Author: desk

  • ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধগতি  নিয়ন্ত্রণে হঠাৎ বাজারে এসিল্যান্ডের  মনিটরিং

    ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে হঠাৎ বাজারে এসিল্যান্ডের মনিটরিং

    স্টাফ রিপোর্টারঃ
    আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কর্মকর্তারা নেমে এসেছেন রাস্তায়। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায়
    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেছেন এসিল্যান্ড।

    বুধবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তিনি। নগরীর কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখেন এসিল্যান্ড। এসময় তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন। এসময় সহকারী কমিশনার ভূমি বাজারের সব বিক্রেতাকে দ্রব্যাদি বিক্রয়ের নামে অতিরিক্ত মুল্য বা ক্রেতাদের সাথে পণ্য বিক্রির নামে যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি। 
    এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাটসহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিল্যান্ড আসাদুজ্জামান রনি। 
    এ বিষয়ে এসিল্যান্ড আসাদুজ্জামান রনি জানান, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।
    তিনি আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

    এসম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, পৌর ভূমি অফিসে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসে নাজির ফারুক হোসেন, ফকরুল হাসানসহ সকল স্টাফ। এদিকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এসিল্যান্ডের বাজার পরিদর্শন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা মাঝে মাঝে বাজার মনিটরিং করে দ্রব্য-পণ্য সামগ্রীর মুল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

  • নলছিটিতে মাদ্রাসা অধ্যক্ষ লাঞ্ছিত  প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

    নলছিটিতে মাদ্রাসা অধ্যক্ষ লাঞ্ছিত প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে এক মাদ্রাসা অধ্যক্ষকে লাঞ্ছিত করার ( জুতাপেটা ও তার শরীরে ময়লা ঢেলে দেওয়া)প্রতিবাদে শিক্ষার্থীরা ও এলাকাবাসী বরিশাল– ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বুধবার  ( ২অক্টোবর)দুপুরে উপজেলার ষাটপাকিয়া বাজার সংলগ্ন ওই সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠির চাচৈর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি থেকে তার নলছিটির বাসায়  ফিরছিলেন। এ সময় পথিমধ্যে দুপুর সোয়া১ টার দিকে  ষাটপাকিয়া এলাকায় মহিবুল্লাহ নামের এক ব্যক্তি ওই মাদ্রাসা অধ্যক্ষকে জুতাপেটা করে এবং তার শরীরে ময়লা নিক্ষেপ করে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক চাচৈর মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকাবাসী বরিশাল –ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধকারীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই  অধ্যক্ষের ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ।খবর পেয়ে ,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
    অভিযুক্ত মহিবুল্লাহ উপজেলার কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং বরিশাল শহরে থাকেন বলে পুলিশ জানায়।
    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলি এ ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম স্যার ও আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে এখনো ওই অধ্যক্ষ সাহেব কোনো অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • বদরগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তারাগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

    বদরগঞ্জে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় তারাগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি :
    রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারাগঞ্জের ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মিয়া (২০), হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদার রহমান বাটটু(৩৭), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম (২৫), আলমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (২৪), আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক দিপু (৩৫)।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য সাবেক এমপি আহসানুল হক ডিউক চৌধুরীর নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোরা, বল্লম, তীর-ধনুক, চাইনিজ কুড়াল, রামদা, সামুরাই, লোহার রড, স্টিল পাইপ, পেট্রোল বোমাসহ দেশিয় অস্ত্র নিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। এতে ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। এ ছাড়াও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোকানপাট ভাঙচুর, মালামাল লুটপাট, ৩৫টি মোটরসাইকেল, সরকারি একটি পাজেরো গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়। এভাবে দুই দিনে তাঁরা অগ্নি সন্ত্রাস, লুটপাট ও ভাঙচুর করে দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি ও এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান বাদশাহ্ ওসমানী বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, তারাগঞ্জ ও বদরগঞ্জ পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বদরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

  • দুর্গাপূজা উপলক্ষে আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে ওসির মতবিনিময়

    দুর্গাপূজা উপলক্ষে আত্রাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে ওসির মতবিনিময়

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বেলা ১১দিকে আত্রাই থানা চত্বরে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আত্রাই থানাপুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার প্রামানিক,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দও, সাধারণ সম্পাদক শ্যামল কুমার, বুড়িমাতা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম,তিলা বাদুড়ী পূজা মন্দির কমিটির সভাপতি ভবেষ চন্দ্র সাহা, উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দু প্রমুখ।

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ) প্রতিনিদি।

  • লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক

    লোহার দরজায় মাথা ঠুকে মারা গেলো এক যুবক

    আজিজুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় মাথা ঠুকে ঠুকে
    জিয়ারুল ইসলাম(৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি মারা গেছে।
    মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ ঐ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। মৃত জিয়ারুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।

    স্থানীয়রা জানান, এক অচেনা ব্যাক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশেপাশে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো সে মানুষিক রোগী। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করেন। এসময় মানুষজন আসার আগেই মাথা ফেটে তিনি মারা যান।
    পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

    বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল ইসলাম একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যেতো। ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন।তার পর ও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

  • গোদাগাড়ীতে আনন্দের বন্যা- প্রায়াত ব্যারি. আমিনুল হকের ভাই আসাদুজ্জামান বিএমডিএর চেয়ারম্যান

    গোদাগাড়ীতে আনন্দের বন্যা- প্রায়াত ব্যারি. আমিনুল হকের ভাই আসাদুজ্জামান বিএমডিএর চেয়ারম্যান

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত মঙ্গলবার (১ অক্টোবর) সরকারের সঙ্গে তার সম্পাদিত চুক্তির মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

    অপর আদেশে ড. এম আসাদুজ্জামানকে দুই বছর মেয়াদে বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী আসাদুজ্জামনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

    ২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান। পরে ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

    এ দিকে গোদাগাড়ীর কৃতিসন্তান ড. এম আসাদুজ্জামানকে ২ বছরের জন্য বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ করায় গোদাগাড়ীতে বইয়ে আনন্দের বন্যা। বর্তমান সরকারর সঠিক সিদ্ধান্ত গ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন অনেকে

    গোদাগাড়ী উপজেলার গোগ্রাম আদর্শ বহুমূখি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যোগ্য ব্যক্তিতে যোগ্য জায়গায় বসিয়েছেন। এবার বিএমডির দুর্নীতি মুক্ত হবে ইসসাল্লাহ। সেঁচের জন্য কৃষককে আর প্রাণ দিতে হবে না। তিনি সর্ব প্রথম বরেন্দ্রভূমিতে সেচ কাজের জন্য ডিপটিউবল বসানোর পরিকল্পনা করে কৃষির উন্নয়ন করেছিলেন। এক ফসলী জমিকে তিন ফসলী জমিতে পরিনত করে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিলেন। এককই মন্তব্য করেন গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। এদিকে ফেসবুকে হাজার হাজার মানুষ ড. এম আসাদুজ্জামানের ছবি ও নিয়োগপত্র পোষ্ট করে শুভেচ্ছা, অভিনন্দন ও আগামী দিনের পথ চলা সুন্দর হউক কামনা করেছেন। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। যোগ্য ব্যক্তিতে যোগ্য জায়গায় বসিয়েছেন। কেন না তার হাত ধরে বরেন্দ্র প্রকল্পের সব উন্নয়ন। তার দিক নির্দেশানায় বিএমডিএ আবার গতিশীল হবে। একই মন্তব্য করেন গোদাগাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রলু।

    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ছবি ও নিয়োগপত্র ফেসবুকে পোষ্ট করে শুভকামনা জানিয়েছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।।

  • রাজশাহীর লালনশাহ মঞ্চ এলাকা থেকে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার

    রাজশাহীর লালনশাহ মঞ্চ এলাকা থেকে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় নগরীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাত ১টার দিকে নগরীর লালন শাহ মঞ্চ এলাকা থেকে দুটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

    বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতে লালন শাহ মঞ্চ এলাকা অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট পাওয়া যায়। ওসি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। এগুলোতে নম্বর দেওয়া আছে। আমরা এগুলো উদ্ধার করে নিয়ে আসছি। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী ।

  • নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

    নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা জরিমানা। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্য চার্ট না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২অক্টোবর ) দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় আরো ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা চার্ট না থাকার অপরাধে ও অন্য দোকানীরা বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপনন ও ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
    এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর

    নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মহালয়ার রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা পরিদর্শন করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এলাকা সূত্রে জানা গেছে,উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে মঙ্গলবার মহালয়ার রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে লাইট জ্বালিয়ে যে যার মত চলে যান। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রং তুলির কাজ করতে আসলে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়। পরে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।

    মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ রায় জানান,আমরা মন্দিরের কমিটির সদস্যরা রাতে লাইট জ্বালিয়ে সবাই সবার মত চলে যাই। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রংতুলের কাজ করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।জে লা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। পূজার মাত্র আর কয়দিন বাকি আছে এরমধ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

    এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

  • আমিনপুর থানা’র নতুন ওসি’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

    আমিনপুর থানা’র নতুন ওসি’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

    হেলাল শেখঃ পাবনা জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সাথে “আমিনপুর থানা প্রেসক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়।

    মঙ্গলবার সন্ধ্যায় আমিনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের দাওয়াতে যান “আমিনপুর থানা প্রেসক্লাব” এর প্রতিষ্ঠাতা (সভাপতি) মোঃ হাফিজুর রহমান হাফিজ, (সহ-সভাপতি) জাহিদুল ইসলাম জাহিদ, ফেরদৌস আলম তপন, এম এ হাশেম, আবু আল সাইদ,

    এসময় আরও উপস্থিত ছিলেন আমিনপুর থানা প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) মোঃ ফেরদৌস হাসান, (যুগ্ম-সাধারণ সম্পাদক) মোঃ শহিদুল ইসলাম, (সাংগঠনিক সম্পাদক) আলমগীর কবির পল্লব।

    সেই সাথে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনপুর থানা প্রেসক্লাবের (দপ্তর সম্পাদক) মোঃ জাকারিয়া জুয়েল, (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক) মোঃ সোহানুর রহমান, (কোষাধক্ষ্য) মোঃ আব্দুল জব্বার, (প্রচার সম্পাদক) মোঃ হাসান মিয়া, (সাংস্কৃতিক সম্পাদক) মোঃ শরিফুল ইসলাম, (সমাজ কল্যাণ সম্পাদক) মোঃ আজিজুল কায়সার, (কার্যকরী সদস্য) মোঃ আলমগীর হুসাইন অর্থ, মোঃ সজিব হাসান জয়, আব্দুস সালাম বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম জয়, মোঃ মিজানুর রহমান কাজল, (সদস্য) মোঃ মাহাবুব হোসেন, মোঃ মহসীন মল্লিক, মোঃ হারুন অর রশিদ, মোঃ আল-আমিন, মোঃ নাহিদুজ্জামান পরাগসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

    আমিনপুর থানা’র নতুন ওসি আলমগীর হোসেন শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক, আপনারা নিরপেক্ষ ভাবে সংবাদ প্রকাশ করবেন এবং পুলিশকে সহযোগিতা করবেন, জনসেবায় আমরা পুলিশ ও সাংবাদিক একজন অন্যজনের পাশে থাকবো ইনশাআল্লাহ, এর জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ।