Author: desk

  • আত্রাইয়ে প্রবাসীদের নিজ আর্থায়নে মসজিদের রাস্তা নির্মান  

    আত্রাইয়ে প্রবাসীদের নিজ আর্থায়নে মসজিদের রাস্তা নির্মান  

    আব্দুল মজিদ মল্লিক, আত্রাই   (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাই উপজেলার ঝনঝনিয়া গ্রামে প্রবাসীদের নিজ অর্থায়নে প্রায় ২০০ ফিট রাস্তার ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। 

    মসজিদের মুসল্লীদের দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তিপেতে  এলাকার মুরব্বি ও যুবসমাজের আয়োজনে শুক্রবার ঝনঝনিয়া মসজিদের এ রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মুনছুর মেম্বার। গ্রামবাসীর পক্ষে   উপস্থিত ছিলেন মো:  মেছের আলী, আফাজ উদ্দিন,  ফারুক হোসেন, সাহার আলী, আজাহার আলী, কালু হাজী , আব্দুল মজিদসহ অত্র গ্রামের যুবক ইব্রাহিম ও ছোট বড় আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    ঝনঝনিয়া রুবেলের বাড়ি হইতে রফিকুলের বাড়ি পর্যন্ত প্রায় এ ২০০ ফিট রাস্তায় ঢালায় কাজে ব্যয় হয়েছে প্রায় ২ লক্ষটাকা।

    আব্দুল মজিদ মল্লিক 
    আত্রাই (নওগাঁ)। 

  • ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

    ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে পঞ্চগড় জেলাবাসী ব্যানারে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য দেন, জাকির হোসেন, মুক্তার আলী, রুবেল, আলী আক্তার, জাহাঙ্গীর প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা রাসুল (সা.) নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

  • সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর  পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন ও সাহিত্য আসর

    সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন ও সাহিত্য আসর

    গাইবান্ধার পলাশবাড়ী থেকে ফিরে রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    সমাজ প্রগতির জন্য শিল্প~সাহিত্য এই স্লোগানকে সামনে রেখে “সাফল্য সাহিত্য- সংস্কৃতি পরিবার বাংলাদেশ” গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা,কবিতা আবৃত্তি এবং মাসিক সাহিত্য আসর গত শুক্রবার ৪ অক্টোবর বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

    প্রথম পর্বের আলোচনা সভা সংবাদকর্মী,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাফল্য সাহিত্য- সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি – ছড়াকার ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি কবি লেখক আবদুল কাদের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জের কবি ও কণ্ঠশিল্পী আহসানুল হাবিব মন্ডল।

    আরো বক্তব্য রাখেন,পলাশবাড়ীর কবি যথাক্রমে, আক্তারুজ্জামান সুলতান,হাসিবুর রহমান স্বপন, এডভোকেট আবেদুর রহমান সবুজ,মীর মোহাম্মদ মিশু,তারেক বাসার ও সাগর প্রধান প্রমুখ।

    দ্বিতীয় পর্বে শুরু হয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি এবং কবি ও কণ্ঠশিল্পী আহসানুল হাবিব মন্ডলের একক সঙ্গীত অনুষ্ঠান।

    শেষে সংবাদকর্মী,কবি ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির’কে সভাপতি,কবি ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন’কে সাধারণ সম্পাদক,কবি আক্তারুজ্জামান সুলতান’কে সহ সভাপতি,কবি ও এডভোকেট আবেদুর রহমান সবুজ’কে সহ সাধারণ সম্পাদক,তরুণ কবি সাগর প্রধান’কে সাংগঠনিক সম্পাদক,তরুণ কবি মীর মোহাম্মদ মিশু’কে সাহিত্য সম্পাদক ও তরুণ কবি তারেক বাসার’কে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট “সাফল্য সাহিত্য ও সংস্কৃতি পরিবার বাংলাদেশ” এর পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন,”শব্দহীন প্রেম” কাব্যগ্রন্থের রচয়িতা উদীয়মান কবি ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন।।

  • নলছিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    নলছিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে না না আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর)  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে সেখানেই এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকগণ এ র‍্যালিতে
    অংশ নেন। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার,নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো.নাজমুল হায়দার খান বাদল, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন।

  • আলোচিত হাকিমপুর সিকদার বাড়ির দুর্গাপূজায় জমকালো আয়োজন নেই

    আলোচিত হাকিমপুর সিকদার বাড়ির দুর্গাপূজায় জমকালো আয়োজন নেই

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:এক দশকের বেশি সময় ধরে প্রতি বছরই বাংলাদেশজুড়ে সনাতন ধর্মালম্বীদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে আসছিল দুর্গা পূজা চোখ থাকতো দেশের দক্ষিণের জনপদ শিকদার বাড়ির পুজোমণ্ডপের দিকে। কিন্তু এবার তা অনুপস্থিত। সরজমিনে দেখা গেছে, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের আলোচিত শিকদার বাড়িতে সুনশান নীরবতা। বাড়ির সামনের গেটটি তালাবদ্ধ। আশপাশের সবকিছুই যেন স্তব্ধ। আয়োজক লিটন শিকদারের ঘনিষ্ঠ গৌরব শিকদার জানালেন, ‘দেশ ও দেশের বাইরে আলোচনা ছিল শিকদার বাড়ির সবচাইতে বড় এই পুজোমণ্ডপটি। প্রতিবছরই প্রায় ছয় মাস ধরে ১৫ থেকে ২০ জন কারিগর হাতে চলে প্রতিমা তৈরির কাজ। এবারের পুজোর জন্যও শিকদার বাড়িতে বেশ কয়েকজন কারিগর প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন। তবে তৈরিও করা হয়েছিল কিছু প্রতিমা। কিন্তু প্রধান ভাস্কর অসুস্থ হয়ে যাওয়ায় কাজ স্থগিত করা হয় প্রতিমা তৈরির কাজ। এরপর তাকে ভারতে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে এবার আর ধুমধাম সেই আয়োজন আর থাকছে না। পারিবারিকভাবে পুজোর ছোটখাটো আয়োজনে হবে।বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়ীতে ব্যক্তি উদ্যোগে অনেক প্রতিমা নিয়ে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাগেরহাট শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হলেও এ ধরনের আয়োজনে শিকদারবাড়ী এখন দুই বাংলার সবার কাছে পরিচিত। ২০১০ সালে ব্যবসায়ী লিটন শিকদার ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে প্রথমবারের মতো দুর্গা পূজার আয়োজন করেন। ওই সময় ১৫১টি প্রতিমা তৈরি করে তিনি সবার নজরে আসেন। এরপর থেকে প্রতি বছরই এ মণ্ডপে প্রতিমার সংখ্যা বেড়েছে। তবে কভিডসহ বিভিন্ন কারণে তিন বছর স্বল্প পরিসরে পূজা আয়োজন করা হয়। প্রতিমার সংখ্যার দিক দিয়ে এটিই পৃথিবীর সবচেয়ে বড় পূজামণ্ডপ বলে দাবি করা হয়।

    পূজা আয়োজক লিটন শিকদারের ঘনিষ্ঠ গৌরব শিকদার বলেন, ‘দেশ ও দেশের বাইরে আলোচনায় ছিল শিকদারবাড়ীর পূজামণ্ডপটি। প্রতি বছরই প্রায় ছয় মাস ধরে ১৫-২০ জন কারিগরের দেবদেবীর প্রতিমা তৈরির কাজ করেন। তবে এবার সে আয়োজন থাকছে না।’

    হাকিমপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন সাহা বলেন, ‘কয়েক বছর ধরে শিকদারবাড়ীতে দেশের সবচেয়ে বড় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ কারণে শিকদারবাড়ী দেশ-বিদেশে আলোচিত নাম। কিন্তু এ বছর তেমন সাড়া নেই।’

    এ ব্যাপারে ব্যবসায়ী লিটন শিকদার সেলফোনে বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অনেকের প্রাণহানি ঘটেছে। একদিকে শোক চলছে অন্যদিকে আনন্দ হবে, আমি এটা মেনে নিতে পারিনি। এজন্যই এবার পূজার বড় আয়োজন রাখা হয়নি। তবে পারিবারিকভাবে ছোট পরিসরে পূজা করা হবে।’
    হাকিপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন সাহা বলেন, ‘কয়েক বছর ধরে শিকদার বাড়িতে দেশের সবচেয়ে বড় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু এ বছর তেমন সাড়া নেই। শিকদার বাড়ি দুর্গোৎসবের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেকের প্রাণহানি ঘটেছে। একদিকে শোক চলছে অন্যদিকে আনন্দ হবে, আমি এটা মেনে নিতে পারিনি।এজন্যই এবার পুজোর বড় আয়োজন রাখা হয়নি। তবে পারিবারিকভাবে ছোট পরিসরে পুজো করা হবে।
    তিনি জানান, সনাতন ধর্ম সম্পর্কে মানুষকে উজ্জীবিত করতে তার স্বর্গীয় বাবা ডা. দুলাল কৃষ্ণ শিকদার বৃহত্তর পরিসরে দুর্গোৎসব শুরু করে গেছেন। সেই ধারাবাহিকতায় দুর্গোৎসবের আয়োজন করা হতো। ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে প্রথম দুর্গাপুজোর জমকালো আয়োজন শুরু হয়। সেই থেকে প্রতিবছর বড় মহাধুমধামে পুজো হয়ে আসছে এই বাড়িতে। ২০১৯ সালেও ৮০১টি প্রতিমা নিয়ে এই বাড়িতে পুজো উদযাপিত হয়েছে। কিন্তু করোনার কারণে ২০২০ সালে শিকদার বাড়িতে খুবই সীমিত পরিসরে পুজো হয়েছে। কোভিড মহামারির কারণে শিকদার বাড়িতে তিন বছর উৎসব বন্ধ ছিল। তবে গত বছর ৫০১টি প্রতিমা নিয়ে আগের রূপে ফিরে আসে। লিটন শিকদার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেন। বিশাল পুজোমণ্ডপে ছিল- ঘোড়ায় চড়ে দুর্গার মর্ত্যলোকে আগমন ও গমন, বিভিন্ন দেব-দেবীর সৃষ্টির রহস্য, নারায়ণের অনন্ত শয্যা, সমুদ্র মন্থন, সীতা হরণ, শ্রীকৃষের অষ্টসখী, ৬৫ ফুট দৈর্ঘ্যের কুম্ভকর্ণের প্রতিমূর্তি।

  • সেনবাগে মাদক সহ স্বামী স্ত্রী আটক

    সেনবাগে মাদক সহ স্বামী স্ত্রী আটক

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে গাঁজা ও ইয়াবা সহ স্বামী স্ত্রী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বীরকোট গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫)ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল(৩৩)।
    পুলিশ জানায়- বেলাল একজন পেশাদার মাদক কারবারি। বেলাল হোসেনের বিরুদ্ধে ১২ মামলা রয়েছে।
    শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাজা,৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের নয়টি মোবাইল সেট সহ তাদের আটক করা হয়।

  • পরকীয়ার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর বউকে বিয়ে করলেন ঘর মালিক

    পরকীয়ার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর বউকে বিয়ে করলেন ঘর মালিক

    শেখ তৈয়ব আলী খুলনা

    খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রী কর্তৃক বাড়ির মালিকের বউকে বিয়ে করার একমাস পর, রাজমিস্ত্রীর বউকে বিয়ে করলো বাড়ির মালিক।
    ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে।
    জানা যায়, রাজমিস্ত্রীর কাজ করা কালে পরিচয় ঘটে বাড়ির মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। মাত্র ৮ দিনের পরিচয়, ৪ দিনের পরকিয়া ও ৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। প্রেমিক রাজ মিস্ত্রী মোস্তফা দফাদারের পিতা সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর ঘর জামাই হয়ে বসবাস করেন। আগষ্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করতে আসে মোস্তফা দফাদার। তারপরই কয়েকদিনের পরিচয়েই পরকীয়ায় জড়িয়ে পড়েন রাজমিস্ত্রী ও বাড়ির মালিকের স্ত্রী। আর পরকীয়ার জের ধরেই রাজ মিস্ত্রী মোস্তফা বাড়ির মালিকের স্ত্রীকে ১৫ আগষ্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করে। এরপর বিষয়টি জানাজানি হলে বাড়ির মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এবং এলাকাবাসী মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার বিষয়েও সিদ্ধান্তের কথা জানান রাজমিস্ত্রী মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এক পর্যায়ে পাকা ভুক্ত সিদ্ধান্ত শেষে উভয় পক্ষের সম্মতিতে ১৯ সেপ্টেম্বর বাড়ির মালিক বউ হারা স্বামী কামাল সরদারের সাথে বিয়ে হয় বউ ভাগিয়ে নিয়ে যাওয়া
    মোস্তফার স্ত্রীর সাথে।
    বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ মুখরোচক হয়েছে।

  • নাগরপুরে শিক্ষক দিবস পালিত

    নাগরপুরে শিক্ষক দিবস পালিত

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার শিক্ষকগণ। র‌্যালি শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মিঞা, এসআই মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমূখ।
    এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

    অপর দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    নাগরপুর-টাঙ্গাইল।।

  • উজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,পূজা উৎযাপনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ও বিভিন্ন সুধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৫ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইয়াসির আরাফাত, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভিন , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, হাবিবুর রহমান হাওলাদার, মোতালেব হোসেন, জামায়েত ইসলামের আমির মাওলানা কাউসার হোসেন, উজিরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।

  • বরিশালে বাস উল্টে ৭ যাত্রী আহত

    বরিশালে বাস উল্টে ৭ যাত্রী আহত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন জানান, ভুরঘাটা থেকে যাত্রীবাহী বাস বরিশালের নথুল্লাহবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের সোনাবাংলা এলাকায় পৌছে খড়ি ভর্তি করা থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তায় উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হয়েছে। মহাসড়কের উপর বাসটি উল্টে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়। এক ঘন্টায় চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরানোর পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

    টিএসআই রুহুল আরো জানান, আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।