Author: desk

  • আলোচিত আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকারের নামে চাঁদাবাজি মামলা

    আলোচিত আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকারের নামে চাঁদাবাজি মামলা

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও আলোচিত প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত ১ সেপ্টেম্বর রোববার স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুব আলম বাদি হয়ে তানোর থানায় মামলা করেছেন। মামলায় প্রদিপ সরকার, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ ১১ জনের নাম উল্লেখ করে আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মামলার পরপরই গ্রেফতার এড়াতে আসামিরা রাজশাহী শহরে গা-ঢাকা দিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তবে বাদি অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি করেছেন।
    এদিকে মামলার এজহারে বলা হয়েছে গত ৪ আগস্ট রবিবার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় আওয়ামী লীগের সম্পাদক প্রদীপ সরকার ও সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ তাদের ক্যাডার বাহিনী আমশো মেডিকেল মোড়ে গিয়ে জৈনক মিজানুরের দোকানের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে নাশকতা মামলার ভয় দেখিয়ে বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত্ত বাদি এতো টাকা চাঁদা দিতে অস্বীকার করলে মেডিকেল মোড় থেকে তাকে ধরে টেনে হিঁচড়ে গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। এসময় মামলার ২ নম্বর আসামী সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট বাদীর ছোট ভাই আশরাফুল ইসলামের কাছে থেকে ৩ লাখ টাকা চাঁদা নিয়ে মাহাবুবকে ছেড়ে দেন। স্থানীয়রা জানান, প্রদিপ সরকার একজন জনবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তি।ফলে একাধিকবার পৌর নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। অথচ বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির জনপ্রিয় প্রয়াত নেতা শীষ মোহাম্মদ ও এমরান আলী মোল্লাকে নিয়ে তিনি আপত্তিকর বক্তব্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী ও গভীর নলকুপের অপারেটর নিযোগ বানিজ্যে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
    এবিষয়ে মামলার বাদী মাহবুব আলম জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক তার আগের দিন আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকার ও সুইটসহ আসামীরা দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু আমি দিতে অস্বীকার করলে টেনে হিঁচড়ে দলীয় অফিসে নিয়ে যায়। সংবাদ পেয়ে আমার ছোট ভাই আশরাফুল ঘটনাস্থলে আসলে সুইট তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়। এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবিষয়ে জানতে মামলার প্রধান আসামী আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলমান রয়েছে।#

  • সাভার প্রেসক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন নেতৃবৃন্দ

    সাভার প্রেসক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন নেতৃবৃন্দ

    হেলাল শেখঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা জেলা উত্তরের একটি প্রতিনিধি দল।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান।

    এসময় জামায়াতের উত্তরের আমীর আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি সাভার প্রেসক্লাবের অফিস সহকারী পুলিশের গুলিতে আহত মঞ্জয়কে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দান করেন।

    জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের আমীর আফজাল হোসেন, জামায়াতের ঢাকা জেলা উত্তর সেক্রেটারী শাহাদত হোসেন, ঢাকা জেলা উত্তরের রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহ্বুব মাস্টার, জামায়াতের ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, সাভার থানা আমীর আব্দুল কাদের ও পৌর আমীর আব্দুল আজিজসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীগণ।

  • লালমনিরহাটে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত 

    লালমনিরহাটে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত 

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলায় বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রীঅধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র।

    লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধাও কালিগঞ্জ উপজেলার পৃথক পৃথক বিএনপি’র  কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।তাদের দোসর হিসেবে জাতীয় পার্টিরও বিচার এখন সময়ের দাবী। 

    বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মর্যাদা দেয়া হবে।এ সময় তিনি আগামী দূর্গাপূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা তৈরী করতে না পারে সেই দিকে বিএনপি-র নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান।

    জেলার কালীগঞ্জ উপজেলার বিএনপি’র কর্মী সভায় কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক, চন্দ্রপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র জেলা বিএনপি সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, আবুল কালাম আজাদ বাবু, জাহাঙ্গীর আলম আঙ্গুর , সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। 

    হাসমত উল্লাহ ।।

  • নলছিটিতে ছাত্রদলের নিজ অর্থায়নে রাস্তা মেরামত

    নলছিটিতে ছাত্রদলের নিজ অর্থায়নে রাস্তা মেরামত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন এর হাজিবাড়ি টু মোল্লাারহাট সড়কের কয়েক জায়গায় বাঙ্গল দেখা দেয়। পরে মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাগর মিনার নেতৃত্বে (৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার) মেরামত করা হয়।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন এর আওতাধীন ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কায়ুম খান সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মুন্সি এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজের আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইদ মিনা এবং ওয়ার্ড ছাত্রদলের নেতা মুন্না জোমাদ্দার সেচ্ছাসেবক দলের নেতা নাহিদ মিনা।

    এসময়ে মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি মোঃ সাগর মিনা বলের যে আমাদের হাজিবাড়ি টু মোল্লারহাট সড়কের অনেক জায়গায় বাঙ্গল দেখা দেয় পরে তা আমাদের নেতা কর্মী নিয়ে নিজ অর্থায়নে তা মেরামতের চেষ্টা করে যাচ্ছি।

    আরো বলেন যে আমরা মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মী যারা আছি আমরা সমসময় ভালো কাজের সাথে থাকবে এবং মোল্লারহাট ইউনিয়ন বাসি যে কোন সমস্যা পরলে আমরা সবসময় তাদের পাশে আছি ইনশাআল্লাহ।

  • ঝিকরগাছা হাসপাতালে হুইল চেয়ার দিল ঝিকরগাছা ইউনিটি ক্লাব

    ঝিকরগাছা হাসপাতালে হুইল চেয়ার দিল ঝিকরগাছা ইউনিটি ক্লাব

    আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহারের জন্য একটি হুইল চেয়ার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ক্লাব। মঙ্গলবার দুপুরে সংগঠনটির ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন এর কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। ইউনিটি ক্লাবের সৌদি প্রবাসী অন্যতম পৃষ্ঠপোষক আজাদুর রহমান আজাদের সৌজন্যে হুইল চেয়ার হস্তান্তর করেন ক্লাবের ঝিকরগাছা শাখার প্রধান পৃষ্ঠপোষক তরুণ সমাজসেবক অ্যাড. ইমরান সামাদ নিপুণ, প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. হুমায়ুন কবির, উপদেষ্টা মো. আরমান হোসেন কাকন ও সদ্যসাবেক কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব-১ মো. তরিকুল ইসলাম। ঝিকরগাছা শাখার আহ্বায়ক জীবন শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টোয়েন্টি’র কর্মকর্তা মো. রুহুল আমিন, তরুণ গণমাধ্যমকর্মী আশরাফুল আলম রানা, ক্লাবের ঝিকরগাছা শাখার উপদেষ্টা স্থানীয় ইমাম ও খতিব হাফেজ মো. মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি তৌহিদুল ইসলাম, আঁখি খাতুন, ক্লাব সদস্য হুসাইন শাকির নাহিন প্রমুখ।

  • নলছিটিতে পাওনা টাকা পেতে প্রশাসনের দাড়ে দাড়ে ঘুরছেন ভুক্তভোগীরা

    নলছিটিতে পাওনা টাকা পেতে প্রশাসনের দাড়ে দাড়ে ঘুরছেন ভুক্তভোগীরা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের দাড়ে দাড়ে ঘুরছেন এক ব্যবসায়ী ও একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য । মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সেনা সদস্য মোঃ আবদুল ওয়াদুদ খান ও ব্যবসায়ী খোকন খান।

    তারা জানান ব্যবসায়িক কাজের কথা বলে চেকের বিপরীতে টাকা ধার নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন নলছিটি উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের আনোয়ার মাষ্টারের ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে মামুন।

    লিখিত বক্তব্যে তারা আরও জানান, বছর খানেক আগে খোকন খানের কাছ থেকে ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা ও আবদুল ওয়াদুদ খানের কাছ থেকে ৩০ লক্ষ টাকার চেক দিয়ে নগদ টাকা ধার নেন মামুন।কিন্তু একাধিক বার তাগাদা দিয়েও সে পাওনা টাকা পরিশোধ করতে সক্ষম হয়নি পরে তার দেওয়া চেক নিয়ে ব্যাংকে গেলে তা ডিজঅনার হয়।

    পরবর্তীতে তার বিরুদ্ধে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে পাওণা টাকা ফেরতসহ তার এক বছরের কারাদণ্ড প্রদান করে আদালত । কিন্তু তরিকুল ইসলাম পলাতক থাকায় টাকা আদায় করা সম্ভব হচ্ছে না । ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের জোড়ালো সহায়তার আবেদন করেছেন।

    তবে এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বেশ কয়েকটি মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

  • বন্যা দূর্গত এলাকায় বাগআঁচড়া বন্ধু মহলের ত্রান বিতরণ

    বন্যা দূর্গত এলাকায় বাগআঁচড়া বন্ধু মহলের ত্রান বিতরণ

    আজিজুল ইসলাম,যশোরঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা?

    এই প্রতিপাদ্য কে সামনে রেখে বন্য দূর্গত এলাকায় ত্রান বিতরণ করেছে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বন্ধু মহল নামের একটি স্বেচ্ছাসেবী নামের একটি সংগঠন ।

    ৩ সেপ্টেম্বর মঙ্গলবার, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৭৯০ টি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করার উদ্দেশ্য নিয়ে রওনা দেন তারা।

    নাজমুল রেজা মোল্লা,মতিউর রহমান,ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম ও রাকিব বাগআঁচড়া বন্ধু মহল নামে এই সংগঠনটির নেতৃত্ব দেন।

    প্রতিটি পরিবারকে ২ কেজি চাউল,২ কেজি চিড়া,২ প্যাকেট মুড়ি,৫০০ গ্রাম গুড়,৫০০ গ্রাম চিনি ২৫০ গ্রাম খেজুর,৬ প্যাকেট বিস্কিট,২ টি সাবান, ২ প্যাকেট গুড়া দুধ,১ প্যাকেট স্যানেটারি ন্যাপকিন,১ ডজন মোমবাতি,১ প্যাকেট মশার কয়েল,১ বোতল সরিষার তেল,১ টি গ্যাস লাইটার,১ পাতা নাপা ট্যাবলেট, ১ টি নাপা সিরাপ, ১ পাতা মেট্রিল ট্যাবলেট,১ টি মেট্রিল সিরাপ,১ পাতা জোরেল ট্যাবলেট,৮ প্যাকেট স্যালাইন, ১ টি দুই লিটারের পানির বোতল, ও ৫০০গ্রাম সোয়াবিন তেল প্রদান করা হয়।

  • গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    ‘জেগে ওঠো তারুণ্যের শক্তিতে’ এই প্রতিপাদ্যক সামনে রেখে বরগুনার বেতাগীতে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় উপজলা পরিষদ সম্মেলন কক্ষ গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সভাপতি সোহেল মীরর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলন উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমদ।

    গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মল:খাইরুল ইসলাম মুনার সঞ্চালনায় বিশষ অতিথি ছিলন উপজলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, অফিসার ইনচার্জ মা: মাহবুবুর রহমান, উপজলা সমাজসবা অফিসার মাসুম বিল্লাহ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মটু, সাপ্তাহিক বিষখালী পএিকার সম্পাদক আব্দুল সালাম সিদ্দিক, নাগরিক ফারামর সভাপতি লায়ন শামীম সিকদার ও সাংবাদিক আরিফুর রহমান। বক্তব্য রাখন,সংগঠন মাহমুদ হাসান ও তাকওয়া তারিন নুপুর।

    এসময় শিশুরা হাত উচিয় বাল্য বিয় মুক্ত থাকার এবং প্রতিরাধর অঙ্গীকার ব্যক্ত কর বলেন, শিশু ও যুবদের নেতৃত্বগুণ দক্ষ মানব শক্তিত পরিণত করার প্রত্যয় নিয় আমাদর অগ্রযাত্রা হাক অপ্রতিরাধ্য। আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদশর স্মার্ট নাগরিক বিনির্মাণ জিপিওয়াইডে বতাগী উপজলায় রাল মডল হব। আমরা যুবদর সংগঠিত করা, তাদর নতিক বাধ, আত্মকর্মী হত উজ্জীবিত করাসহ জীবনর প্রতিটি ক্ষত্র দক্ষতার স্বাক্ষর রাখত যন সক্ষম হয় এভাবই বড় উঠত ও গড় তুলত চাই উপজরাবাসীক।

    বক্তারা আরও বলেন, আমাদের চতুর্থ বর্ষে অর্জনের জায়গা খুবই সামান্য তাই আমরা দঢ় পণ করছি যে আগামী বর্ষপূর্তির আগই আমরা সামাজিক, সাংস্কৃতিক, যুব দক্ষতা, শিশু অধিকারসহ মানুষর জীবন মান উনয়ন এলাকা ভিত্তিক সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে কাঁধ কাঁধ মিলিয় স্বেচ্ছাশ্রেমের ভিত্তিত এগিয়ে যাব।

  • পদত্যাগ চেয়ে গণঅভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

    পদত্যাগ চেয়ে গণঅভিযোগ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার সিপাইপাড়া বাজাওে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের আয়োজনে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে ব্যানারসহ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি গণঅভিযোগ দাখিল করেন।

    মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অন্যায়ভাবে মানুষের জমি নিজে দাঁড়িয়ে থেকে দখল করেছেন। অনেককে চাকরি দেয়ার নামে ও মানুষের জমি আরেকজনকে দখল করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন। তার দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ১৫ বছরের আওয়ামী দু:শাসনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষের দোকানপাট ভেঙে দিয়েছেন। তিনি কথা বলতে দিতেন না। ৫ আগষ্টের দ্বিতীয় স্বাধীনতার পর চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে। ২৫ দিন থেকে তিনি পরিষদে আসেন না। তিনি কয়েকটি ফৌজদারী মামলার আসামি। তারপরেও জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে কথা বললে মাদক মামলাসহ নানা ধরনের মামলা দিয়ে মানুষজনকে হয়রানি করতো। অনেকে তার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

    এসময় আব্দুল হামিদ, জফির উদ্দিন, ওবায়দুল, নকিবুল ইসলাম, শফিউল আলম, শাহীনুর আলম প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বিক্ষোভ ও জুতা মিছিল করেন স্থানীয়রা।

    মানববন্ধনে বাংলাবান্ধা ইউনিয়নের দীঘলগাঁও এলাকার জফির উদ্দীন বলেন, মিলন চেয়ারম্যান তিনি গত ৫ বছর ধরে আমার জমি দখল করে খাচ্ছেন। তিনি দলীয় পরিচয় বহন করে এতদিন লুটতরাজের রাজত্ব কায়েম করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

    ওই এলাকায় বৃদ্ধা আনোয়ার বেগম বক্তব্যে বলেন, খাস জমিতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিলাম। মিলন ইউপি চেয়ারম্যান হওয়ার পর আমার বসত ভিটা ভেঙে দখল করে নেয়। ওই খাস জমিতে তিনি মার্কেট নির্মাণ করেন।

    আব্দুল হামিদ বক্তব্যে বলেন, একটা সময় ধানের গড় বিক্রি করে চলতো। আজ তিনি কয়েকশো কোটি টাকার মালিক। তিনি আরোও বলেন, আমি স্থলবন্দরে এক একর জমি ক্রয় করি। জমি ক্রয় করাতে চাঁদা হিসেবে ৫ লক্ষ টাকা নিয়েছেন এবং আমার জমিটি ওর নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা দখল করে নিয়েছেন। আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আমি একাধিক বার জেলও খেটেছি।

    এসব অভিযোগ অস্বীকার করে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সাংবাদিকদের বলেন, আমি কখনো কারো জমি দখল করেছি, এমন কোনো প্রমাণ নেই।

    উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে রাব্বি বলেন, এলাকাবাসীর গণঅভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • ঝিনাইদহ আইএইচটি’র শতাধীক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তি

    ঝিনাইদহ আইএইচটি’র শতাধীক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আই,এইচ,টি) ডেন্টাল ইন্সট্রাক্টর কার্ত্তিক গোপাল বিশ্বাসসহ তার তিন সহযোগী পালিয়ে গেছেন। এ নিয়ে আইএইচটির শত শত শিক্ষার্থীর আন্দোলন মুখে গঠিত হয় তদন্ত টিম। আজ মঙ্গলবার (৩ সেপ্টম্বর) পাঁচ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রেজিনা আহম্মেদ। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন, রাসুল পাক (সাঃ) কে নিয়ে কটুক্তি, মেয়েদের পর্দার বিরুদ্ধে অবস্থান ও ছাত্রলীগ দ্বারা সাধারণ ছাত্র-ছাত্রীদের মানষিক ও শারিরিক নির্যতনের মতো গুরুত্বর অভিযোগ দেয় আইএইচটি’র বর্তমান ও প্রাক্তন প্রায় ৫শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে তদন্ত করে দেখা যায় তাদের সব অভিযোগই সত্য। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডেন্টাল ইন্সট্রাক্টর কার্ত্তিক গোপাল বিশ্বাস ডেন্টালের ছাত্রীদের শহরের ব্যাপারীপাড়াস্থ তার চেম্বারে ডেকে এনে হাতে কলমে প্রশিক্ষনের নামে যৌন নির্যাতন চালাতেন। যৌন কর্মে লিপ্ত না হলে মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেওয়ার কথা বলে একাধিক ছাত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। তদন্ত টিম যৌন নির্যাতনের শিকার এমন শতাধীক নারী শিক্ষার্থীর বক্তব্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তদন্ত টিম। তাছাড়া কার্তিক গোপাল ক্লাসে নারী শিক্ষার্থীদের পর্দা করার বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানহানীকর বক্তব্য দিতেন। তিনি রাসুল পাক সাঃ কে নিয়ে প্রায় ক্লাসে কটুক্তি করতেন। নারী শিক্ষার্থীদের অভিযোগ কার্ত্তিকের এই অপকর্মে সহায়তা করতেন, আইএইচটির রেডিওগ্রাফার আলমডাঙ্গা উপজেলার সরফরাজ খান সোহাগ। সোহাগ আইএইচটির ক্যাম্পাসে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তোলেন। এতে অনেক সাধারণ শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়েন। এদিকে গেষ্ট লেকচারারের কোন পদ নাথাকার পরও ছাত্রলীগের সাবেক সভাপতি চাকলাপাড়ার তারিক মোড়ের মাহমুদুল ইসলাম লিওন ক্লাস নেওয়ার নামে নারী শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিতেন। আউট সোর্সিংয়ে কর্মরত ঝিনাইদহ শহরের হামদহ দাস পাড়ার সুর্য্য দাস লিওনের সহযোগী হিসেবে কাজ করতেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। একাধিক সুত্রে জানা গেছে, কার্ত্তিক গোপাল বিশ্বাসের দ্বৈত নাগরিক রয়েছে। ভারতের নাগরিক হওয়ায় তিনি কাউকে পরোয়া করতেন না। ফলে ফ্যাসিবাদী হাসিনা সরকারের গোটা সময় ধরে তিনি নানা অপকর্ম করে পার পেয়ে গেছেন। বর্তমান তিনি ভারতে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রেজিনা আহম্মেদ মঙ্গলবার দুপুরে মুঠোফোন জানান, ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে সব ঘটনা তদন্ত করা হয়েছে। প্রায় সব অভিযোগই সত্য বলে প্রমানিত হয়েছে। যৌন নির্যাতনের কিছু ভিডিও ফুটেজও হাতে পেয়েছি। তিনি বলেন এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অভিযুক্তদের বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহন করবে। উল্লেখ্য ঝিনাইদহ আইএইচটিতে ৫টি ডিপার্টমেন্টে বর্তমানে ৩৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ণরত রয়েছে। প্রতিষ্ঠার পর ১২ বছরে শিক্ষা জীবন শেষ করে ৭টি ব্যাচের শির্ক্ষীরা চলে গেছেন। ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।