Author: desk

  • নওগাঁর আত্রাইয়ে মানবপাচার ভিকটিম চিহ্নিত করন ও পুর্ণ:বাসন বিষয়ক সভা অনুষ্ঠিত 

    নওগাঁর আত্রাইয়ে মানবপাচার ভিকটিম চিহ্নিত করন ও পুর্ণ:বাসন বিষয়ক সভা অনুষ্ঠিত 

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে রাজশাহী সচেতন সোসাইটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে  মানবপাচার ভিকটিম চিহ্নিতকরন,ভিকটিম এর অধিকার, সেবাসমূহে প্রবেশ অধিকার ও পুর্ণ:বাসন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা  বিশ্বাস এর সভাপতিত্বে, রাজশাহী সচেতন সোসাইটির প্রজেক্ট মানেজার মাসুদ-উন-নবী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা রোকসানা হ্যাপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মো: মাকসুদুর রহমান, 

    ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রামানিক, মুনিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, স্থানীয় সিনিয়র সাংবাদিক কেএম কামাল উদ্দিন টগর, আব্দুল মজিদ মল্লিক, সচেতন সোসাইটির সিনিয়র প্রগ্রামার রোকসানা পারভীন, সিনিয়র অফিসার মিজানুর রহমান, প্রগ্রামার অফিসার আসলাম 

     আলী, স্থানীয় আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন রওশন আরা পারভীন শিলা, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক আবু হাসান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্য,মানুষ পাচার ভুক্তভোগীগণ প্রমুখ। 

    আব্দুল মজিদ মল্লিক 
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বৈষম্য দূরীকরণে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরীজাতীয়করণের ৪ দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরী জাতীয়করণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ সাবিনা ইয়াসমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক আব্দুল গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও প্রধান শিক্ষক পিযুষ কুমার সাহা।
    বক্তারা বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসের পদায়ন বাতিল, সেসিফ এর ১১৮৭ জনের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • উজিরপুরে সিআরএসএস-ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় জনগণের উদ্যোগে ঘোষণা উদযাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

    উজিরপুরে সিআরএসএস-ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় জনগণের উদ্যোগে ঘোষণা উদযাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার সিআরএসএস -ওয়ার্ল্ড ভিশন, স্থানীয় জনগণের উদ্যোগে, সাতলা, হারতা,জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভায় এক যোগে বাল্যবিবাহ মুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম, পরিবেশ বান্ধব গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয় শীর্ষক কর্মসূচির ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় জল্লা ইউনিয়ন কেন্দ্র সিআরএসএস কমিউনিটি ডেভেলপমেন্ট জল্লা ইউনিয়ন কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর ওসমান গনি, কাজী ওয়াহিদুজ্জামান,প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ। ওয়ার্ল্ড ভিশনের পক্ষথেকে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজীর
    বিকেল চারটায় মুণ্ডপাশা গ্রামে শিকারপুর ইউনিয়ন কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ শাজাহান হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউনিয়ন পরিষদ সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, পরিবার পরিকল্পনা মাঠকর্মী, শিক্ষক, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় উপস্থিত ছিলেন সিআরএসএস কমিউনিটি ডেভলপমেনট অফিসার সিনথিয়া তন্বী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না ,সিআর এসএস সহায়তাকারি চৈতি, প্রিয়াঙ্কা, মালা, অঞ্জলি, সুমিতা, অসীম, লোরা,দিপালী ও পল্লব। ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানের ধারাবাহিকতায়, হারতা-সাতলা ও জল্লা ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। এর মধ্যে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রাম, হারতা ইউনিয়নের জামবাড়ী, সাতলা ইউনিয়নের রাজাপুর, পৌরসভার হানুয়া, জল্লা ইউনিয়নের বিলগাব্বাড়ি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। জামবাড়ী, বিলগাব্বাড়ি, রাজাপুর ও মুন্ডপাশা গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। জামবাড়ি ও মুণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

  • উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

    উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

    জুনায়েদ খান সিয়াম।
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হাট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার সকাল ৯ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে মসজিদের ময়দানের মাঠে কাঠের দোকান ঘর নির্মাণ করেন।এ সময় স্থানীয়রা বাধা দিলে ও মোতালেব বাহিনী তার কাজ চালিয়ে যান। অভিযুক্তর কাছে মসজিদের ময়দানে দোকান ঘর নির্মাণের বিষয় প্রশ্ন করলে, তিনি বলেন হাটের মধ্যে তার এক শতাংশ জমি রয়েছে তাই ময়দান ফাঁকা পেয়েছি তাই ঘর তুলেছি এবং সে ঐ জমি তার বলে দাবি করেন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ডাকুয়া

    বলেন, ইতিহাসের বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মোতালেব সিকদার। একটি কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে এ ধরনের কর্মকাণ্ড কোন সুস্থ মানুষ করতে পারে না। উজিরপুর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সেনবাগে দুই মাদকসেবী আটক

    সেনবাগে দুই মাদকসেবী আটক

    রফিকুল ইসলাম সুমন(নোয়াখালী) –
    আজ (২৪ সেপ্টম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে, সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের আকু আলী মিজি বাড়ি থেকে,দুই মাদকসেবীকে আটক করেছেন। জানা যায় মাদকসেবীরা ঐ গ্রামের অজি উল্যাহর বসত ঘরে ইয়াবা সেবন করে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন। মাদক সেবনের অপরাধে একই গ্রামের এবাদ উল্যাহ জমাদার বাড়ির মরহুম জসিম উদ্দিনের ছেলে মো: পারভেজ আলম প্রকাশ বোমা পারভেজ (২৯) ও পার্শ্ববর্তী ৮নং বিজবাগ ইউনিয়নের বিজবাগ গ্রামের কাশেম মেস্ত্রী বাড়ির আবুল কাশেমের ছেলে মো: মোহন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারা মোতাবেক, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম।

  • খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি  পুলিশের তৎপরতায় উদ্ধার

    খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার

    খাগড়াছড়ি, প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার তিন পর্যটক। সাজেক হতে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি ফিরার পথে পর্যটক ১) এসএম নাহিদ উজ্জমামান (৩৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- ঝাউডাঙ্গী কাঠিয়াখালী, থানা- নগরকান্দা, ২) মামুন ফকির (৩৮), পিতা- কুদ্দুস ফকির, সাং- তালেশ্বর, থানা- নগরকান্দা, ৩) জোবায়ের আলম (২৮), পিতা- হাবিবুর রহমান, সাং- তালমা, থানা-নগরকান্দা, সর্বজেলা- ফরিদপুর ।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে ৫০(পঞ্চাশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

    পুলিশ সূত্রে জানা যায়: অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান।

    পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের নিকট হতে তাদের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেন।

    ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়।

    ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

    অপহৃত ব্যক্তিগণ অপহরনকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন। এ বিষয়ে পুলিশ সুপার বলেন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • শার্শার বাগআঁচড়ায় ব্রীজ নির্মাণে ধীর গতি,ভেলায় পারাপার হচ্ছেন হাজারো মানুষ

    শার্শার বাগআঁচড়ায় ব্রীজ নির্মাণে ধীর গতি,ভেলায় পারাপার হচ্ছেন হাজারো মানুষ

    আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বালুন্ডা সড়কের মহিষাকুড়া খালের ওপর ব্রীজ নির্মাণের কাজ ধীরগতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ। টানা কয়েক দিনের বৃষ্টিতে কোমর পানি জমে গেছে বিকল্প সড়কে। এ কারণে পারা পারের একমাত্র অবলম্বন দুটি কলা গাছের ভেলা। পানি বের হয়ে যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় দিনের পর দিন চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।

    টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের ফলে দক্ষিণ শার্শার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এই এলাকার কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বাগআঁচড়া জামতলা- বালুন্ডা সড়কের মহিষাকুড়া ও মাখলার খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ না হওয়ায় ভোগান্তি চরম আকার ধারন করেছে। ভারি বর্ষণে বসতবাড়ি, ফসলি জমি সহ এই এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদে ভেলায় চড়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের ।

    ব্যস্ততম এই সড়কে চলাচলকারী মোটর সাইকেল,ভ্যান, বাইসাইকেল ও অন্যান্য ছোট ছোট যানবাহন,শিক্ষার্থি শিশু নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কলা গাছের ভেলায় করে অতি কষ্টে পারাপার হচ্ছে। অতিদ্রুত খালের এই অংশটুকু পারাপারে বিকল্প ব্যবস্থা সহ নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ করার দাবি জানান এলাকাবাসী।

    স্থানীয়রা জানান, বাগআঁচড়া জামতলা-বালুন্ডা এই সড়কটি ব্যস্ততম হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে।পাশাপাশি শার্শা, বাগআঁচড়া ও নাভারনে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল ক্রয় করতে আসে।এছাড়া এলাকার শিক্ষার্থিরা চলাচল করে এই সড়ক দিয়ে। সৃষ্ট সমস্যার কারণে এলাকাবাসী সহ ব্রিজের দুই পাশের লোকজন অত্যান্ত ঝুঁকি নিয়ে কলা গাছের ভেলায় করে পারাপার হচ্ছে।অনেক সময় ভেলা না থাকার জন্য সাতার কেটে পার হতে হয়। এখানকার নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত শেষ করা সহ যাতায়াতের বিকল্প ব্যবস্থার জোর দাবি জানান তারা।

    শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,ভারি ও অতি বৃষ্টির ফলে এলাকা ডুবে গেছে।যা মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে।ঠিকাদারের সাথে আলোচনা হয়েছে।এক সপ্তাহের মধ্যে পানি নিস্কাশনের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করে দেব।ব্রীজটা আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।

    উল্লেখ্য প্রতি বছর বর্ষা মৌসুমে শার্শার সীমান্তের নিম্নাঞ্চল প্লাবিত হলেও চলতি মৌসুমে নতুন করে ব্রিজ নির্মাণের কারণে ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে এই এলাকার মানুষ। শুধু আশ্বাস নয় অচিরেই সমস্যার সমাধান ঘটবে এমনটাই কামনা করেন ভুক্তভোগীরা।

  • সুন্দরগঞ্জে বেসরকারি স্কুল মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    সুন্দরগঞ্জে বেসরকারি স্কুল মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সুনারগঞ্জ উপজেলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এবং ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

    মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের  আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য  রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সুপার মাওলানা ইদ্রিস আলী, মাওলানা রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমূখ। 

    পরে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  • মোরেলগঞ্জে মানববন্ধন থেকে ফেরার পথে গাড়ি চাপায় শিক্ষক নিহ-ত

    মোরেলগঞ্জে মানববন্ধন থেকে ফেরার পথে গাড়ি চাপায় শিক্ষক নিহ-ত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় মো. আলামীন খান (৪৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

    চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
    থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী ইমা পরিবহনের একটি গাড়ী বিপরীতগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভানের যাত্রী শিক্ষক আলামীন। গুরুতর আহত হন ভ্যানচালক একই গ্রামের মশিউর রহমান খান (৫৫)।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আলামীন খানের মরদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

  • জীবননগরে উপজেলা যুব জামায়াতের কমিটি গঠন  সভাপতি লিটন  সেক্রেটারি জাহিদ

    জীবননগরে উপজেলা যুব জামায়াতের কমিটি গঠন সভাপতি লিটন সেক্রেটারি জাহিদ

    আল আমিন মোল্লা
    জীবননগর অফিস।

    জীবননগর উপজেলা যুব জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে সাবেক ছাত্রনেতা মাজেদুর রহমান লিটনকে সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী জাহিদুর রহমান কে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

    জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে করেন

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও উপজেলা জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, যুগ্ন সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন চৌধুরী, শিক্ষা সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রতিক, শ্রম সম্পাদক শামুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম খলিল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মুজাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমন হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম হোসেন।