ করছে। ফলে এলাকার প্রায় প্রতিটি মানুষ চিংড়ি চাষ ব্যবস্থার সাথে সংযুক্ত রয়েছে। কেউ সরাসরি চাষের সাথে জড়িত রয়েছে, অনেকে আবার যৌথভাবে চাষ করছে, কেউ কেউ তাদের জমি লিজ দিয়ে হারির টাকা নিয়ে অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছে। অনেকেই আবার পোনা এবং অন্যান্য মৎস্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে জীবিকা নির্বাহ করছে। ৫ দশক আগে শুরু হওয়া চিংড়ি চাষ ব্যবস্থায় মানুষের জীবনমান পরিবর্তন হলেও চাষ ব্যবস্থাপনায় তেমন কোন পরিবর্তন আসেনি। এখনো অধিকাংশ চিংড়ি চাষীরা সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করছে। ফলে উন্নত পদ্ধতি অনুসরণ ও চিংড়ি চাষের অনুকূল পরিবেশ তৈরী করা গেলে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পেতো এমন ধারণা করছেন সংশ্লিষ্ট চাষী ও মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী অত্র উপজেলায় বর্তমানে ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে লবণ পানির চিংড়ি চাষ হচ্ছে। ঘেরের সংখ্যা রয়েছে ছোট-বড় সাড়ে ৮ হাজার। ৭৫ হেক্টরে ২২৫টি গলদা ঘের রয়েছে। পুকুর রয়েছে ২৯১ হেক্টরের ২ হাজার ৫৫৮টি। বাগদা-গলদা, টেংরা, পারশে ও ভেটকি সহ এখানকার মূল্যবান মৎস্য সম্পদের মধ্যে কাঁকড়া অন্যতম। এসব মৎস্য সম্পদের মধ্যে বাগদা-গলদা, কাঁকড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিংড়ি এবং সাদা মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। বাগদা-গলদা ছাড়া অন্যান্য মৎস্য আলাদাভাবে চাষাবাদ হয় না। সচরাচর চিংড়ি ঘেরের সাথেই টেংরা, পারশে, ভেটকি ও কাঁকড়া সহ অন্যান্য মৎস্য উৎপাদন হয়ে থাকে। অত্র উপজেলা থেকে প্রতিবছর ৫ হাজার ৪৯০ মেট্রিকটন বাগদা চিংড়ি উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রতি কেজি ৬শ থেকে ১২শ টাকা। হরিণা, চালি, চাকা সহ অন্যান্য চিংড়ি উৎপাদিত হয় ৬৭০ মেট্রিকটন। যার বাজার মূল্য প্রতি কেজি ৬শ থেকে ৮শ টাকা। গলদা উৎপাদন হয় ৪২ মেট্রিকটন, যার বাজার মূল্য প্রতি কেজি ৮শ থেকে ১ হাজার টাকা। সাদা মাছ ১২ হাজার ২শ মেট্রিকটন, যার বাজার মূল্য প্রতি কেজি ১৫০ থেকে ৮শ টাকা। কাঁকড়া উৎপাদন হয় ৩ হাজার ৩৫০ মেট্রিকটন, যার বাজার মূল্য প্রতি কেজি ৩শ থেকে ২ হাজার টাকা। উন্মুক্ত নদী থেকে ৩৩০ মেট্রিকটন মৎস্য আহরণ হয়। পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, অত্র উপজেলায় ৫টি হ্যাচারী ৫০টি নার্সিং পয়েন্ট এবং শতাধিক পোনা বিক্রয়ের প্রতিষ্ঠান রয়েছে। এখানে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র চিংড়ি চাষী ঘোষাল গ্রামের জামিলুর রহমান রানা বলেন, আমার নিজের ৮ বিঘা জমিতে চিংড়ি ঘের রয়েছে। যেখানে আমি ধান এবং চিংড়ি সহ অন্যান্য মৎস্য চাষ করে থাকি। ধানের উৎপাদন একটু কম হলেও মাছের উৎপাদন ভালো হওয়ায় চিংড়ি ঘেরের আয় থেকে পরিবার সহ আমি সুন্দর জীবন যাপন করছি। উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন জানান, ৮০’র দশকে অত্র এলাকায় চিংড়ি চাষ শুরু হয়। এখানকার বেশিরভাগ মানুষ চিংড়ি সাথের সাথে সংশ্লিষ্ট রয়েছে। চিংড়ি চাষের কারণে এখানকার মানুষের জীবনমান উন্নত হয়েছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাড়িয়েছে এখানকার প্রতিটি মানুষ। জলবায়ু পরিবর্তন জনিত কারণে চিংড়ি চাষ উপযোগী হলেও নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চিংড়ি চাষীরা। বিশেষ করে মৌসুমের শুরুতেই পানি উত্তোলন করা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে চাষ শুরু করা যায় না। চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদান, সরকারি খাল খনন করার মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ এবং উন্নতমানের পোনা সরবরাহ করা গেলে চিংড়ির উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পেতো এবং চাষীরা লাভবান হতো। উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, এখানকার উৎপাদিত চিংড়ি ও অন্যান্য মৎস্য সম্পদ স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার জন্য গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, বর্তমানে উপজেলায় ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। প্রতিবছর অত্র উপজেলা থেকে প্রায় ২৪ হাজার মেট্রিকটন চিংড়ি সহ অন্যান্য মৎস্য উৎপাদন হচ্ছে। যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষে মৎস্য অধিদপ্তর থেকে চিংড়ি ও মৎস্য চাষীদের সবধরণের সহযোগিতা করা হয় বলে মৎস্য বিভাগের সংশ্লিষ্ট এ কর্মকর্তা জানান। উপকূলীয় এ জনপদের চিংড়ি ও অন্যান্য মৎস্য সম্পদ উন্নয়নে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা সকলের।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৯৩০ পিস নে*শাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মা*দক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে ৯৩০ পিস নে*শাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মা*দক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকা হতে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১৫ জুলাই ২০২৪ খ্রিঃ বিকাল ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা গ্রামস্থ পাবনা বাজারের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও নগদ ১,৮২০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ওবায়দুল ইসলাম (৩৬), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-মহারাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • গোদাগাড়ীতে  আইন শৃঙ্খলা কমিটির  সভায় মা*দক ব্যবসায়ীদের  বি*রুদ্ধে কঠো*র পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত

    গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় মা*দক ব্যবসায়ীদের বি*রুদ্ধে কঠো*র পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত

    গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ ১৫ জুলাই সকাল ১০ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সন্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক, ওয়ার্কস পাটি রাজশাহীর সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

    বক্তাগণ গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাথা চাড়া দিতে না পারে এজন্য প্রশাসন, বিজিবি পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে এক সাথে কাজ করতে হবে।

    গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আব্দুল মতিন বলেন, গোদাগাড়ী থানায় ২টি খুন, অপহরন ৪ টি, ধর্ষন ৪ টি, নারী ও শিশু নির্যাতন ৫টি পর্নগ্রাফী আইনে ১ টিসহ মোট ১২৭ মামলা হয়েছে এগুলির মধ্যে বেশীর ভাগই মাদক মামলা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গোদাগাড়ীর বড় সমস্যা মাদক, মাদক ব্যাবসায়ী ১ হাজার পরিবার নষ্ট করে নিজে বাড়ী, গাড়ী, কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলবে একদিন তার পরিবার ধ্বংশ হতে বাধ্য। নিজ নিজ এলাকায় কে কে মাদক ব্যবসা করে তাদের তালিকা করার জন্য চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলরদের পরামার্শদেন, সে সাথে পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে যে তালিকা আছে সে তালিকা নিয়ে আমরা বসে পরবর্তী কাজ করবো। মাদক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সে দিকে আমরা সুদৃষ্টি দিব। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বাড়ী চিহ্নিত করে দিব। কেউ যেন তাদের সাথে সম্পর্ক না রাখে।
    বিজিবির ক্যাম্পে গরু নিয়ে গিয়ে নিবন্ধন করতে হয়, এটা গরু পালনকারীদের নিকট খুবই কষ্টকর। এটা উদ্ধোর্তন কতৃপক্ষের নিকট আলোচনা করে বিজিবিকে বিষয়টি সুরাহা করার পরামার্শ দেয়া হয়।
    গোদাগাড়ীতে যাত্রীছাউনি করার জন্য গোদাগাড়ী পৌরসভার মেয়র সাহেবকে পরামার্শদেন। বাল্যবিয়ে, ইফটিজিং, সাপে কাটা রোগির ব্যপারে নির্দেশনা প্রদান করা হয়।

    উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল বলেন, গরু পালনকারীদের গরু ক্যাম্পে নিয়ে নিবন্ধন করতে হয় এটা খুবই কষ্টকর। এব্যপারে গত সভায় আলোচনা করা হয়েছিল। বিজিবির উদ্ধোর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার কথাছিল কিন্তু হয় নি।
    গোদাগাড়ীতে দূর- দূরাত্বের থেকে মানুষ এসে যেন কষ্ট না পাই সেদিকে সবাইকে নজর দিতে হবে সুলতানগজ্ঞ মোড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হয় সেখানে একজন ট্রাফিক পুলিশ কে দায়িত্ব দেয়ার কথা বলেন। সাপে কাটা রোগির জন্য যদি আরও এন্টিভেনম লাগে আমি আরও দিব ইনসাল্লাহ। গতকাল রাজশাহী জেলায় আইন শৃঙ্খলা সভায় গোদাগাড়ীর মাদক নিয়ে আলোচনা হয়েছে। গোদাগাড়ী মাদকের জন্য রেড জোন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাদক প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আমাদের এলাকায় কে কে মাদকের ব্যবসা করে আমরা সবাই জানি তাদের তালিকা করে দিব প্রশাসন ব্যবস্থা নেবে।

    মাদকব্যাবসায়ীদের গ্রেফতার করা হলে, কোন তদবির করা হবে না বক্তরা জানান, প্রধান মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এতে প্রমান হয় মাদকের পক্ষে কেউ নেই।
    সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া থাকা শর্তেও হেরোইন, ফেনসিডিল, মদসহ অন্যান্য মাদকদ্রব্য আসে কি করে। সবাকে আরও আন্তরিক ও সচেতন আরও হলে কোন মাদকদ্রব্য দেশে আসবে না।

    উপজেলার বসুদেবপুর, মাদারপুর, গোপালপুর মিষ্টির দোকানের সামনে হিরোইন, ইয়াবা, ফেনসিডিলের কারবার চলে এছাড়া রাজাবাড়ী, প্রেমতলী হাসপাতাল এলাকা, রেলবাজার মনির হোটেল, কসাইপাড়া, মহিশালবাড়ী গরুরহাট, সুলতানগজ্ঞ, ফিরোজচত্তর, সুলতানগজ্ঞ, বাসুদেবপুর, পিরিজপুর, কুমুরপুর, মাদারপুর, শিবসাগর প্রভূতি এলাকায় অবাদে হোরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্নধরের মাদকসেবন, বেচাবিক্রিসহ ছোটবড় অপরাধ হয়। ওই স্থানে অভিযান ও মোবাইল কোর্টসহ মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

    মোঃ হায়দার আলী।

  • বানারীপাড়া বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার। সভা আয়োজনকারী সংস্থা ব্র‍্যাকের জেলা প্রকল্পের সমন্বয়কারী জয়মালা’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সাংবাদিক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, সহকারী সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, একডেমিক সুপার ভাইজর জয়শ্রী কর, বানারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম প্রমূখ। সভায় ম্যারেজ রেজিষ্টার, শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন। সভায় ব্র‍্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#