Author: desk

  • উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

    উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিংয়ের করেন তারা।

    শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তার তদারকি করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

    শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং , পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।

    শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা তা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। শিক্ষার্থীদের এই মনিটরিং,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি। আমাদের উপজেলা প্রশাসকের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগীতা করবে।

  • নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

    নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় শহরে অবস্থিত সমিতির অফিস কক্ষে এক সভার আয়োজন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান মল্লিক। সভায় বক্তব্য দেন, শিক্ষক এমদাদ হোসেন, নাসির হোসেন, আব্দুস সত্তার, সারা পারভিন রিঙ্কু ও লায়লা আনজুমানার, জাহিদুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা বর্তমান পরিস্থিতে পুরাতন কমিটি ভেঙ্গে একটি আহবায়ক কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। সভায় উপস্থিত নলছিটি উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও সহকারী শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোঃ নাজমুল হায়দার বাদলকে আহবায়ক ও মো. রিয়াজ মোর্শেদ তালুকদারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

  • ৪ দফা দাবি লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষো*ভ

    ৪ দফা দাবি লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষো*ভ

    নাজিম উদ্দিন রানা:
    দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হিন্দু সম্প্রদায়।
    শনিবার (১০ আগস্ট) বিকালে শহরের প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি জানান৷
    তাদের দাবিগুলো হলো,

    ১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।

    ২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।

    ৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

    ৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

    পরে মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    সমাবেশে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদকর ঝুটন কুরীসহ অন্যান্যরা।

    এসময় বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷

  • তেঁতুলিয়ায় বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

    তেঁতুলিয়ায় বাজার মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা শহরের তেঁতুলিয়া চৌরাস্তা কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা মনিটরিং করেন তাঁরা।

    এ সময় তারা তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়াও তেঁতুলিয়া চৌরাস্তা কাঁচাবাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙ্গানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এসময় তাঁরা কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।

    দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।

    উক্ত মনিটরিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থী হযরত আলী, রাগিব ইশরাক প্রেয়াস, মোক্তারুজ্জামান মোক্তার, জাকারিয়া আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীরা।

    এদিকে আজো জেলা শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জেলার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা শিক্ষার্থীদের দেখা গেছে বাজার মনিটরিং করতে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- মাওলানা আবুল কালাম আজাদ

    দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- মাওলানা আবুল কালাম আজাদ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

    ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল। বিগত ১৫ বছর তাদের হামলা মামলা আর নির্যাতনের কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ। ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ম্লান না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়। দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই মুহূর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের সবাই কে নির্ভয়ে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, এডভোকেট শাহ আলম, ফিরোজ আহমেদ, রুহুল আমিন, এডভোকেট আব্দুস সালাম, আবু সাঈদ, সোহাগ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলাম।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা ।।

  • নড়াইলে বিএনপির শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম দলের নির্দেশনা মেনে চলার নির্দেশ

    নড়াইলে বিএনপির শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম দলের নির্দেশনা মেনে চলার নির্দেশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইলের কালিয়া উপজেলা শাখা গতকাল বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে শান্তি সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন গত কয়েকদিন দিন আগে সিঙ্গাপুরি চিকিৎসাধীন ছিলাম। তারপরও নড়াইলের নড়াগাতি থানার নাশকতার মামলার আসামি আমি ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু,আবু রেজাই রাব্বী কামাল প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিগত ১৭ বছরের রাজত্বকালে শেখ হাসিনা সরকার বিএনপির কোন মেধাবী সন্তানকে সরকারি চাকুরি দেয়নি। অত্যাচার, নির্যাতন,নাশকতা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। ফ্যাসিষ্ট এই সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশে অর্ন্তবতীকালীণ সরকার গঠন হওয়ায় মানুষ মনের ভাবপ্রকাশের সুযোগ পেয়েছে। এক দফা দাবি আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন,দেশে আয়না ঘর নামে নতুন একটি অত্যাচারের কক্ষ খোলা হয়েছে। সেই কক্ষে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের মেধা।

    তিনি বলেন,আমি সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই জালেম সরকার আমার নামেও নাশকতা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদের মৃতদেহ পর্যন্ত দেওয়া হয়নি। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননাকারীদের দল থেকে বহিস্কার করা হবে। সুবিধাবাদী কোন লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। দলের চেয়ারম্যান বলেছেন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে।

    শান্তি সমাবেশ শুরুর আগে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা না গেলেও সমাবেশ হয়েছে শান্তিপূর্ণ। ###

  • পাইকগাছায় দুর্বৃ*ত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহ*ত

    পাইকগাছায় দুর্বৃ*ত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহ*ত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক স্বপন বিশ্বাস কে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধায় বাড়ীর পার্শ্ববর্তী বাজারে চা খেতে যান। সেখান থেকে আসার সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়ীর পার্শ্ববর্তী সরদার বাড়ীর সামনে ওয়াপদার রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে দ্রুত সোলাদানা বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন।এ সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।দ্রুত বিষয়টি উদঘাটন করে স্বপন বিশ্বাসের হত্যাকারীকে সনাক্ত করে আটক পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নড়াইলে পুলিশ সদস্যরা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

    নড়াইলে পুলিশ সদস্যরা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন। তারা বলেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান। তবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যার শিকার হতে হয়। নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান। রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চায় পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপরদিকে যারা পুলিশ লাইনসে আছেন! তারা নিরাপত্তাহীনতায় মধ্যে আছেন। তাদের ভাষায় এই অবস্থার অবসান করতে হবে। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অপরদিকে পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষ করে সাব-ইন্সপেক্টর,সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পু‌লিশ সদস‌্যরা। পুলিশ সুপার মেহেদী হাসান ধৈর্য্য ধরে তাদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ।

  • চট্টগ্রাম প্রেসক্লাবের দূর্নীতিগ্রস্থ সাংবাদিকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    চট্টগ্রাম প্রেসক্লাবের দূর্নীতিগ্রস্থ সাংবাদিকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    মোঃ শহিদুল ইসলাম
    স্টাফ রিপোর্টারঃ

    বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে ৯ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব অন্তবর্তী কালীন কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম শিল্পী। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক ও চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য আরিয়ান লেনিনের সঞ্চালনায় বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন প্রেসক্লাবে বিক্ষিপ্ত ছাত্রজনতা আক্রমণ করতে উদ্ভূত হয় তখন তৃণমূল সাংবাদিকরা দেশের সম্পদ প্রেসক্লাবকে রক্ষা করে। বিক্ষুদ্ধ ছাত্র জনতার অভিযোগ বিগত দিনে সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবকে দলীয় কাজে ব্যবহার করেছেন,আন্দোলন কে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, এমনকি ছাত্রদের চলমান আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পুলিশ ভ্যানে তুলে দেয়। এটা হচ্ছে অপসংবাদিকতা, সাংবাদিকরা কখনো এক পক্ষ হয়ে কাজ করতে পারে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিক ও প্রেসক্লাবের বিলুপ্ত কমিটির নেতারা নেতৃত্বে থেকে ক্লাবটিকে মাদক ও জুয়ার আসরে পরিণত করেছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া বক্তারা বলেন,প্রেসক্লাবে ছিলো শুধুমাত্র ক্লাবের সদস্যদের প্রবেশাধিকার,সাধারণ সাংবাদিকদের জন্য ছিলো এটি ক্যান্টনমেন্ট। কিন্তু গণমাধ্যম কর্মীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তৈরিতে দেশের বিভিন্ন মানুষের অবদান রয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থলে সাংবাদিকরা দীর্ঘদিন যাবত সদস্য পদ থেকে বঞ্চিত ছিলেন। তৃণমূল সাংবাদিকরা জেগে উঠেছে। অতীতের সকল দুর্নীতি ও অনিয়মের শৃংখল ভেঙে চট্টগ্রাম প্রেসক্লাবকে বৈষম্যহীন প্রেসক্লাব হিসেবে গড়ে তোলার আল্টিমেটাম দিয়েছেন তারা যা পুরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর নেপথ্যের সহযোগিতাকারী সেসব সাংবাদিক নেতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানান বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ।এছাড়াও সদ্য বিলুপ্ত কমিটির সাংবাদিক নেতাদের দূর্নীতি খতিয়ে দেখে তাদের বিচারের দাবী জানান বক্তারা,সেসকল সাংবাদিকদের অবাঞ্চিত ঘোষণা করা হয় মানববন্ধন থেকে।
    এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম অন্তর্বর্তীকালীন প্রেসক্লাবের সদস্য মোঃ আমিনুল ইসলাম, কিরন শর্মা,শিব্বির আহমেদ ওসমান এবং মোঃজালাল উদ্দিন সাগর, কামরুজ্জামান রনি, আমিনুল হক শাহিন, রাশেদুল আজীজ,মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মোসলেহ উদ্দিন বাহার, মোঃ শহিদুল ইসলাম মোঃ আশরাফ উদ্দিন সহ মানবন্ধনে যোগ দিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

  • সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরে কাজে ফিরতে শুরু করেছে পুলিশ 

    সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরে কাজে ফিরতে শুরু করেছে পুলিশ 

    নাজিম উদ্দিন রানা :
    সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরে থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ।তবে এখনো পুড়িয়ে দেয়া রামগঞ্জ থানায় যোগদান করেনি কোন পুলিশ।
    শুক্রবার (৯ আগস্ট) রাতে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি জানান।তবে দায়িত্বরত পুলিশের সংখ্যা কম দেখা গেছে। থানায় ও বাহিরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন তারা।যদিও এখনো কোন কার্যক্রম শুরু হয়নি।ডিউটি অফিসারের চেয়ারেও দেখা যায়নি কোন পুলিশ সদস্যকে।
    লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন,সেনাবাহিনীর সদস্যরা থানায় অবস্থান নিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৭০ জন পুলিশ থানায় হাজির হয়েছে। আরও প্রায় ৩০ জন সদস্য শীঘ্রই থানায় ফিরবেন বলে আসাবাদী তিনি। 
    তিনি আরও বলেন, যে কোন বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে।নাগরিকরা তার যেকোন অভিযোগ থানায় এসে দিতে পারে।সবার সম্মিলিত সহযোগিতা চলমান সংকট দ্রুতই কেটে যাবে আশা পুলিশের।
    এদিকে থানায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন,জেলার প্রতিটি থানায় সেনাবাহিনীর ২১-২২ জন সদস্য অবস্থান নিয়েছেন।তারা পুলিশকে সহযোগিতা করবেন।