Author: desk

  • সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ডলুরা গ্রামে সন্ত্রাসী হামলায় ৫ পরিবারের বাড়ি ঘর ভাংচুর লুটপাট

    সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ডলুরা গ্রামে সন্ত্রাসী হামলায় ৫ পরিবারের বাড়ি ঘর ভাংচুর লুটপাট

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে দৃর্বত্তদের হামলায় অসহায় মানুষের বাড়িঘর ভাঙচুর, লুঠপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। জানাযায় গত ৫ আগষ্ট রাতে ঘুমের ঘরে দফায় দফায় ৫ টি পরিবারের উপর পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়। এবং ঐ সমস্ত পরিবারের সদস্যদের প্রানে হত্যার পরিকল্পনা করে ঐ সমস্ত হামলা কারীরা। বাড়িতে যখন হামলা হয় তখন পিছনের দরজায় দিয়ে জঙ্গলের ডুবায় গিয়ে ঐ সমস্ত পরিবারের নারী পুরুষেররা প্রাণে রক্ষা পান। জানা যায় হামলাকারীরা সর্ব প্রথমে আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ফুল মিয়ার বাড়িতে হামলা চালানো হয় এসময় ফুল মিয়ার ঘরে ভিতরে তার স্ত্রী ও ৪বছর বয়সী শিশু আরিয়ান ছিল। হামলার শব্দ শুনে কোন রকম পিছনের দরজা দিয়ে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে প্রাণ রক্ষা করেন তারা। ঘরে চার পাশের টিনের বেরা দাঁড়ালো অশ্র দিয়ে কুপিয়ে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা পয়সা ও স্বর্ণ অলংঙ্কার ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।
    পরে পাশের বাড়ি কৃষক শফিউল্লাহর ঘরে হামলা চালানো হয় এবং বাড়িঘর ভাঙচুর করে ছিন্নভিন্ন করে ঘরের ভিতরে থাকা সকল জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেয় হামলা কারীরা এবং চকেস ও আলমারিতে থাকা নগদ ৫লক্ষ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার দুইটি গরু ৩০টি রাজা হাস দুটি রাম ছাগলসহ ১২টি মোরগ ১টি ফ্রিজ ১টি টিভিসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় । শফিউল্লাহর পরিবারের সবাই বাড়ির পিছনের জঙ্গলের মধ্যে লুকিয়ে সারারাত জীবন বাঁচান। হামলাকারীরা এতে শান্ত হয়নি পরে পশু চিকিৎসক মোঃ দুলাল মিয়া ও তার ভাই ব্যবসায়ী আলাল মিয়ার বিল্ডিং বাড়িতে হামলা চালানো হয়? প্রথমে দুই ভাইয়ের দুটি মটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং বিল্ডিং ঘরের ভিতরে দরজা ভেঙ্গে ঢুকে সকল আসবাবপত্র ফ্রিজ ভাঙচুর করে ছিন্নভিন্ন করে দেয় । এসময় ঘরে থাকা দুলাল মিয়ার জমানো নগদ দুই লক্ষ ৮৫ হাজার টাকা এবং দুলাল মিয়ার স্ত্রীর চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে আলাল মিয়ার ঘরের ভিতরে প্রবেশ করে সকল জিনিসপত্র ভেঙ্গে কেবিনেট ভেঙ্গে চুরমার করে বালু পাথর ব্যবসার পুঁজি নগদ ছয় লক্ষ টাকা এবং তার স্ত্রীর আড়াই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যার । পাশাপাশি আলাল মিয়ার ৩ বছর বয়সী শিশু সন্তান জুবায়েলকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে ঐ সমস্ত উগ্রবাদী সন্ত্রাসীরা। তা ছাড়া একজন অসুস্থ কিডনি রোগে আক্রান্ত জাকির হোসেনের ঘর টি চুরমার করে দেয় ঐ হয়। ঐ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ বাতাস যেন কেঁদে উঠছে? কি দোষ করেছিল এ সমস্ত অসহায় মানুষগুলো? সরকার পতনের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ভাবে লুঠপাট করাই ছিল ঐ সমস্ত হামলাকারীদের মুল উদ্দেশ্য। জানা যায় একই ইউনিয়নের বাসিন্দা কিছু বিএনপি ও জামায়াতের ছিন্নিত নেতারা প্রায় শতাধিক লোকজন সাথে নিয়ে প্রত্যাকের হাতে দেশিও দাঁড়ালো অশ্র রামদা,দা, লোহার পাইপ লাঠি সোটা নিয়ে এই হামলা চালায় এবং ভাংচুর ও লুটপাট করে। কিছুদিন পুলিশ না থাকায় এখন পর্যন্ত অসহায় জীবন যাপন করছেন ঐ সমস্ত পরিবারের লোকজন গুলি । বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন । ঐ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে এসব মানুষের পাশে দাঁড়াবেন এমনটি প্রত্যাশা করেন নির্যাতিত পরিবারের সদস্যরা।

  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃ*ত্যু 

    ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃ*ত্যু 

    আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মত আজও অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দুরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেধে তিনি রাস্তার উপর মোটরসাইকেলের ডান পাশে পড়ে যান। একই সময়ে যশোর গামী একটি ট্রাকের পেছনের চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জ্যামের সৃষ্টি হয়।

    ঝিকরগাছা উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নয়ন চৌধুরী বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে চলে আসি এবং লাশ রাস্তা থেকে উঠিয়ে পাশে রেখে দিয়েছি। নিহত মহিলার মাথা পুরোপুরি থেতলে গিয়েছে। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আমরা লাশ তাদের কাছে হস্তান্তর করবো।

    ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। উনারা এসে লাশের দায়িত্ব নিবেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থলেই ছিল।

  • বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

    বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

    মিঠুন সাহা, জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে প্রেসক্লাব পুর্নগঠন পরবর্তী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ( ১২ আগস্ট) সকালে নবগঠিত প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সমীর মল্লিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার।

    সভায় জেলাসহ কর্মরত নয় উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এবং উপজেলা থেকে আসা বিভিন্ন সাংবাদিকরা তাদের দাবীদাওয়া তুলে ধরেন ও মতামত প্রকাশ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন,জেলা প্রেসক্লাব সকল সাংবাদিক এর জন্য সবসময় উন্মুক্ত থাকবে।এখানে প্রত্যেকে তার মতামত জানাতে পারবেন ।

    বিভিন্ন উপজেলা আসা সাংবাদিক থেকে বক্তব্য রাখেন, মো.মোবারক হোসেন, এসএস জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, দীপক সেন, কেফায়েত উল্লাহ, মো.শাহজাহান সাজু, মো. মহসিন, শ্যামল রুদ্র, নিজাম উদ্দিন লাভলু, নুরুল ইসলাম টুকুসহ প্রমূখ।

    এছাড়াও সভায় উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মো. মুন্না, মো. আফিক, মাজহারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

  • ঝিকরগাছায় মন্দির পরিদর্শনে জামায়াত নেতারা

    ঝিকরগাছায় মন্দির পরিদর্শনে জামায়াত নেতারা

    আজিজুল ইসলামঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হতে পারে এমন আশষ্কায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ঝিকরগাছায় হিন্দুদের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

    মঙ্গলবার (১২ আগষ্ট) বিকালে ঝিকরগাছা শংকরপুর জামায়াতের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন নেতাকর্মিরা।

    এ সময় শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম,সেক্রেটারি ও সাবেক আলহাজ্ব নিছার উদ্দীন,ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও.আবুল বাসার,সহ সভাপতি কাজী আনোয়ার হুসাইন, সেক্রেটারি মাও. আহসানউল্লাহ জিহাদি,সহকারি সেক্রটারী মাও. ওমর ফারুক,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসান, জামায়াত নেতা সাজু আহম্মেদ, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

    এ সময় জামায়াত নেতারা দেশের সর্বস্তরের শান্তি প্রতিষ্ঠা, বিশেষ করে মন্দির-গির্জায় যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের হামলা করতে না পারে এ জন্য সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা

    হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক পুলিশের দায়িত্বে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা

    নিজস্ব প্রতিনিধি।।
    গত শনিবার(১০আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখা,আনসার সদস্য,ফায়ার ফাইটার ও ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে  যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্বে কাজ করে। নিসচা কর্মীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দেন।

     এ চত্বরে ৩ টি আঞ্চলিক মহাড়কের রাস্তা এসে একত্রিত হয়েছে। অক্সিজেন, খাগড়াছড়ি ও রাঙ্গমাটি থেকে আসা/যাওয়া সকল প্রকার যানবাহন চলাচলে এ চত্বর টি ব্যবহার করতে হয়,যার ফলে এ “ওয়াই সেকশনে “যানজট সব সময় লেগে থাকে।

    মুলত দেশের ক্লান্তিলগ্নে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ না থাকায় নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নির্দেশনায় সারাদেশে ১২২ টি শাখায় একযোগে ট্রাফিক কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা ৩য় দিনের মত আজকেও এই কর্মসূচি পালন করে। গতকালও সারা দেশে একযোগে সড়কে কাজ করেছে নিসচা।

    নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত বলেন, সড়কে যানজট নিরসনের লক্ষ্যে আমরা সড়কে সব সময় বৃদ্ধমান, যারা সড়কের সৃঙ্খলা নষ্ট করছে তাদের কে সচেতন করার চেষ্টা অব্যাহত রয়েছে, চলামান ট্রাফিক সংকট কাটিয়ে উঠতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে সড়কে কাজ করে যেতে হবে।

    এতে অংশগ্রহন করেন, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য মোঃ আরাফাত, সাধারণ সদস্য – পার্থ,আরমান,সাবিত,নাঈম, আনসার সদস্য, ফায়ার ফাইটার,ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে কাজ করেছেন।

  • তারাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে ওসির সৌজন্য সাক্ষাৎ

    তারাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে ওসির সৌজন্য সাক্ষাৎ

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি
    তারাগঞ্জ থানা পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েও স্বল্প পরিসরে সেবা দিয়ে আসছিলেন, গতকাল সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সম্পূর্ণ সেবা দেয়ার কথা জানিয়ে কার্যক্রম শুরু করেছে । ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানসহ পুলিশ সদস্যরা। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম ও ওসি সিদ্দিকুর রহমানের আহবানে তার সাথে দেখা করেন তারাগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

    তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব ইনশাল্লাহ ।

    অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে আপনারা যে দায়িত্ব কাঁধে নিয়েছেন, সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আপনারা সক্রিয় থাকুন। আপনারা নতুন বাংলাদেশ গড়ে, তবেই ঘরে ফিরবেন। একইসাথে, অন্যায়ের সাথে আপোষ এবং থানা কেন্দ্রিক তদবির না করতে অনুরোধ করেন তিনি।

    ছাত্ররা বলেন, নতুন বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশে থাকবে শিক্ষার্থীরা। তারা যে কোন প্রয়োজনে সাহায্য করবে প্রশাসন এবং থানাকে। তারা বলেন৷ পুলিশ যেন পূর্বের মতো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। পুলিশ যেন ঘুষ, দূর্নীতি এবং জনগণের প্রতি অসদাচরণ মুক্ত হয়। পুলিশ যেন সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠে ।

    আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তিনি থানার গেটে গিয়ে উপস্থিত ছাত্র, জনগণের সাথে ফুলের তোড়া দিয়ে কুশলাদি বিনিময় করেন।

  • ঝিনাইদহে দখল চাঁদাবাজী ও ভাংচুরের বিরুদ্ধে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

    ঝিনাইদহে দখল চাঁদাবাজী ও ভাংচুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহসহ সারাদেশে সহিংসতা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে সহিংসতা, লুটপাট ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। শত শত ছাত্র বুকের রক্ত দিয়ে ফ্যাসিষ্ট হাসিনাকে বিদায় করলেও দলীয় পরিচয়ে ঝিনাইদহে চাঁদাবাজী ও দখল বানিজ্য চলছে। তারা হুসিয়ার উচ্চারণ করে বলেন, এরপর থেকে কোথাও কোন প্রকার লুটপাট-ভাংচুর করা হলে ছাত্র সমাজ দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাড়াবে। প্রযোজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি প্রদাণ করেন ছাত্ররা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলো শিক্ষার্থীরা

    ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলো শিক্ষার্থীরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সাত দিন পর ঝিনাইদহে দাপ্তরিক কাজ শুরু করেছে পুলিশ। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যদের ডিউটি করতে দেখা যায়। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। পুলিশ সদস্যরা কাজে ফেরায় সাধারণ মানুষ তাদের স্বাগত জানান। ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছেন শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা। এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে মেহেদি হাসান রাজু, আবরার জাহিন রনি, তানজিম বিন আলীম, মাসুদ রানা পারভেজ ও সাব্বির হোসাইনসহ ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা পুলিশ বাহিনীকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি।

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে সোমবার দুপুরে নড়াইলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতনী সমাজ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পথে পথে বাধা-বিপত্তি উপেক্ষা করে জেলার দূর দূরান্ত থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ মিছিলসহকারে নড়াইল শহরের বাধাঘাট মন্দির চত্বরে জড়ো হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সনাতনী ছাত্র সমাজের সমন্বয়ক রাজিব বিশ্বাস, সমন্বয়ক অমিয় চক্রবর্তী, সূর্য, দিপু, সমিরন,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পংকোজ বিহারী ঘোষ,,পংকোজ সরকার,রনজিৎ টিকাদার,প্রদ্যুৎ কুমার রায় ওরফে আবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা । অনুষ্ঠানের সমন্বয়ক রাজিব বিশ্বাস বলেন,দেশের সরকার পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার-নির্যাতন শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। মন্দিরে মন্দিরে হামলা করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাংচুর লুটপাট করা হচ্ছে। আমরা এ দেশেরই মানুষ। তিনি বলেন,হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অপর সমন্বয়ক অমিয় চক্রবর্তী বলেন,আমরা সরকার পরিবর্তনের আন্দোলন করছি না। সুস্থ্য ও স্বাভাবিকভাবে বাচার অধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি। তিনি বলেন, সমাবেশে আসার সময় আমাদেরকে পথে পথে বাধা প্রদান করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।

    পরে এখান থেকেএকটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হয়। কথায় কথায় ইন্ডিয়া,আমরা কি দেশের মানুষ না?,আমি কে তুমি কে বাঙ্গালি-বাঙ্গালি,মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই,আমার মাটি বাংলাদেশ ছাড়বো না ছাড়বো না। মিছিল থেকেিএমন করে গগন বিদারী শ্লোগান দেওয়া হয়।

    জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে আন্দোলনকারীদের নেতৃস্থানীয় কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় আন্দোলনকারীদের ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। আট দফা দাবির মধ্যে রয়েছে ১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রততম সময়ে শাস্তি প্রদান,ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে। ২। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ৩। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। ৪। হিন্দুধর্মীয় কল্যাণট্রাষ্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। ৫। পাশাপাশি বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। ৬। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায় করতে হবে। ৭। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোষ্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। ৮। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দূর্গা পূজায় ৫ তিন ছুটি দিতে হবে।
    জেলা প্রশাসক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। আন্দোলণকারীদের স্মারকলিপি সশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানোর আশ্বাস দেন। এ সময় নড়াইলে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা,পুলিশ সুপার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • পাইকগাছা বিএনপির সাধারন সম্পাদককে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

    পাইকগাছা বিএনপির সাধারন সম্পাদককে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত
    চেয়ারম্যান এস এম এনামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার
    মানুষ চেয়ারম্যান এনামুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন করে এবং বিএনপির নেতৃবৃন্দ বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য গত ১০আগষ্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি সাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন যঙ্গেশ্বর কাত্তিক, প্রভাষক সুজিৎ কুমার মন্ডল, কিশোর কুমার মন্ডল রমেশ মন্ডল, উদয় সানা, দেবাশীষ সরদার, দীনবন্ধু সানা, প্রিতিস মন্ডল, প্রণব মন্ডল, দেবু সরদার, প্রশান্ত মন্ডল, সমিরন মন্ডল,জ্যোতিষ মন্ডল রবি শংকর গাইন, দিলীপ, অশেষ ঢালী, জয়দেব রায় কল্যাণী রায়, শংকরী মন্ডল, রিক্তা মন্ডল, শ্যামলী সানা, পূর্ণিমা মন্ডল, কিয়া রানী মন্ডল, প্রভাস মন্ডল, শিবপদ মন্ডল,শৈলেন মন্ডল নির্মল চন্দ্র মন্ডল ডাক্তার নিত্য রঞ্জন মন্ডল ইউপি সদস্য পলাশ রায় মনি শংকর মন্ডল রিতা রানী মন্ডল তন্ময় পরিমল চন্দ্র মন্ডল প্রমূখ।
    অপরদিকে সন্ত্রাস বিরোধী গনমিছিল ও বিক্ষোভ সমাবেশে আসলাম পারভেজের সভাপতিত্বে ও এস এম এমদাদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, সোহেল গাজী, শেখ ইমাদুল ইসলাম, সাইফুল ইসলাম তারিখ,শেখ সাদেকুজ্জামান, আবুবক্কার সানা, মিজান জোয়ারদার আব্দুস সাত্তার, আনারুল কাদির, মমিনুর রহমান, আব্দুল গফুর, শেখ ইব্রাহিম, হাবিবুর রহমান, মাসুদ পারভেজ, লিপ্টন সরদার, হযরত গাজী, জুয়েল, তৈবুর রহমান, হাবিবুর রহমান হবি মোল্লা, মেম্বার আব্দুল হাকিম, সন্তোষ কুমার গাইন, ইউনুস মোল্লা প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।