Author: desk

  • ১২ই রবিউল আউয়াল মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সেমিনার আলোচনা সভা দোয়া মাহফিল ও র‍্যালি

    ১২ই রবিউল আউয়াল মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সেমিনার আলোচনা সভা দোয়া মাহফিল ও র‍্যালি

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস।

    আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) হিজরি সনের ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এজন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

    বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়। এ উপলক্ষে

    সেমিনার আলোচনা সভা দোয়া মাহফিল ও র‍্যালির আয়োজন করেন জীবননগর থানা ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

    এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: আব্দুল খালেক সাহেব, শিক্ষক : মাওলানা মো: আব্দুর সাত্তার , শিক্ষক:মো: জাহাঙ্গীর আলম, শিক্ষক : মো: জিযা রহমান, শিক্ষক : মাওলানা মো: গোলাম রাব্বানী এছাড়া উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও সকল ছাত্রছাত্রীবৃন্দু।

  • ন্যাশনাল ডক্টরস ফোরামের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যােগে বন্যার্তদের মধ্যে চিকিৎসা প্রদান

    ন্যাশনাল ডক্টরস ফোরামের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যােগে বন্যার্তদের মধ্যে চিকিৎসা প্রদান

    মোঃ তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    ন্যাশনাল ডক্টরস ফোরামের এবংঁ বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যেগে চিকিৎসা প্রদান,গত শুক্রবার দিন ব্যাপী বি পাড়া উপজেলার আয়োজনে বন্যা পরবর্তী চিকিৎসা নিশ্চিত করনে বি.পাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি পাড়া ও বুড়িচং উপজেলার সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি পাড়া থানা ইনচার্জ মোঃ আতিকুল্লাহ। ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লার নব নির্বাচিত সভাপতি ও কুৃমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক(চর্ম ও যৌন) ডা. জহির উদ্দিন মোঃ বাবরের তত্বাবধানে ও উপজেলা জামাতে আমীর মাওঃ রেজাউল করিমের সার্বিক সহযেগীতায় নিম্নোক্ত ডাক্তারগন চিকিৎসা প্রদান করেন। ডা. মুজিবুর রহমান (মুজিব) শিশু, ডা. সাইফুল হক( মেডিসিন), ডা জহিরুল আলম(শিশু), ডা. সাদ ইবনে ফয়সাল( চর্ম), ডা. তানিয়া আক্তার(চর্ম), ডা. সানজিদা সুলতানা( গাইনি), ডা. মোঃ আল আমিন, সহকারী রেজিস্ট্রার, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। এতে শৃংখলা ও ঔষধ বিতরণ বিভাগে দায়িত্ব পালন করেন কুমিল্লা হতে আগত ন্যাশনাল ডক্টরস ফোরাম, কুমিল্লার ফ্রী মেডিকেল ক্যাম্প বাস্তবায়নের সমন্বয়ক বৃন্দ ও মা মনি হসপিটালের এক্সিকিউটিভ ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন, সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম।এসময় দুই শতাধিক পরিবারের মধ্যে ফ্রীতে দেওয়া হয়েছে

  • সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে শহরে হাঁটু পানি,  চরম দুর্ভোগ  নিম্ন আয়ের মানুষের

    সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে শহরে হাঁটু পানি, চরম দুর্ভোগ নিম্ন আয়ের মানুষের

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় ভারী বৃষ্টিপাতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

    এদিকে গত ৪ দিনের টানা ভারি বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরের বেশিরভাগ এলাকার অলিগলি পানিতে তলিয়ে গেছে। বিড়ম্বনায় পড়েছেন শহরবাসী। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে টানা বৃষ্টিতে জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা, রামপাল ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিতে অনেকের মাছের ঘের ডুবে ভেসে গেছে মাছ। শুক্রবার গভীর রাত থেকে লাগাতার বৃষ্টিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    সরেজমিনে বাগেরহাট শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলা ডাকঘরের সামনে, বাসাবাটি, মিঠাপুকুরপাড় মোড়, পৌরসভার পাশে, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পেছনসহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি উঠে গেছে। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। পানিবন্দি পরিবারগুলো এখন দুর্বিসহ জীবনযাপন করছে।

    এদিকে বৃষ্টি ও জোয়ারের পানিতে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়ার বেশকিছু এলাকায় মৎস্যঘের ডুবে মাছ বের হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি আরো দু-একদিন স্থায়ী হলে এসব এলাকার বেশিরভাগ ঘের ডুবে যাবে বলে দাবি মাছ চাষিদের। বাগেরহাট মিঠাপুকুরের কচুরিপানা ভেসে আসছে পাকা সড়কে ও বাসাবাড়িতে ।

    তরিকুল ইসলাম নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধি বলেন, প্রাকৃতিক দুর্যোগে লাগাতার বৃষ্টিতে পৌরশহরের প্রায় সব অলিগলি পানিতে তলিয়ে গেছে। তবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

    আমলাপাড়ার সড়কে বাসিন্দা মমিতা নামে এক গৃহবধূ বলেন, বসত ঘরে পানি উঠে গেছে। শনিবার রাতে রান্নাবান্না বন্ধ থাকায় শুকনা খাবার খেতে হয়েছে। এখন বাবার বাড়ি যাচ্ছি, এখানে থাকার পরিবেশ নেই।

    বাগেরহাট শহরের রিকশাচালক রবিউল ইসলাম বলেন, দুই দিন ধরে লাগাতার বৃষ্টিতে খুবই অসহায় হয়ে পড়েছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার পরেও বাধ্য হয়ে রিকশা নিয়ে বেরিয়েছি। রাস্তাঘাটগুলো গর্ত হয়ে গেছে। পানিতে পাকা সড়কে গর্ত দেখা যায় না। তারপরও খেটের তাগিতে রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন নেই, তারপরও দুই চারজন যা পাচ্ছি এই দিয়েই সংসার চালাতে হবে।

    বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, পশুর নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে নদীর পানি আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ####** ##** ছবি সংযুক্ত আছে *

  • সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে ব্রিজের অভাবে দীর্ঘ ১৫ বছর ধরে দুর্ভোগে তিন গ্রামের মানুষ

    সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে ব্রিজের অভাবে দীর্ঘ ১৫ বছর ধরে দুর্ভোগে তিন গ্রামের মানুষ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা বড় খাল সংযোগে তিন গ্রামের মানুষের পারাপারের এখন ভরসা গাছের সাঁকো। দীর্ঘ ১৫ বছর ধরে দুর্ভোগে ৫ হাজার মানুষ। জনগুরুত্বপূর্ণ এ সংযোগ খালটিতে চলাচলের জন্য একটি মিনি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৫ ও ৩নং ওয়ার্ডের হোগলাপাশা বড় খাল সংযোগে দুই পারের ছোট হরিপুর, গোবিন্দপুর ও কালিয়া মেঘা তিন গ্রামের প্রায় ৫ হাজার মানুষের পারাপারে গাছের সাঁকোটি যাতায়াতের একমাত্র ভরসা।

    গুরুত্বপূর্ণ এ সাঁকোটির স্থানে দীর্ঘ ১৫বছর পূর্বে একটি কাঠের পুল থাকলেও পরবর্তীতে ভেঙে যাওয়ার পর সেখানে আর নির্মাণ হয়নি পুল। স্থানীয়দের সহযোগিতায় গাছ দিয়ে সাঁকো তৈরি করে পার হচ্ছেন গ্রামবাসীরা। সরকারি বরাদ্দে ওই সংযোগ খালে অদ্যাবধি হয়নি কালভার্ট কিংবা মিনি ব্রিজ।

    প্রতিদিন এ সাঁকো দিয়ে পার হচ্ছেন ২-৩ হাজার পথচারী। স্কুলশিক্ষার্থীরা যাচ্ছেন ছোট হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শৌলখালী সুহাসিনি মাধ্যমিক বিদ্যালয়ে, গোবিন্দপুর মাধ্যামিক বিদ্যালয়ে, বৌলপুর বাজার, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।

    স্থানীয় একাধিক পথচারী বলছেন, এ সাঁকো পার হতে গিয়ে ইতোপূর্বে স্কুলের শিশুশিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগের অন্ত থাকে না। অনেক বছর ধরে শুনছি এ খালের ওপর ব্রিজ হবে। নির্বাচন এলে জনপ্রতিনিধি, চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেয়, পরে আর ঠিক থাকে না। এ দুর্ভোগের শেষ কোথায়? আদৌ কি এখানে ব্রিজ হবে?

    স্থানীয় এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ এ সাঁকোটির স্থানে একটি মিনি ব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন শেখ ও আব্দুস সালাম শিকদার বলেন, হোগলাপাশা বড় খালের সংযোগে পারাপারে একসময় কাঠের পুল ছিল। ভেঙে যাওয়ায় ওখানে সাঁকো দিয়েই ১৫ বছর ধরে পার হচ্ছে গ্রামবাসী।

    তারা আরো বলেন, ইতোপূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ও মো. ইলিয়াস শেখ চেয়ারম্যান থাকাকালীন দুইবারে ইউনিয়ন পরিষদের বরাদ্দে কাঠের পুলটি সংস্কার করাও হয়েছিল। বলেশ্বর নদীর সঙ্গে খালের সংযোগ থাকায় পানির স্রোতের তীব্রতার কারণে কাঠের পুল টিকছে না। এখানে একটি মিনি ব্রিজ নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষের চলাচলে আর দুর্ভোগ থাকবে না।

  • বন্যাদুর্গতদের সহায়তায় বিপিবিএস-এর উদ্যোগে আন্তর্জাতিক বক্সিং প্রদর্শন

    বন্যাদুর্গতদের সহায়তায় বিপিবিএস-এর উদ্যোগে আন্তর্জাতিক বক্সিং প্রদর্শন

    কে এমসোহেব জুয়েল ঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে বন্যাদুর্গতদের সহায়তায় আন্তর্জাতিক ” স্বাধীন বাংলা বক্সিং ” প্রদর্শন করেন বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটি (বিপিবিএস)।

    বিপিবিএস-এর সহ-সাধারণ সম্পাদক- আর কে মণ্ডল রবিনের সঞ্চালনায় বৈকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের জাতীয় সংগীত যৌথভাবে পরিবেশন করা হয়।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক এই ইভেন্টের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দেওয়া হবে বন্যার্তদের সহায়তায়। যা গত বৃহস্পতিবার গুলশানের সিক্স সিজন হোটেলে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিপিবিএস-এর সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল রবিন, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মো. আসাদুজ্জামান।

    যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে আন্তর্জাতিক এই বক্সিং রাউন্ডে একদিনে ১০টি ফাইটের মধ্যে অন্যতম প্রধান লড়াইটি কিংকং ও গডজিলার। বাংলাদেশের পেশাদার বক্সার আবদুল মোত্তালিব কিংকং এবং যুক্তরাজ্যের বিখ্যাত পেশাদার বক্সার পল পিয়ার্স হলেন গডজিলা। এই ফাইটটি হয় আট রাউন্ডের। জয়ের শপথ করে রিংয়ে নামেন আবদুল মোত্তালিব। তার কথায়, ‘নিজের দেশে খেলছি। দর্শক আমার পক্ষে আছে। আমি জেতার জন্য রিংয়ে নামছি। পলের কথায়, ‘আন্তর্জাতিক বক্সিংয়ে সুনাম ধরে রাখতে সংকল্পবদ্ধ আমি। বক্সিং যুদ্ধটা আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের মাঝে।

    আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ যে পেশাদার বক্সিংয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারে, এই ইভেন্টের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আমরা শুধু বক্সিংয়ের প্রচারই করছি না। বাংলাদেশি যোদ্ধাদের জন্য বিশ্বমঞ্চে উজ্জ্বল হওয়ার জন্য একটি প্ল্যাটফরমও তৈরি করছি।

    তিনি আরো বলেন, যুক্তরাজ্যের পল পিয়ার্স আমাদের সেরা আকর্ষণ। তিনি বিনা পারিশ্রমিকে খেলতে এসেছেন। বন্যার্তদের সহায়তার কথা শুনে তিনি তার পারিশ্রমিকের অর্থ সহায়তা করতে রাজি হয়েছেন। এ ফাইট নাইট থেকে পাওয়া অর্থের পুরোটাই বন্যার্তদের সহায়তা করা হবে।

    কো-মেইন ইভেন্টে লড়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ জাওয়াদ হোসেন ও সিয়াম শেখ। চার রাউন্ডের লড়াইয়ে দুজনেরই অভিষেক হয়। বাকি আটটি লড়াই হয় আন্ডারকার্ড ইভেন্টের। এর মধ্যে দুটি মেয়ে বক্সারদের। বিথী আক্তার ও পাপড়ি সূত্রধর এবং জুই লিমা ও শারমিন আক্তারের লড়াইও হয় আকর্ষণীয়।

    সর্বশেষ ৮ রাউন্ডের খেলায় বাংলাদেশ বনাম যুক্তরাজ্যের জমজমাট উত্তেজনায় বক্সিং যুদ্ধের ময়দানে যুক্তরাজ্যের বিখ্যাত পেশাদার বক্সার পল পিয়ার্স গডজিলের সাথে হার মানলো বাংলাদেশের কিংবন্তী বক্সার আব্দুল মোত্তালিব।

    জমজমাট এই আসরে এ সময় উপস্থিত ছিলেন সুপার হিউম্যান খ্যাত ড. ইউরি বজ মোনি। বিপিবিএস-এর চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সহ পরিচালক পর্ষদের আর কে মন্ডল (রবিন), আনিসুজ্জামান, জনাব হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান বাঁধন, জনাব পরাগ আরমান, জনাব শহিদুল ইসলাম, বক্সার মো: আব্দুল মোতালেব, মাশরাফি, জয়নুল ইসলাম জয়, জুই লিমা, শারমিন আক্তার , বিথী আক্তার ও পাপড়ি সূত্রধর সহ একদল বক্সার এবং বিপিবিএস-এর সকল নেতৃবৃন্দ ও কলাকুশলীগন।

    বৈরী প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন পেশার শতশত দর্শক-শ্রোতার সমাগম ঘটে।

    বিপিবিএস-এর এই আন্তর্জাতিক ইভেন্টে পার্টনার হিসাবে ছিলেন নিউট্রিশিয়ান ডিপো বাংলাদেশ, এনডি অ্যাকটিভ ওয়্যার, একাগ্রা হেলথ, ভেন্যু পার্টনার যমুনা ফিউচার পার্ক এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর।

  • নলছিটিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

    নলছিটিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে গরু চোর সন্দেহে রাজ্জাক খান (৩০) নামে এক যুবককে গণপিটুনি দেয় জনতা।এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    ১৬ সেপ্টেম্বর সোমবার ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে ট্রলার নিয়ে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে একদল গরু চোর অবস্থান করে। চোররা একটি বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। এসময় রাজ্জাক খান নামে এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন ওখানকার লোকজন। এসময় রাজ্জাকের সহযোগিরা ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্জাক খান নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে। 

    নিহতের স্ত্রী পাখি বেগম জানান, তাঁর স্বামী চোর নয়। সে বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • উজিরপুরে বিএনপির নেতা গিয়াস বালীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

    উজিরপুরে বিএনপির নেতা গিয়াস বালীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন বালী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর তিন টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।
    ১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১০ টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: মো: আবুল কালাম শাহিন,উজিরপুর উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সরদার সিদ্দিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুব দলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম জুলফিকার ,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

  • নাগেশ্বরীর শিয়ালকান্দায় শালিসে জরিমানার টাকা ভাগাভাগি

    নাগেশ্বরীর শিয়ালকান্দায় শালিসে জরিমানার টাকা ভাগাভাগি

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর শিয়ালকান্দায় এক তালাকপ্রাপ্ত নারীর ঘরে কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কে আটকের পর স্থানীয় আব্দুল জলিল ও নুরুল ইসলাম (নুরু) মাস্টারের নেতৃত্বে সালিশ বৈঠকে তালাকপ্রাপ্ত নারীর ঘরে থাকার অপরাধের শাস্তি হিসেবে ৬৭হাজার টাকা জরিমানা আদায় করা হলেও ওই টাকার মধ্যে ৩০হাজার টাকা তালাকপ্রাপ্ত পরিবারকে দিয়ে অবশিষ্ট টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে সালিশকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

    জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের শিয়ালকান্দা (হুরমুজটারী) গ্রামের আসাদ আলীর তালাকপ্রাপ্ত কন্যা আলমিনা খাতুনের সাথে কুটি নাওডাঙ্গা (আমিরটারী) গ্রামের কাঠ ব্যবসায়ী শাহাদত আলীর দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিল। গত (১৩সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আলমিনা খাতুনের ঘরে শাহাদত আলী কে দেখতে পেয়ে স্থানীয়রা শাহাদত কে আটক করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সন্তোষপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আলী এবং রামখানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম (নুরু মাস্টার)’র নেতৃত্বে স্থানীয়রাসহ ইউপি সদস্য তাজুল ইসলাম, মোস্তফা মেম্বার বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভুক্তভোগীর বাড়িতে সালিশ বৈঠকে আলমিনার ঘরে থাকার অপরাধের শাস্তি হিসেবে শাহাদত আলীর ৬৭হাজার টাকা জরিমানা করে। সালিশ বৈঠকের জরিমানার টাকা নুরুল ইসলাম (নুরু মাস্টার) কে দেয়া হয়। এদিকে জরিমানার ৬৭হাজার টাকার মধ্যে ৩০হাজার টাকা আলমিনার মা গোলাপীর বেগম কে দেয় এবং অবশিষ্ট জরিমানার ৩৭হাজার টাকা আব্দুল জলিল এবং রামখানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম (নুরু মাস্টার) ও তার লোকজন ভাগবাটোয়ারা করে নিয়ে উল্টো আলমিনার পরিবারকে চুপ থাকতে ভয়ভীতি দেখান।

    সালিশ বৈঠকের আয়োজক আব্দুল জলিলের মুঠোফোনে কথা হলে সালিশ বৈঠকের কথা স্বীকার করে বলেন, জরিমানার টাকা নুরুল ইসলাম (নুরু মাস্টার) ভুক্তভোগীর পরিবার কে দিয়েছেন তো। এ বিষয়ে নুরু মাস্টারের সাথে কথা বলেন। সৈয়দ আলীর ‘মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শালিস বৈঠক হয়েছে তবে নুরু মাস্টার ভুক্তভোগী পরিবার কে সব টাকা দেয়ার কথা। নুরুল ইসলাম (নুরু মাস্টার)র ‘মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জরিমানার টাকা আলমিনার মা গোলাপী বেগম কে দেয়া হয়েছে।

    স্থানীয়রা বলেন, সালিশ বৈঠকে শাহাদত আলীর ৬৭হাজার টাকা জরিমানা করা হলেও আলমিনার মা গোলাপীর বেগম কে ৩০হাজার টাকা দেয়ার কথা জানি। বাকী টাকা নুরু মাস্টারের নেতৃত্বে আব্দুল জলিল, সৈয়দ আলী ও তার লোকজন ভাগবাটোয়ারা করে নেয়।

    আলমিনা খাতুনের মা গোলাপী বেগমের সাথে মুঠোফোনে কথা হলে ঘটনা স্বীকার করে বলেন, নুরু মাস্টার এখনও জরিমানার টাকা আমাকে দেয় নাই। রিপোর্টার এর পরিচয় পাওয়ার পরে তিনি বলেন, নুরু মাস্টার আমাকে ৩০হাজার টাকা দিয়েছেন।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এ ধরণের কাজে লিপ্ত হওয়া বিধিবহির্ভূত। তদন্ত সাপেক্ষে রামখানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে

    সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে

    হেলাল শেখ,
    বিশেষ প্রতিনিধিঃ রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়াসহ যেসকল সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা অন্তর্বর্তী করা হয়েছে তা সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন।
    সাংবাদিকদের নামে এভাবে হত্যা মামলা দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে বলে মনে করেন সম্পাদক পরিষদ। গত শনিবার ১৪/০৯/২০২৪ইং এক বিবৃতিতে সম্পাদক পরিষদ এ কথা জানায়। এ ব্যাপারে দেশের শীর্ষ পত্রিকা প্রথম আলোসহ একাধিক সংবাদপত্রে এই বিবৃতি প্রকাশ হয়।
    উক্ত বিবৃতিতে বলা হয়, ঢালাও অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে। সম্পাদক পরিষদ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, এ ধরণের মামলা প্রচলিত আইনের অপব্যবহারের শামিল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতিরও লঙ্ঘন করা হচ্ছে।
    বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকেরা কোনো অপরাধ করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সম্পাদক পরিষদ আরো জোর দিয়ে বলতে চায় যে, পেশাদারত্ব বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুড়বৃত্তির সাংবাদিকতা বর্জনীয়। বিশেষ করে যে, সাংবাদিকেরা বিগত সময়ের সরকারের নানা নিপীড়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকতার নামে অপপ্রচার বা এমন সমর্থন দিয়েছেন, এ বিষয়ে প্রেস কাউন্সিলে একটি কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্ত ও অনুসন্ধান হতে পারে। বিগত সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), সাইবার নিরাপত্তা আইনসহ (সিএসএ) নিবর্তনমূলক বিভিন্ন আইন ও হয়রানিমূলক আটক-গ্রেফতারের মাধ্যমে সাংবাদিকদের কন্ঠরোধের যে প্রয়াস চালানো হয়েছিলো, তা বৈশ্বিক পরিমণ্ডলে অত্যন্ত নিন্দিত ও সমালোচিত হয়েছিলো। আর বর্তমানে সাংবাদিকদের নামে এভাবে ক্রামাগত হত্যা মামলা দেওয়ার প্রবণতাও আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে বলে সম্পাদক পরিষদ মনে করে। এ অবস্থায় যথাযথভাবে যাচাই-বাছাই করে অভিযুক্ত সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে এসব মামলা থেকে তাঁদেরকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানায় সম্পাদক পরিষদ।
    উক্ত বিষয়ে দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম বলেন, রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়ায় আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশকে হত্যা এবং সরকারি অস্ত্রসহ মালামাল লুটের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যেসকল এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়েছে সেইসব এলাকায় সিসিটিভি ক্যামেরা দেখে এবং সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে হত্যা মামলায় যে সকল সাংবাদিকদেরকে আসামী করা হয়েছে তারা যদি জড়িত না থাকেন তবে তাঁদেরকে হয়রানি না করার জন্য দাবি জানাচ্ছি। ১৯৭১ সালের পর ২০২৪ সালে আবারও গণহত্যার মত ঘটনা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমাদের যেসকল সাংবাদিক হত্যার সাথে জড়িত না, তাদেরকে কেন হত্যা মামলায় আসামী করে সম্মানহানী ও হয়রানি করা হচ্ছে? আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা কোনো চোর, ডাকাত নয়, তাদেরকে যেন অসম্মান না হয় সেদিকে অবশ্যই নজর দিতে হবে।

  • সুজানগরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার

    সুজানগরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার

    এম এ আলিম রিপনঃ গত তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ইউপি সদস্য ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবার। নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৫২) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। এ ঘটনায় নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সাধারণ ডায়েরিতে আব্দুল লতিফ শেখ জানান, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে কী অবস্থায় আছে কোনো খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি না, তা-ও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রবিবার যুগান্তরকে জানান, মোবাইল ডাটা সংগ্রহ করে তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।