Author: desk

  • গোদাগাড়ীতে ১৫ আগষ্ঠের পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে ১৫ আগষ্ঠের পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

    রাজশাহীথেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫ আগষ্ঠের পূর্ব প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল প্রমূখ।

    শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, ছিলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে, বিশ্বকাপ ফুটবলের সময় ঢাকার আমিনবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল, আর্জেন্টটিনা, হলান্ড প্রভূতি দেশের বিশাল বিশাল পতাকা উড়ানো হয়, অথচ জাতীয় শোক দিবস, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবসে জাতীয়পতাকা সেভাবে উড়ানো হয় না। নিজের ও পরিবারের মাঝে দেশ প্রেম জাগত করতে হবে। গোদাগাড়ীর আইনশৃঙ্খলা যেন ভাল থাকে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
    যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।

    তিনি আরও বলেন, আপিল বিভাগ বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে মেধা ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে। আর বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয় পরিস্কার করেছেন। সরকার শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সকল দাবী মেনে নিয়েছেন।

    এসভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহিদ হাসান, শিশু নিকেতনের বরজাহান আলী পিন্টু, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মসিদুল গনি মাসুদ প্রমূখ।

    ৫ ই আগষ্ঠ, ৭ আগষ্ঠের কি কি কর্মসূচি পালন করা হবে সে ব্যপারে বিস্তর আলোচনা করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে ৬টি ডিপের সমিতি গঠন কৃষকদের মাঝে স্বত্তি

    তানোরে ৬টি ডিপের সমিতি গঠন কৃষকদের মাঝে স্বত্তি

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে কৃষকদের দাবীর মুখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৬টি গভীর নলকুপ পরিচালনায় স্কীমভুক্ত কৃষকদের মতামতের ভিত্তিত্বে সমিতি গঠন করা হয়েছে। উপজেলার কামারগাঁ ইউপির ৬টি গভীর নলকুপের সমিতি গঠন করা হয়েছে।
    জানা গেছে, গত ১ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৬টি গভীর নলকুপ স্কীমের কৃষকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান,তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী জামিনুর রহমান ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুপ্রমুখ। এদিকে দীর্ঘদিন পর গভীর নলকুপ পরিচালনায় সমিতি গঠন ও অবৈধ দখলমুক্ত হবার খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পরম স্বত্তি বিরাজ করছে। এতে এলাকার কৃষকেরা স্থানীয় সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এসব গভীর নলকুপের অপারেটরদের বিতাড়িত করে রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরাগণ অপারেটরের দায়িত্ব পালন করেছে। এসয় তারা সাধারণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ
    আদায়ের নামে রিতিমতো চাঁদাবাজি ও কৃষকদের শোষণ করেছেন।তাদের দমন-নিপিড়নে কৃষক সমাজ রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল।
    এদিকে গভীর নলকুপ নিয়ে কৃষকদের হয়রানি-শোষণের ঘটনা স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দৃষ্টিগোচর হলে, তিনি প্রতিটি গভীর নলকুপ পরিচালনায় স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিত্বে সমিতি গঠনের নির্দেশ দেন। সাংসদের সেই নির্দেশনার আলোকেই গভীর নলকুল পরিচালনায় সমিতি গঠন করা শুরু হয়েছে।
    জানা গেছে,দেশে কাবুলিওয়ালা প্রথা ও জমিদারি শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে বহুকাল আগেই, জমিদারি শাসন ব্যবস্থায় কৃষক শোষণের কথা শোনা গেলেও, সেরকম চিত্রই যেনো শত বছর পর মিলল তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাঠে মাঠে। সেচের কাজে নিয়োজিত বিএমডিএ’র গভীর নলকূপের একশ্রেণীর কথিত অপারেটর জমিদারের উমেদারের ভূমিকায় যেনো অবতীর্ণ হয়েছে। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে ইউপির হাজার হাজার কৃষক। কিন্ত্ত বিএমডিএ’র কাছে অভিযোগ করেও এতোদিন কোনো প্রতিকার মিলেনি। এবিষয়ে জানতে চাইলে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, কৃষকদের জন্যই গভীর নলকুপ, কাজেই স্কীমভুক্ত কৃষকেরা যেভাবে চাইবে, গভীর নলকুপ সেই ভাবে পরিচালিত হবে,তারা কৃষকের পক্ষে।
    তিনি বলেন, উপজেলার সকল গভীর নলকুপে সমিতি গঠন করা হবে।#

  • আজান দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃ*ত্যু

    আজান দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃ*ত্যু

     
    ঝালকাঠি প্রতিনিধি মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু হয়েছে।বুধবার (৩১জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিন আনছার আলী হাওলাদার(৫৮) বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন।  

    তিনি ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

    বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘদিন যাবত  মুয়াজ্জিনের দায়িত্ব পালন কর আসছেন। বিকেলে আসরের আজান দেয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বযণ করেন।

    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান,এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছ।

  • মহালছড়িতে শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় উদ্বোধন ও নানান সামগ্রী বিতরণে সেনাবাহিনী

    মহালছড়িতে শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় উদ্বোধন ও নানান সামগ্রী বিতরণে সেনাবাহিনী

    (রিপন ওঝা, মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি জোনের অদম্য সাতান্ন কর্তৃক শান্তি সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ ০১ আগস্ট বৃহস্পতিবার সকালে ‘মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের’ উদ্বোধন ও অসহায় পরিবারের পাশে ঢেউটিন প্রদান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, অসহায়দের পাশে ত্রাণ সামগ্রী, সেলাই প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সেলাই মেশিন, ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেন কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণের শুভ সূচনা করেন।

    এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে মহালছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও মহালছড়ি সহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে  নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন  করলেন উপজেলা চেয়ারম্যান সোহেল

    গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান সোহেল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন নতুন প্রজন্মের গর্ব গোদাগাড়ী উপজেলার পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দীন সোহেল।

    বুধবার দেওপাড়া ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ আত্তাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ কাবাজ উদ্দিন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইমন মন্ডল, সহঃ সভাপতি আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। ওয়ার্কপটি রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, দেওপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুল রাজ্জাক বাবলু, আদিবাসীনেতা বিমল রাজওয়ার, পালপুর ধরমপুর জাগরনী ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন, মিনারুল ইসলাম কালু প্রমূখ।

    বেলাল উদ্দিন সোহেল বলেন, শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ লক্ষ টাকা, জেলা পরিষদ বরাদ্দকৃত টাকার পরিমান ৫ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ থেকে ব্যয় করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা, উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত অর্থ বরাদ্দ দিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরও বলেন, শহীদ মিনারের ইতিহাস সবার জানা, তার পরেও একটু বলতে হয়, প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী নামে খ্যাত স্তম্ভটি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের এফ ব্লকের সামনে ইট-কাদা দিয়ে নির্মান করা হয়। এই স্মৃতিস্তম্ভটি ২২ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসন দ্বারা ভেঙে ফেলা হয়। ফেব্রুয়ারি রাতে আবার ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকাতে প্রথম বারের মত শহীদ মিনার নির্মাণ করেছিলেন। একটি কাগজের উপর ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ শব্দদুটি লিখে এতে গেঁথে দেওয়া হয়েছিলো।আন্দোলনে নিহত শফিউর রহমানের পিতা এই শহীদ মিনারের উদ্বোধন করেন। তবে ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক এই শহীদ মিনার ভেঙে ফেলা হয়। পরবর্তীতে ঢাকা কলেজেও শহীদ মিনার তৈরি করা হয়েছিলো, সেটিও সরকারের আদেশে ফেঙ্গে ফেলা হয়। এরপরে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর ১৯৫৭ সালে সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহামুদ হোসেনের নেতৃত্বে এটির কাজ সম্পন্ন হয়। এইসময় শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগমকে দিয়ে এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

    শিক্ষায়তনসূত্রে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে অনেক স্মৃতি আছে, অনেক গল্প আছে, শহীদ মিনারকে দেখেছি দিনের উদীয়মান সূর্যের আলোয় আবার দেখেছি একুশের প্রথম প্রহরে, প্রতিবারের দেখায় মেলে নিত্য-নতুন অনুভব। কখনো অধিকার আদায়ের মিছিল নিয়ে, কখনো প্রতিবাদী সমাবেশে আমাদের গন্তব্য ছিল শহীদ মিনার। বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধার সন্তান, শিক্ষক, ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক, সুধীজনসহ সাড়ে তিন হাজার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • মহালছড়িতে সেনা বাহিনীর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

    মহালছড়িতে সেনা বাহিনীর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

    মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি।।

    ‘শান্তি সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের দিকনির্দেশনা ও খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি জোনের উদ্যোগে ‘মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের’ উদ্বোধন ও  দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদানের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার (১ লা আগস্ট) সকালে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন মহোদয় আগমন করেন।

    এ সময় রিজিয়ন কমান্ডার সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জোন কমান্ডার, মহালছড়ি জোন,

    মংসুইপ্রু চৌধুরী অপু চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, মহালছড়ি সহ অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

  • আশুলিয়ায় সবকিছু স্বাভাবিক ও শান্তিপ্রিয় ভাবে চলছে-ওসি এ.এফ.এম সায়েদ এর বার্তা

    আশুলিয়ায় সবকিছু স্বাভাবিক ও শান্তিপ্রিয় ভাবে চলছে-ওসি এ.এফ.এম সায়েদ এর বার্তা

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেছেন, আশুলিয়ায় সবকিছু শান্তিপ্রিয় ভাবে চলছে। বুধবার ৩১ জুলাই ২০২৪ইং এসব কথা বলে এক বার্তা প্রকাশ করেছেন তিনি।
    রাজধানী ঢাকার পাশেই অবস্থিত আশুলিয়া থানা। দেশের চলমান কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক ভাবেই চলছে আশুলিয়া থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কল কারখানা গার্মেন্টস প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসা বাণিজ্য সবকিছু সাভাবিক ও শান্তিপ্রিয়ভাবে চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ. এম সায়েদ। তিনি আরো বলেন, আমাদের আশুলিয়া থানা এড়িয়াতে এখন আর কোনো প্রকার সহিংসতা নেই। বর্তমানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। সবকিছুই নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী চলছে। তিনি আরো বলেন, আমি গণমাধ্যমের কাছে বলতে চাই যে, যারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছেন, তাদেরকে বলবো জেনে শুনে তথ্য যাচাই করে নিবেন। অযথা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে জনসাধারণকে হয়রানি করবেন না। গুজব ছড়ানো আইনগত অপরাধ। যেকোনো বিষয় অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার আগে ভালো ভাবে যাচাই-বাছাই করে শেয়ার করুন। অযথা গুজব ও ভুয়া তথ্য শেয়ার থেকে সবাই বিরত থাকুন। আমাদের থানা এড়িয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। যার ফলসরূপ আজক আপনারা নিরাপদে আছেন।
    জনগণের উদ্দেশ্যে আশুলিয়া থানার ওসি এ.এফ.এম সায়েদ বলেন, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে আশুলিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। আমরা প্রতিটি পুলিশ সদস্য আপনাদের সেবায় নিয়োজিত আছি। আনাদের সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা মনিটরিং করছে আশুলিয়া থানা পুলিশ। তিনি আরো বলেন, দেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল জড়িত আছে আপনারা তা জানেন এবং দেখছেন। সুতরাং রাজনৈতিক জেরে কোনো প্রকার গুজব ও ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়াবেন না। প্রিয় আশুলিয়াবাসী আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। সবাই ভালো খাকবেন এবং সুস্থ্য থাকবেন এই প্রত্যাশা করি। সেই সাথে আমি সাবধান করছি আইন বিরোধী কর্মকান্ড করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
    জানা গেছে, বাংলাদেশ পুলিশের গর্ব ও সাধারণ মানুষের প্রিয় বন্ধু (ওসি) এ এফ এম সায়েদ। তিনি ঢাকা জেলার সাভার মডেল থানা থেকে ২২-০৫-২০২১ইং তারিখে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় যোগদান করার পর থেকে সততার সাথে দায়িত্ব পালন করেন এবং এ এফ এম সায়েদ অফিসার ইনচার্জ রূপগঞ্জ, নারায়নগঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নারায়নগঞ্জ জেলা- জুলা/২২ জেলা পুলিশ, নারায়নগঞ্জ সম্মাননা পুরস্কার অর্জন করেন। তিনি রূপগঞ্জ থানার এই সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ সাহেব অনেক আগে আশুলিয়া থানা ও ধামরাই থানায় দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে ঢাকা জেলা উত্তর ডিবি’র (ওসি) ছিলেন এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সততা ও সাহসী ভুমিকায় দায়িত্ব পালন করেছেন। অনেকেই বলেন, এরকম (ওসি) আশুলিয়া থানায় খুবই প্রয়োজন ছিলো। আশুলিয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছিলো, যেখানে সেখানে মানুষের লাশ পাওয়া যায় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আশুলিয়া থানায় সৎ সাহসী (ওসি) এ এফ এম সাহেদকে বদলি করা হয়, তিনি আশুলিয়ায় যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
    সূত্র জানায়, জনগণের নিরাপত্তা ও সঠিকভাবে কাজ করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর মানবিক পুলিশের অনেক সদস্য এই (ওসি) এ. এফ. এম সায়েদ’কে প্রশংসা করেন। তিনি একজন চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি)। সর্বসাধারণের সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর সুন্দর ব্যবহার ও সততার কারণে মানুষের ভালোবাসায় তিনি বিশেষ সম্মান অর্জন করেছেন। তবে আশুলিয়া থানায় কিছু পুলিশ সদস্য আছেন যারা বাদির অভিযোগ তদন্ত করতে গিয়ে বিবাদীর কাছ থেকে সুবিধা নেওয়ার কারণে অসহায় গরীব মানুষ বিচার পায়না বলে একাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। ওসি সায়েদ বলেন, এরকম অভিযোগ থাকলে তদন্ত করে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • ঢাকা জেলার সাভার আশুলিয়াসহ তিন থানায় ২২টি মামলা, ২১০ জনকে গ্রেফতার

    ঢাকা জেলার সাভার আশুলিয়াসহ তিন থানায় ২২টি মামলা, ২১০ জনকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়া থানাসহ তিনটি থানায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৩টি থানায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২১০ জন।

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা ও লুটপাটসহ নানারকম ঘটনায় গত কয়েক দিনে তিন থানায় মোট ২২টি মামলা করা হয়।

    এরমধ্যে ধামরাই থানায় একটি, আশুলিয়া থানায় ছয়টি ও সাভার মডেল থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার সাভারে কয়েক দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় চারটি বাস, একটি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে।

    ওই সংঘর্ষের ঘটনায় সাভারে অন্তত নয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও প্রায় দুই শতাধিক আহতের ঘটনা ঘটেছে।

    পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী গণমাধ্যমকে বলেন, ‘সরকারবিরোধী একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটিয়েছে। তাদেরকে গ্রেফতার করাসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ এদিকে আশুলিয়া থানা পুলিশের দাবী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, জনগণ নিরাপদে আছে।

  • আদর্শ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    আদর্শ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ^াস, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিত রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, জিএম আব্দুস সালাম কেরু। স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ^াস, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতিত্বে এইচএম শফিউল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামের প্রতিবন্ধী হাফিজা খাতুন ও গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের প্রতিবন্ধী শতাব্দী মৃধাকে হুইল চেয়ার প্রদান করা হয়।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • শেখ হাসিনা সরকার মৎস্য সম্পদ উৎপাদনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছে… এমপি রশীদুজ্জামান

    শেখ হাসিনা সরকার মৎস্য সম্পদ উৎপাদনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছে… এমপি রশীদুজ্জামান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন মৎস্য সম্পদ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্য সপ্তাহকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। তিনি বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৎস্য সম্পদ উন্নয়নে বাস্তবমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় ব্যাপকভাবে দেশে মাছের উৎপাদন বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উৎপাদনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মাধ্যমে মাছেÑভাতে বাঙালি প্রবাদটি সার্থক করেছেন। দেশে বর্তমানে মাছ মাংসের কোন ঘাটতি নেই উল্লেখ করে এমপি রশীদুজ্জামান পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ উন্নয়নে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি প্রজনন মৌসুমে সবধরণের মাছ আহরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এরআগে তিনি বর্ণাঢ্য সড়ক র‌্যালিতে নেতৃত্বদেন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, জিএম আব্দুস সালাম কেরু, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক ঈমান উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারী, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও চিংড়ি চাষী আলহাজ¦ জিএম রেজাউল করিম। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্মরূপ চিংড়ি চাষী হিসেবে লতার আদর্শ মৎস্য খামারের রমেশ সানা, মৎস্য চাষী হিসেবে আলহাজ¦ জিএম রেজাউল করিম, মৎস্য ব্যবসায়ী হিসেবে কাগুজী মৎস্য আড়ৎ এর শওকত মোড়ল, ব্লু স্টার হ্যাচারীর বাবন কান্তি দাশ ও মৎস্যজীবী সংগঠন হিসেবে দেবদুয়ার মৎস্যজীবী সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।