Author: desk

  • রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর মতবিনিময় সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর মতবিনিময় সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলার কবি-লেখকদের সাথে মতবিনিময় সভা ও সাহিত্য আসর গতকাল রংপুর সিটির কেরানীপাড়া মৌবন মোড়স্থ টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, বিভাগীয় কমিটির সহসভাপতি কবি-লেখক এটি এম মোর্শেদ, কবি-লেখক ডালিম কুমার রায়,লেখক মেজর ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কবি-লেখক গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি-লেখক খেয়ালী মোস্তফা, কবি-লেখক ধ্রুবক রাজ, কবি-লেখক অহিদুল ইসলাম, লেখক লিংকন প্রমুখ।
    আয়োজনটি পরিচালনা করেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
    আলোচনা সভায় জেলা উপজেলা সফর, কমিটি গঠন, সম্মেলনের স্থান নির্বাচন, উপকরণ প্রদান, খাদ্য, রেজিষ্ট্রেশন, সাফল্য ম্যাগাজিন সংক্রান্ত নানা বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
    শেষে আগামী ২২ নভেম্বর রংপুরে সাফল্যের কবি- লেখক ও পাঠক সমাবেশ এর পাঁচশত টাকা রেজিষ্ট্রেশন ফি আগাম প্রদান ও স্বরচিত লেখা ইমেইলে পাঠানোর বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

  • নড়াইলে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার।
    নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল উত্তরপাড়া মোল্যা গ্রুপ ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামের ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ২টি ঢাল, ২টি ফুলকুচি, ১টি রামদা, ১টি চাপাতি ও ৮টি সরকি উদ্ধার করেন। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মানুষের জান মালের নিরাপত্তায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • ভারতে রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তির  প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

    ভারতে রাসুল পাক সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভারতে রাসুল পাক সাঃ ও ইসলামকে সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহ্রেশপুর সরকারী কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে মহেশপুর কওমি মাদ্রাসার সহসভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ও ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরো রাসুল পাক সাঃ এঁর কোন অপমান আমরা বরদাস্ত করবো না। বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতীয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাবেক  কাউন্সিলর মো: ফোরকানের বিরুদ্ধে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

    পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সাবেক কাউন্সিলর মো: ফোরকানের বিরুদ্ধে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে পত্রিক সম্পত্তি ফিরে পেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ফোরকান মিয়া সহ তার সাংঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো: খলিলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। রোববার সকালে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যব্যে পাঠ করে ওই স্কুল শিক্ষক মো: খলিলুর রহমান।

    বক্তব্যে তিনি বলেন, “কাউন্সিলর ফোরকান মিয়া সহ তার স্ত্রী শ্যালকরা খুবই জগন্য প্রকৃতীর লোক। তারা পারেনা এমন কিছু নেই। গায়ের জোরে অন্যর জমি দখল,ক্ষমতার অপব্যবহারে দুর্নীতি করা,খুন খারাপি সব ধরনের কাজে তারা পারদর্শী। যাহার নীরব স্বাক্ষী আমি। ফোরকান মিয়া অবৈধ উপার্জনের দ্ধারা ঢাকায় পাচ থেকে সাতটি ফ্লাটের মালিক হয়েছেন।

    তিনি আরো বলেন, আমাদের নেছারাবাদ উপজেলার বিন্না গ্রামে তার স্ত্রী বিলকিসের নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। শ্যালকদের দ্ধারা পরিচালিত গরু,হাস,মুরগী ও মৎস্য ঘেরে ফোরকানের রয়েছে কোটি টাকা বিনিয়োগ। ফোরকান মিয়া আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন তিনি গায়ের জোড়ে তার বিনিয়োগকৃত ফার্মের পরিধি বৃদ্ধি করতে পানির ধরে অন্যর সম্পত্তি কিনতে ছিলেন মরিয়া। তিনি। তার মৎস্য ঘেরের পাশে আমার সম্পত্তি দখল করে পিলার দিয়ে ভোগ দখল করছেন।

    এ নিয়ে প্রতিবাদ করায় আমাকে শারীরিক ও মানুষিকভাবে ধাপে ধাপে নির্যাতন করে আসছে প্রতাপশালী ফোরকান মিয়া,তারই স্ত্রী বিলকিস বেগম,সেলিম মিয়া,আলিম মিয়া,ইব্রাহীম,ওয়াহিদ,মেহেদী,ইমরান সহ তার পোষ্য সন্ত্রাসী বাহীনি। ওই স্কুল শিক্ষক আরো বলেন, নিরুপায় আমি পিরোজপুর কোর্টে মামলা দেয়া সহ তখনকার গন্যমান্য আওয়ামীলীগ নেতা সহ জনপ্রতিনিধিদের শরনাপন্ন হয়েও কোন বিচার পাইনি। কারন মো: ফোরকান মিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের একজন প্রতাপশালী কাউন্সিলর। সরকার পরিবর্তনের পর তিনি ঢাকা ছেড়ে নেছারাবাদে শশুরবাড়ী এসে পুনরায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছেন। তিনি পারেনা এমন কোন কাজ নেই। সব সময় তিনি অস্ত্র নিয়ে চলাফেরা করেন। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে আমি তার বিচার চাচ্ছি।

    এ সব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফোরকান মিয়ার 01819-115077 মুঠো ফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দিয়েছেন। পুনরায় ফোন দিলে ফোরকানের তার ছেলে পরিচয় দিয়ে বলেন, এখন কথা বলা যাবেনা।

  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিনতি ভালো হবে না-রিজভী

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিনতি ভালো হবে না-রিজভী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহসচিব
    রুহুল কবির রিজভী বলেছেন দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না। তিনি বলেন
    অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা, তবে আশ্রয় দিয়ে তার কথা মতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে তার ফলাফল ভালো হবে না। বাংলাদেশ সিকিম বা ভুটান নয়। পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার, নীতিনির্ধারক যারা তাদেরকে বলে রাখতে চাই- বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। গত ২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর ও জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন,ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কীসের আলামত দিচ্ছেন এগুলো ? বাংলাদেশিরা সাহসী ও বীরের জাতি। কীভাবে দেশ পরিচালিত হবে, কাকে নির্বাচিত করতে হবে জনগণ সেটা জানে। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার ১৫-১৬ বছর ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে তাহলে নির্বাচন কমিশন,বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে। রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ১৮ লাখ ৩৫ হাজার কোটি ঋণ নিয়েছেন, পাচার করেছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ঘনিষ্ঠদের কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন, যাতে বিপদে পড়লে তিনি সেই টাকার ভাগ নিতে পারেন। রাজশাহী নিয়ে বিএনপির এই নেতা বলেন, ভয়ংকর দোজখ থেকে পরিত্রাণ পেয়েছি। আগে রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারব কি না,তা নিয়ে সংশয় থাকত। বিএনপির সাংগঠনিক সংগঠনের বাইরে ‘আমরা বিএনপি পরিবার’ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিএনপির নির্যাতিত, নিহত পরিবারকে তারেক রহমান ১৫ বছর ধরে দেখে আসছেন।
    এসময় প্রশাসনকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন,কেন উদ্ধার হবে না সেটি জানতে চাই। অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে। শেখ হাসিনা কি ভারতে থেকে উপলব্ধি করছেন জুলুম করে,নির্যাতন করে,জনগণের ওপর দমনপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা,সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনপ্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় এবং রাজশাহী মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজশাহীর নিহত তিন পরিবারকে আর্থিক সহযোগিতা করেন রুহুল কবির রিজভী।#

  • জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন

    রবিউল আলম পুবাইল,

    দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠান আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হলো দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্হার স্হল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠিত।

    শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ,বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া,বিশেষ অথিতি হিসেবে আরো উপস্হিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. মাসুদ,সাংবাদিক ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্হিত ছিলেন।যারা আগামী দুই বছরের জন্য নতুন কমিটি স্হান পেয়েছেন প্রধান উপদেষ্টা এস এম মোরশেদ – সম্পাদক,জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড – দৈনিক কালবেলা,ভাইস-চেয়ারম্যান (১)
    মোঃ আব্দুল হালিম সৈকত – দৈনিক ভোরের কাগজ ,ভাইস-চেয়ারম্যান (২)মোঃ শরীফ আহমদ মোল্লা – বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান(৩)
    মোঃ আব্দুল কুদ্দস বসুনিয়া – দৈনিক যুগান্তর,ভাইস-চেয়ারম্যান (৪)তোফায়েল আহমদ – দৈনিক বাংলাদেশ সমাচার,ভাইস-চেয়ারম্যান (৫)
    শাহ্ ফয়সাল কারীম – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৬)সোহাইবুল ইসলাম সোহাগ – দৈনিক মানব জমিন,ভাইস-চেয়ারম্যান (৬)মোঃ আবদুল আলী – দৈনিক আমাদের নতুন সময়,ভাইস-চেয়ারম্যান (৭)মোঃ আহসান হাবীব – দৈনিক বাংলাদেশ কন্ঠ, ভাইস-চেয়ারম্যান (৮)
    জসিম উদ্দিন পাটোয়ারী – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ভাইস-চেয়ারম্যান (৯)মজিবুর রহমান রানা – দৈনিক আমাদের মাতৃভুমি,কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক – দৈনিক মুক্ত খবর,চাঁপাইনবাবগঞ্জ,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (১)
    মোঃ রিপন মিয়া – দৈনিক রূপবানী,যুগ্ম মহাসচিব (২)মোঃ জুয়েল রানা মজুমদার -যুগ্ন মহাসচিব (৩)
    মোঃ রাশেদুল ইসলাম – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – বেতাগী বরগুনা।যুগ্ম মহাসচিব (৪)
    মতিন খন্দকার টিটু – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,
    যুগ্ম মহাসচিব (৫)জায়ফুল্লাহ্ খন্দকার – দৈনিক আলোকিত সকাল,সাংগঠনিক সচিব
    খাইরুজ্জামান সজিব – দৈনিক বাংলাদেশ সমাচার, সহ-সাংগঠনিক সচিব (১)
    রিয়াজ উদ্দীন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সহ-সাংগঠনিক সচিব (২)মোঃ আরিফ শেখ – দৈনিক ভোরের দর্পন,রংপুর তারাগঞ্জ, সহ সাংগঠনিক সচিব (৩)মোঃ শাকিল আহমেদ – সাপ্তাহিক বিবেক, সহ-সাংগঠিক সচিব (৪)
    মোঃ রবিউল আলম – দৈনিক আমার সংবাদ,
    সহ-সাংগঠিক সচিব (৫)মোঃ এম জাফরান হারুন – দৈনিক খবর বাংলাদেশ,সহ সাংগঠনিক সচিব (৬)মাহাবুবুল আলম মানিক – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, অর্থ বিষয়ক সচিব -মোঃ সফিকুল ইসলাম – দৈনিক সংবাদ, সহ অর্থ বিষয়ক সচিব
    মোঃ খোরশেদ আলম – ধর্ম বিষয়ক সম্পাদক
    এম এ মান্নান – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা – আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসাইন – দৈনিক মানবাধিকার, সহ আইন বিষয়ক সম্পাদক
    এড. মোঃ আবু বকর সিদ্দিক – দৈনিক আশ্রয় প্রতিদিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক
    মোঃ মহিউদ্দিন মহি – দৈনিক অপরাধ কন্ঠ,
    সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,দপ্তর সম্পাদক
    মোঃ রবিউল আলম পিন্টু – দৈনিক স্বপ্নের বাংলাদেশ,কুমিল্লা,সহ দপ্তর সম্পাদক
    শ্রী অনিক দাস – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, ঢাকা
    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ – দৈনিক বাংলা খবর, ফেনী
    ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন আলম রিপন – দৈনিক তদন্ত চিত্র মহিলা বিষয়ক সম্পাদিকা
    সুচিত্রা রায় – দৈনিক বাংলার দূত, মহিলা বিষয়ক সম্পাদিকা (১)রোকসানা সুখী – অপরাধ বিচিত্রা,
    সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি সিকদার – সাপ্তাহিক অপরাধ বিচিত্রা,প্রধান পরিদর্শক
    মোঃ বাহাদুর চৌধুরী – দৈনিক সময়ের অপরাধ চক্র, পরিদর্শক মোঃ জুয়েল আহমেদ – দৈনিক দেশকাল,পরিদর্শক মোঃ আব্দুল মন্নাফ – দৈনিক বাংলাদেশ সমাচার, পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান – দৈনিক সময়ের কাগজ,কার্য্য নির্বাহী সদস্য মোঃ সৈকত হোসেন সাগর – শাহাদাত – দৈনিক ভোরের পাতা,ঢাকা,দিলোয়ার হোসেন – দৈনিক দেশ প্রতিদিন,মোঃ সামছুল হক – দৈনিক আলোকিত,কাউসার তুষার – ডেইলি রিকোভারী বাংলাদেশ,মোঃ জাহাঙ্গীর হোসেন – মোঃ সামছুল হক – দৈনিক মাতৃজগত,বগুড়া কাহালু।

  • পানছড়িতে  বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে সভাপতি ইউসুফ, সম্পাদক কাশেম নির্বাচিত

    পানছড়িতে বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে সভাপতি ইউসুফ, সম্পাদক কাশেম নির্বাচিত

    খাগড়াছড়ি প্রতিনিধি ।।

    খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় বাজার উন্নয়ন কমিটির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় সদর ইউনিয়ন পরিষদে হলরুমে সকল বাজার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতি পদে মোঃ ইউসুফ আলী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এইদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাসেম ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী, মোহাম্মদ ইসমাইল হোসেন ৪০ ভোট। কোষাধাক্ষ পদপ্রার্থী পদে মহসিন সারোয়ার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি মাসুদ পারভেজ ২০ভোট।
    দপ্তর সম্পাদক পদে খলিলুর রহমান ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ২১ ভোট।
    প্রচার সম্পাদক পদে মাসুদ রানা বাবু ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম খলিল ২৯ ভোট।

  • কুমিল্লায় সাংবাদিকদের কলম মক্ত মনে চলবে- হাজী আমিনুর রশিদ ইয়াছিন

    কুমিল্লায় সাংবাদিকদের কলম মক্ত মনে চলবে- হাজী আমিনুর রশিদ ইয়াছিন

    কুমিল্লাজেলাপ্রতিনিধি,মোঃতরিকুল ইসলাম তরুন,

    সাংবাদিকদের কলম কে প্রসারিত করতে হবে।
    কুমিল্লাতে সংবাদ কর্মীরা তাদের কলম স্বাধীন ও মুক্ত মনে চালাবে,এমটাই গতকাল তার নিজস্ব কোম্পানির অডিটোরিয়ামে মুক্ত সাংবাদিক স্লোগান নিয়ে সাংবাদিক দের সাথে মতবিনিময় ও বোজ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য তুলে দরেন কুমিল্লা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

    এসময় তিনি আরও বলেন
    তাহলে আমরা সাধারণ নাগরিক সত্য কথা বলার সাহস পাবো
    , মিথ্যা কে ঘৃনা করতে পারবো। বিগত দিনে সাংবাদিকদের কন্ঠ যারা স্তব্ধ করতে চেয়েছে তারা কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত সরকার, ছিল না কোন স্বাধীনতা । আমি কথা দিচ্ছি সত্যিকার অর্থে এখন থেকে পূর্ণস্বাধীনতা উপভোগ করতে পারবে কুমিল্লার সাংবাদিকরা।

    ২৮ সেপ্টেম্বর শ‌নিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় তার নিজস্ব ফ্যাক্টরিতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে
    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন এসব কথা বলেন।
    তিনি আরো বলেন,মাছের পচন ধরে মাথা থেকে আর সমাজের প্রথম পচন ধরে দলের নেতার কাছ থেকে।
    আর সমাজ সচেতনেতা , অন্যায়ের বিরুদ্ধে ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা সমালোচনা ও লিখনীর মাধ্যমে ভুমিকা রাখতে পারে। রাজনীতিবিদগণ ভুল করলে সাংবাদিকরাই প্রথম কলম ধরে। গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকগণ ভূমিকা রাখতে পারে।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক,সাধারণ সম্পাদক জাহিদ হাসান,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর সাহালম, মেগোতি পত্রিকার সম্পাদক আসিফ হোসাইন মান্না, দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন

  • আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁর আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)সাহাবুদ্দীন আত্রাই থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১০ টার দিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান,আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আত্রাই উপজেলা সংবাদদাতা ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান,

    সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক,কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা রুহুল আমিন,দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা চোখ এর নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক প্রমুখ। 

    সভায় নবাগত ওসি সাহাবুদ্দীন এ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সাংবাকিদের সহযোগিতা কামনা করেন।#

    আব্দুল মজিদ মল্লিক
    নওগাঁ জেলা প্রতিনিধি। 

  • ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ ।।
    ময়মনসিংহ সদরে পূজা উদযাপন কমটির নেতাদেরে সাথে আসন্ন র্দুগাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।

    রবিবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্নি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্নি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান,সেনাবাহীনীর ক্যাপ্টেন জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    সভায় বলা হয়, যে কোন মূল্যে পূজা উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। পূজায় যাতে কোন ধরনের সহিংসতা বা বেআইনি কাজ না হয় সে ব্যবস্থাও করা হচ্ছে।

    সভায় বিভিন্নি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। জানানো হয় ময়মনসিংহ মহানগরে ৮১ টি ও সদর উপজেলায় এ বছর ৩৯টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। সভায় র্সবসম্মতিক্রমে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এছাড়াও সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বৃহৎ দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত কাযক্রম তুলে ধরা হয়। সমগ্র উপজেলায় নিরাপদে পূজা আয়োজনে স্বার্থে মন্ডপ ও প্রতিমা সমূহের নিরাপত্তা নিশ্চিৎকল্পে সর্বস্তরের সাধারণ জনতা ও হিন্দু সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়৷

    মন্দিরগুলোতে আইপি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গুজব ঠেকাতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। গুজব ও ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোস্ট ও অপপ্রচাররোধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে।

    উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স জানান- আসন্ন শারদীয় দুর্গোৎসবকে উৎসব মোখর করতে নিরাপত্তার জোরদারে দুর্গাপূজায় মন্ডপগুলোতে সিসি ক্যামেরা সক্রিয় রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক নিরাপত্তা স্তর থাকবে। এছাড়াও সেনাবাহিনীর টহল, সরকারি অনুদান প্রদান, স্থানীয়দের মাধ্যমে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
    পরিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সকলকে আহবান জানানোর পাশাপাশি আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনার সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সকলের সম্যক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

    সভায় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা বিএনপির যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন, মহানগর পুঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট তপন দে,পুজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলম,ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদরের সভাপতি গোলাম মুর্শিদ (রানা),সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন,ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার হাবিজুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।