Author: desk

  • মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃ*ত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃ*ত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৪ আগস্ট)এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে   আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। পস্চিম সরালিয়া আল আকসা জামে মসজিদে আছর নামাজ বাদ আলোচনা ত্ত দোয়া মাহফিল অনুস্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মোরেলগন্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মুফাসিরে কোরান হযরত মাত্তলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব . সার্বিক পরিচালনা করেন মসজিদ সভাপতি জামায়াত নেতা জাহাংগীর হোসেন নাসির. মাত্তলানা মাহাফুজুর রহমান . মাত্তলানা মেহেদী হাসান . পেশ ইমাম মাত্তলানা মনিরুল ইসলাম সভাপতিত্বো করেন মনিরুজ্জান মনির। বক্তব্য রাখেন পৌরসভার শিবিরের সভাপতি মুহাম্মদ তাত্তহিদুল ইসলাম। এদিকে মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড ব্যবসায়ীদের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ টাউন জামে মসজিদে সন্ধ্যা ৭টায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময়  প্রধান আলোচনা করবেন মোরেলগঞ্জ টাউন জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ আব্দুল মালেক আকন।এদিকে আগামী ১৬ আগস্ট জুম্মাবাদ খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত সিদ্দিকীয়া জামে মসজিদের মুসলি­দের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। আগামী ২৪ আগস্ট (শনিবার) মাদ্রাসার উদ্যোগে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, পিরোজপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।। 
    ১৯৪০ সালের ২ ফেব্র“য়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত এবং ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন। তার মায়ের নাম গুলনাহার বেগম।
    উলে­খ্য, কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে আল্লামা সাঈদীকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। এ সময় তিনি কারারক্ষীদের কাঁদে ভর দিয়ে এ্যাম্বুলেন্স থেকে নামেন এবং হাত উঁচু করে জাতীয় উদ্দেশ্যে মিষ্টি মধুর হাসি দিয়ে সালাম দেন। তবে পরিবারের সাথে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
    হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস এম মোস্তফা জামান ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে বলে ওই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

  • শোক দিবসের নামে ১৫ আগস্ট আ’লীগের নৈ*রাজ্য রোধে রাঙ্গাবালীতে যুবদলের বিক্ষো*ভ কর্মসূচী 

    শোক দিবসের নামে ১৫ আগস্ট আ’লীগের নৈ*রাজ্য রোধে রাঙ্গাবালীতে যুবদলের বিক্ষো*ভ কর্মসূচী 

    রফিকুল ইসলাম :
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
    সারা বাংলাদেশে ১৫ আগস্ট শোক দিবসের নামে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার যে নীলনকশা করেছে তার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সকল ইউনিয়নে যুবদলের বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।  বুধবার সন্ধ্যা ৭:০০ টায় উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।  উপজেলা যুবদলের নেতৃত্বে এতে ৬ টি ইউনিয়নের অন্তত ৩ হাজার নেতাকর্মী অংশ নেয়। এই অবস্থান কর্মসূচী ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

    উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন বলেন, ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলের আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ থেকে একটি শাসক বার বার পালিয়ে যায় সেই শাসকের নাম হাসিনা, কারন সে খুনি।  রাঙ্গাবালীতে বিএনপির নানা সময়ের দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেয়নি আওয়ামী লীগের গুন্ডারা। তাই এই আগস্ট মাসে তাদের কোন শোকসভা অনুষ্ঠিত হতে পারে না, এ মাসের ছাত্র-জনতা এ দেশকে নতুন করে স্বাধীন করেছে তাই এ মাসে কোন সুখ নয়, এটা আমাদের আনন্দ উদযাপনের মাস। ১৫ আগস্ট শোক দিবসের নামে সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে আওয়ামীলীগ। এটি প্রতিহত করতে রাজপথে ১৬ আগস্ট পর্যন্ত মাঠে থাকবে উপজেলা যুবদলের নেতা কর্মী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবিতে লক্ষ্মীপুরে  বিএনপির বিক্ষো*ভ মিছিল

    হ*ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষো*ভ মিছিল

    নাজিম উদ্দিন রানা:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি আখ্যা দিয়ে শেখ হাসিনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর গিয়ে প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে ছিলেন জেলা জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু,ও বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।

    বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন,সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন,সহ-সভাপতি পলাশ,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক,বিসিক সহেল সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ,জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে অটো চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক স্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

    সুন্দরগঞ্জে অটো চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক স্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

    মোঃ  আনিসুর রহমান আগুন থেকেঃ

    গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় অটো বাইকের চার্জের সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিমপরান গ্রামের মোজাফফর হোসেন ছেলে মোঃ আনিছুর রহমান একই উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থানকালে অটো বাইকে চার্জের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে আহত হন। পরে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর কে মৃত ঘোষণা করেন।

    অটোবাইক চালক আনিছুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা বললে তিনি জানান,এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোন তথ্য আসেনি। তথ্য পেলে জানানো হবে।

  • খাগড়াছড়ির দীঘিনালায় প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান

    খাগড়াছড়ির দীঘিনালায় প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান

    নুরুল ইসলাম (টুকু)
    জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখতার আলীকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

    বুধবার ১৪( আগস্ট) দুপুরে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা।

    প্রধান শিক্ষকের শেষ কর্মদিবস ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন, শিক্ষক, জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

    এ সময় বিদায়ী প্রধান শিক্ষক মোহা. এখতার আলীকে অফিসার্স ক্লাব, প্রেসক্লাব, মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

  • গোদাগাড়ীতে আদিবাসীদের পি*টিয়ে  র*ক্তাক্ত করে জমি দ*খলের চেষ্টা

    গোদাগাড়ীতে আদিবাসীদের পি*টিয়ে র*ক্তাক্ত করে জমি দ*খলের চেষ্টা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান, মারধর করে রক্তাক্ত ও জোর পূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। এই নিয়ে গোদাগাড়ী মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূক্তোভোগী লিটন দাসের স্ত্রী সোলিনা মুর্ম।

    ঘটনাটি বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের শিতলপুর গ্রামে ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোগ্রাম ইউনিয়নের শিতলপুর গ্রামের লিটন টুডু চরকপুর মোজার রেকর্ডীয় জমি ১৪ শতক ও খাসজমি ৪৪ শতক প্রায় একশত বছর থেকে ভোগ দখল করে আসছে। কিন্তু কুমুরপুর গড়বাড়ী গ্রামের গণি মোম্মদের ছেলে রেজাউল করিম (৫০), তার দুই ছেলে রতন (২৫) ও মো: জিবু (২৮) এবং বান্দুড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে সেরাজুল (৫০) গত ১০ আগস্ট জোর পূর্বকভাবে জমি দখলের চেষ্টা করেন। পুনরায় গত ১৩ আগস্ট তারা লিটন টুডুর বাড়ীতে এসে হুমকি প্রদান করে যে, আমরা যদি জমিতে আবাদ করতে যায় তাহলে আমাদের পরিবারের যাকে পাবে তাকেই প্রাণে মেরে ফেলবে।

    লিটন টুডু বুধবার (১৪আগস্ট) সকাল ১০ টার দিকে ধান ভাঙ্গানোর জন্য মিলে গেলে রেজাউলসহ তার সঙ্গে থাকা দুই ছেলে ও অপরজন অকথ্য ভাষায় গালিগালজ করে। এসময় হাতুড়ী, সাবল , সেলাই রেঞ্জ, বাঁশ দিয়ে এলোপাথারি মেরে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গোদাগাড়ী প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

    লিটন টুডুর ছেলে সজীব টুডু অভিযোগ করেন, রেজাউল দীর্ঘদিন থেকে আমাদের বসবাসরত জমি দখলের চেষ্টা করে আসছে। সে ভূয়া তথ্য দিয়ে কিছু কাগজ পত্র করে। কিন্তু আমাদের দখলে থাকায় বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসে। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। তারা স্বাক্ষী হাজির করতে না পারায় মামলায় সুবিধা করতে পারে না।

    কোন উপায় না পেয়ে সে বলতে থাকে আওয়ামী লীগ সরকার বিদায় হলেই তোকে দেখে নেবো কিভাবে জায়গা উদ্ধার করতে হয়। সে এলাকার প্রভাবশালী ও টাকা পয়সা থাকায় আমরা তাদের সাথে লেগে পারিনা। এরই ধারাবাহিকতায় আমার পিতাকে তারা মেরে রক্তাক্ত করেছে। পিঠে রড, সাবল দিয়ে এমন ভাবে মেরেছে মনে হচ্ছে মেরুদন্ডের হাড় ফেটে গেছে। এছাড়ার শরীরের আরো বিভিন্ন অংশে কাঁটা ফোলা ও রক্তাক্ত করেছে।
    এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হায়াত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনে জমি বুঝিয়ে দিয়ে আসবো। রাজশাহীতে আদিবাসীদের নিয়ে এমন ঘটনা নেই হঠাৎ করেই এই ঘটনাকি ঘটে গেছে। তিনি সকলকে দেশের এমন পরিস্থিতিতে অপরাধ মূলককাজ হতে বিরত থাকা ও সকলের সহযোগিতা কামনা করেছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গনহত্যাকারীদের বিচারের দাবিতে ডাসারে বিএনপির অবস্থান কর্মসূচি

    গনহত্যাকারীদের বিচারের দাবিতে ডাসারে বিএনপির অবস্থান কর্মসূচি

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ

    ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচার দাবি করেন বিএনপির নেতৃবৃন্দ।
    ১৪ আগস্ট বুধবার দিন ব্যাপী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
    এ সময় ডাসার উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবিতে কমিটি বিলুপ্ত করে আল্টিমেটাম

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবিতে কমিটি বিলুপ্ত করে আল্টিমেটাম

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহে গঠিত অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের ৪০ সমন্বয়ক ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রশ্নবিদ্ধ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এর মধ্যে ১১ সমন্বয়ক ও ২৯ সহ-সমন্বয়ক রয়েছেন। দীর্ঘ ৪ যুগ কুক্ষিগত ও এক তরফা নিয়মে দখলে রাখা প্রেসক্লাবের দায়িত্ব পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের মাধ্যমে দেশের অন্য প্রেসক্লাবের মতো ময়মনসিংহ প্রেসক্লাবকে পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানানো হয়। এ সময় ভিন্ন পেশার লোকজনের সদস্য পদ বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা দায়ী থাকবেন বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জানিয়ে দেওয়া হয়।

    মঙ্গলবার নগরীর দুর্গাবাড়ি রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা অভিন্ন বক্তব্যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ৪ যুগের বেশি সময় একের পর এক স্বার্থান্বেষী মহল আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সরকারি চাকরিজীবীদের সদস্য বানিয়ে প্রেসক্লাব কুক্ষিগত করে রেখেছেন। দোকান বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন। সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে মোটা অংক চাঁদাবাজি করে অনেকেই কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র দিয়ে জেলা প্রশাসককে পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতি বানিয়ে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের দমিয়ে রাখা হয়েছে। অধিকার বঞ্চিত সাংবাদিকরা বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও প্রেসক্লাব সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে কথা বলেন। তাকে আন্দোলনের বিস্তারিত জানিয়ে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে সরে দাঁড়ানোর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

    জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সভাপতির প্রশ্নবিদ্ধ পদ থেকে পদত্যাগ করে আইন, প্রজ্ঞাপন ও পরিপত্র সমুন্নত রাখার অনুরোধ জানানো হয়েছে। কুক্ষিগত ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি ভেঙে দিয়ে অমিত রায়কে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয়। ব্যত্যয় ঘটলে জেলা প্রশাসকের বিরুদ্ধেও সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বক্তারা জানান, আমরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে ১৫ জন পেশাদার সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের বাইরে রয়েছেন। তাদের অধিকার নিশ্চিত করার বিষয়েও দাবি জানানো হয়। বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন পুনর্বহালের দাবি জানানোর পর জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

    সভা শেষে ৪০ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ জন সমন্বয়ক ও ২৯ জন সহ-সমন্বয়ক। সমন্বয়করা হলেন- স্বাধীন চৌধুরী (দৈনিক মাটি ও মানুষ), শাহ মোহাম্মদ রনি (দৈনিক খোলা কাগজ), আলমগীর কবির উজ্জ্বল খান (আনন্দ টেলিভিশন), আব্দুল মান্নান পল্টন (দৈনিক ভোরের পাতা), মোঃ শিবলী সাদিক খান (দৈনিক আজকের বসুন্ধরা), মোঃ আজগর হোসেন রবীন (দৈনিক শ্বাশত বাংলা), সজীব রাজভর বিপিন (দৈনিক দেশের ডাক), আব্দুল কাদের চৌধুরী (জনতার আদালত ডটকম), মজিবুর রহমান মিন্টু (দৈনিক জবাবদিহি), মোঃ আজাহারুল আলম (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) ও জহর লাল দে (দৈনিক লাল সবুজের দেশ)।

  • ঢাকা ইসিবি চত্বরে ১৪ ও ১৫ আগস্ট সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

    ঢাকা ইসিবি চত্বরে ১৪ ও ১৫ আগস্ট সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

    সুমন খান:

    ১৪, ১৫ ও ১৬ আগস্ট সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে১৪ও১৫আগস্ট কেন্দ্রীয়কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবংবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। কি ধারাবাহিক মধ্য দিয়ে ,ঢাকার ইসিবি চত্ত্বর এ ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল অবস্থান কর্মসূচি করেন। কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খল ও অরাজকতা না করতে পারেন! সেজন্য কঠোর হুঁশিয়ারি দেন। এখানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেন,মিয়াজ উদ্দিন, জিন্নাত আলী, শিহাব উদ্দিন, পারভেজ সহ সিনিয়র নেতৃবৃন্দ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সংগ্রামী সেক্রেটারি রনি সহ নেতৃবৃন্দ।এরং যুবদলের রতন, তুহিন, সাইফুল, বিল্লাল হোসেন সহ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের মিজান হোসেন, শামীম নেতৃবৃন্দ, কৃষকদলের মাসুদ রানা, জনি সহ নেতৃবৃন্দ, ছাত্রদলের সভাপতি রাসেল সহ হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা হুশিয়ার উচ্চারণ করে জানান দেন যে আগামী দিনে কোন প্রকার আইনশৃঙ্খলার কেউ যদি অবনতি ঘটানোর চেষ্টা করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে যথাযথ বিচার করা হবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র-জনতাকে হত্যার ‘নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচারের দাবিতে সংগঠন দুটি এ কর্মসূচি ঘোষণা করে। ছাত্রদল ১৪ ও ১৫ আগস্ট শাহবাগে সমাবেশ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট দোয়া মাহফিল করবেন।

  • ঝিনাইদহে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের রোডমার্চ

    ঝিনাইদহে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে “রেজিস্টান্স উইক” রোডমার্চ কর্মসূচি পালন করেছে। ঝিনাইদহ শহরের পায়রা চত্তর থেকে রোডমার্চটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সম্বনয়ক মনির হোসন মানিক জানান, অন্তর্বতীকালীন সরকারে কাছে ৪ দফা দাবি জানাতে আমরা একত্রিত হয়েছি। এছাড়াও ফ্যাাসিবাদী সরকার রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দ্রæততম সময়ে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আওতায় আনতে হবে। পালাতক হাসিনার আওয়ামী সন্ত্রাস বাহিনী সংখ্যালঘুদের বাড়ি ভাঙ্গচুরের নামে লুটপাট ও সহংিসতা করছে। তদন্ত করে অবিলেম্ব তার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য শারমিন সুলতানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আইন শৃংখলা বাহীনির যে সকল সদস্য হত্যায় মদদ দিয়েছিল তাদেরকে চাকরীচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়াও প্রশাসন ও বিচার বিভাগে ফ্যাসিষ্ট সরকারের আমলে বৈষম্যে শিকার সকলকে সুযোগ দিয়ে যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক রতœা খাতুন, তানাইম , তৈাফিক, ইমরান, করোবি, রাহুল ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ