Author: desk

  • ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবীতে মানববন্ধন

    ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবীতে মানববন্ধন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিলও আলিম পর্যায়ের মাদরাসা শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।
    ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্তুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ইদ্রিস আলী, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুস সোবাহান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, বেলঘরিয়া দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন, কাশিপুর দাখিল মাদরাসার সুপার মোজাম্মেল হক, জগদল ফারাজিয়া দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলাম, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। সবশেষে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • ঝিনাইদহে সড়ক দুর্ঘ*টনায় নিহ*ত ২ আহত ১

    ঝিনাইদহে সড়ক দুর্ঘ*টনায় নিহ*ত ২ আহত ১

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের সাধুহাটি নামক স্থানে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল। জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ ৪ ব্যক্তি। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং আহত হয় একজন। তবে সেসময় অন্য ট্রাকের চালক পালিয়ে যায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, ঘটনাস্থলে এসে দেখা যায় দুই জন মৃত এবং আটকা পড়া অবস্থায় আছেন। সঙ্গে আটকাপড়া একজন আহত ব্যক্তিকে পাওয়া যায়। এদের মধ্যে আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ২০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, রাত ০১:৪০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামার চর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে বনপাড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫১৭/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ মাহিত (২০) পিতা- মৃতঃ নূরুনবী, সাং- বাহির মাদি, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • হাতীবান্ধায় নবাগত ওসি  মাহমুদুন্নবী, যোগদান

    হাতীবান্ধায় নবাগত ওসি  মাহমুদুন্নবী, যোগদান

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    লালমনিরহাটের হাতীবান্ধা কোথায় নবাগত অফিসার ইনচার্জ  যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। গত(২২শে সেপ্টেম্বর)২০২৪ইং হাতীবান্ধা থানা কার্যালয়ে পুলিশ পরিদর্শক তদন্ত ওসি, সেকেন্ড অফিসার, এস আই, এ এস আই, কনস্টেবল, সহ সকলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে অফিসার ইনচার্জ  হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত ওসি মাহমুদুন্নবী। 

    জানা গেছে ৫ আগষ্টের পর থেকে পদটি শুন্য থাকাবস্থায় ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত (ভারপ্রাপ্ত)  অতিরিক্ত দায়ীত্ব পালন করার এক পর্যায়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ পদটিতে নবাগত অফিসার ইনর্চাজ মাহমুদুন্নবী যোগদান করেছে।

    নবাগত অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, বলেন হাতীবান্ধা থানায় কর্মরত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ সার্বিক কার্যক্রম সুষ্ঠ পরিচালনার মাধ্যমে সর্ব সাধারন কে সঠিক সেবা প্রদানে সকল পেশায় নিয়োজিত ব্যক্তি বর্গের সহযোগিতা কামনা করেছেন।

    হাসমত উল্লাহ ।।

  • ফুলবাড়ীয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন

    ফুলবাড়ীয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধি : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচী হিসেবে অংশ গ্রহণ করেন।
    ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলার ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।
    উপজেলা শিক্ষা পরিবার সংগঠনের সভাপতি আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সাইদ মৌলভীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, নিজাম উদ্দিন খান প্রধান শিক্ষক অন্বেষণ উচ্চ বিদ্যালয়, মাওলানা আব্দুল হক সুপার আছিম তালিমুল মিল্লাত দাখিল মাদ্রাসা, কাজী আতাউর রহমান প্রধান শিক্ষক বরুকা উচ্চ বিদ্যালয়, আকরাম হোসেন মল্লিক প্রধান শিক্ষক রাধাকানাই উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ ইয়াছিন আলী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রমূখ। বক্তরা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশ থেকে ছয়শত টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫ থেকে ৭শ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন।

  • এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ
    বৈষম্য দূরীকরণে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি হাইস্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে,নাটোরের নলডাঙ্গার উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

    মঙ্গলবার(২৪ সেম্টেম্বর) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান,উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সংগঠনের নেতারা।

    মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল স্টেক হোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকগণ সাধারণত একাডেমিক কাজে দক্ষ। তাঁদের সকল প্রশিক্ষণ প্যাডাগোজি কেন্দ্রিক। ক্লাস রুমের পঠন-পাঠনে তাঁরা দক্ষ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ ৩১ বছরে অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের, ভিন্ন বৈশিষ্ট্যের, কাজের ধরন ভিন্ন, চর্চা বা অনুশীলন ভিন্ন। শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ, জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাঁদের পদায়ন করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষকতায় অভিজ্ঞ একজন শিক্ষক কে উল্লেখিত পদ সমূহে পদায়ন করা হলে বিভিন্ন বিধি- বিধান সম্পর্কে পূর্বজ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন নিম্নপদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে হয়। প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তাঁরা গ্রহণ করতে পারে না।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে পদায়ন করা হলে প্রশাসনিক অনভিজ্ঞ সিনিয়র শিক্ষকের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণকে কাজ করতে হবে। এতে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে। সে কারণে উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের পদোন্নতি ও পদায়নের জোর দাবি করছি। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-২২ বছরের দক্ষ,অভিজ্ঞ ও প্রশিক্ষিত SESIP কর্মসূচির ১১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত। স্কুল, মাদরাসা, সরকারি, বেসরকারি এ রকম নানা ক্যাটাগরির প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছি।
    মানববন্ধনটি সঞ্চালনা করে মোঃ মোশারফ হোসেন, সুপার, খাজুরা আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আনছারী,মাধনগর এস,আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম,সহ আরও অনেকে ।

  • নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

    নলছিটিতে ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে একটি ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার সুবিদপুর গ্রামের মৃত রাজ্জাক খানের মেয়ে মামলার বাদী দিপা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দিপা আক্তার।
    লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বিদেশ থাকে। বেশিরভাগ সময় তিনি সুবিদপুর গ্রামে বাবার বাড়িতে থাকেন। গত ৯ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে আমার ছেলে ও মাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে দরজা ভেঙে ছয়-সাত জনের একদল মুখোশ পড়া ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা রশি ও ওড়না দিয়ে তাদের বেঁধে ফেলে। ডাকাতরা নগদ দুই লাখ পাঁচ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতরা যাওয়ার সময় মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়ে যায়। তাদের মধ্যে একজন বাড়ির পাশের সামসুদ্দিন খান। তাকে পরিবারের সবাই চিনে ফেলেন। ডাকাতদের কথাবার্তায় আরো কয়েকজনকে চেনা যায়। তাঁরা হলেন, সামসুদ্দিন খানের ছেলে হানিফ খান ও ইউনুচ খানের ছেলে শাহিন খান। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি ডাকাতি মামলা করেন দিপা আক্তার।
    দিপা আক্তার বলেন, মামলা হলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেপ্তার করে না। এতে সুযোগ পেয়ে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উল্টো তাঁরা আমাদের মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
    এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আমরা মামলার তদন্ত করছি। তদন্ত শেষ হলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান  

    মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান  

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন। 

    ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চ্ত্ত্বরে উপজেলার বেসরকারি(স্কুল, মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন এ মানববন্ধনে

    উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করেন।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম’র মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সসচিব বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) নলছিটি উপজেলা শাখার সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ,খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, তিমিরকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল্লা নোমানী প্রমুখ।

    বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।

  • সিংড়ায় ফেইসবুকে পোষ্ট দেখে  খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

    সিংড়ায় ফেইসবুকে পোষ্ট দেখে  খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাল দখলমুক্ত চেয়ে পোস্ট করার ২৪ ঘন্টা না হতেই ‘স্মার্ট অ্যাকশন’ জেলা মিটিং এ থেকেই খাল দখলমুক্ত করেছে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

    জানা যায়, রোববার রাতে সিংড়া পৌরসভার দমদমা এলাকার সিংড়া প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য বাবুল হাসান বকুল  তাঁর ফেসবুকে দমদমা ঈদগাহ মাঠের পূর্ব দিকের খালটি দখলমুক্ত চেয়ে পোস্ট করেন। তৎক্ষণাৎ ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সেই ফেসবুকে মন্তব্য করেন।

    সোমবার  সিংড়া থানা ও উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় জাল অপসারণ করে খাল দখলমুক্ত করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

    সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, আমরা লক্ষ্য করেছি, ইউএনও মহোদয় সিংড়ায় যোগদানের পর থেকেই নদী-খাল দখলমুক্ত করছেন। নদী বা বিলে অবৈধ বাঁনার বাধ ও সৌঁতিজাল উচ্ছেদে অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন তিনি। এছাড়া যেকোনো বিষয়ে কেউ কিছু জানালে ইউএনও মহোদয় স্মার্ট অ্যাকশনে সমাধান করে দিয়ে থাকেন।

    সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, গতকাল ফেসবুকে একটি পোস্ট নজরে পড়লে খাল দখলমুক্ত করার আশ্বাস দেই। তারই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) দুপুরে খাল দখলমুক্ত করেছি। জনগণ প্রশাসনের পাশে থাকলে ও সহযোগিতা করলে কাজ করা সহজ হয়।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি ।।

  • মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল 

    মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল 

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এবং মধুপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মরহুম সরকার শহীদের রুহের মাগফেরাত  কামনায় হোটেল আদিত্যের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    সোমবার(২৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার কেন্দ্রীয় অফিস হোটেল আদিত্যের সামনে মধুপুর পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মধুপুরে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও  আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোলাবাড়ী ইউনিয়নের বানরগাছী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠান শেষে তিনি গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বাবুলকে দেখতে তার বাড়ীতে যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাহাকে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে মধুপুরের নির্ধারিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি যোগদান করেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য, তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুরের জনপ্রিয় নেতা মরহুম সরকার শহীদের স্ত্রী লিলি সরকার ও তার একমাত্র ছেলে সরকার আদিত্য।

    এছাড়াও উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।