Author: desk

  • জনগণের দোরগোড়ায় পেনশন স্কিম পৌঁছে দিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে-জেলা প্রশাসক

    জনগণের দোরগোড়ায় পেনশন স্কিম পৌঁছে দিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে-জেলা প্রশাসক

    হারুন অর রশিদ।।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    জনগণের দোরগোড়ায় পেনশন স্কিম পৌঁছে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী
    বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে
    সর্বজনীন পেনশন স্কীম জনগণকে উদ্বুদ্ধকরণে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী গণ অবসর কালীন পেনশন স্কিম থাকলেও গ্রামের বয়স্ক মানুষের সার্বজনীন পেনশন স্কিম থাকলেও শেষ বয়সে কারো কাছে হাত পাততে হবে না। এজন্য সবাইকে সর্বজনীন পেনশনের আওতায় নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের জনগণ খুবই শান্তি প্রিয়, চলমান রাজনৈতিক থেকে এই এলাকার জনগণ দূরে রয়েছে।
    এছাড়াও তিনি উপজেলা বিভিন্ন দপ্তর সহ সুরমা ইউনিয়নের রাবার ড্যাম পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সান্ত শিংহ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট
    মোস্তাফিজুর রহমান ইমন, নাসরিন আক্তার,দীপান্বিতা দেবী, হাসিবুল হাসান ডিও,
    মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, মেহদী হাসান,হৃদয়,মোঃ ফজলুল করিম টিপু,
    ভাইসচেয়ারময়ান,প্রভাশক আবুবকর ছিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফর আলী,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বি.আর ডিবি কর্মকর্তা শাহিন আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ,প্রধান সহকারী মোশাররফ হোসেন, সমবায় অফিসার মোফাজ্জল হোসেন,মহিলা বিষয়য়ক অফিস সহকারী এনামুল হক সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীগণ।

  • ফুলবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    ফুলবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    ভরবো মাছে মোদের দেশ,গড়বো র্স্ম্টা বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য দিবস পালিত হয়েছে।

    বুধবার ৩১ জুলাই ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে সড়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১, ময়মনসিংহ-৬, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ মোঃ আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার।

  • রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন 

    রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে এসে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, ও ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ।

    জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লা মোল্লা।

    সব শেষে অনুষ্ঠানে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যজীবি ও মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জনের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৩২ জন কে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪ আদিবাসী শিক্ষার্থীদের সাইকেল ও উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

    পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠী কর্তৃক অনুষ্ঠিত অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ জুলাই) বিকাল ৩টার সময় পানছড়ি উপজেলা অডিটরিয়াম ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    আয়োজিত অনুষ্ঠানে সংগঠন এর সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও।সাংস্কৃতিক সংগঠক নুরুল ইসলাম টুকু ও আবৃত্তিকার পিংকি বড়ুয়ার যৌথ সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার ( ভূমি) জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবচার,শিক্ষক ও সাহিত্যিক ইউসুফ আদনান। এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সুন্দর উদ্যোগ এর জন্য সংগঠন এর নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

    জানা যায়, গত ২৯ জুন শনিবার পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিলো সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, তবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ৫টি ইউনিয়ন থেকে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।

  • “দীর্ঘদিন পর ফেসবুক চালু হলো” সাংবাদিকের বিবেক ও আবেক দিয়ে দায়িত্ব পালন নয়

    “দীর্ঘদিন পর ফেসবুক চালু হলো” সাংবাদিকের বিবেক ও আবেক দিয়ে দায়িত্ব পালন নয়

    মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ডিজিটাল বাংলাদেশে “দীর্ঘদিন পর আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করা হলো” অনলাইন সাংবাদিকসহ প্রকৃত সাংবাদিকের বিবেক ও আবেক দিয়ে পেশাগত দায়িত্ব পালন নয়, আবেক দিয়ে সবকিছুর বিচার চলে না। সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সমাজ ও দেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধ করুন।
    বিশেষ করে সংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিক হলো দেশ ও জাতির বিবেক। দেশে বর্তমানে কাগজপত্রসহ সকল জিনিসপত্রের দাম বাড়লেও সংবাদপত্রের দাম বাড়েনি এবং সাংবাদিকদের সম্মান বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে ২৪ ঘন্টা প্রচারণা চলমান থাকার পর হঠাৎ করে কোটা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল বানিয়ে একটি মহল দেশ ও জাতির বিশাল ক্ষয়ক্ষতি করেছে, এর কারণে ফেসবুক দীর্ঘদিন বন্ধ থাকার পর ৩১ জুলাই ২০২৪ইং আবারও চালু করা হয়েছে। তবে ফেসবুক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে এবং আইন মেনে ফেসবুক ব্যবহার করুন।
    মহান পেশা সাংবাদিকতা অথচ নিজেদের ভেতরে বাইরে শক্রতা সৃষ্টি করায় অন্যরা নিচ্ছে সুযোগ সুবিধা আর হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত সাংবাদিক। সাংবাদিক ও পুলিশ একে অপরের বন্ধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান এমনটি বলেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো বাঁধা সৃষ্টিকারীদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কিছু পুলিশের শীর্ষ কর্মকর্তা হাবিবুর রহমান ও সাংবাদিক নেতারা। সাংবাদিক নেতা অনেকেই বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা বন্ধ করতে হবে কিন্তু কিছু কথিত সাংবাদিক পরিচয়পত্র নিয়ে ফিটিংবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে, এদের সাথে থাকে কিছু অসাধু পুলিশ সদস্য, তারা তীলকে তাল বানিয়ে অবৈধভাবে ফায়দা লুটছে।
    দেশের যেসকল সম্পাদক ও সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতন করা হয়েছে, সেইসকল ঘটনা ও অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)। তিনি বলেন, সাংবাদিকদেরকে ঘাঁয়েল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয় একটি মহল। সাংবাদিকদের মহান পেশাকে অসম্মান করার অধিকার কারো নেই। তবে কিছু সম্পাদক সাংবাদিকদের বেতন দেন না, উল্টো প্রতি মাসে প্রতিনিধিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এরকম সত্য কেউ প্রকাশ করতে চায় না কারণ, তাদের স্বার্থে আঘাত লাগবে তাই। এর কারণে অনেক সাংবাদিক এই মহান পেশা সাংবাদিকতা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। বিশেষ করে প্রিন্ট প্রত্রিকা-সংবাদপত্র নিয়মিত ছাপানো অনেক কঠিন, প্লেট ও কাগজপত্রের দাম বেড়েছে। সাংবাদিকতায় চরম বাঁধা সৃষ্টি করছে যারা তাদের অপকর্ম, অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশ করে জাতির সামনে তুলে ধরতে হবে। অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার ও সাংবাদিকতায় এক পর্যায়ে কাজ করছে কিছু অসাধু লোকজন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ। সাংবাদিক দাবিদার নিজেদের মধ্যে যারা শক্রতা সৃষ্টি করছেন তারা বেশিরভাগই সংবাদ লিখতে পারেন না, অন্যের সংবাদ কপিরাইট করে সাংবাদিকতা করছে। প্রকৃত সাংবাদিকরা কখনো কারো বদনাম করেন না, নিজেদের মধ্যে শক্রতা সৃষ্টি করেন না, জাতির বিবেক হওয়া এতো সহজ নয়। সাংবাদিকতা একটা মহান পেশা, এই পেশাকে যারা ছোট করে দেখেন, যারা প্রকৃত সাংবাদিকদেরকে অপমান করছে, হামলা, মামলা করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রকৃত সাংবাদিক ও লেখক কখনো কোনো হামলা মামলার ভয় করে না। নেতা বা মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী আপনারা যে পেশা থেকেই আসেন না কেন, দয়া করে কেউ সাংবাদিকদের অপমান করবেন না, এমনকি যেকোনো পুলিশ অফিসার সাংবাদিকদের অপমান করার অধিকার রাখেন না। আপনাদের ইতিহাস প্রকৃত সাংবাদিকরা জানেন। দেশের গণমাধমের প্রকাশক ও সম্পাদকসহ প্রকৃত সাংবাদিকরা আপনাদের অনেকের প্রকৃত চরিত্র ও ইতিহাস জানেন। আপনারা কে কেমন প্রকৃতির মানুষ বা কে কেমন অপরাধ করেছেন? কে কেমন অপরাধী ? কে কেমন চরিত্রবান তা সাংবাদিকরা জানেন। রাজধানী ঢাকা, ধামরাই ও সাভার আশুলিয়াসহ সারাদেশেই একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা ও হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল।
    সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার হুমকি’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিশেষ করে নিউজ লেখতে হবে সকল সাংবাদিকদেরকে সবার সংশ্লিষ্ট মিডিয়ায় তা নিয়মিত প্রকাশ করতে হবে। ভয় করলে সাংবাদিকতা করা যায় না। নতুন সাংবাদিকদের অবশ্যই সাংবাদিকতার আদর্শলিপি বইসহ বেশি বেশি বই পড়া জরুরি, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মূলধারায় এগিয়ে যেতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে প্রচারণা চালিয়ে যেতে হবে। কলম সৈনিক কখনো কারো মিথ্যা সংবাদ লিখে প্রকাশ করে না। যারা কলম হাতে নিয়ে মিথ্যা কোনকিছু লিখে তা প্রচার করে, এটাকে অপপ্রচার বলা হয়, অপপ্রচারকারীরা দেশ ও জাতির শক্র। দেশের ভেতরে যারা দেশ ও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক বলে দাবী জানান সাংবাদিক নেতারা।সাংবাদিকরা না খেয়ে থাকলেও লজ্জায় কারো কাছে বলতে পারেন না, হাত পেতে সাহায্য নিতে পারেন না আর অভাব যাদের সেই ব্যক্তিরা সাংবাদিকতায় আসা ঠিক না। ৩৬৫ দিনে এক বছর, জীবনে কোনদিন ছুটি নেই সাংবাদিকদের। ৩৬৪ দিন ভালো কাজ করেন আর একদিন একজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন এতে একটু ভুল হলেই সেই সাংবাদিক খারাপ হয়ে যাবে তাদের কাছে। অপরাধীরা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কোনকিছু লেখা যাবেনা, ১দিন যদি তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করছেনতো সাংঘাতিক হবেন। সাংবাদিক জাতির বিবেক, সেই বিবেককে গালি দিয়ে বলা হয় সাংবাদিকরা খারাপ ও সাংঘাতিক, এটা কি মানুষের ধর্ম আর এটা কি বিচার ?। অনেকেই নিজেদেরকে বড় মনে করেন, নিজেদের স্বার্থের জন্য শক্রতা সৃষ্টি করেন আর একজন অন্যজনের ক্ষয়ক্ষতি করার চেষ্টায় ব্যস্ত থাকেন এটা মানুষের কাজ হতে পারেনা। সবাই ঐক্যবদ্ধ ও সমন্বয় করে কাজ করার মধ্যে আনন্দ আছে, “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। আমাদের লেখার মধ্যেও অনেক ভুল হয়। এই জন্য সাংবাদিকদের সাংবাদিকতার আদর্শলিপি পড়া দরকার। বিশেষ করে “কলম সৈনিক অর্থাৎ সাংবাদিক দেশ ও জাতির বিবেক, ঝুঁকিপূর্ণ জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন, বিশেষ সম্মান অর্জন করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সম্মান অর্জন না হয়ে উল্টো বদনাম হচ্ছে প্রকৃত সাংবাদিকদের। সাংবাদিকতা করতে শুধুমাত্র মানুষের সুখ, দুঃখ, আনন্দ বেদনা, দুর্ঘটনাসহ সকল বিষয়ে জাতির কাছে তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।
    পুলিশকে বলা হয় সাংবাদিকদের সহযোগিতা করবেন কিন্তু তার উল্টো দেখা যায়, পুলিশ সাংবাদিক কি কখনো বন্ধু হতে পেরেছেন? কেউ কি খবর নিয়েছেন যে, সাংবাদিকরা কেমন আছেন? কোনো সহযোগিতা লাগবে কি না?। অনেক সাংবাদিক আজকাল মানবেতর জীবনযাপন করছেন। জনগণের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন সাংবাদিকরা, এর বিনিময়ে কি পাচ্ছেন তারা? নির্যাতনের শিকার হচ্ছেন অনেক সাংবাদিক, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন অনেকেই তার কোনো হিসাব নেই। দেশে প্রায় ১৮ কোটি জনগণ, সেই তুলনায় আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকের সংখ্যা অনেক কম, তবুও আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অনেকেই জানেন না যে, ১/ সাংবাদিক মানে জাতির বিবেক। ২/ সাংবাদিক মানে দেশ প্রেমিক। ৩/ সাংবাদিক মানে কলম সৈনিক। ৪/ সাংবাদিক মানে জাতির দর্পণ। ৫/সাংবাদিক মানে জাতির সেবক। ৬/সাংবাদিক মানে শিক্ষিত জাতি। ৭/সাংবাদিক মানে স্বাধীনভাবে কাজ করা। ৮/সাংবাদিক মানে সম্মানিত জাতি। ৯/ সাংবাদিক মানে তদন্তকারী। ১০/ সাংবাদিক মানে আইন বিষয়ে জানা। ১১/ সাংবাদিক মানে সিস্টেম পরিবর্তন করা। ১২/ সাংবাদিক মানে সকল তথ্য বিষয়ে জানা। স্বাধীনতা ও সম্মান অর্জন করার চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। সবাই সচেতন হোন, ফেসবুক ব্যবহারে আইন মেনে কাজ করুন।

  • তানোরে খবার কবলে বৃষ্টি নির্ভর আমণখেত

    তানোরে খবার কবলে বৃষ্টি নির্ভর আমণখেত

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে খরার কবলে পড়েছে বৃষ্টি নির্ভর আমণখেত। এতে ফসলহানির আশঙ্কা করছে কৃষকেরা। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিযেছে। অধিকাংশ নলকূপ থেকে পানি উঠছে না। আবার যেগুলোতে উঠছে তাতে এক গ্লাস পানি তুলতে হাঁসফাঁস অবস্থা।এদিকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর
    আমণখেত খরার কবলে পড়েছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউপির গাল্লা, হরিশপুর, বৈদ্যপুর, জুমারপাড়া, সাইধাড়া, কলমা ইউপির বংপুর, চৈতপুর,বিল্লী, মুন্ডুমালা পৌর এলাকা, পাঁচন্দর ইউপির বিভিন্ন মাঠে বিপুল পরিমাণ আমণখেত খরার কবলে পড়েছে। এতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলায় মোট আবাদ যোগ্য জমি আছে ২৩ হাজার ৯৯৩ হেক্টর, সেচের আওতায় জমি রয়েছে ২২ হাজার ৩৩২ হেক্টর। সেচ বহির্ভূত জমি আছে এক হাজার ৬৬১ হেক্টর, এক ফসলী জমি রয়েছে ৩৪৪ হেক্টর, দুই ফসলী জমি রয়েছে ৪ হাজার ৫৪০ হেক্টর, তিন ফসলী জমি রয়েছে ১৯ হাজার ১০৯ হেক্টর। কামারগাঁ ইউপির ছাঐড় গ্রামের কৃষক আব্দুল,আয়ুব আলী ও ওয়াসিম আলী বলেন, বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় খরার কবলে পড়ে আমণখেত ফেটে চৌচির, দু’চারদিনের মধ্যে কাঙ্খিত বৃষ্টি না হলে ফসলহানির আশঙ্কা করা হচ্ছে বাধাইড় ইউপির কৃষক শফিকুল ইসলাম, সাদিকুল ইসলাম ও দুরুল হুুুদা জানান, তারা প্রতিবছর রোপাআমণ চাষ করে থাকেন। এই অঞ্চলে একটা সময় শ্রাবন মাস জুড়েই রোপা-আমণ রোপণ করা হতো। কিন্তু এখন আলু চাষের জন্য আষাঢ় ও শ্রাবনের প্রথম সপ্তাহের মধ্যেই রোপণ প্রায় শেষ হয়ে যায়। উপজেলার আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, অতীতে শ্রাবন মাস জুড়েই জমিতে আমণের চারা রোপন করা হতো। কিন্তু ইদানিং আলু চাষের জন্য আগাম রোপণ করা হচ্ছে। কারণ রোপনের আগেই আলুর জন্য জমি লীজ হয়ে যায়। এসব টার্গেট করে কৃষকরা বীজও আগাম করেন। তিনি বলেন, রোপা-আমণ পুরোপুরি বৃষ্টি নির্ভর ফসল। কিন্তু জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে একদিন বৃষ্টি হচ্ছে তো ছয় সাত দিন বৃষ্টির দেখা নেই। গত ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত গড় তাপমাত্রা ছিলো প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস সঙ্গে ছিল প্রচন্ড রোদ ও ভ্যাবসা গরম।
    এবিষয়ে বাধাইড় ইউনিয়ন (ইউপি)
    চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তার ইউপির প্রায় পুরো আমণখেত খরার কবলে পড়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবারে রোপা
    আমণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর।
    তিনি বলেন, শ্রাবন মাস জুড়েই রোপা-আমণের চারা রোপণ করে থাকেন কৃষকরা। বৃষ্টি না হলে অবশ্যই সেচের ব্যবস্থা করে আমণখেত রক্ষা করা হবে, এখোনি কৃষকদের হতাশ হবার কিছু নাই।#

  • নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে

    নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জলাবদ্ধ ও পতিত জমিতে কম খরচে বেশি মুনাফা পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন বস্তা পদ্ধতিতে সবজি চাষে। আর এ পদ্ধতিতে অপার সম্ভাবনা দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ধোপাখোলা গ্রামে নড়াইল-ফুলতলা সড়কের পাশে বস্তা পদ্ধতিতে সবজি চাষের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মাটিভরা বস্তায় সবজি গাছ লাগানো হয়েছে। সারি সারি বস্তা শোভা পাচ্ছে রাস্তার পাশে। আর তার উপরে মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, চিচিঙ্গাসহ নানা প্রকার সবজি।
    ধোপাখোলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, এ পদ্ধতিতে সবজি চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। চাষ পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ৩০ কেজি মাটির সাথে পরিমাণ মতো জৈব সার, খৈল ও রাসায়নিক সারের মিশ্রণ বস্তায় ভরে প্রায় তিন ফুট উঁচু করা হয়। কয়েক দিন পর তাতে লাউ, চিচিঙ্গা, উচ্ছে, করলা, ঝিঙেসহ বিভিন্ন প্রকার সবজির বীজ বপন অথবা চারা রোপণ করা হয়। বস্তা ও ডিপির ৪ থেকে ৬ ফুট উঁচুতে তৈরি করা হয় বাঁশের চালি বা মাচা।
    নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ বলেন, জলাবদ্ধ, অনাবাদি, চাষ অনুপযোগী পতিত জমিতে কম খরচে বেশি মুনাফা পাওয়ায় ধোপাখোলা গ্রামের কৃষকরা বস্তা পদ্ধতিতে সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছে।
    ইতোমধ্যে কেউ কেউ বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন। এভাবে সবজি চাষে একদিকে যেমন ভালো ফলন হচ্ছে, অপরদিকে বাজারের চাহিদাও মিটছে। কৃষকদের দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে।

  • মহেশপুরে একতা ক্লিনিক মালিকের বিরুদ্ধে এক গর্ভবতীকে আটকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

    মহেশপুরে একতা ক্লিনিক মালিকের বিরুদ্ধে এক গর্ভবতীকে আটকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুরে নেপা ইউপির বাকোশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালের মালিক রাসেল মাহামুদের বিরুদ্ধে কাকলি (১৯) নামের এক গর্ভবতী মহিলাকে সিজার করার নামে আটক রেখে জোর পুর্বক নগদ ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ায় গর্ভবতীর মামা জাকির হোসেন বাদী হয়ে ক্লিনিক মালিক রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
    লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে গত ২৯ জুলাই ২০২৪ ইং দিবাগত রাত ৩ ঘটিকার সময় উপজেলার কাজীরবেড় ইউপির কাজীরবেড় গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাকির হোসেন তার ভাগ্নি মোছাঃ কাকলি খাতুন (১৯)কে সন্তান ডেলিভারির জন্য নেপা বাকোশপোতা বাজারে অবস্থিত নিউ একতা প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসময় ক্লিনিক মালিক তাদেরকে ভালো ডাক্তার দ্বারা সিজার করবেন বলে আশস্ত করেন। কিন্তু ভোর ৫টা বেজে গেলেও কোন ডাক্তার না আশায় ততক্ষন রোগীর অবস্থা আশংকাজনক হয়ে পড়ে। এসময় স্বজনরা রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ওখান থেকে অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্লিনিক মালিক রাসেল মাহামুদ তাদেরকে ক্লিনিকের রুমে তালাবদ্ধ করে আটকিয়ে রেখে ২০ হাজার টাকার দাবি করে। এবিষয়ে জাকির হোসেন বলেন অনেক ঠেলা ঠেলির এক পর্যায়ে পরে ১০ হাজার টাকার দাবি করে। তখন কাছে থাকা ৪ হাজার টাকা দিয়ে ওখান থেকে মুক্তি পেয়ে পার্শ্ববর্তী জীবননগর উপজেলার জীবননগর শহরে অবস্থিত কেয়ার সনো সেন্টারে নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রত সিজার করানো হয়। বর্তমানে মা ও বাচ্চা আশংখ্যাজনক অবস্থায় রয়েছে। এঘটনায় কাকলি খাতুনের মামা জাকির হোসেন বাদি হয়ে এই অন্যায়ের প্রতিকার চেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে স্বরজমিন তদন্ত করলে এলাকার একাধিক ব্যক্তি জানান একজন ক্লিনিক মালিক হয়ে রোগীর সাথে এহেন আচারণ খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিৎ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান রাসেলের ক্লিনিকের লাইসেন্স থাকলে তার কোন স্থায়ী ভাবে ডাক্তার নেই সে ভাড়াটিয়া ডাক্তার দ্বারা রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকে। এছাড়া রাসেল নিজেই রক্ত প্রসাব ও আলটাসোনো পরিক্ষা নিরিক্ষা করে থাকে যার কোন বৈধতা নেই। এলাকাবাসি এই প্রতারণার বিচারের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবিষয়ে নিউ একতা ক্লিনিক মালিক রাসেল মাহামুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান গত ২৯ জুলাই গভীর রাতে কাকলি নামের ঐ মেয়েটি আমার ক্লিনিকে সন্তান ডেলিভারীর জন্য ভর্তি হয়। ভর্তির পরে সিজারের জন্য সার্বিক ব্যবস্থা সহ ডাক্তার ভাড়া করি, এবং তাকে চিকিৎসা সেবা প্রদান করি। ডাক্তার আসতে একটু দেরি হওয়ায় তারা এখান চলে যাওয়ার চেষ্টা করলে আমার চিকিৎসা খরজ বাবদ টাকার দাবি করি, তখন তারা ৪ হাজার টাকা দিয়ে আমার এখান থেকে চলে যায়। এবিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত বিন সেতু’র সাথে কথা বললে তিনি জানান এঘটনায় জাকির হোসেন নামের এক ব্যক্তির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • মাদক মামলায় যাবৎজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনু সরকার’কে আটক করেছে র‌্যাব-১২

    মাদক মামলায় যাবৎজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনু সরকার’কে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত্রী ০০.১৫ ঘটিকায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী @ মোবার আলী, সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ০২ টি মামলা রয়েছে।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

  • মুন্সীগঞ্জে  টঙ্গীবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    মোঃ লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের কার্যালয়ের চত্বর থেকে র‌্যালী বের হয়, র‍্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণ,জেলেদের মাঝে কার্ড বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা’র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: নাহিদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন,টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলি,কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হালদার খুকু,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজেরা বেগম, ভারপ্রাপ্ত পাচগাও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী আপ্পু,কে-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, সাংবাদিক আপন সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সহ আরো অনেকে।

    সভায় বক্তারা বলেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে এবং অবৈধ উপায়ে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।
    আলোচনা সভা শেষে ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।