Author: desk

  • আরএমপি’র নতুন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের যোগদান

    আরএমপি’র নতুন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের যোগদান

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনারকে স্বাগত জানান।

    পরবর্তীতে সকাল ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

    পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন। উক্ত সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

    নবযোগদানকৃত আরএমপি’র পুলিশ কমিশনার ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি ট্যুরিষ্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন

    মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপির বিপদগামী একশ্রেণীর নেতৃবৃন্দ দলীয় পরিচয়ে আত্মপ্রতারক কতিপয় কুচক্রী মহলের অপতৎপরতা, দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে মিথ্যা অভিযোগ প্রদান ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। জানা গেছে,
    ৭ সেপ্টেম্বর শনিবার রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুস সালাম শাওয়াল ও সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।
    তারা তাদের বিরুদ্ধে উত্থাপিত ও প্রকাশিত সংবাদে বর্ণিত অভিযোগসমূহ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে বলা হয় গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের পর বিএনপি নামধারী কতিপয় ব্যক্তি যারা দলের কোনো কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেনি, এমনকি দিবসগুলো পর্যন্ত পালন করেনি তারা নিজেদের অপরাধ ও অসাংগঠনিক কার্যক্রম ধাঁমাচাঁপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বিএনপিতে মিথ্যা, – ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উপস্থাপন করেছে। সেই সঙ্গে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছে। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা এসব ‘মিথ্যা ও বানোয়াট’ অভিযোগ কেন্দ্রে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
    মিজানুর রহমান বলেন, ‘আমার মামা মরহুম ইমরান আলী মোল্লা তানোর পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বংশপরম্পরায় শহীদ জিয়ার আদর্শের সঙ্গে আমরা সরাসরি জড়িত। আমি বার বার ঢাকা-রাজশাহীতে পুলিশ ও আওয়ামী বাকশালী কর্তৃক ২৭টি মিথ্যা মামলায় ৯ বার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছি। তানোর পৌর নির্বাচনে জনগণ আমাকে বার বার নির্বাচিত করলেও ফ্যাসিস্ট সরকার জনরায়ের ফলাফল কেড়ে নিয়ে পরাজিত করেছে। তবুও বিএনপির একজন আদর্শ কর্মী হিসেবে সকল আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছি। বিএনপির এমন কোনো কর্মসুচি নাই, যেখানে আমার উপস্থিতি ছিল না। প্রত্যেকটা জায়গায় আমার নেতৃত্বে তানোর উপজেলা ও তানোর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিতি নিশ্চিত করেছি। অথচ আমিসহ আমার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলের কিছু নামধারী নেতা কেন্দ্রে অভিযোগ পাঠিয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক ও মানহানিকর।’ আব্দুস সালাম শাওয়াল ও আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধেও মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং ভুল তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এই তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তারা বলেন, কখনোই কোন সময় আমাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক ও প্রশাসনিক অভিযোগ উপস্থাপিত হয়নি। আমাদের সাংগঠনিক দক্ষতার কারণে কতিপয় কুচুক্রি মহল ঈর্ষান্বিত হয়ে জয়প্রিয়তাকে নষ্ট করতেই সাজানো মিথ্যা- বানোয়াট ও উদ্দেশ্যণোদিত অভিযোগ কেন্দ্রে উপস্থান করা হয়েছে।পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। আমরা দঢ় কণ্ঠে বলতে পারি শহীদ জিয়ার আদর্শচ্যুত কখনোই হইনি এবং আগামীতেও হবো না। বরং যারা অভিযোগ করেছে তারাই বিভিন্ন নৈরাজ্য, হাট-ঘাট দখল, বালু মহাল দখল, পুকুর দখল, বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও দখল দারিত্বের সাথে জড়িত। তাদের অপকর্ম ঢাকতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ও সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, সাংগঠনিক সম্পাদক এস.এম বাবু, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্ল আল মাহমুদ বিপ্লবপ্রমুখ উপস্থিত ছিলেন।

  • খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত

    খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত

    মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে চাই রঙধনুর মতো। একটি রংধনুর যেমন অনেক রং থাকে ঠিক তেমন বাংলাদেশে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের বিশ্বাসী মানুষদের নিয়ে সম্প্রীতির দেশ গড়তে চাই।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের ঘোষণা দিয়েছিলেন। তার স্বপ্নের দেশ গড়তে কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশের সংবিধানে সকলকে সমান অধিকার দেয়া হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, পাহাড়ি ভাই ও বোনেরা আপনারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে সংরক্ষণ করুন। আমরা চায় বিভিন্ন ভাষা, সংস্কৃতির এক বাংলাদেশ গড়তে সবাই মিলে। এ বার্তা এ অঞ্চলের গড়ে গড়ে পৌঁছে দিতে হবে।

    সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ ১৬ বছর পরে বৃহৎ আকারে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করছে বিএনপি। লোকে লোকারণ্য এ উপস্থিতি বলে দিচ্ছে মানুষ কতটা ভালোবেসে বিএনপিকে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় এ পরিবেশ বিরাজ করছে। ১৫ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাওয়া বিএনপির সফলতা এসেছে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে।

    দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিনা বাঁধায় খাগড়াছড়ি জেলা বিএনপির শাপলা চত্বরে সমাবেশ করে। বিএনপির এই সম্প্রীতির সমাবেশ নেয় জনসমুদ্রে। সে সাথে পরিণত হলো পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর মিলন মেলায়। জনতার স্রোতে খাগড়াছড়ি শহরে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

    সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে দুপুরে দীঘিনালার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেন বিএনপির আগামীর রাজনীতি হবে তারুণ্যের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে।
    বিএনপির আগামীর রাজনীতি বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে হবে বলে মন্তব্য করেছে। কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

    বিকেলে জেলা সদরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা শেষে মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মোহাম্মদ এমদাদুল হক
    খাগড়াছড়ি প্রতিনিধি।।

  • কাল‌কি‌নি‌তে অ‌বৈধ‌ ড্রেজা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান

    কাল‌কি‌নি‌তে অ‌বৈধ‌ ড্রেজা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান

    মো:মিজানুর রহমান,কালাকিনি প্রতিনিধি/
    মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার খাসেরহাটের নিকটবর্তী আড়িয়াল খা নদীতে শ‌নিবার ৭সে‌প্টেম্বর সকা‌লে অভিযান করে নদীর সাথে সংযুক্ত লক্ষীপুর কাচিকাটা খালে ২ টা ড্রেজার মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উক্ত ড্রেজার মেশিন ২টির ইঞ্জিন বিকল করা হয় এবং ইঞ্জিন পরিচালনায় ব্যবহৃত ২ টি ব্যাটারী জব্দ করা হয়।

    এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সমাবেশ অনুষ্ঠিত

    নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সমাবেশ অনুষ্ঠিত

    জাকিরুল ইসলাম, (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইমাম ও খতীবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমানের সঞ্চালনায় ইমাম ও খতীব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মুহাদ্দিস ড. এনামুল হক।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আবুল কাশেম, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পুঠিয়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক তিন

    পুঠিয়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক তিন

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার রাত্রিতে তাদেরকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)। পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

    মাজেদুর রহমান( মাজদার) 
    পুঠিয়া রাজশাহী ।।

  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই

    বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই

    শেখ সাইফুল ইসলাম কবির ,বিশেষ প্রতিনিধি:বিশ্ব ঐতিহ্য বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলে-বাওয়ালীদের জন্য রবিবার (১ সেপ্টেম্বর) উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। তবে রবিবার ও শনিবার, ০৭ সেপ্টেম্বর এই গত এক সপ্তাহে সুন্দরবন ভ্রমণে তেমন পর্যটক আসেনি এই বনে। কারণ হিসেবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এখন পর্যটক মৌসুম নয়, তাই পর্যটক আসছেন না।তবে সুন্দরবনে নেই চোখে পড়ার মতো পর্যটক।

    পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, ‘তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও তেমন পর্যটক না আসার কারণ হচ্ছে, এখন পর্যটক মৌসুম না। এরপর এখন নদী উত্তাল এবং বর্ষা মৌসুম। আগামী নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই পাঁচ মাস হচ্ছে পর্যটক মৌসুম। এই মৌসুমে পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়।’

    তিনি আরও বলেন, ‘সুন্দরবন উন্মুক্ত করা হলেও প্রথম দুই দিনে ২০০ পর্যটক এসেছেন। এ সময়ে জনপ্রতি ৪৬ টাকা হারে ৯ হাজার ২০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে যেসব পর্যটক এসেছেন তারা সুন্দরভাবে সুন্দরবন উপভোগ করছেন, তারা অনেক খুশি।’
    মেহেরপুরের গাংনী উপজেলার থেকে আসা কামরুজ্জামান নামে আরেক পর্যটক বলেন, ‘অনেকদিন পর পরিবার নিয়ে সুন্দরবন দেখতে আসলাম। সুন্দরবন যে এত সুন্দর চোখ দিয়ে বাস্তবে না দেখলে জানতাম না। অনেক উপভোগ করছি।’
    রাজশাহী বিভাগ আসা আবুল কালাম নামে এক পর্যটক বলেন, ‘তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে ঘুরতে আসলাম। অনেক পশু-পাখি এবং নানারকম গাছপালা দেখলাম। অনেক আনন্দময় সময় উপভোগ করেছি।’

    উল্লেখ্য, ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস মূলত বনের গাছপালা, বন্যপ্রাণী-পশুপাখি ও মাছের প্রজনন মৌসুম। এ জন্য এই সময়টাতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। প্রজনন মৌসুম নির্বিঘ্ন হওয়ায় এক নতুন রূপে এখন সুন্দরবনের প্রাণ-প্রকৃতি।বৈরী আবহাওয়া এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে সুন্দরবনে দেখা মিলছে না পর্যটকদের। এমন অবস্থায় ট্রলার ঘাটগুলোতে অলস সময় পার করছেন ট্যুর অপারেটর, ট্রলার শ্রমিকসহ পর্যটনসংশ্লিষ্টরা।

    তবে ট্যুর অপারেটররা বলছেন আবহাওয়া ভালো হয়ে গেলে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বন্যা ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের তুলনায় এই বছর পর্যটকদের সংখ্যা অনেকটাই কম হবে বলে আশঙ্কা করছেন তারা। বর্তমানে দেশের চলমান পরিস্থিতি বিরাজ করছে যে কারণে পর্যটকদের আগ্রহ থাকলেও এখনো পর্যন্ত কোনো ভ্রমণপিপাসুরা অগ্রিম যোগাযোগ করছেন না। আর যারা আসছে তাদের নিয়ে বনের উদ্দেশে গেলে চালান থাকবে না। করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সুন্দরবনকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রে তৈরি করা হয়েছে ঝুলন্ত ব্রিজ, তথ্যকেন্দ্র, ফুট ট্রেইলার, ওয়াচ টাওয়ার ও প্রশস্ত রাস্তাসহ নান্দনিক সব স্থাপনা। ঢেলে সাজানো হয়েছে সুন্দরবনের অন্যান্য পর্যটন স্পটগুলো। নতুন রূপে সাজানো করমজলসহ সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে স্থানীয় কিছু লোকজন ও পর্যটকরা ঘুরছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রস্তুত আছি। বন বিভাগের দাবি- নতুন নতুন সব স্থাপনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবনকে আরো আকর্ষণীয় করে তুলবে। সেসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে সুন্দরবনে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গ কিলোমিটার; যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ শতাংশ।

    সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়া প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর ও বিভিন্ন প্রজাতির মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী রয়েছে।

    বন বিভাগ জানায়, সুন্দরবনের ৩১৯ প্রজাতির মাছ, ৩৩৪ প্রজাতির গাছপালা এবং ১০৫ প্রজাতির বন্যপ্রাণী-পশুপাখির বেশির ভাগেরই প্রজননকাল ১ জুন থেকে ৩১ আগস্ট। এই সময়ে বনের গাছপালার বীজ থেকে চারা গজায়, এতে গাছের সংখ্যা বেড়ে থাকে। আর প্রজননের ফলে কয়েকগুণ বৃদ্ধি পায় প্রাণিজ ও জলজ সম্পদ।##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • বরগুনার তালতলীতে সংবাদ প্রকাশের জের ধরে ৫ সাংবাদিক  বিরুদ্ধে মাম*লা

    বরগুনার তালতলীতে সংবাদ প্রকাশের জের ধরে ৫ সাংবাদিক বিরুদ্ধে মাম*লা

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ইউনিয়ন
    পরিষদের (ইউপি) সদস্যকে বিবস্ত্র করে মারধরের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ৫ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ছে বিভিন্ন সাংবাদিক সমাজ।

    বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন শাহদাত হোসেন। আদালতের বিচারক আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    মামলার আসামিরা হলেন- তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ , দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোস্তাফিজ, এশিয়ান টিভির সাংবাদিক মো জলিল আহমেদ, আজকের দর্পণ পত্রিকার সাংবাদিক হাফিজুর রহমান, মানবজমিন পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান ও বিবস্ত্র করে মারধরের শিকার ইউপি সদস্য জামাল খান ও তার চাচাতো ভাই ফেরদাউস। হামলাকারী শাহদাতের কাছ থেকে একটি মোবাইল ও মারধর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করার অভিযোগ করেছে।

    জানা যায়, গত শনিবার ৩১ আগস্ট উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল খানের বাড়ির সামনে নিদ্রা স্লুইজঘাট খালে একটি চোরাই ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার নোঙর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা ইউপি সদস্য জামাল খানকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারটি ইউপি সদস্যর জিম্মায় রাখার নির্দেশ দেন। এ খবর পেয়ে রাত ১০ টার দিকে চোরাই ট্রলারটি অনৈতিকভাবে নেওয়ার জন্য টাকার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ইউপি সদস্য বাধা দিলে আবুল কালাম, মিজানুর রহমান, বশির, সাংবাদিক নাইম ও শাহাদাতসহ এক দল সন্ত্রাসী এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন জামাল খানকে।

    মারধরের একপর্যায়ে ইউপি সদস্যকে বিবস্ত্র করে ভিডিও করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা। এতে জীবনের ভয়ে চিকিৎসা না নিয়ে বাড়িতে থাকলে পরের দিন দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ইউপি সদস্য জামাল খানকে উদ্ধার করে হাসপাতাল পাঠায়। এ ঘটনায় ঐ ইউপি সদস্য বাদি হয়ে ১২ জন হামলাকারীর নাম উল্লেখ করে আদালতে একটি মামলা করেন।

    এ ঘটনার খবর পেয়ে ১ আগষ্ট দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যায় তালতলী প্রেসক্লাবের সদস্যরা। পরে এ ঘটনায় সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে মিথ্যা ঘটনা সাজিয়ে ৫ সংবাদিক ও ইউপি সদস্যর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মামলা করেছেন শাহদাত হোসেন নামের এক হামলাকারী।

    তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সাংবাদিক মু আ. মোতালিব বলেন, এই মারধরের ঘটনায় আমিও সংবাদ সংগ্রহে গিয়েছিলাম ও সংবাদ প্রকাশ করেছি। এখানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তারা ঘটনাস্থলেই ছিলো না। তাদের নামে যে মামলা করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

    এ বিষয় বরগুনা বরগুনা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকতার্ মো.বশির আলম বলেন, এখনো মামলার আদেশ আমরা হাতে পায়নি। আদেশ হাতে পেলে সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।।

  • নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধুর মৃ*ত্যু

    নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধুর মৃ*ত্যু

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ :
    নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি (৪০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে।
    এর আগে গত ২৭ আগষ্ট সন্ধায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

    মামলার বাদী শিউলি বিবি জানান,বাড়ীর অদুরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেছে। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭আগষ্ট সন্ধায় জলাশয় থেকে কচুরিপানা (বাতরাজ) কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দুরে থেকে কাটতে বলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দন্দ বাধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বাড়ীতে আসে। এরপর আবার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থ অভাবে চিকিসা করাতে না পারায় বৃহস্পতিবার বাড়ীতে নিয়ে আসে এবং শনিবার সকাল ৮টা নাগাদ মারা যায় রিজিনা।

    এঘটনার খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে রিজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান,এঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে এজাহারনামীয় সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

    আব্দুল৷ মজিদ মল্লিক
    নওগাঁ ।

  • চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

    চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার সারদা বাজারের নন্দিতা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াত পূর্ব শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সোয়েব আলী।

    চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানার পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি শফিকুল ইসলাম।

    মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টি টুডে), ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম, (প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ (দৈনিক বার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ) প্রমুখ।

    মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি। নতুন করে দেশ আবার স্বাধীনতা লাভ করেছে। এই অর্জন আমাদের ছাত্র-জনতার। ভবিষ্যতে আমরা সকলে এক হয়ে মিলে মিশে সুন্দর এবং আধুনিক একটা বাংলাদেশ গড়বো। বিগত সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় তো দূরের কথা এক যায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ টুকুও দেয়নি বিগত স্বৈরাচার সরকার। এখন আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি এবং কথা বলতেও আর কোন সমস্যা নাই। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তাঁরা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।