Author: desk

  • ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

    ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক পুলিশ অফিসারের গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। উদ্ধারের সময় পুলিশ অফিসারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • কোন বে-নামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমান

    কোন বে-নামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ প্রত্যেক নবী ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগন ইসলামি আইন দিয়ে সমাজ ও রাস্ট্র পরিচালনা করার মেহনত করেছেন। সেজন্য খতিবগনকে জুমার খুৎবায় সুরা বাকারা ২৪৭,২৫১,২৫৯,২৫৮ সুরা সোয়াদ ৩৫, সুরা মায়েদা ২০, সুরা বানী ইস্রাইল ৮০, সুরা ইউসুফ ৫৫ নং আয়াতের ভিত্তিতে ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ সব কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

    সোমবার রাজশাহী জেলার তানোর উপজেলা অডিটোরিয়ামে ক্বারী আইয়ুব আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ওলামা বিভাগের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক।

    তিনি আরও বলেন, আল্লাহ বলেছেন, যদি তোমাদের জমিনে ক্ষমতা দিই তাহলে ক্ষমতাবানের চারটি কাজ: নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেবে।

    মসজিদের সভাপতি হবে নামাজি ও যাকাত দাতা। কোন বেনামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কোন কমিটিতে বেনামাজি থাকলে সে কমিটি ভেঙে নামাজি কোরআন কায়েমের আন্দোলনে বিশ্বাসীদের মসজিদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত করুন।

    অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জামিলুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, রাজশাহী মহানগর ওলামা বিভাগের নেতা মাওলানা রুহুল আমিন প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন

    ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। জেসি গ্রীণ স্কুল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা এবং অগ্রগতি সম্পর্কে আলোচনায় অংশ নেন স্কুল ব্রিগেট কমিটির সভাপতি ১০ম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র বর্মন। এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগাম অফিসার ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, ইউপি সদস্য তাজনুর বেগম, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম প্রমুখ। জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।

  • সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

    সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

    রাজশাহী মোঃ হায়দার আলী।। :শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, জনগণ নির্বাচন ও ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি, তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধনের জন্য, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।

    মঙ্গলবার দুপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

    তিনি আরো বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোন অভিপ্রায় নাই। শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। শ্রমিকরা সেখানে অভিযোগ দিচ্ছেন। দ্রুতই সমস্যার সমাধান হবে। এসময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজ্জি হচ্ছে। এটা বন্ধ করা হবে।

    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর মো: হাববি উল্লাহ, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন প্রমুখ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • সাভারে বহুল আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা ৩ বছর পর সিআইডিতে হস্তান্তর

    সাভারে বহুল আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা ৩ বছর পর সিআইডিতে হস্তান্তর

    হেলাল শেখঃ ঢাকার সাভারে পুলিশের নানা নাটকীযতার পর অবশেষে আদালতের নির্দেশে সাভারের আলোচিত শিক্ষার্থী রোহান হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর।

    ঢাকার সাভারের দশম শ্রেণির ছাত্র রোহানুল ইসলাম রোহান (১৯) হত্যাকাণ্ডের দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো ক্লু উদঘাটন হয়নি। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতের বিভিন্ন বারান্দায় ঘুরতে ঘুরতে অবশেষে সিআইডির কাছে মামলা হস্তান্তর করলেন আদালত।

    উক্ত ভিকটিম রোহানের বাবা সোবাহান মিয়া গণমাধ্যমকে বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডে তিন বছর পেরিয়ে গেলেও বিচার পেলাম না। কয়েকজনকে আটক করা হলেও প্রধান আসামি তাকে আটক করা হয়নি। এই হত্যাকাণ্ডের সাথে একটি মেয়ে জড়িত ছিলেন তাকে কেন আইনের আওতায় আনা হলো না। আর যারা আটক হয়েছে তারা জামিনে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। আমার ছেলেকে কি কারণে হত্যা করা হয়েছে আজও এর কোন ক্লু পেলাম না। এর পরিপ্রেক্ষিতে আমি মামলা তদন্তের জন্য আদালতে আবেদন করি পিবিআই ও সিআইডির কাছে হস্তান্তর করার জন্য। আজ সিআইডির কাছে মামলা হস্তান্তর করেছেন আদালত। আমি ও আমার পরিবার এই মামলায় তদন্ত ও আমার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য তদন্তকারী সংস্থা সিআইডি বরাবর আশা করছি দ্রুতই সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।

    সোবাহান মিয়া আরও বলেন,রোহানের শূন্যতা কিছুতে পূরণ হবেনা। রোহানের শোকে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আমার ছেলে রোহান হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যকর হয়নি। আমাদের ছেলে হত্যার বিচার কার্যকর হলে হয়তো কিছুটা আমরা সান্তনা পাবো।

    উল্লেখ্য, ২০২১ সালের ০৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় মুড়ি মটকা রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় ও সিয়ামসহ আরও ২০-২৫ জন তরুণ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবাহান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন বিচার পাইনি নিহতের পরিবারের দাবি।

  • যশোরের ঝিকরগাছায় সড়ক দু*র্ঘটনায় যুবক নিহ*ত

    যশোরের ঝিকরগাছায় সড়ক দু*র্ঘটনায় যুবক নিহ*ত

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২:০০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কের পারবাজার জোহরা মঞ্জিল-এর সামনে ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেল এর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত অপু দাস (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গেট সংলগ্ন ঋষিপাড়ার স্বপন দাসের ছেলে। 

    প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, যশোর বেনাপোল মহাসড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত ভ্যানের পেছন দিক থেকে আঘাত করলে গুরুতর আহত হয় ভ্যানচালক অপু দাস। উপস্থিত স্থানীয় জনতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপু মারা যান।

  • খাগড়াছড়িতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    নুরুল ইসলাম( টুকু),খাগড়াছড়ি।

    খাগড়াছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ১৭ (সেপ্টেম্বর) দুপুরে ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

    এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা সভাপতি ফারুক আহমেদ রানার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন , পার্বত্য চট্টগ্রাম জেলা ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

    বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা না হলে সাধারণ জনগণের দুঃখ গুছবে না। আর বৈষম্য দূরীকরণে সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। এবং বৈষম্য সৃষ্টিকারী আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদ জানান।

  • মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পি*টিয়ে জ*খম

    মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পি*টিয়ে জ*খম

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে একই পরিবারে ১ গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে পুটিখালী ইউনয়নের শহীদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুটিখালী গ্রামের রাসেল মল্লিক (৩৬) তার ভাই নাসির মল্লিক (৪২) ও তার স্ত্রী তানজিলা খাতুনকে(৩৮) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাসেল মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

    অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মৎস ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আব্দুল কাদের মল্লিকের ছেলে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক তরিকুল ইসলাম রাসেল ও তার পরিবারের লোকজন নিকটস্থ শহীদ মার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে একই এলাকার সিরাজুলের নেতৃত্বে ১৮/২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হামলাকারিরা রাসেল মল্লিককে পিটিয়ে, কুপিয়ে ও গোপনাঙ্গ চেপে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে সিরাজুল ওরফে শেরেকুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপরে হামলা করিনি। উল্টো আমাদের মার্কেটে ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসির মল্লিক ও তার ভাই হামলা চালিয়েছে। আমার বৃদ্ধ পিতাকেও আহত করেছে। হামলার বিচার চেয়ে আমরা থানায় অভিযোগ করেছি।

    থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন বলেন, শহীদ মার্কেট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ও সেনা বাহীনির একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

    উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসদরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব বি এন খান ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম এবং ওফাত দিবস তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

    ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

    দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত উজিরপুর আলহ্জ্ব বি এন খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, প্রতিযোগিতা,পুরুস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

    কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

  • সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ

    সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে টানা বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘেরের মাছ।এতে চাষিদের কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে খাল-নদী, মাঠ ও মাছের ঘের। কোনো কোনো চাষি আবার নেট নিয়ে শেষ রক্ষার চেষ্টা করছেন।

    শুক্রবার রাত থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে অন্তত সাত হাজার ঘেরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এতে চাষিদের কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    চিংড়ি সেক্টরকে টিকিয়ে রাখতে চাষিদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
    মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার চাষিরা। এর সঙ্গে মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার চাষিদের ক্ষতির পরিমাণও কম নয়। চাষিদের দাবি, কয়েকশ কোটি টাকার মাছ ভেসে গেছে এ পানিতে।

    ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকার কাজী মিরাজুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে ঘের ডুবে একাকার হয়ে গেছে। ঘেরের পাড়ে হাঁটু পানি। নেট, কচুরিপানা ও ঘাস দিয়ে মাছ ভেসে যাওয়া ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু কতদূর আছে জানি না।

    নুর মোহাম্মাদ নামের আরেক চাষি বলেন, এখন আসলে মাছ ধরার সময় আমাদের। কিন্তু হঠাৎ দুর্যোগ আমাদের পথে বসিয়ে গেল। আমার তিনটি ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ ভেসে গেছে। ঘেরের পাড়ের সবজি গাছও মরে যাবে পানি টানার সঙ্গে সঙ্গে।

    মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া বলেন, আমার ৫০ বিঘার দুটি ঘেরসহ আশপাশের সবার ঘের পানিতে তলিয়ে গেছে। এলাকার মানুষের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে।

    চিতলমারী উপজেলা সদরের চাষি মুমিনুল হক টুলু বলেন, এলাকার মানুষের জীবিকার প্রধান উৎস ঘেরের মাছ ও ঘেরের পাড়ের সবজি। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করি আমরা। মাছ ঘের থেকে বের হয়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।

    এদিকে ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাটের বিভিন্ন এলাকায় জাল দিয়ে পানিতে ভেসে যাওয়া মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। প্রতিটি জালেই চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, মিনার কার্পসহ বিভিন্ন ধরনের চাষের মাছ পাওয়া যাচ্ছে। কেউ কেউ থলে ভর্তি মাছ পেয়েছেন।

    ফকিরহাটের ফলতিতা-বটতলা এলাকায় মাছ ধরতে আসা মহিদুল নামের এক যুবক বলেন, আমার নিজের ঘেরও তলিয়েছে। মাঠের সব ঘের এখন একাকার হয়ে গেছে। সবাই জাল নিয়ে এসেছে, আমিও এসেছি। বড়-ছোট মিলিয়ে ১০ কেজির বেশি মাছ পেয়েছি। সবাই মাছ পাচ্ছে।

    ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম গোরা।

    সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, মাছ চাষিরা আর্থিকভাবে খুব বিপদে পড়েছেন। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা প্রয়োজন। আমার পরামর্শ হলো- যাদের ব্যাংক ঋণ আছে, তাদের সুদ মৌকুফ করতে হবে এবং এনজিওগুলো আপাতত কিস্তি নিতে পারবে না। যখন সব কিছু স্বাভাবিক হবে, তখন আবার ঋণের কিস্তি পরিশোধ করবেন চাষিরা।

    এদিকে টাকার অঙ্কে চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ না জানাতে পারলেও ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।

    তিনি বলেন, প্রায় প্রতি বছরই বন্যা ও বৃষ্টির পানিতে ঘেরের মাছ ভেসে যায়। আবার শুকনো মৌসুমে পানির অভাবে মাছ মারা যায়। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ঘেরের গভীরতা ও পাড়ের উচ্চতা বাড়াতে হবে। বৃষ্টির পানি নেমে গেল চুন দিয়ে পরিমাণ মতো খাবার দিতে হবে।