Author: desk

  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে  গেছে দেয়ালের চিত্র

    সাতক্ষীরায় শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে  গেছে দেয়ালের চিত্র

    মো: আজিজুল ইসলাম(ইমরান) 

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে, পাল্টে গেছে দেয়ালের চিত্র। রংপুরের তারাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন  দেয়াল বদলে গেছে চিত্রাংকনে।

    স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন। শনিবার (১৮আগস্ট) দুপুরে সদর থানা,রাজ্জাক পার্ক,প্রেসক্লাব সহ বিভিন্ন   দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা। 

     

    সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে অন্যরূপে সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা দেয়ালে লিখনে অংশ নেয়।

    শিক্ষার্থীদের সাথে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা এ সমাজেই বসবাস করি। আমাদের চারপাশের সৌন্দর্য আমাদেরই রক্ষা করতে হবে। একটি সুন্দর পরিবেশে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। মনখুলে নিশ্বাস নিতে চাই।

  • উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরণ

    উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরণ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর, উজিরপুর পৌরসভা, সাতলা,হারতা ও জল্লা ইউনিয়নে ৩৪৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে ১টি ছাতা,২ টি টুথপেস্ট, ২টি বিউটি সোপ, দেড় কেজি কাপড় কাচা ডিটারজেন্ট সাবান বিতরণ করা হয়। সেন্ট্রার ফর রুরাল সার্ভিস (সিআরএসএস)এর আয়োজনে ও উজিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় ৩ হাজার ৪ শত ৬১ জন হতদরিদ্র শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। ১৮ আগস্ট রবিবার দুপুর ১টায় শিকারপুর ইউনিয়নের দক্ষিণ শিকারপুর কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় ও ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার ডিপল বিশ্বাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না, সিআর এসএস সহায়তাকারী চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব,প্রমুখ।

  • রিমান্ডের নামে দুই লক্ষাধিক টাকার ঘুষ বানিজ্য সাতক্ষীরা পুলিশের, ফেরত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের

    রিমান্ডের নামে দুই লক্ষাধিক টাকার ঘুষ বানিজ্য সাতক্ষীরা পুলিশের, ফেরত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের

    আজিজুল ইসলাম ইমরান,
    সাতক্ষীরা প্রতিনিধি ঃ রিমান্ডের নামে পুলিশের নেওয়া দুই লক্ষাধিক টাকার ঘুষ ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সাথে মোবাইলসহ তাদের ব্যবহার্য্য বিভিন্ন জিনিস পত্র ফেরত চেয়েছেন তারা। অন্যথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলায় আইনী সহায়তা দেওয়া আইনজীবীরা। রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন আইনজীবী ও বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের নেতারা।
    আইনজীবী এড. শহীদ হাসান বলেন, তারা ঝুকি নিয়ে ছাত্রদের মামলায় বিনামুল্যে আইনীসহায়তা দিয়েছেন। বিবেক আর মানবতার কল্যাণে তারা এ কাজ করেছেন।
    তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলায় রিমান্ডের নামে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন সদর থানার ওসি মোহিদুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা মোল্যা মো: সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা। অনতিবিলম্বে টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার অন্যতম সমম্বয়ক ইমরান হোসেন জানান, তাদের বিরুদ্ধে হওয়া ২টি মামলা এখনো চলমান রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
    বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, অন্যতম সমম্বয়ক ইমরান হোসেনের কাছ থেকে ৭ হাজার,শাহারুজ্জামানের কাছ থেকে ৬ হাজার, কাজী সাকিবের কাছ থেকে ৫ হাজার, ইব্রাহিম হোসেনের কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ নেন পুলিশ পরিদর্শক মোল্যা মো: সেলিম। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক বিন আব্দুল আজিজ শিক্ষার্থী মঈনুল ইসলামের কাছ থেকে ঘুষ নেন ১৪ হাজার টাকা।
    সদর থানার ওসি মোহিদুল ইসলাম এস এম রোকনুজ্জামানের কাছ থেকে ঘুষ নেন ৩৫ হাজার টাকা। এভাবেই পুলিশ কর্মকর্তারা রিমান্ডে থাকা শিক্ষার্থীদের নির্যাতন থেকে রেহাই দেওয়ার অজুহাতে তাদের অভিভাবকদের কাছ থেকে ২ লক্ষাধিক টাকা ঘুষ নেন। এছাড়া পুলিশ শিক্ষার্থীদের ব্যবহৃত কমপক্ষে ১০টি এ্যান্ড্রয়েড ফোন কেড়ে নেন।
    প্রসঙ্গত ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে সদর থানায় দুটি মামলা করে পুলিশ। একটি মামলায় আসামী করা হয় ১৮ জনকে ও আরেকটি মামলায় আসামী করা হয় ১৩ জনকে। প্রথম মামলায় ১৩ জনকে রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানা পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোল্যা মো: সেলিম।
    এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, বিষয়টি আমি জেনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ইদ্রিস মিয়া

    বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ইদ্রিস মিয়া

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস মিয়া বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অবশ্যই মাদ্রাসা শিক্ষার প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা মাদ্রাসা শিক্ষার্থীরা একাধিক বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতারাং ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা এবং সমসাময়িক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।
    তিনি শনিবার পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    মাওলানা সওয়ার হোসাইন রাশেদীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রহমান, এস এম আরিফুজ্জামান, কাজী সাইফুদ্দিন, শেখ মুহাম্মদ হোসেন চৌধুরী, নাজমুন নাহার, আকলিমা আক্তার, মো. তসলিম চৌধুরী, মো. আবু কাউছার, শাহ জাহান, হাফেজ রফিক বিন হোসাইন, মাওলানা মুহাম্মদ তাহের প্রমুখ।

  • মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপির

    মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপির

    নাজিম উদ্দিন রানা:লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জোরালো ভাবে এমন হুশিয়ারি দেন।

    বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার (১৮ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে।

    সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো।ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না।

    স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যান-মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্বে থাকবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।

  • আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহ*ত ফাহমিদ জাফর পরিবারের মাঝে বিএনপির সমবেদনা জ্ঞাপন

    আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহ*ত ফাহমিদ জাফর পরিবারের মাঝে বিএনপির সমবেদনা জ্ঞাপন

    আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহত নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফরের পরিবারের মাঝে সমবেনা জ্ঞাপন ও কবর  জিয়ারত করেন বিএনপি নেতা কর্মীরা।

    শনিবার (১৭আগষ্ট) বিকেলে নিহতে কবর জিয়ারত শেষে পরিবারদের মাঝে সমবেদনা জ্ঞাপন করেন। সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ন-আহবাায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

    জানা যায়, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন। গত ১৮ জুলাই বৈশম্য বিরোধী আন্দোলনে মারা যান তিনি। সমবেদনা ও কবর জিয়ারত অনুষ্ঠানে  আত্রাই থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, সাহাগোলা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃ্ন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • সুজানগরে জামায়াতের উদ্যোগে সচেতনতামুলক লিফলেট বিতরণ

    সুজানগরে জামায়াতের উদ্যোগে সচেতনতামুলক লিফলেট বিতরণ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জনস্বার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার এ লিফলেট বিতরণকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম খান, পৌর আমীর অধ্যাপক ফারুক-ই-আযম,সেক্রেটারী মাওলানা আব্দুল মমিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মমিন ও সেক্রেটারী সাগর উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। হাসিনা সরকাররের পতন পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেসী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় সম্প্রীতির সুজানগরের স্থিতিশীলতা বজায় রাখতে জনস্বার্থে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতি পদযাত্রায় বক্তারা ঝিনাইদহে কোন সংখ্যালঘুর উপর হামলা হয়নি

    সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতি পদযাত্রায় বক্তারা ঝিনাইদহে কোন সংখ্যালঘুর উপর হামলা হয়নি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ধর্ম যার যার রাস্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শনিবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেসে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ ও প্রদীপ রায় বক্তব্য রাখেন। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহে কোন সংখ্যালঘুর উপর হামলা বা বাড়িঘর ভাংচুর হয়নি। যা প্রচার হচ্ছে সবই মিথ্যা। তারা বলেন বিএনপি ও ইসলামী দলগুলো রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। এটা সম্প্রীতির মেলবন্ধন। বিএনপি সভাপতি এম এ মজিদ বলেন, দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে। সনাতনী সম্প্রদায়ের মানুষের কেউ কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন এম এ মজিদ। তিনি স্মরণ করিয়ে দেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই দেশে কোন সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন  গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবী

    ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মুমতাজুল করিম ও শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার দাবী জানান। সেই সাথে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দুর করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

  • ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিত’রঅভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিত’রঅভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে এক সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, হাসতাপালের সভাপতি ও জেলা প্রশাসক এস এস রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডাঃ আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকুরীচ্যুত করার হুমকিও দেয় জেলা প্রশাসক। চিকিৎসককে লাঞ্ছিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের বিচার দাবী করেন তারা। এ বিষয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।