Author: desk

  • বর্ষায় জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা

    বর্ষায় জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় বর্ষায় জমে উঠেছে গদাইপুর মাঠে ফুটবল খেলা। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির পানি জমে থাকা মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। সে মজায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। বৃষ্টি নামলেই ফুটবল প্রেমিদের মনে নামে আনন্দের বৃষ্টির খেলা। শ্রাবণের মুশল দারায় বৃস্টি এই রোদ,আবার ভারী বৃস্টি, কখন হালকা কখন ঝিরি ঝিরি বৃস্টি হচ্ছে।বৃস্টি হলে গদাইপুর মাঠে খেলা হবে। যারা নিয়মিত খেলে না তারাও খেলবে। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার নেই। সবাই দল বেঁধে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নামবে, গায়ে কাঁদা মাখবে, পানি ছিটাবে, গড়াগড়ি করবে। ছোটবড় সবাই মিলিয়ে যেনো বাঁধ ভাঙ্গা আনন্দ সবার মনে।
    বৃষ্টি হলেই ফুটবল খেলায় মেতে ওঠে ছোট-বড় সবাই। কাদা-পানিতে জমে ওঠে খেলা। সারাদিনই চলে ফুটবল খেলা। বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে। এক দলের খেলা শেষ হলে অন্যদল নেমে পড়ে মাঠে। অপেক্ষায় থাকে অন্যদল মাঠে নামার জন্য। খেলার মাঠের বিরাম নেই। ভোর থেকে ১১টা পর্যন্ত বড়দের খেলা চলে। এ সময় অপেক্ষায় থাকে ছোটরা কখন বড়দের খেলা শেষ হবে। ছোটরা মাঠে তেমন সুযোগ না পাওয়ায় দুপুর বেলায় মাঠে খেলতে নেমে পড়ে। আর বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বড়দের খেলা চলে। খেলায় মেতেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও সৌখিন খেলোয়াড়রা। এলাকা ছাড়াও বাহির থেকেও গাড়ীতে করে গদাইপুর মাঠে ফুটবল খেলার জন্য ভীড় জমাচ্ছে।মাঠে আসার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। ঐতিহ্যবাহী গদাইপুর মাঠটি মেইন সড়ক সংলগ্ন হওয়ায় সকলের কাছে আলাদা গুরুত্ব রয়েছে।
    খেলোয়াড়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামদীরা বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই। গ্রামের মাঠে বৃষ্টিতে ফুটবল খেলার অপর নাম কাঁদায় কুস্তি খেলা। বছরে অন্য সময় তেমন একটা খেলাধুলা না হলেও বর্ষা মৌসুমে গদাইপুর মাঠের জৌলুস ফিরে আসে। ফুটবল ক্রীড়ামদীরা পানি কাদায় পড়ে খেলোয়াড়দের কাদা মাখামাখি হয়ে ফুটবল খেলা দেখার জন্য মাঠে ভীড় জমাচ্ছে। বিকালে বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইলে সরকারি খালে পানির গতিপথ বন্ধ করে রাস্তা নির্মাণ

    নড়াইলে সরকারি খালে পানির গতিপথ বন্ধ করে রাস্তা নির্মাণ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াবদা বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে। সরকারি খালে অবৈধভাবে এই রাস্তা নির্মাণের সঙ্গে স্থানীয় ঘের মালিক শিববর্মনসহ কয়েকজন ঘেরমালিক জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রাবশালীদের ম্যানেজ করে প্রায় এক বছর ধরে নিজেদের সুবিধা পাওয়ার জন্য খালের ওপর বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ নষ্ট করে চলেছেন ঘের শিববর্মনসহ বেশ কয়েকজন ঘের মালিক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার প্রান্তিক চাষীরা। তারা অতি দ্রুত খালের বাঁধ অপসারণ করে পানি উন্মুক্ত করার দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, খালের পানিপথ বন্ধ করে বাঁধ দেওয়ার কারণে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় ফসল উৎপাদনে চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। সরকারি খালে বাঁধ দেওয়ার বিষয়ে শিববর্মন বলেন, এ ব্যপারে আমাকে কেউ কিছু বলেননি। তবে অভিযোগ আসায় বাঁধটি ছেড়ে বা কেটে দেওয়া হবে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারো ব্যক্তি স্বার্থে খালে রাস্তা নির্মাণ কিংবা বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • তানোরে নিরহ কৃষকের জমি জবরদখল

    তানোরে নিরহ কৃষকের জমি জবরদখল

    আলিফ হোসেন,তানোর
    রাজশাহীর তানোরে এক নিরহ কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।উপজেলার পাঁচন্দর ইউনিয়নের(ইউপি)
    মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২৯ জুলাই সোমবার ভুক্তভোগী উপজেলার মোহনপুর গ্রামের এলাহী বক্সের পুত্র
    রইস উদ্দিন বাদি হয়ে কচুয়া গ্রামের কমলা কর্মকারের পুত্র দুলাল কর্মকারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার জেল নম্বর ৮০ মৌজা কচুয়া,আরএস খতিয়ান নম্বর ০৭, আরএস দাগ নম্বর ১৮১, শ্রেণী ধানী,পরিমাণ ০.৩৬০০ একর।
    এদিকে রইস উদ্দিনের লিখিত অভিযোগে বলা হয়েছ, উক্ত তফশীল বর্ণিত ভিপি সম্পত্তি তিনি সরকারি নিয়ম অনুযায়ী লীজ গ্রহণ করিয়াছেন। যাহার ভিপি কেস নম্বর ৩১/৮৮ ইং। সরকারি বিধি মোতাবেক তিনি নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছেন। কিন্তু বিবাদী তার কাছে থেকে উক্ত বর্গা নিয়ে এখন জোরপুর্বক জবরদখল করেছেন। এঘটনায় পাঁচন্দর ইউনিয়ন পরিষদে (ইউপি) লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গ্রাম আদালত রইস উদ্দিনের পক্ষে রায় দেন।কিন্ত্ত অবৈধ দখলদার দুলাল সম্পত্তির দখল না ছেড়ে উল্টে রইস উদ্দিনকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।। এমনকি সম্পত্তিতে গেলে রইস উদ্দিনকে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, উক্ত সম্পত্তি রইস উদ্দিনের, কিন্তু দুলাল কর্মকার জোরপুর্বক দখল করেছে।এবিষয়ে জানতে চাইলে দুলাল কর্মকার অভিযোগ অস্বীকার করে বলেন,রইস উদ্দিনের কাছে থেকে ৫৫ হাজার টাকায় তিনি এসব জমি কিনে নিয়েছেন।

  • পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি আব্দুল মজিদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী। বক্তৃতা করেন, ব্যাবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মি শাহিনুর রহমান, দিবাশিস সাধু, গনেশ দাশসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে সুন্দরবনের বাঘও ভালো থাকবে।

    পাইকগাছার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় প্রকাশ চন্দ্র সরকার ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপাস্থপনের প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল লিখিত বক্তব্যে বলেন ২৮মার্চ ২০২১ সালে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে ১ অক্টোবর ২০২৩ সালে সৃষ্ট পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশ চন্দ্র সরকার আবেদনের শর্তে যোগ্য না থাকায় আবেদন না করতে পেরে নিয়োগ পরীক্ষায় অকৃতকার্যদের উত্তেজিত করে কতিপয় ব্যক্তিদের মিথ্যা তথ্য দিয়ে ফুসলিয়ে আমার এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সর্বশেষ সরকারি নীতিমালার আলোকে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আমি ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।

  • সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

    সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    সম্প্রতি সময়ে দেশব্যাপী সহিংসতায় নিহতদের পরলৌকিক আত্মার শান্তি কামনায় ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির যৌথ উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এবং পৌরসভা বাজার মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ, সুনিল চন্দ্র মন্ডল, উত্তম কুমার সাধু, শ্যামসুন্দর ভদ্র, সঞ্জীব রায়, শংকর কর্মকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক উজ্জ্বল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, ত্রিনাথ বাছাড়, উজ্জ্বল মন্ডল, তাপস ঘোষ, প্রশান্ত মন্ডল, শেখর মন্ডল (গোপাল), বিপ্লব মন্ডল, শ্যামল চন্দ্র মন্ডল, বাসুদেব মন্ডল, শ্যামপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, খোকন সরদার। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন চক্রবর্ত্তী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় ফল মেলা অনুষ্ঠিত  ও ফলজ গাছের চারা বিতরণ

    পাইকগাছায় ফল মেলা অনুষ্ঠিত ও ফলজ গাছের চারা বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু ও পুষ্টিকর ফল প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মেলা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, বি এ ডি সি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম । উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জুন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউ আর সি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, বিশ্বজিৎ দাশ, এনামুল হক, সরাজ উদ্দিন মোড়ল, আফজাল হোসাইন, সুব্রত দত্ত, আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী, নাহিদ মল্লিক, এস এম মফিজুর রহমান, ইমরান হোসেন, উত্তম কুমার কুন্ডু, ফয়সাল আহমেদ, সুমিত দেবনাথ, জান্নাতুল ফেরদৌস মুনিয়া, আব্দুল্লাহ, আতাউল্লাহ, মৃণাল সরকার, আনোয়ার হোসেন, রুবাইয়া খাতুন, কমলেশ দাশ, শামীম আফজাল, তাপস সরকার, দেবদাস রায়, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আকরাম হোসেন, শিক্ষার্থী মুক্তা খাতুন, নয়ন মনি বিশ্বাস, তুরানি আক্তার রাসা, পম্পা চক্রবর্তী, পূজা মন্ডল ও ফারজানা ইয়াসমিন।

  • চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা  পাইকগাছা কয়রার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক এমপি নুরুল হক

    চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা পাইকগাছা কয়রার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক এমপি নুরুল হক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আধুনিক পাইকগাছা কয়রা গড়ার উন্নয়নের রুপকার ছিলেন সাবেক এমপি এডভোকেট শেখ মোঃ নুরুল হক। তিনি নব্বই দশকে দুঃসময়ে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করেন। পাশাপাশি দুই উপজেলার প্রতিটি এলাকা উন্নয়নের আওতায় নিয়ে আসেন। তিনি দুই বার সংসদ সদস্য ছিলেন। এমন কোন এলাকা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া নাই। তিনি তার কর্মের মাঝে পাইকগাছা কয়রার মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। সোমবার সকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নুরুল হক নিয়ে এমন স্মৃতি চারণ করেন দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ সাধু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব মুনছুর আলী গাজী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল মন্ডল, শেখ হেদায়েত আলী টুকু, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম, ভূধর চন্দ্র বিশ্বাস, মশিউর রহমান, মৃন্ময়, তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, অখিল কুমার মন্ডল, শেখ রাজু আহমেদ, পবিত্র মন্ডল, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সুব্রত সানা, জুলি শেখ, নাজমা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা তারেক মাহমুদ। অনুরূপভাবে বিকালে মরহুমের পুরাইকাটীস্থ বাসভবনে পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাবেক এমপি পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আব্দুল ওহাব, শেখ সেলিম, আলাউদ্দিন, শেখ মাসুদুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, মাহফুজ হক কিনু, শেখ তোফায়েল আহমেদ তুহিন, তৌফিক হোসেন তাজ, কারী লিয়াকত আলী, মুজিবুর রহমান মোড়ল, ছাত্রলীগ নেতা শেখ আশফাকুল ইসলাম সম্পদ, আশরাফুল ইসলাম শামস, ইয়াসিন আরাফাত ও রাকিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

  • ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই,এমপি ফারুক চৌধুরী

    ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই,এমপি ফারুক চৌধুরী

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ২৭ জুলাই শনিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার প্রমুখ।এছাড়াও দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল কমিটির সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
    এদিন প্রধান অতিথি তার বক্তব্য ফারুক চৌধুরী এমপি দেশবিরোধী অপশক্তি জামায়াত-বিএনপিকে মোকাবেলার জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেমন কোনো বিকল্প নাই, ঠিক তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে
    ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি-জামায়াত ফের দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তিনি বলেন, তাদের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ ও তাদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
    তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে জামায়াত-বিএনপি অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি আওয়ামী লীগকে জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ
    আওয়ামী লীগের কোনো বিকল্প নাই।
    তিনি বলেন, তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেনো আওয়ামী লীগকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। আওয়ামী লীগ আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ৭১ সালে বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলন ছিল গান্ধীর অহিংস আন্দোলনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তিনি সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ত্রিকালদর্শী পুরুষ ছিলেন, তিনি অতীত জানতেন, বর্তমান বুঝতেন ও ভবিষ্যত পড়তে পারতেন। তার ইতিহাস বোধ বাঙালী জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা গড়ার পথ দেখিয়েছেন। বাঙালীর কি চাওয়া, তাদের দাবি, আশা ও আকাঙ্ক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা খুব গভীর ছিল। তার ডাকে সকল মানুষ এক হয়ে যেত। তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা মুলত বাংলাদেশকেই অস্বীকার করেন। তিনি বলেন, জামায়াত-বিএনপি দেশব্যাপী যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টি ও রাস্ট্রীয় সম্পদ ধ্বংস করেছেন, এর বিচার তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ এদের বিচার করবেন।#

  • পাইকগাছার চাঁদখালীতে সাবেক হুইপ  সুজা’র স্মরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছার চাঁদখালীতে সাবেক হুইপ সুজা’র স্মরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে । স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জিএম তৈয়বুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক জিএম বাশারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ও সাংবাদিক বি সরকার। কমল জিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আ: রহিম সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আঃ করিম মোড়ল, স্বেচ্ছাসেবক লীগের তেজেন মন্ডল, হিল্লোল সরকার, হাফিজুল ইসলাম, মোঃ জাহিদ হাসান, মোঃ আখতারুজ্জামান গোলাম রব্বানী, বাহারুল ইসলাম বাবু, নান্টু সরদার, সেলিম হোসেন, ফিরোজ সরদার, মাসুম, রাসেল কবির, মহিদুল ইসলাম, আবু সায়েদ, হেলাল গাইন, মোঃ জামশেদ, আবু মুছা, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, গৌতম মন্ডল, তুষার কান্তি বাছাড়, ইসমাইল হোসেন, সুজন গাজী, রবিউল ইসলাম রবি ও আইয়ুব আলী গাইন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আতাউল গনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বিজ্ঞানী পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বিজ্ঞানী পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    আগামী ২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক গৌতম মন্ডল ও সঞ্চয় মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগন। সভায় শোক দিবসের উপর শ্রদ্ধা রেখে আগামী ২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ কমিটির দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।