Author: desk

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ট্রাক জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ০১.০৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা- মামুন আকন্দ, সাং- দক্ষিণ কৃষ্ণপুর, থানা- ফুলবড়ী, ২। মোঃ রব্বানী (৩৫), পিতা- নূর ইসলাম, সাং- কল্যানী বাজার, থানা- বীরগঞ্জ, ৩। মোঃ শাকিল ইসলাম (২১), পিতা- মোঃ আব্দুস সামাদ, সাং- কুসুম্বি, থানা- কোতয়ালী, উভয় জেলা- দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে তত্বাবধায়ক  নেই ভেঙ্গে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা

    ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে তত্বাবধায়ক নেই ভেঙ্গে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদরের আড়াই’শ বেড হাসপাতালের প্রশাসনিক ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। ১৬ দিন যাবৎ হাসপাতালে তত্বাবধায়ক নেই। ফলে সমন্বয়ের অভাবে অনেক গুরুত্বপুর্ন দাপ্তরীক কাজ আটকে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম। গত ১৯ আগষ্ট তার ছুটি শেষ হলেও স্বাস্থ্য মন্ত্রনালয় নতুন করে তত্বাবধায়কের পদে কাউকে পদায়ন করেনি। এতে হাসপাতালটির দেখভাল করার কেউ নেই। জানা গেছে, ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়া, হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি, স্বজনপ্রীতি এবং টেন্ডারবাজীর অভিযোগ এনে গত ৯ সেপ্টম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলামকে ১০ দিনের ছুটিতে পাঠাতে বাধ্য করেন। কিন্তু ছুটি শেষ হলেও ছাত্রদের বাধার মুখে তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম নিজ কর্মস্থলে ফিরতে পারেনি। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ নতুন করে কাউকে এই পদে পদায়নও করেনি। এদিকে সাময়িক দায়িত্বে থাকা ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। প্রশাসনিক কাজের পাশাপাশি তাকে একদিকে যেমন শিশু ওয়ার্ড সামলাতে হচ্ছে, তেমনি পাঁচ শাতাধীক কর্মকর্তা কর্মচারীকে দেকভাল ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারছেন না। তত্বাবধায়কের মতো প্রশাসনিক পদে বিশেষজ্ঞ চিকিৎসকের দায়িত্ব পালন আইন বহির্ভুত হলেও শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম অনেকটা ‘অনুরোধে ঢেঁকি গেলা’র মতো দশা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালে ইনডোর ও আউটডোরে রোগী বাড়ছে। বর্তমান আড়াই’শ বেডের হাসপাতালটিতে ১৩২ জন শিশু, ১০২ জন পুরুষ ও ৩৩৭ জন নারী রোগী ভর্তি রয়েছে। রোগীর চাপে চিকিৎসকরা কুলিয়ে উঠতে পারছেন না। তত্বাবধায়ক না থাকায় কর্মকর্তা কর্মচারীদেরও ঢিলেঢালা ভাব দেখা গেছে। ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক পদে খুব শীঘ্রই নতুন কাউকে দিতে পারে বলে জানতে পেরেছি। হয়তো দুই একদিন সময় লাগতে পারে। বিষয়টি নিয়ে তত্বাবধায়কের পদে সাময়িক দায়িত্বে থাকা শিশু বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, তিনি শিশু ওয়ার্ড সামলাবেন নাকি প্রশাসনিক কাজ করবেন। তিনি বলেন দ্রæত তত্ত¡াবধায়ক পদে নিয়োগ না দিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এ বিষয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ জানান, বিষয়টি স্বাস্থ্য সচিবকে লিখিত ভাবে জানানো হয়েছে। হয়তো দ্রুতই তত্বাবধায়ক পদে নতুন কাউকে পদায়ন করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নড়াইলে গৃহিনীর সুস্বাদু রান্নার মসলা বস্তায় আদাচাষে সফলতা

    নড়াইলে গৃহিনীর সুস্বাদু রান্নার মসলা বস্তায় আদাচাষে সফলতা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বস্তা পদ্ধতিতে আদাচাষ করে সফল হচ্ছে নড়াইলে কৃষি উদ্যোক্তারা। দামী এই মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়ায় আমদানী নির্ভরতা কমিয়ে লাভবান হচ্ছেন কৃষক। এটি গৃহিনীর সুস্বাদু রান্নায় এক অনন্য মসলা। আদা ছাড়া রান্নার সঠিক সাদ বা ঘ্রাণ আসে না। আর সেই আদা বাণিজ্যিকভাবে বস্তা পদ্ধতিতে চাষ হচ্ছে নড়াইল জেলার প্রত্যন্ত বামনহাট গ্রামে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহীত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়েও নিয়ে যাওয়া যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমান সময়ে বাড়ির উঠান কিংবা পতিত,নিচু জলাশয় জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে চাষিরা। অল্প খরচ আর অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করছেন নড়াইলের প্রত্যন্ত বামনহাট গ্রামের কৃষানী মল্লিকা রায়। বসতভিটার পাশে নীচু জমিতে ১০ হাজার বস্তায় আদার চাষ করেছেন। সারাবছর পানিতে ডুবে থাকা পতিত জমিতে বস্তার মধ্যে আদার ব্যাপক ফলন হয়েছে। ৯ মাসের এই ফসলে ১০ লক্ষ টাকা আয়ের আশা তার।
    কৃষানী-মল্লিকা রায় জানান, সিমেন্টের ফেলে দেয়া বস্তায় সার মাটি দিয়ে ৫০ গ্রাম করে আদা রোপন করা হয়েছে। সারা বছর এই জমিতে পানি থাকে এখানে অন্য কোন ফসল হয়না। তাই কৃষি বিভাগের পরামর্শে আদা চাষ করেছি আশা করি ভালো ফলন পাবো। সাড়ে ৩ একর জমিতে ৭ লাখ টাকা খরচ হয়েছে। ১০ থেকে ১২ লাখ টাকা লাভ হবে এমনটি আশা করছি।
    এলাকার কৃষক মাহাবুবুর রহমান বলেন,কৃষানী মল্লিকা রায়ের এই উদ্যোগ দেখে আমি অনেক খুশি । নিজে চাষ করবো এবং গ্রামের আশেপাশের লোকদের এই ভাবে আদা চাষ করার পরামর্শ দেব। পরিত্যক্ত জমিতে এদের দেখাদেখি এলাকায় ইতিমধ্যে ছোট-বড় আরো কয়েক বাড়িতে শুরু হয়েছে বস্তায় আদাচাষ।
    উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এ পদ্ধতিতে আদা চাষ করতে পারেন। আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই। একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে। খরচও তুলনা মূলক কম। এ পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠোন, প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। এর জন্যে আলাদা কোনও জমি বা পরিচর্যার প্রয়োজন হয় না।
    কৃষি বিভাগ আরও জানায়, ছায়াযুক্ত জায়গাতেও এ পদ্ধতিতে আদা চাষ করা যায়। সাধারণত বাঁশ বাগানের তলায় কোন ফসল চাষ হয় না। ফলে জায়গাটা পড়েই থাকে। সেই বাঁশ বাগানে বস্তায় আদা চাষ করা যায় খুব সহজেই।
    চাষের পদ্ধতি প্রথমে মাটির শুকনো ঢেলা ভেঙে চেলে নিতে হবে। যাতে ঝুরঝুরে হয়। বস্তায় মাটি যাতে ফেঁপে থাকে সেজন্যে ভার্মিকম্পোস্ট ও ছাই মেশাতে হবে। পরিমাণমতো যোগ করতে হবে গোবর সার। মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্যে বসাতে হবে ৫০ গ্রামের একটি করে আদা রোপন করতে হবে। সামান্য পানি দিতে হবে। এরপর বস্তার উপর ঢেকে দিয়ে রাখতে হবে। এতে মাটিতে আর্দ্রতা বেশিদিন থাকে। অল্প দিনের মধ্যেই কন্দ থেকে গাছ বেরিয়ে আসা শুরু করে। আদা চাষ করতে খরচ কম আবার রোগবালাই কম হওয়ায় অধিক লাভ করা সম্ভব বলে মন্তব্য করেন কৃষি কর্মকর্তা রাজিব বিশ্বাস। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলো এখন মাঠ পর্যায়ে বস্তায় আদা চাষের জন্যে কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ রোকনুজ্জামান বলেন, এ বছর জেলায় প্রায় ৩০ হাজার বস্তায় বারি-২ আদা চাষ হয়েছে। এই পদ্ধতিতে আদাচাষ জনপ্রিয় হওয়ায় এবছর মোট আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩’শ ৫০ মেট্রিক টন। যা গত বছরের তুলনায় প্রায় ৪ গুন। সাধারন চাষে প্রতি গাছে সর্বোচ্চ ৮’শ গ্রাম আদা হলেও বস্তায় দেড় কেজি পর্যন্ত আদা ফলানো সম্ভব। সরকারী অনুদানে কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে উদ্ধুদ্ধ করা গেলে আদাচাষে ব্যাপক সফালতা সম্ভব,এতে করে আমদানী নির্ভরতা কমিয়ে কৃষকেরা ব্যাপক লাভবান হবেন।

  • পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহ*ত ১

    পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহ*ত ১

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে থ্রি হুইলার চালকের মৃত্যু হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের এইচ.আর ফিলিং স্টেশন সংলগ্ন বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড় বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বোদা থেকে একটি থ্রি হুইলার চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। এসময় উপজেলার বোয়ালমারী নামক এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটতেই বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি’ নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক ওই থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • র‌্যাব-১২’র অভিযানে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়ে গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়ে গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়ে গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ০৩.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার সদর থানাধীন রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহন কালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ শামিমা আক্তার (৩১), স্বামী- মোঃ সামু মিয়া, সাং-খামার তাহেরপুর, ২। মোঃ আকবর আলী (৬৩), পিতা-মৃত মোবার খাঁ, সাং-রসুলপুর, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে  আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় মাস পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদ হোসেন,কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তা।সভায় উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন (আন্দিকোট),বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান( কামাল্লা), আবুল কালাম আজাদ (যাত্রাপুর), গোলাম কিবরিয়া, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন (সদর), কাজী আবুল খায়ের, সহ অন্যান্যরা

  • ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, তাপমাত্রা কমে শীতের আমেজ পঞ্চগড়ে 

    ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, তাপমাত্রা কমে শীতের আমেজ পঞ্চগড়ে 

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ে কয়েকদিনের মৃদু তাপদাহের পর গত দুই দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমেছে অনেকটাই। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

    গত সোমবার সন্ধ্যার পর থেকেই ঝরছে বৃষ্টি। দুইদিন ধরে আশ্বিনের বৃষ্টিতে দৈনন্দিন রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দিন মজুর, পাথর শ্রমিক, ভ্যানচালক, চা শ্রমিকসহ এসব খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। অনেকে বাধ্য হয়েই জীবিকার তাগিদে ছুটছেন কাজে।

    এদিকে গত দুই দিনে বৃষ্টি হওয়ায় নিম্নমুখী তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে এ জেলার সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরের জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার সন্নিকটে থাকায় এ অঞ্চলে শীতের আগমন ঘটে অন্যান্য জেলার আগেই। এর মধ্যে দুই তিন দিন এ জেলায় সকালে ঘন কুয়াশা দেখা দিয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমী বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না, তখন হালকা ধরনের শীত পড়বে।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরেই মৃদু তাপপ্রবাহ যাচ্ছিল। গত সোমবার সন্ধ্যার পর থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকালে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার রেকর্ড হয়েছিল ৪৪ মিলিমিটার। এ বৃষ্টিপাতে তাপমাত্রা যেমন কমেছে তেমনি এ বৃষ্টিপাতের মধ্য দিয়েই শীতের আমেজ শুরু হতে পারে।

  • বেতাগী যুব ফোরামের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ সনদ বিতরণ

    বেতাগী যুব ফোরামের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ সনদ বিতরণ

    বেতাগী বরগুনা প্রতিনিধি,

    বরগুনায় সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি লক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা যুবদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বেতাগী উপজেলা যুব ফোরামের ৩০ জন যুবদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা।

    এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বেতাগী উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন।

    এ প্রশিক্ষণ কর্মশালায় সাটিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বেতাগী উপজেলা যুব ফোরাম এর আহবায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক এ্যাড: সঞ্জিব দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।

    এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মানউন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। এছাড়াও যুবনীতিমালা-২০১৭ নিয়ে যুবদের ধারনা এবং সুযোগ সুবিধার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

  • জমিদখল-চাঁদাবাজির অভিযোগে পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    জমিদখল-চাঁদাবাজির অভিযোগে পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং ৫ আগস্ট হতে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৫ সেপ্টেম্বর এর ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

    বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

  • মাধবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ইং  অনুষ্ঠিত

    মাধবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ইং অনুষ্ঠিত

    নিজেস্ব প্রতিবেদক,

    কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত,
    বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় ,
    সহকারী শিক্ষক মনির হোসেন আখন্দ ও প্রধান শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স,ম,আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান টি সম্পূর্ণ হয়। বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সৈয়দ ফারহানা পৃথা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম,
    অভিভাবক সদস্য আবুল হাসেম,সোহেল রানা,ডাঃ জয়দল হোসেন, মোঃ ইউনুস মেম্বার, মিসেস রুনা আক্তার, শিক্ষা অনুরাগী মোঃতারেক মাহমুদ, সাবেক সদস্য আঃবারেক সরকার, আবুল হাসেম,এছাড়াও উপস্থিত ছিলেন
    বীর মুক্তি যুদ্ধা নোয়াব মিয়া, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক মাহফুজুর রহমান, ফখরুল ইসলাম, সাবক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চন্দ্র শীল, শিক্ষক মিসেস সেলিনা বেগম,হেলোন রানী দেবনাথ,মোঃ তফিকুল ইসলাম, কামরুল হাসান,শাহ এমরান,ইমরুল হাসান,মোঃ সোলাইমান, লিটন চন্দ্র সরকার, শাহ ইকরাম উদ্দিন, মিসেস রোমা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।