Author: desk

  • সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা

    সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গা পূজা-২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে সুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মোঃ মাজেদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার।  এসময় বক্তাগণ শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

    উল্লেখ্য- এবছর মোট ১১৫টি মণ্ডপে শারদীয় দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মণ্ডপে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশও মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনীসহ যৌথবাহিনীর টহল অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • নাগরপুরে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু

    নাগরপুরে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে শারদীয দুগোর্ৎসব। সারা দেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলছে দুর্গাপুজা ব্যাপক প্রস্তুতি। শেষ পর্যায়ে সাজসজ্জার কাজ। দুর্গাপুজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা মুলক ব্যবস্থা। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবল্বীদের প্রধান ও বৃহৎধর্মীয় উৎসব শারদীয দুর্গাপুজা। ১৩ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। নাগরপুর উপজেলায় এবার ১২ ইউনিয়নে ১ শত ৩০ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

    সরেজমিনে দেখা যায়, বিভিন্ন মন্দিরে চলছে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। ইতোমধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরির মূল উপাদান মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। চলছে প্রতিমায় রং তুলির আঁচড়। শিল্পীদের নিপুন হাতের ছোয়ায় পরিস্ফুটিত হচ্ছে দেবী দুর্গা ও তার ছেলে-মেয়ে লক্ষী, স্বর স্বতী, গনেশ ও কার্তিক। প্রতিমা শিল্পীরা জানালেন, তারা একেকজনে একাধিক প্রতিমা তৈরী করছেন। তবে প্রতিমা তৈরীর আনুষঙ্গিক দ্রব্যের দাম বেশী থাকায় তারা লাভ নিয়ে চিন্তিত। লাভ-লোকসান যাই হোক বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই তারা আনন্দের সাথে প্রতিমা তৈরী করেন। সব কিছু মিলিয়ে উপজেলার পূজা মন্ডপ গুলোতে চলছে শারদীয় আমেজ।

    পুজার আয়োজকরা জানান, পুজার নিরাপত্তা নিয়ে তারা সংকিত নন। অন্য ধর্মের লোক জন তাদের সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারও উৎসব মুখর পরিবেশে শারদীয দুগোর্ৎসব উদযাপিত হবে বলে তারা আশাবাদী।

    নাগরপুর উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শিব শংকর সূত্রধর বলেন, নাগরপুর উপজেলায় এবার ১২ ইউনিয়নে ১ শত ৩০ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে কতিপয় দুষ্কৃতিকারী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ভাবেই আমরা দূর্গাপুজা সমাপ্ত করবো।

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুজার  সার্বিক নিরাপত্তার বিষয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তদারকি করছে। সাম্প্রদায়িক ও সম্প্রীতির  বাংলাদেশে এবার ও শান্তিপূর্ণ ভাবে শেষ হবে শারদীয় দুগোর্ৎসব।

    নাগরপুর,টাঙ্গাইল।।

  • নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    নলছিটি ডিগ্রি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
    আজ সোমবার সকাল ১১ টায় নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
    এসময় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, বর্তমান সভাপতি রাকিব গাজী, সদস্যসচিব হিমেল ও শিক্ষার্থী রাকিব আহমেদ।
    বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম কবির নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘণিষ্ঠ হওয়ায় তাকে অবৈধভাবে নলছিটি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। কলেজে অধ্যক্ষ পদ শূন্য থাকায় তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অবৈধ নিয়োগের বিরুদ্ধে ২০১২ সালে একটি মামলা করা হয়েছিল। মামলায় নিয়োগ স্থগিত করা হলেও দলীয় প্রভাবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। তিনি বরিশাল সিটি কলেজে ১২ বছর প্রভাষক হিসেবে দায়িত্ব পালন না করে সরাসরি উপাধ্যক্ষ নিয়োগ পান, যেটা পুরোপুরি অনিয়মতান্ত্রিক একটি নিয়োগ ছিল। তার নিয়োগ পরীক্ষায় ২৯ জন প্রার্থী থাকার পরও দলীয় চাপ প্রয়োগের মাধ্যমে কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দুইজন ডামি প্রার্থী রেখে তাকে নিয়োগগ দেওয়া হয়। তিনি ভারপ্রপ্ত অধ্যক্ষ হয়ে কলেজ সরকারিকরণের কথা বলে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় ভর্তি ফি ১২৫০ টাকা বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হলেও সেখানে তিনি ৪ হাজার থেকে ৫ হাজার হাজার টাকা নিয়ে ভর্তি বাণিজ্য করেছেন। এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড দেওয়া বাবদ প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন। এভাবে নানা কৌশলে অনিয়ম এবং বাণিজ্য করে দীর্ঘ ১২ বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ।
    এ বিষয়ে রফিকুল ইসলাম কবির বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করে মানববন্ধন করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সমাজে ছোট করার জন্য একদল লোক আমার পেছনে লেগেছে।

  • কালীগঞ্জে ১২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    কালীগঞ্জে ১২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান চালিয়ে ১২৯ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন পুলিশ। জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসালাম, সঙ্গীয় ফোর্স সহ থানার ০৬নং গোড়ল ইউপির অন্তর্গত মালগাড়া এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ১২৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন। 

    গ্রেফতারকৃত আসামী মহসীন আলী (৩৮), ৪নং ওয়ার্ড  মালগাড়া গ্রামের ছপির উদ্দিনের ছেলে। বাবুল মিয়া (৩৫), রাজমাল্লি গোড়ল গ্রামের আব্দুর রশিদের ছেলে। উভয়ের থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। এ সংক্রান্তের কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নম্বর ১০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৩(গ) মোতাবেক নিয়মিত মামলা  রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউপির অন্তর্গত মালগাড়া এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে ১২৯বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

    মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ সদরের পূর্বদেওসার  এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ ওঠেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীদের বিরুদ্ধে। রোববার বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার বলে জানা গেছে।

    এদিকে ঘটনার পরপরই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

    জানা গেছে, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েকমাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ আরো কয়েকজন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটায় ও কিল-ঘুষি মারে।এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপরাধিরা পালিয়ে যায়।

    মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।।

  • লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দি

    লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দি

    শেখ তৈয়ব আলী খুলনা
    খুলনা অফিস ।।

    লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে। যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে কৃষি সেই কৃষি ফসল, ঘের পানির নিচে তলিয়ে পথে বসেছে খুলনার ডুমুরিয়া উপজেলা, ফুলতলা ও কেশবপুর এলাকার সাতটি ইউনিয়নের ৪০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ। নেই ঘরে খাবার আশ্রয়ের জায়গা। আজ এক মাস ধরে তারা পানিবন্দি। এই বদ্ধ পানি পচে গিয়ে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। সেই সাথে বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধ। এই সমস্যার সমাধান দীর্ঘ পাঁচ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে বিগত দিনের সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র। বটিয়াঘাটা নদীর মোহনা হতে সম্পূর্ণ ভদ্রা নদী পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদীটি খননের জন্য কয়েকবার বাজেট হওয়া সত্বেও খনন কাজ আর হলো না। কইয়া বাজার সইলমারী খেয়াঘাট এলাকায় প্রফুল্ল বাবু নামের এক প্রভাবশালী সন্ত্রাস আওয়ামী লীগের আমলে সে বিভিন্ন ক্ষমতার প্রভাব খাটিয়ে ভদ্রা নদীর চরে ন্যূনতম ৫০ বিঘা জমি দখল করে নিয়ে ইটের ভাটা ও মাছের হ্যাচারি তৈরি করে সরকারকে ফাঁকি দিয়ে এখনো বহাল তবিয়াদে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া নদীর মাঝ থেকে সরু জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয় সেখানে মোটা মোটা ৪০ টা বড় গাছ পুঁতে তার নিজ খরচে মজবুত করে কাঠের পোল তৈরি করেছে।এই পোলের উপর দিয়ে তার ইটের ভাটার গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেছে। সাধারণ মানুষের পারাপারে টোল আদায় করে সরকারকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই পোল তৈরির জন্য যে ৪০ টি খুঁটি পোতা হয়েছে এই চল্লিশটি খুঁটির কারণে ঠিকমত পারি নিষ্কাশন হতে পারছে না বরং আরো বেশি পলি পড়ে সম্পূর্ণ নদীটি বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে বিভিন্ন শাকসবজি ফসল ঘের ঘরবাড়ি তলিয়ে আজ তারা পথে বসেছে।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ও প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি প্রফুল্ল বাবুর উচ্ছেদ চাই। নদী কেটে পানি সরিয়ে আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই।

  • সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

    সুজানগরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেফতার

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের আপন ভাই মো.বাচ্চু আলমগীর উরফে আগুন বাচ্চু (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো.লোকমান প্রামানিকের ছেলে। গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। সুজানগর থানার এসআই নূরে আলম জানান, ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রবিবার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই মানিকদীর (পালপাড়া)মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মাত্র ৩ দিনের ব্যবধানে সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় থানা অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযমকে। এবং উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

    এম এ আলিম রিপন
    সুানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নেছারাবাদে দাবি আদায়ে সহকারি শিক্ষকদের মানববন্ধন

    নেছারাবাদে দাবি আদায়ে সহকারি শিক্ষকদের মানববন্ধন

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেছারাবাদে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছেন সহকারি শিক্ষকরা।

    রোববার বিকেলে উপজেলা পরিষদ সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ওই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।

    মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক, নাসরিন জাহান,সুব্রত দে,মোঃ মহসীন,মিথিলা আক্তার,আরাফত হাসনাইন,মো:মনিরুল ইসলাম, মো:আরিফুল ইসলাম,মো:রাজু প্রমুখ।

  • ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

    ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জামায়াতে ইসলাম ধামইরহাট শাখা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা প্রেসক্লাব, ধামইরহাট প্রেসক্লাব এবং ধামইরহাট মডেল প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা (পশ্চিম) আমীর ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক বিউটি। এ সময় প্রধান মেহমান ইঞ্জিনিয়ার এনামুল হক ডিউটি বিউটি বলেন, “ফ্যাসিবাদ সরকারের অপকর্মের কথা ভুলে গিয়ে এখন থেকেই সত্য কথা প্রকাশ করতে হবে। ” তিনি আরও বলেন, “নিজের থেকে পরিবর্তন শুরু করি, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করি, সত্যকে সত্য বলি, তবেই পরিবর্তন সম্ভব। ” ১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আমীর মাও: আব্দুল কাহার সিদ্দিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ওলামা বিভাগের আমীর সহ: অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমীর মাও: কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাও: আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, ১নং ইউনিয়ন আমীর মাও: ইউনুছার রহমান প্রমূখ। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিক পেশার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ,মালেক, সম্পাদক আবু মুসা স্বপন সহ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিনিয়র প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ জাহের, নুরুল ইসলাম, রেজুয়ান হোসেন, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, মুমিনুল ইসলাম, ছাইদুল ইসলাম, রুবাইয়াত হোসেন প্রমূখ।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি।

  • নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অতিঃ জিআইজি অপারেশন

    নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অতিঃ জিআইজি অপারেশন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করলেন অতিঃ জিআইজি অপারেশন, হাসানুজ্জামান।
    নড়াইল জেলা পুলিশের কোর্ট পরিদর্শন, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ বাঁধাঘাট পরিদর্শন করেন মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা। প্রথমে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি শনিবার (৫ অক্টোবর) পরবর্তীতে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত পরিদর্শন সালামী গ্রহণ করেন। অতঃপর কোর্ট পুলিশের সকল দপ্তর পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইল জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরিশেষে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার নড়াইল জেলার ঐতিহ্যের ধারক বাঁধাঘাট পরিদর্শন করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।