Author: desk

  • বানারীপাড়ায় ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শিশুদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শিশুদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শিশুদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে আর-রহমান জামে মসজিদে এ কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত ঈদ-ই মিলাদুন্নবীর (সঃ) আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরে নুহু। বিশেষ অতিথি ছিলেন আর-রহমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা
    আরিফুর রহমান শামীম। বাদ এশা দোয়া- মিলাদের পূর্বে প্রধান অতিথি হাফেজ মাওলানা নুরে নুহু কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান সাদ,রেদোয়ানুল ইসলাম রাফি , নাইমুর রহমান, ফারহান ও সাজিদের হাতে পুরস্কার তুলে দেন। আর- রহমান মসজিদের সভাপতি ও বন্দর বাজারের ব্যবসায়ী হাফেজ মোঃ হাসান মোল্লা ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এ আয়োজন করেন। এতে স্থানীয় বিশিষ্টজনসহ নানা বয়সের সর্বস্তরের মুসুল্লীরা অংশগ্রহণ করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় বালির ট্রাকে মাদকদ্রব্য পরিবহনকালে ৪৮ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ট্রাক জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বিকাল ০৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রানীনগর সাকিনস্থ মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশন এর সামনে সিরাজগঞ্জ হতে পাবনাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২ টি মোবাইল ফোন ও নগদ ২৭,০০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ আতিকুল ইসলাম (৪২), পিতা-মৃতঃ কালু শেখ, সাং-দক্ষিণ বারইপাড়া, ২। মোঃ লিটন মিয়া (২০), পিতা-মোঃ মায়ানুর রহমান, সাং-কেতকিবাড়ী, ৩। মোঃ জামিল ইসলাম (১৯), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং-কেতকিবাড়ী, সর্ব থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নড়াইলে সেনাবাহিনীর সফল অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

    নড়াইলে সেনাবাহিনীর সফল অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাইকিং করে সদরের গোবরা বাজার এলাকায় উজ্জ্বল চেয়ারম্যান গ্রুপ ও নিউটন গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়।
    নড়াইল সদর থানার তদন্ত পরিদর্শক মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
    গ্রেফতার অভিযুক্তরা হলেন: নড়াইল সদরের গোবরা গ্রামের মৃত মুরাদ শেখের ছেলে ইকবাল শেখ (৫০), ইউনুস সরদারের ছেলে ইয়াসিন সরদার (২০), ইখতিয়ার মোল্যার ছেলে মিনহাজ মোল্যা (১৮), খায়রুল ইসলামের ছেলে আকাশ শেখ (১৯) এবং সদরের সোবারঘোপ এলাকার এনামুল শেখের ছেলে মাছুম শেখ (১৮)।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক আলোচিত চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিক গোবরা বাজার এলাকায় দুপক্ষ সমর্থিতরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিক খবরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত দুই দলকে ছত্রভঙ্গ করে। এ সময় সোলায়মান শেখ ও মোহাম্মদ তুহিন নামের আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে বিপুল সংখ্যক দেশীয়, রামদা, ছুরি, সড়কি, বল্লম, লোহার রড জব্দ করে পাঁচ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে জব্দ করা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

    আরও জানা যায়, দুই পক্ষের অভিযুক্ত দলনেতা সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

  • ঝিনাইদহে আজ তারেক রহমানের ভার্চুয়ালি সমাবেশ

    ঝিনাইদহে আজ তারেক রহমানের ভার্চুয়ালি সমাবেশ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ১৬ বছর পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার (২৮ সেপ্টম্বর) বিকাল ৩টায় শহরের পায়রা চত্বরে এই সমাবেশের আয়োজন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদী শক্তি পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্বিচারে গুলির মুখে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিব হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বক্তব্য রাখবেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ সমাবেশের প্রস্তুতি নিয়ে জানান, আজকের (শনিবার ২৮ সেপ্টম্বর) সমাবেশ সফল করতে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সমাবেশকে ঘিরে গোটা ঝিনাইদহ জেলাসহ গোটা দক্ষিনাঞ্চলে নেতাকর্মদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তিনি বলেন, খুন গুমের রাণী শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপি ঝিনাইদহে বড় কোন সমাবেশ করতে পারেনি। সমাবেশ করতে গেলেই পুলিশ ও দলীয় সন্ত্রাসী দিয়ে পন্ড করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের সমাবেশ থেকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে। দুঃশাসনের প্রতিবাদ করে প্রায় ৩০ জন বিচার বহির্ভুত হত্যার শিকার হয়েছেন। ১১ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। অনেকেই হাসিনার ফ্যাসিবাদী শাসনে পিষ্ট হয়ে সম্পদ ও সংসার হারিয়েছেন। তাই মুক্ত পরিবেশে বিএনপির আজকের এই সমাবেশ বিএনপির লাখো কর্মীদের কাছে বেঁচে থাকার একটি উজ্জীবনী বার্তা ও নতুন করে লড়াই সংগ্রাম করার প্রেরণা যোগাবে বলে বিএনপি সভাপতি এম এ মজিদ মনে করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • চাপারহাটে পিঁড়িতে বসে চুল-দাঁড়ি কাঁটে না মানুষ 

    চাপারহাটে পিঁড়িতে বসে চুল-দাঁড়ি কাঁটে না মানুষ 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    মানুষ স্বভাবগতই সুন্দরের পূজারী।চুল দাড়ি মানুষের সৌন্দর্য বহন করে। এই চুল- দাঁড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। এই কারণেই ‘নরসুন্দরদের’ কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি। চুল-দাঁড়ি কেটে মানুষকে দেখতে সুন্দর করাই যাদের কাজ তারাই হলেন ‘নরসুন্দর’। যারা আমাদের কাছে নাপিত হিসেবেও পরিচিত। কিন্তু সময়ের পরিক্রমায় হরিয়ে যাচ্ছেন তাঁরা।

    আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে আধুনিকতার ছোঁয়া, আধুনিক সভ্যতায় গড়ে উঠেছে আধুনিক মানের সেলুন। কদর বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সেই সব সেলুনগুলোর দিকেই। এখনো হাট-বাজারে, গ্রামগঞ্জের পিঁড়িতে বা খাটে বসে চুল-দাঁড়ি কাঁটে ‘নরসুন্দরেরা’ হাঁটুর নিচে মাথা পেতে আবহমান বাংলার মানুষের চুল-দাঁড়ি কাটার রীতি চলে গেছে আসলেও সেই আদি পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। 

    হারানোর পথে আবহমান কাল ধরে চলে আসা এই গ্রামীণ ঐতিহ্য।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা অনেক হাট-বাজারে এখনো মাঝে মধ্যে চোখে পড়ে চীর চেনা এই দৃশ্য শিমিত । অল্প খরচের কথা মাথায় রেখে এখনো তাঁদের কাছে অনেকেই চুল-দাঁড়ি কাটাতে অনেকে।

    কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের বাসিন্দা মৃত প্রফুল্ল শীল, বংশ পরিক্রমায় হয়েছেন নরসুন্দর। দীর্ঘ দিন ধরে এ পেশায় ছিলেন । উপজেলার চাপারহাট সহ বিভিন্ন বাজার ঘুরে কাজ করতে তিনি। তার মৃত্যুর পর বাপ-দাদার এ পেশা ধরে রাখার মতো তার বংশে তার  ছেলে প্রদীব কুমার শীল আছে। 

    প্রদীব কুমার শীল, জানান,অনেক আগে আমার বাবার চুল কাটা বাবদ দিতে হতো। হাটে বাজারে মানুষের সাথে চলা ফেরার জন্য বাদ দিতে পারে নাই। আমি যখন ছোট ছিলাম তখন বাবা চুল কাটতো ৩টাকা আর দাঁড়ি কাটার জন্য ২ টাকা। সে সময় যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবেই চলতো। কিন্তু বর্তমানে ৪০ টাকায় চুল ও ৩০ টাকা দাঁড়ি কেটেও সারা দিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে সাংসারিক ব্যয় নির্বাহ করতে আমার হিমশিম খেতে হয়।

    হযরত আলী,নামে এক ব্যক্তি জানান,এখনতো উপজেলার হাট বাজারে  অনেক আধুনিক সেলুন আছে।কিন্তু যখনই বাজারে যাই ও-ই চুল কাটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।চিরচেনা পিঁড়িতে বা খাটে বসে চুল-দাঁড়ি কাঁটে ‘নরসুন্দরেরা’ হাঁটুর নিচে মাথা পেতে চুল-দাঁড়ি কাটার এ-ই দৃশ্য ছোটবেলায় স্মৃতি মনে করিয়ে দেয়। আরো জানান,আমরা এখনোm এ দৃশ্য নিজের চোখে দেখলেও, এমন একটা সময় আসবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দৃশ্য গল্পই মনে হবে।

    হাসমত উল্লাহ ।।

  • লালমনিরহাটে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

    লালমনিরহাটে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট থানার পুলিশর বিশেষ অভিযান চালিয়ে ৫কেজি গাঁজা ও পিকাবসহ ২ জন আসামি গ্রেফতার করেন। জেলা পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রওশন মিয়া সঙ্গীয় ফোর্সসহ সদর থানার ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে একটি পুরাতন ফ্যাকাসে হলুদ নীল রংয়ের পিকাপ যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১১-৭৬২৮ ২ ও ৫কেজি গাঁজাসহ দুই জন কে গ্রেফতার করেন পুলিশ। 

    গ্রেফতারকৃত আসামী শরিফুল ইসলাম, পাবনা জেলা সাঁথিয়া থানার পাইকর হাট পশ্চিম পাড়া গ্রামের সিদ্দিক আলী, ছেলে। শান্ত ইসলাম, পাবনা জেলা সাঁথিয়া থানার মুছিদাগ গ্রামের  মাহমুদ আলী, ছেলে। গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রুজু করা হয। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে  গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে হতে একটি পুরাতন পিকাপ ও ৫কেজি গাঁজাসহ দুই জন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • রাজশাহীতে নানা কর্মসূচির মাধ্যমে  বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

    রাজশাহীতে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ বিশ্ব জলাতঙ্ক দিবস আজ (২৮ সেপ্টেম্বর) বিশ্বের দেশের অন্যান্য জেলার মত বাজশাহীতেও দিবসটি পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘জলাতঙ্ক নিমূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন’। দিবসটি উপলক্ষ্যে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তের আয়োজনে মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফজলে রাব্বী।

    রাজবাড়ী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. মোঃ ইসমাইল হক, কৃত্রিম প্রজনন ল্যাবরেটরী, রাজশাহীর উপপরিচালক ডাঃ গোলাম মোস্তফা, পবা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকারসহ উপজেলা, জেলা, বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ঔষুধ কম্পানীর প্রতিনিধি, খামারী উপস্থিত ছিলেন।

    ডা. মোঃ আব্দুল হাই সরকার বলেন, সম্প্রতি কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। গত বছর প্রাণীর কামড়-আঁচড়ে আক্রান্ত ৫ লাখেরও বেশি মানুষ জলাতঙ্কের টিকা নিয়েছেন। এতে জলাতঙ্কে আক্রান্ত রোগীর বহুলাংশে সংখ্যা কমেছে। বাংলাদেশে ২০১০ সালের আগে প্রতিবছর জলাতঙ্ক রোগে ২০০০ এর বেশি মানুষ মারা যেত, যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ৪২ জনে। তার আগের বছর ছিল ৪৪ জন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

    মরণঘাতী জলাতঙ্ক বহু পুরোনো সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

    সভাপতির বক্তব্যে ডা. মো. আতোয়ার রহমান মরণঘাতী জলাতঙ্ক রোগের ভয়াবহতা উল্লেখ পূর্বক এর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। প্রাণি থেকে মানুষে ছড়াতে পারে, এব্যপারে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে। জলাতঙ্ক রোগ বহনকারী কুকুর, দিলে, আঁচড় দিলে নিকটস্থ প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে গিয়ে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নেয়ার পরামার্শ দেন এ কর্মকর্তা।

    এ দিকে ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলকে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গ্রহণ করে। স্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ ও স্থানীয় সরকার বিভাগের যৌথ উদ্যোগে ২০১১-১২ সাল থেকে জলাতঙ্ক রোগ নির্মূল কার্যক্রম ব্যাপকভাবে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়। জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণে জাতীয় কৌশল পত্র প্রস্তুত করে দেশকে জলাতঙ্কমুক্ত করার অঙ্গীকার নিয়ে এবং তা বাস্তবায়নে রোডম্যাপ তৈরি করা হয়। আর এসব বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর।

    প্রাণিসম্পদ অধিদপ্তর ল্যাবে প্রাণীদেহে জলাতঙ্কের জীবাণু নিশ্চিতকরণের কাজ করছে। এতে নির্দিষ্ট স্থানে এ রোগের উপস্থিতি ও প্রাদুর্ভাব নির্ণয় করে মানুষ ও প্রাণিদেহে জলাতঙ্ক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে বৈজ্ঞানিক ভিত্তির ওপর নির্ভর করে পরিবেশে জলাতঙ্কের প্রধান উৎস কুকুরের মধ্যে ব্যাপকহারে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

    ১৫০ টি পোষা প্রাণিকে, (বিড়াল, কুকুর) বিনামূল্যে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা
    প্রদান কর হয়। বক্তাগণ জলাতঙ্ক রোগের লক্ষণ, চিকিৎসা, প্রাণি থেকে কিভাবে মানুষের দেহে বিস্তার করে সে ব্যপারে বিস্তর আলোচনা করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • উজিরপুরে ইজ্জত বাঁচাতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী।

    উজিরপুরে ইজ্জত বাঁচাতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, অভিযুক্তকে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী।

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিলেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোঃ মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার রাত ২:৫৯ মিনিটে সানুহার বাস স্ট্যান্ড সংলগ্ন মাওলানা আঃ মজিদ ফারুকীর  ভাড়াটিয়ার বাসায় হানা দিয়ে দরজা ধাক্কাধাক্কি করে, এ সময় ভুক্তভোগী বিষয়টি আচ করতে পেরে ধারালো বটি নিয়ে ওথ পেতে থাকে। এ সময় বখাটে শাওন তার পুরুষাঙ্গ দরজার ফাঁকা দিয়ে প্রদর্শন করলে ভুক্তভোগী নারী ধারালো বটি দিয়ে আঘাত করে।এতে বখাটে যুবকের পুরুষাঙ্গের অধিকাংশ জায়গায় কেটে রক্তাক্ত জখম হয়। পরে ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। এ বিষয়ে বাড়িওয়ালার ভায়ড়া ছেলে বজলুর রহমান জানান, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারীদেরকে হেনস্তাকারী হিসেবে চিহ্নিত। অভিযুক্ত শাওনকে একাধিকবার চুরির অপরাধে গণধোলাই দিয়েছিল এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শাওন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওন কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

  • ভন্ড পীর বাবার নাটক সাজিয়ে এক স্কুল শিক্ষিকার কানের স্বর্ণালংকার ছিনতাই

    ভন্ড পীর বাবার নাটক সাজিয়ে এক স্কুল শিক্ষিকার কানের স্বর্ণালংকার ছিনতাই

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির  নলছিটিতে দিন দুপুরে তিন ছিনতাইকারী ভন্ড পীর বাবার নাটক সাজিয়ে এক স্কুল শিক্ষিকার কানের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়েছে। শনিবার  ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭(সাত)টার দিকে উপজেলার মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে । ক্ষতিগ্রস্ত (ভিকটিম )শারমিন বেগম উপজেলার মানপাশা বাজারের কুশঙ্গল ইউনিয়ন কিন্ডারগার্টেনের  শিক্ষিকা।
    তিনি জানান, এদিন সকাল সোয়া ৭টার দিকে মানপাশা গ্রামের তার বাবার বাড়ি থেকে কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে সামনে থেকে বয়স্ক এক  ব্যক্তি তাকে সালাম দেন। তিনি সালামের উত্তর না দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে  ওই ব্যক্তির সঙ্গে থাকা এক যুবক তার কাছে আসে। ওই যুবক শিক্ষিকাকে জিজ্ঞেস করে,
    আপনি বাবার (ভন্ড বয়স্ক লোকটি)সালামের উত্তর দিলেন না। তিনি সিলেটের মাজারের পীর । আমাদের বাড়িতে এসেছিলেন। তার তদবিরে আমার এক ভাইয়ের প্যারালাইসিস ভালো হয়ে গেছে। আপনি নিয়ত করলে আপনার সব আশা বাবা পূরণ করে দিতে পারেন। এ সময় ওই যুবক  শিক্ষিকার পরিবারের সকল কিছু বিস্তারিত জানেন। এবং তার বাড়িতে এবং সঙ্গে কী আছে জানতে চান ।ওই  শিক্ষিকা সবকিছু তাদের কাছে খুলে বলেন। এক পর্যায়ে অর্থনৈতিক স্বচ্ছলতা  লাভের প্রতারণামূলক আশা দিয়ে শিক্ষিকার মুখমণ্ডলে ভন্ড বাবা জোরপূর্বক দুইবার ‘ফু ‘ দেন ।  এর পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ভন্ড পীর বাবা ও তার  সহযোগী যুবক শিক্ষিকার কানে থাকা নতুন বানানো স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এ সময় কিছুটা দূরে  ওই ছিনতাইকারী চক্রের অপর এক সহযোগী মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল।
    ছিনতাই শেষে তারা দ্রুত ওই মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে ওই শিক্ষিকাকে উদ্ধার করে সুস্থ করেন। ছিনতাই হওয়া স্বর্ণের মূল্য ৫০(পঞ্চাশ) হাজার টাকা হবে বলে  শিক্ষিকা শারমিন বেগম দাবি করেন। তবে তিনি
    ওই ছিনতাইকারীদের কাউকে চিনেন না বলে জানান।
    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, আমি এখনো এ ধরণের কোনো খবর পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইন সহ ৫ প্রতারক গ্রেফতার

    বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইন সহ ৫ প্রতারক গ্রেফতার

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল চেকপোষ্টে অভিযান চালিয়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারোককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এদের নামে প্রতারনার একাধিক মামলা রয়েছে।
    শনিবার সকালে পাসপোর্টধারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোঁপন ঘর থেকে তাদের গ্রেফতার করে।
    গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দি্নের ছেলে মিরাজ, ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি,বড় আঁচড়া শহিদুল ইসলামের ছেলে ইমরান।
    তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

    বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট সীমান্তে গোঁপন আস্তানা গুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতারকরা সেসব ঘরের তালা ভেঙে আবারও আস্তানা গড়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনার মাধ্যমে টাকা ও মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। এটা আয়না ঘরের মত বলা যেতে পারে। প্রতারনার অভিযোগে অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে ৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া প্রতারনার মাধ্যমে ছিনিয়ে নেওয়া অর্থ পাসপোর্ট যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়।
    এদিকে স্থানীয়রা জানান, ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রতারোকরা বন্দরের বাস টার্মিনাল ও প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে ফরম লেখার কথা বলে প্রকাশ্যে তাদের আস্তানায় ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব ঘর মালিকরা বেশি লাভের আশায় প্রতারকদের কাছে ঘর ভাড়া দেয়। প্রতারকরা সাইনবোর্ড বিহীন এসব আস্তানায় নিয়ে পাসপোর্টধারীদর৷ জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়। গত সপ্তাহে চেকপোষ্ট এলাকায় পাসপোর্টধারীদের সাথে প্রতারনা করার অভিযোগে ৮টি ঘরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। তবে প্রতারকরা সে তালা ভেঙে আবার আস্তনা গেড়ছে। এদের বিরুদ্ধে একাধিকবার দেওয়া হয়েছে প্রতারনার মামলা। তবে বার বার তারা ফিরে এসে আবারো প্রতারনার সাথে জড়িয়ে পড়ে । কোন ভাবে বন্ধ হচ্ছে না এদের কার্যক্রম।