Author: desk

  • আত্রাইয়ে আইন শৃঙ্খলা অবনতি একই রাতে ৮টি গরু চু*রি

    আত্রাইয়ে আইন শৃঙ্খলা অবনতি একই রাতে ৮টি গরু চু*রি

    আব্দুল মজিদ মল্লিক,
    আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে যান। সকালে গরু বের করার জন্য গিয়ে দেখেন গোয়ালঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। পরের দিন মঙ্গলবার স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারেননি কৃষক নিজাম। এদিকে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটলেও গত দুইদিনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের আলটিমেটাম

    সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের আলটিমেটাম

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নানান খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সড়কের পাশে অবস্থিত সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক হারুন অর রশীদ তালুকদার,ব্যবসায়ী গোলাম মোস্তফা খান,আলী আকবর খান,ব্যবসায়ী আকাশ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

    এসময় তারা বলেন, পৌরসভার মল্লিকপুর থেকে সুর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি এখন মরনফাদ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে আরও অসুস্থ হয়ে পরেন। ঘরে বসে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন উপায় থাকে না। অথচ সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু করে তা ফেলে রাখা হয়।

    এসময় তারা অভিযোগ করে বলেন,জানা যায় সড়কটির কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলন করে নেয়া হয়েছে এবং আংশিক কাজ শুরু করে লাপাত্তা হয়ে গেছেন মূল ঠিকাদার।এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অন্যথায় দশ দিন পরে আরো কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন।

    বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

    এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, যে সব সড়ক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংষ্কার করা হবে।

  • মোরেলগঞ্জে ইসলামী আন্দোলনের সিরাত মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে ইসলামী আন্দোলনের সিরাত মাহফিল অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বিশ্ব মানবতার মুক্তির দুত আঁকায়ে নামদার তাঁজেদারে মদিনা মহানবী রাসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনীর বুকে শুভাগমন
    ঈদে সিরাতুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চকরন ইউনিয়ন শাখার আয়োজনে নানা কর্মসূচি মঙ্গলবার বিকালে পালন করা হয়েছে ।
    মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদে সিরাতুন্নবী (সাঃ) পালন উপলক্ষে স্থানীয় পাচগাও বাজারের মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সহ-সভাপতি ও ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।পঞ্চকরন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানামুহাম্মদ আবুবকর সিদ্দিকএর সভাপতিত্বেপ্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম চিশতি সভাপতি বাগেরহাট জেলা শ্রমিক আন্দোলন।
    এসময় আরও উপস্থিত ছিলেন,কামরুজ্জামান,মাওলানা এমদাদুল হক,মাওলানা গোলাম রাব্বি,মাওলানা অনিসুর রহমান প্রমুখ।মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিতি ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো মুসল্লী বৃন্দ।

  • আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

    আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ উপলক্ষে
    উপজেলা প্রশাসনের আয়োজনে সারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,ওসি মোঃ শাহাবুদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি,ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা,মোঃ নাজিম উদ্দীন,

    পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ,শ্রী বরুণ কুমার,পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মী প্রমুখ। এবারে উপজেলায় মোট ৪৬ টি পুজা মন্ডুপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।#

    আব্দুল মজিদ মল্লিক
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

  • পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়ায় বসতঘর নিমার্নে বাঁধা, হামলায় আহত-৪

    পটিয়া প্রতিনিধি।। পটিয়ায় বসতঘর নিমার্ণে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এক পর্যায়ে হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলায় আহত হয়েছেন মোহাম্মদ রুবেল (৩০), মো: জাকির (৪০), জেসমিন আকতার (৩৫), রুবি আকতার (২৮)। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের মধ্যে জাকিরের মাথায় গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের পাঠানপাড়ায় একটি বসতঘর নিমার্ন কাজ শুরু করে। একই এলাকার সোলেমান, ইছহাক ও ইউসুফের নেতৃত্বে ৪০-৫০ জন অতর্কিতভাবে গিয়ে এক লাখ টাকা দাবি করে। বাকবিতন্ডার এক পর্যায়ে রুবেলের নিমার্নাধীন বসতঘরসহ স্থানীয় লোকজনের ১০টি ঘর ভাংচুর করে হামলাকারীরা চলে যায়৷

    ব্যবসায়ী মোহাম্মদ রুবেল জানিয়েছেন, বসতঘর নিমার্নে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদ করায় তাদের উপর হামলা করা হয়েছে।

    পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, হামলা ও ভাংচুর সংক্রান্তে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কুমিল্লার বাঙ্গরায় র‌্যাব-১১ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১

    কুমিল্লার বাঙ্গরায় র‌্যাব-১১ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১

    কুমিল্লা জেলা প্রতিনিধি,মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমান গাঁজা ও বিদেশি মদসহ মো: ফোরকান মিয়া(৫৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ০৫টায় বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় অপর আসামি উজ্জ্বল সুকৌশলে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

    আটককৃত মাদক কারবারী মো: ফোরকান মিয়া(৫৫) সে বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের মোঃ মৃত সাত্তার ফকিরের ছেলে। একই গ্রামের পলাতক আসামি উজ্জ্বল মিয়া(২৭) নুরুল ইসলামের ছেলে।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েক মাদক কারবারি একটি মাদকের চালান কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বহন করে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে।  

    এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ০৫টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকদ্রব্য উদ্ধার করতে হায়দরাবাদ গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী চালিয়ে চেয়ারম্যান বাড়ীতে গিয়ে ৩৫ কেজি গাঁজা ও ৯ লিটার বিদেশি মদসহ ফোরকান ও উজ্জলকে আটক করা হয়।এসময় উজ্জ্বল সুকৌশলে পালিয়ে যায়।

    এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন আল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উজ্জ্বল(২৭) নামে এক আসামি পলাতক রয়েছে। ২৫ শে সেপ্টেম্বর দুপুরে আটককৃত আসামি ফোরকানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানান।

  • উজিরপুরে দিনে দুপুরে দুর্ধ*র্ষ চু*রি, স্বার্নালঙ্কারসহ ৩৫ লক্ষাধীক টাকার মালামাল লুট

    উজিরপুরে দিনে দুপুরে দুর্ধ*র্ষ চু*রি, স্বার্নালঙ্কারসহ ৩৫ লক্ষাধীক টাকার মালামাল লুট

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে ১২ টার মধ্যে উপজেলা ও পৌরসদরের ৪ নং ওয়ার্ডের এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে কেহ না থাকায়
    চোরচক্র প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ২০থেকে ২৫ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা, ২টি ক্যানাডিয়ান ভিসা ও পাসপোর্ট ,,এফডিআর এর কাগজ, ৩টি ক্যামেরা ,৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রাসহ মুল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

    খবর পেয়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব রহমান সহ পুলিশের একটি টিম।

    এডভোকেট আমির হোসেন মিয়ার স্ত্রী নাদিরা সুলতানা লাবনী বলেন,আমি শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আমার কর্মস্থল স্কুলে যাই। আর আমার স্বামী চিকিৎসার জন্য হাসপাতালে যান। তখন ঘরে আর কেউ ছিলো না।তবে কয়েকদিন যাবৎ ২৫/৩০ বছর বয়স্ক সুঠাম দেহের অধিকারী লুঙ্গি পরিহিত এক যুবক অসহায় গরিব বলে কাজ কর্মের জন্য এসেছিল। তার গায়ের রং ফর্সা,তার গতিবিধি ভালো মনে হয়েছিল না। ঐ লোক এ ঘটনা ঘটাতে পারে।

    আমির হোসেন মিয়া জানান, বেলা ১২ টা ৫ মিনিটের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা নগদ টাকা ও বিভিন্ন দেশের ডলার, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ভিসা, সহ বিভিন্ন মুল্যবান মালামাল নেই। দরজার তালা খুলে ঘরে ঢুকে চোরেরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
    সদ্য যোগদান করা উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

  • তানোরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    তানোরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী তানোরে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের চাকুরী বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
    জানা গেছে, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ। তানোর আল- মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মাওলানা মকসেদ আলীর সঞ্চালনায় মানববন্ধে বক্তব্য রাখেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টু, কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক বকুল হোসেন, চাঁদপুর ২য় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক মুন্জুর রহমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির উদ্দিন,চিনাশো আলিম মাদ্রাসার সুপার মাওলানা হারুনর রশীদ ছাঐড় নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ও জিওল দারুসুন্না দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসলাম মিঞা প্রমূখ। মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মাশতুরা আমিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।

  • তেঁতুলিয়ায় ৩ রোহিঙ্গা তরুণী আটক

    তেঁতুলিয়ায় ৩ রোহিঙ্গা তরুণী আটক

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে স্থানীয়রা।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টায় উপজেলা সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, কক্সবাজারের শ্বরণার্থী শিবিরের উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফি উদ্দীনের মেয়ে শারমিন আক্তার (১৭) ও কুতুবদিয়া উপজেলার ভাসানচর গ্রামের আবুল কালামের মেয়ে নুর ছাফা (১৮)।

    সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সোয়া ৫টায় রোহিঙ্গা ক্যাম্পের সদস্য জানতে পেরে স্থানীয় লোকজনসহ চেয়ারম্যানকে সংবাদ দেয়। চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে নারী রোহিঙ্গাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

    আরও জানা যায়, ধৃত ব্যক্তিগণ মায়ানমারের নাগরিক। তাহারা ৮বছর যাবৎ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। গত রোববার (১৫ সেপ্টেম্বর) রোহিঙ্গা ক্যাম্প হতে বাহির হয়ে কক্সবাজারের ইসমাইলের মাধ্যমে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। ভারতে প্রবেশের পর গত শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সিআইডি তাহাদের আটক করে ভারতীয় বিএসএফের নিকট হস্তান্তর করে। অদ্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বিএসএফ সীমান্ত মেইন পিলার নং ৪৪১/৭ এস দিয়ে তাহাদের অবৈধভাবে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর উপজেলার শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৪২১ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে সকাল ৭টায় স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কক্সবাজারের উখিয়ার বাসিন্দা প্রতারক ইসমাইল হোসেন।

    তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে রোহিঙ্গা ওই তিন তরুণী তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, বিজিবি স্থানীয়দের সহযোগিতায় ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এরপর আমরা বিষয়টি জেনে ওই তরুণীদের সঙ্গে কথা বলেছি। আমরা কক্সবাজারের শরণার্থী শিবিরেও যোগাযোগ করেছি। তারা সেখানকার বাসিন্দা বলে আমরা নিশ্চিত হয়েছি।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।।

  • লালমনিরহাট বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা

    লালমনিরহাট বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে দশ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি
    লালমনিরহাট জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০/- টাকা জরিমানা

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৪.০৯.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার পুরান বাজারের মেসার্স চাঁদ বেকারি নামক প্রতিষ্ঠানে ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া বিডিআর গেটে অবস্থিত সকল ফলের দোকানে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রুত আবেদন করার পরামর্শ প্রদান করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দীন ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।