Author: desk

  • আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতিকে অভিনন্দন

    আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতিকে অভিনন্দন

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব” এর প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) ও পাবনা জেলার ” আমিনপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে পূর্ণাঙ্গ কমিটিতে আবারও (২০২৪-২০২৬ইং) সাল পর্যন্ত মেয়াদে মোঃ হাফিজুর রহমান হাফিজকে সভাপতি নির্বাচিত করায় সবাইকে অভিনন্দন।

    “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, সবাই সার্বিক সহযোগিতা করার জন্য সকল আত্মার ভাই বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

    আমিনপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত (২০২৪-২০২৬) মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সকল সাংবাদিক আমরা বিবেক খাটিয়ে চলবো, দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ।

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত (২০২৪-২০২৬) মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সম্পর্কে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান ও সরকারি তালিকাভুক্ত ৩৩ বছরের প্রকাশনা জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক-সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন যে, হেলাল শেখ একজন নীতিবান, বিবেকবান, সাহসী সাংবাদিক, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন না, আমাদের দৈনিক চৌকস পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে প্রায় ১৬ বছর যাবত কাজ করছেন, আমি ব্যক্তিগত ভাবে তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি, তার মতো সাংবাদিক কলম সৈনিক আমাদের পত্রিকায় এবং দেশ ও জাতির কল্যাণের জন্য প্রয়োজন আছে বলে আমি মনে করি। তিনি সততার সাথে দায়িত্ব পালন করছেন বলেই আমি তাকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আমাদের জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি আরো বলেন, হেলাল শেখ এর জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন।

    উক্ত আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ যমুনা নদীর পাড়ে পাবনায় মর্যাদার সাথে সাংবাদিকতা করছেন এবং ঢাকাসহ সারাদেশে মর্যাদার সাথে সাংবাদিকতা করছেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), আমাদের মিডিয়ার পক্ষ থেকে এই দুইজন সাংবাদিক নেতার সাফল্য কামনা করছি, সেই সাথে উক্ত দুইটি সাংবাদিক ক্লাবের সাংবাদিক সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, সবার কাছে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো।

  • চট্টগ্রামের  আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    চট্টগ্রামের আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না
    চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন-দীপ্তি বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জন্য আমরা সোচ্চার হয়েছি, এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না। আদর্শ দেশ গড়তে হলে এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া আর কোন বিকল্প নেই।
    সুস্থ্য-সুন্দর পরিবেশই আগামী প্রজন্মের জন্য সঠিক সামাধান। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী করছি অনতিবিলম্বে মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তা নাহলে মাদক সেবী ও ব্যবসায়ীদের যেখানে দেখবে সেখানেই প্রতিরোধ করে হাত পা গুড়িয়ে দেয়া হবে।

    চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটি, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদ, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা মাদক বিরোধী মিছিল ও সমাবেশের প্রধান অতিথি মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন-দীপ্তি”র বক্তব্যে এসব কথা বলেন।

    উক্ত সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, আকবর শাহ জামে মসজিদের সভাপতি ইফতেখার রসুল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি সাহাবুদ্দিন মজুমদার, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদের সভাপতি আবু তৈয়ব পাটোয়ারী, সহ সভাপতি মো. ইউসুফ, জাফর আলম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, মুকুটসহ স্থানীয় রাজনৈতিক,ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

  • আত্রাইয়ে শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন ছাত্রদল

    আত্রাইয়ে শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন ছাত্রদল

    আব্দুুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত নওগাঁর আত্রাইয়ের শহীদ শেখ৷ ফাহমিন জাফরের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্বিবিদ্যালয় কলেজ ছাত্রদল। শুক্রবার বাদ জুম্মা উপজেলার তারাটিয়া গ্রামে সমাহিত কবরস্থানে শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন, যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ, গোলাম মর্তুজা শাহিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সজিব বিন আজান, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান স্বাধীনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।#

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • নড়াইলের এসপি মেহেদী হাসানকে জেলা পুলিশের পক্ষ ফুল দিয়ে বিদায় সংবর্ধনা

    নড়াইলের এসপি মেহেদী হাসানকে জেলা পুলিশের পক্ষ ফুল দিয়ে বিদায় সংবর্ধনা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের এসপি মেহেদী হাসানকে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৫ সেপ্টেম্বর) নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে জেলা পুলিশের কর্ণধার মোহাঃ মেহেদী হাসান এর বদলির কারণে বিদায়ী সংবর্ধনার আয়োজন
    করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল জেলার ৩০ তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায় অনুষ্ঠানটি সঞ্চালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার কর্মকালীন সময়ে জেলা পুলিশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। পরবর্তীতে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত সব পদমর্যাদার পুলিশ সদস্য এক এক করে বিদায়ী পুলিশ সুপার কর্মকালীন সময়ের মধুর স্মৃতি চারণ করেন। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, উদার, সদা হাস্যোজ্জ্বল এবং মানবিক পুলিশ সুপার। মহতি পুলিশ সুপার বিদায় বেলায় বক্তব্য রাখতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত কান্নায় ভেঙে পড়েন। বক্তব্যের মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার মহোদয় তার মেধা, সততা ও উন্নয়নমূলক কাজ দিয়ে জেলা পুলিশের হৃদয়ের ভালোবাসা অর্জন করেছেন তারই প্রতিফলন হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,পরিশেষে বিদায়ী অতিথি পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন “সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। জেলা পুলিশের প্রতিটি সদস্যকে র‍্যাঙ্ক অনুযায়ী মূল্যায়ন করিনি। সকলের সাথে উদারতা ও আন্তরিকতার সাথে আচরণ করেছি। সামষ্টিক সমস্যার বিষয়ে কোন ইউনিট কিছু উত্থাপন করলে সঙ্গে সঙ্গে তার সমাধান করে দিয়েছি। বিদায়ী পুলিশ সুপার আরো বলেন, ১৯৮৪ সালের পর অত্র জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর পুলিশ লাইনস অরক্ষিত ছিল। এখন পুলিশ লাইনস এর চতুর্পাশে বাউন্ডারি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফোর্সদের কল্যাণ, সুস্বাস্থ্য, খেলাধুলা, আবাসন ও বিনোদনের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে টেলিভিশন, ফ্রিজ, পানির ফিল্টার এবং আইপিএস সরবরাহ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় আরো বলেন, তিনি দুটি ঈদে শতভাগ ছুটি নিশ্চিত করেছেন এবং যার যতটুকু প্রাপ্য সম্মান তাকে যথাযথ দেওয়ার চেষ্টা করেছেন।
    পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপারকে স্মৃতি স্বরূপ ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে অস্ত্রাগারে সুসজ্জিত পোশাকে সালামি প্রদান করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেনকে জেলা পুলিশ সুপারের দায়িত্বভার বুঝিয়ে দেন।
    পরিশেষে পুলিশ অফিসে আয়োজিত সালামি গ্রহণ শেষে পুলিশ সুপার সারিবদ্ধভাবে দাঁড়ানো পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সহিত করমর্দনের মাধ্যমে বিদায় গ্রহণ করেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); কিশোর রায়, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল); সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ; ডিআইও-০১; অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; ইনচার্জ, অপরাধ শাখা; ইনচার্জ, সিসিআইসি; আরআই; সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গাবালীতে মফিজুল নামের এক বৃদ্ধের ঝুলন্ত লা*শ উদ্ধার

    রাঙ্গাবালীতে মফিজুল নামের এক বৃদ্ধের ঝুলন্ত লা*শ উদ্ধার

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬২ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশের প্রাথমিক পাওয়া তথ্যমতে, মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।

    মৃতদেহ পাওয়া ব্যক্তির নাম মফিজুল ইসলাম হাওলাদার। তিনি ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। পেশায় মফিজুল দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, স্ত্রী এবং সন্তানসহ পাঁচ সদস্যের সংসার ছিল মফিজুলের।

    পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি সংলগ্ন বনায়নের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মফিজুলের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের ধারণা সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

    এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যমেত দেড় বছর ধরে তার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় পরিবারের লোকজন আটকে রাখছে তাকে। পারিবারিক কলহ ছিল। এসব কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এই রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

  • সাংবাদিকদের সাথে প্রবাসী বিএনপি নেতার মতবিনিময়

    সাংবাদিকদের সাথে প্রবাসী বিএনপি নেতার মতবিনিময়

    কে এম সোহেব জুয়েল গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রবাসী বিএনপি নেতা।

    শুক্রবার সকালে স্থানী য় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আমেরিকার বোস্টন নিউ ইংল্যান্ড বিএনপি’র সভাপতি ও গৌরনদীর সরিকল ইউনিয়নের বাসিন্দা বদরে আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বরিশাল জেলা উত্তরের সদস্য ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সৈয়দ নুরুল হক বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাংবাদিক কেএম সোহেব জুয়েল, পলাশ তালুকদার, রাজিব খান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করা হয়।

  • তানোরে নাশকতা মামলায় দুই চেয়ারম্যানসহ আটক ৩

    তানোরে নাশকতা মামলায় দুই চেয়ারম্যানসহ আটক ৩

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে নাশকতা মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ৫ বৃহস্পতিবার রাজশাহী জেলা ডিবি পুলিশ রাজশাহী আদালত এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও যুবলীগ নেতা রাশিদুজ্জামান রাশেল।আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উপজেলা কৃষক দলের যুগ্ন-আহবায়ক ও চাঁন্দুড়িয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল করিম বাদি হয়ে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ ১৫৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামী করেবি জ্ঞ আমলী তানোর থানা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪ আগষ্ট বুধবার মামলাটি দায়ের করেন।মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ৪ এপ্রিল বিকেলে বাদি চাঁন্দুড়িয়া বাজারে গেলে সাবেক এমপি ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যানসহ আ’ওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪ শতাধিক নেতা ও কর্মী-সমর্থকেরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে লোহার রড়, লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ মারপিট করে বুকের হাড় ও হাত পা ভেঙে দেয়।এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় কোথাও কোন অভিযোগ বা মামলা করতে পারেননি। ঘটনার প্রায় এক বছর পর আদালতে মামলাটি দায়ের করেন। এবিষয়ে বাদি আব্দুল করিম বলেন, ওই সময় থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু পুলিশ মামলা নেয়নি। তিনি বলেন, প্রভাবশালীদের ক্ষমতার দাপট ও তাদের ভয়ে ওই সময় মামলা করতে পারিনি। আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি বলেও জানান তিনি।

  • তানোরে বিএনপি নেতা মিজানের মতবিনিময়

    তানোরে বিএনপি নেতা মিজানের মতবিনিময়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান পৌর এলাকার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
    জানা গেছে,গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। মিজানুর রহমান মিজান মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামুলক
    বক্তব্য রাখেন। এদিকে একইদিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মিজানুর রহমান মিজান। এসময় মিজানুর রহমান মিজান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আমাদের সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনায় বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক বিএনপিকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় বিএনপির পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, বিএনপি’র রাজনতিক দর্শন, শহীদ জিয়ার আদর্শ এবং ১৯ দফার কথা কেবল মুখে বললই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপি’র রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উনয়ন, বিনিয়াগ-কর্মসংস্থান আধিপত্যবাদ-সামরাজ্যবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তারা লুটপাট ও জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দোষ চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ ও তাদের রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আপোষহীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি বিএনপিকে জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই। তিনি বলেন, তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে বিএনপি তথা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল শহীদ জিয়ার স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো বিএনপি করি, অন্যদলের সঙ্গে বিএনপির পার্থক্য কি, মানুষ কেনো বিএনপিকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও বেশী নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। তিনি বলেন, আগামীতে
    ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে এলাকায় বিএনপিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতেই বিএনপিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। তিনি বলেন, ক্ষমতাচ্যুৎ আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃস্টির পাঁয়তারা শুরু করেছে। এর বিচার তিনি জনগণের উপর ছেড়ে দিয়ে বলেন, আগামিতে দেশের মানুষ আওয়ামী লীগের বিচার করবেন।

  • তিনি নামেই আবাসিক প্রকৌশলী,দুর্নীতির আখড়া নলছিটি বিদ্যুৎ বিভাগ

    তিনি নামেই আবাসিক প্রকৌশলী,দুর্নীতির আখড়া নলছিটি বিদ্যুৎ বিভাগ

    মো:নাঈম মল্লিক,

    স্টাফ রিপোর্টারঃ

    মো.সোহেল রানা, ওয়েস্ট পাওয়ার জোন ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নলছিটি অফিসে আবাসিক প্রকৌশলী পদে কর্মরত। নলছিটিতে আবাসিক অবস্থান করে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার গুরু দায়িত্ব  থাকলেও তিনি থাকেন না।নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি পরিবারসহ থাকেন বরিশালে। বেলা ১১ টার পর  অফিসের বরাদ্ধকৃত সরকারি গাড়িতে নলছিটি কার্যালয়ে
    উপস্থিত হন এবং দুপুরের পরে চলে যান বরিশালের রুপাতলী হাউজিংয়ের ফ্লাটে। এদিকে জরুরী প্রয়োজনে গ্রাহকরা তাকে অফিসে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলেও বরিশালের পাওয়ার হাউজে কাজে নিযু্ক্ত রয়েছেন বলে জানান। বক্তব্যের সত্যতা যাচাইয়ে পাওয়ার হাউজে গিয়েও তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

    এ কর্মকর্তার এমন ঘটনা নিত্য দিনের।নলছিটিতে যোগদানের পর থেকেই দিনদিন ওজোপাডিকো’র বিদ্যুৎ সেবার মান তলানিতে পৌঁছেছে। এ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, মিটার বানিজ্য, ভৌতিক বিল তৈরি ও বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একই সাথে দুর্নীতি,অনিয়ম ও চরম অব্যবস্থাপনার আখড়ায় পরিণত হয়েছে ওজোপাডিকো’র নলছিটি কার্যালয়।

    গ্রাহকদের অভিযোগ পেয়ে সরেজমিন ঘুরে দেখা যায়, তিনি কর্মস্থলে উপস্থিত না থাকায় কাজের ফাঁকি দেয় তার অধিনস্ত কর্মচারিরাও। লোডশেডিং বা বিদ্যুৎ লাইনের সংস্কারের প্রয়োজনে লাইনম্যানদের সাথে যোগাযোগ করা হলে গ্রাহকদের সাথে দুরব্যবহার করেন। মিটার রিডিং কর্মীরাও করেন অতিরিক্ত বিল। এনিয়ে আবাসিক প্রকৌশলীর কাছে একাধিক অভিযোগ জানিয়েও কোন সুরাহ হয়নি।

    গ্রাহকদের অভিযোগ, আবাসিক প্রকৌশলী মো.সোহেল রানা যোগদানের পর মিটার বানিজ্য,খাম্বা বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিদ্যুৎ অফিস। তিনিই নানা দুর্নীতির মুল হোতা। নিজের লোক দিয়ে অফিসে তৈরি করেছেন একটি সিন্ডিকেট। তার রাজনৈতিক ক্ষমতার প্রভাবে কার্যালয়টি জিম্মি করে রেখেছেন।

    এ বিষয় ওজোপাডিকো’র নলছিটি বিদ্যুৎ সরবারহের আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন তবে তিনি আবাসিক ভাবে কর্মস্থলে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

  • নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহ*ত,আহত ১

    নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহ*ত,আহত ১

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক সেবী। পরে জনতার গণধোলাইয়ে নিহত হয়েছে ওই ঘাতক। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া পূর্বপাড়া (কাতার মার্কেট) নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃ ছাত্তার (৫০), মুকুল মিয়ার ছেলে আসাদুল(২৮) এবং বাসি মিয়ার ছেলে ঘাতক মোঃ তালেব (২৫)।

    নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন ট্রিপল মার্ডারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুবড়িয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে মাদকাসক্ত আসাদুল স্থানীয় কাতার মাকের্ট এর সামনে একটি চায়ের দোকানে চা পান করছিল এ সময় একই গ্রামের বাসি মিয়ার ছেলে আরেক মাদকাসক্ত মোঃ তালেব ঘটনা স্থলে এসে আসাদুলের সাথে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তালেব ধারালো ছেনি দিয়ে আসাদুলকে উপুর্যপুরী কুপাতে থাকে। এ সময় আসাদুলের চাচা আঃ ছাত্তার বাধা দিলে তাকেও উপুর্যপুরী আঘাত করে। এ সময় প্রত্যক্ষ দর্শী আজমল মিয়া এগিয়ে এলে তাকেও মেরে আহত করে। স্থানীদের সহযোগিতায় স্বজনরা আঃ ছাত্তার,আসাদুল এবং আজমলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে  নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা আঃ ছাত্তার ও ভাতিজা আসাদুলকে মৃত ঘোষনা করেন। আহত আজমলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এদিকে চাচা-ভাতিজার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তালেব কে ঘটনা স্থলে একটা খুটির সাথে বেধে গণপিটুনি দিয়ে তাকেও হত্যা করে।

     এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন মুঠো ফোনে জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কারা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

    নাগরপুর,টাঙ্গাইল।