Author: desk

  • দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

    দোয়ারাবাজারে চকবাজার উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে রাতের আঁধারে উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের জেরে দু-পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব অভিযোগে স্বাক্ষী হওয়ায় সিও শফিকুর রহমানের আপন মামা মোবাইল ফোনে শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেন। ওইদিন রাতেই কে বা কারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, উপজেলা পরিষদের সিও শফিকুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে স্বাক্ষী হওয়ায় আমাকে তার আত্মীয় প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে স্কুল করি তা দেখার আছে বলেও হুমকি দেয়। ওইদিন রাতেই আমার স্কুলের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুরসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত ভাবে অবহিত করেছি।

  • মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

    মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বিকেলে বিএনপি সহ সর্বস্তরের জনগণ মধুপুর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে হাজারো জনতার ঢল নামে। মিছিল শেষে বিএনপির
    জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন । মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার প্রমুখ।
    বক্তারা বলেন গত রবিবার বিকেলে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন এর হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়। উক্ত হুমকী মুলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বক্তারা হুমকীদাতা নাছির উদ্দিনের বিচার দাবী করেন। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

  • পানছড়িতে ৩ বিজিবির সাথে গণমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পানছড়িতে ৩ বিজিবির সাথে গণমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ি পার্বত্য পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে ৩ বিজিবির মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় এলাকার ২৮ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া স্থানীয় জনগনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।

    আলোচনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়মনীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও সাম্প্রতিক অনাকাংখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন জোন অধিনায়ক।

    আয়োজিত মতবিনিময় সভায় পানছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় মেম্বার, হেডম্যান এবং কারবারীসহ গণমান্য ২৮ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • আত্রাইয়ে বাধার মুখে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর পথসভা পন্ড

    আত্রাইয়ে বাধার মুখে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর পথসভা পন্ড

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যুবদল ও ছাত্র দলের বাধার মুখে বিএনপির সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির পূর্ব ঘোষিত পথসভা করতে পারেননি। 

    সাবেক এ প্রতিমন্ত্রী বিএনপির নামে গতকাল সোমবার বিকেল ৪ টায় আত্রাইয়ের স্টেশন সংলগ্ন আমচত্বরে একটি পথসভা করবেন বলে এলাকায় মাইকিং করা হয়। 

    এদিকে একই সময় একই স্থানে পথসভার ঘোষণা দেয় আত্রাই উপজেলা যুবদল ও ছাত্র দল। বিকেল ৩ টা থেকেই আমচত্বরসহ আশপাশ এলাকায় অবস্থান নেন আত্রাই থানা যুবদল ছাত্রদলসহ বিএনপির নেতা কর্মীরা। 

    এ সময় সেখানে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ জলিল চকলেট,বিএনপি নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, যুবদল নেতা আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল,ছাত্রদল নেতা শাকিল হোসেন, সাব্বির আহম্মদ আদর, শাহরিয়ার সৌরভ  প্রমুখ।

    এদিকে বিকেল ৫ টার পর বেশ কিছু লোক মোটরসাইকেল নিয়ে আলমগীর কবিরের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখিন হয়। এ সময় ৪/৫ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।#

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা চারঘাট উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

    মত বিনিময় সভায় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সরকার, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দিন সরকার।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টি টুডে)।

    এসময় আরও উপস্থিত ছিলেন, ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম (প্রতিদিনের সংবাদ, দৈনিক বার্তা), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), আবু হানিফ (দৈনিক বার্তা), মৌসুমি দাস (সোনালী সময়), খোরশেদ আলম (দি এশিয়ান এজ), প্রমুখ।

    মত বিনিময় সভায় মুরাদ পাশা বলেন, দেশের সংকটময় মুহুর্তে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সাধারণ মানুষকে এক দিকে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয় অপরদিকে জাতিকে বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখে। সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনীর মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন। আওয়ামী দুঃশাসনে সে পথ বন্ধ হয়ে গিয়েছিল। তাই সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে এজন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সন্ত্রাস-বিরোধী সকল কর্মকাণ্ডকে জিরো টলারেন্স প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • আশুলিয়ায় পাওনা টাকা “বেপজা” থেকে আদায়ের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

    আশুলিয়ায় পাওনা টাকা “বেপজা” থেকে আদায়ের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় গত ৪ বছর পূর্বে বন্ধ হওয়া ডিইপিজেডের ভেতরে দুটি তৈরি পোশাক কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা টাকা বেপজা থেকে আদায়ের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মূল ফটকের ভেতরের অংশে মানববন্ধন করেছেন।

    সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া লেনী ফ্যাশনস লিমিটেড ও এপারেলস লেনীর প্রায় ২ হাজার শ্রমিক এবং কর্মকর্তারা ডিইপিজেডের বেপজার সামনে এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

    এসময় মানববন্ধনে শ্রমিকরা জানান, মাস্ট গার্মেন্টস করপোরেশনের মালিকানাধীন লেনী ফ্যাশানস লি: এবং লেনী এ্যাপারেলস লি: হইতে ছাটাইকৃত আমারা সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ দীর্ঘ প্রায় ৪ বছর যাবত মানবেতর জীবনযাপন করা সত্যেও ঢাকা ই পি জেড এর সুনাম ক্ষুন্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থেকে অত্যন্ত ধৈর্য্য সহকারে অধীর আগ্রহে আমাদের পাওনাদি বুঝে নেওয়ার আশায় ছিলেন।

    তারা বলেন,গত ৬ মাস অতিবাহিত হয়ে গেছে মালিকানাধীন দুইটি ফ্যাক্টরির মধ্যে একটি বিক্রি হয়েছে। লেনী ফ্যাশানস লিঃ ইউনিট ২ এবং লেনী ফ্যাশানস লিঃ ইউনিট ৪ এর সকল মেশিন, আসবাবপত্র, কম্পিউটার লেনী এপারেল এর সাথে বিক্রি হয়েছে। বিক্রয়কৃত অর্থ দিয়ে লেনী ফ্যাশানস লি: এবং লেনী এ্যাপারেলস লি: হইতে ছাটাইকৃত সকল শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের সম্পূর্ণ পাওনাদি পরিশোধ সম্ভব। কিন্তু বেপজা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি।

    এ মানববন্ধনে নেতৃত্ব দেয়া শ্রমিক মো. আজাদ বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানা দুটির শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেপজার পক্ষ থেকে যেকোন একটি কারখানা বিক্রি করতে পারলে বিক্রির সেই টাকা দিয়ে সকলের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিলো। ৬ মাস আগে একটি কারখানা ৮৩ কোটি টাকায় বিক্রি হয়েছে আমাদের পাওনা ৬৬ কোটি টাকা। বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও আমাদের দেয়া হচ্ছে না। আমরা বিষয়টির সুষ্ঠু সমাধান চাই। মানববন্ধন শেষে ডিইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হবে।

    এব্যাপারে লেনী ফ্যাশানস লিমিটেডের সাবেক ম্যানেজার মেহেদী হাসান বলেন, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর পরই ঢাকা ই পি জেড এর ঐ সময়কার ম্যানেজমেন্ট এর দায়িত্বে যারা ছিলেন এবং প্রাক্তন বেপজা চেয়ারম্যান সহ আমাদের এই বলে আশ্বস্ত করেছিলেন যে দুটি ফ্যাক্টরির যে কোন একটি বিক্রি করতে পারলে দুই ফ্যাক্টরির সকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের তাদের বকেয়া সকল পাওনাদি টাকা পরিশোধ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বেপজা কর্তৃপক্ষ পাওনাদি পরিশোধ না করে গত ৬ মাস আগে বিক্রয়লব্ধ অর্থ তাদের কাছে গচ্ছিত রেখে বিভন্ন তালবাহানা করে কালক্ষেপন করছেন। যার কারণে আজকে পাওনাদি আদায় না হওয়া পর্যন্ত বেপজার সামনেই মানববন্ধন কর্মসূচী পালন করছি।

    এবিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) বেপজার এডি আহসান কবির বলেন, “বেপজা কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে দ্রুত সময়ের মধ্যে আপনাদের পাওনাদী পরিশোধ করার চেষ্টা করলেও মামলা জটিলতার কারণে ৪টি বছর পার হয়েছে। তবে এবার আগে শ্রমিকের পাওনাদী টাকা পরিশোধ করা হবে। আগামী ৩০শে নভেম্বরের মধ্যেই লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের সকল শ্রমিকদের পাওনাদী টাকা পরিশোধ করা হবে।

  • ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময়

    ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময়

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান মতবিনিময় করেছেন।

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সময় এবং বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

    রেঞ্জ ডিআইজি ডঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে
    সভায় স্বাগত বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানানোসহ বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এখন আইন রক্ষায় সকলের সহযোগিতায় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার আহবান জানান।

    সভায় সাংবাদিকদের পক্ষে আলোচনা করেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিএমইউজে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সাংবাদিক শামসুল আলম খান, নিউজ চ্যানেলের হোসাইন শাহিদ, স্বাধীন চৌধুরী, মোঃ আইয়ুব আলী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম।

    সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এসময় পুলিশ কবে থেকে পুরোদমে কাজ শুরু করবে সাংবাদিকদের এমন প্রশ্নের রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান বলেন, অনেক রক্তের উপর দাড়িয়ে কথা বলছি। প্রতিটি রক্তের দাবি ছিল। তিনি আরো ৭১ এর স্বাধীন একদিনে আসেনি। তিনি ৯০ এর উদ্বৃতি দিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন মাত্র দুইদিনেই হয়নি। এই আন্দোলনে আবেগ ছিল। বাকরুদ্ধ অবস্থা থেকে আজকের এই অবস্থা। তিনি সকল শহীদের মাগফেরাত কামনা এবং আহতদের সহমর্মিতা জানিয়ে আরো বলেন, দুইদিনে আগে ময়মনসিংহে যোগদান করেই সাংবাদিকদের সাথে কথা বলে করণীয় নিয়ে এবং পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছের পুলিশ হিসেবে সেই লক্ষে কাজ করতে চাই। জনগণের আস্থায় পুলিশকে নিয়ে আসতে চাই এ জন্য সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ ক্ষতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবেনা। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।

    বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে চেষ্টা করে যাব। পুলিশের সেটাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে।

    নগরীর যানজট ও রাস্তার উন্নয়ন এবং জনভোগান্তি দুর করতে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম, যোগদান

    লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম, যোগদান

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। গত(৮ই সেপ্টেম্বর)২০২৪ইং রবিবার লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম।

    নবাগত পুলিশ সুপার, দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

    পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,কে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার, জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • বেকারত্ব নিরসনে শীঘ্রই বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

    বেকারত্ব নিরসনে শীঘ্রই বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধি:

    বেকারত্ব নিরসনে,শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে, মুন্সিগঞ্জ জেলায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে,বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প দ্রুত বাস্তবায়নের পক্ষে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

    রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখাঁন উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    এতে অংশনেয় স্থানীয় দেড় শতাধিক জমির মালিক ও কর্মহীন সংখ্যালঘু পরিবারের সদস্যরা।

    মানববন্ধনে অংশনেয়া ভুক্তভোগীদের অভিযোগ, বছরের বেশিরভাগ সময়,চাষাবাদের অনুপযুক্ত, অধিকাংশ জমি পানির নিচে নিমজ্জিত থাকায় ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা।

    ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে বিসিক মুদ্রায়ন শিল্পনগরী স্থাপন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সকালে। এ সময় প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

    এছাড়া ক্ষতিগ্রস্তরা জানান,শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে ২০১৬ সালে নেয়া প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে বাস্তবায়ন করার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফার বৃদ্ধি করে, সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

    তবে সম্প্রতি স্থানীয় একটি মহল,সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে প্রকল্পের কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি জানান।এতে মুখ থুবড়ে পড়েছে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম।

    পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে, দ্রুত আইনগত পদক্ষেপের মাধ্যমে,শীঘ্রই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

    পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ,শিল্পায়ন বৃদ্ধি এবং কয়েক লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেন স্থানীয়রা।

    এদিকে স্থানীয়দের দাবির বিষয়টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে,প্রকল্প পরিচালক মোঃ নিজামুদ্দিন জানান, ইতিমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আবেদন করেছেন এর পেক্ষিতে তাদের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পূর্ণ করা হবে।

  • চুরি, ছিনতাই বন্ধের দাবি পটিয়ায় গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

    চুরি, ছিনতাই বন্ধের দাবি পটিয়ায় গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    গরু চুরি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের পটিয়ায় গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন মহানন্দ আশ্রম এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এসময় পটিয়া সদর, ভাটিখাইন ও কচুযায় ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।  গত দেড় বছরে চোরের কবলে পড়ে অনেক খামারী ও অসহায় পরিবার নি:স্ব হয়েছে।

    এতে বক্তব্য রাখেন, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক এটিএম তোহা, সংগঠক আশিকুল মোস্তফা তাইফু, ক্ষতিগ্রস্ত খামারী মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, ইউপি মেম্বার নুরুল হক, আবু তালেব মেম্বার, চৌকিদার মোহাম্মদ তৌহিদ, মহিলা মেম্বার রুখছানা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার প্রতিনিধি মাহবুব উল্লাহ। 

    বক্তারা বলেন, পটিয়া বাইপাসের বিভিন্ন পয়েন্টে প্রায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ এ সড়কে দুর পাল্লার বাস থামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করা হলেও ধরা পরেনি কোন অপরাধী। গত দেড় বছরে ভাটিখাইন, কচুয়ায় এলাকা থেকে শতাধিক দুগ্ধ গরু চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল মিনি ট্রাকে করে পটিয়া বাইপাস হয়ে চোরাই গরু বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বাইপাসে সিসিটিভি ক্যামরা বসানো এবং পুলিশের টহল জোরদারের দাবি জানানো হয়।