আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে শহীদি কাফেলা
বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার ৬ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গত ১৩ অক্টোবর রোববা কমিটি গঠন উপলক্ষে পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর হাট চত্ত্বরে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এদিন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ডিএম আক্কাস আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি আমির মোহাম্মদ জুয়েল রানা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও ৬ নম্বর ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়াজেদ খলিলপ্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ।এদিন আইনাল হোসেনকে সভাপতি,শাহিনুর শেখকে সম্পাদক ও পলাশ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড যুব শাখার ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা আক্তারুজ্জামান। কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে কর্মী সমাবেশের শুভ সূচনা করা হয়।
Author: desk
-

তানোরে শহীদি কাফেলার ওয়ার্ড কমিটি গঠন
-

বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেফতার
আব্দুল আউয়াল
বানারীপাড়া (বরিশাল )প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং চাখার বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপুকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত চাঁদাবাজি, মারধর ও ইটভাটা ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী। এছাড়া ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপু বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধার দায়েরকৃত তার ব্যবসাপ্রতিষ্ঠান, বালুর ড্রেজার ও বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার সন্দেহভাজন আসামী।আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।। -

বাবুগঞ্জে সম্মাননা স্মারক পেলেন সহিদ প্যাদা
কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে সম্মাননা স্মারক পেলন সহিদ প্যাদা। সহিদ বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরউত্তর ভুতের দিয়া গ্রামের বাসিন্দা। ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি এর বাবুগঞ্জ উপজেলার সুলতান আহম্মেদের স্বাক্ষরিত নবগঠিত ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৫৬ নং সদস্য হিসেবে বিবেচিত হন।
তিনি সম্প্রতি সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেয়ে নিজকে ধন্য ও গর্বিত বোধ করেছেন।
-

উজিরপুরে ছয় বছরের শিশু কন্যাকে ধ*র্ষণের চেষ্টা,লম্পটকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী
জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় এক লম্পট, এ ঘটনা এলাকাবাসী লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা-বাবা গত মঙ্গলবার দুপুরে বাসা পরিবর্তন করার সময় ভ্যান চালক পূর্ব মুণ্ডপাশা গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর পুত্র ইব্রাহিম বেপারী (৩৫)শিশুটিকে ভ্যানে করে নিয়ে আসে এবং নতুন ভাড়াটিয়া শামসুল হক বেপারির নতুন ঘরে নিয়ে এসে শিশুটির স্পর্শকাতর স্থানে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি লম্পট ইব্রাহিমের গায়ে কামড় বসিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ বিষয়ে সাবেক শিক্ষক অমল মাস্টার দায়সারা সালিশ বিচার করেন।পরবর্তীতে লম্পট ইব্রাহিম ও তার স্ত্রী বিষয়টি জানাজানি বা বাড়াবাড়ি না করতে ভুক্তভোগী পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে খুন জখমের হুমকি দিয়ে আসে।বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে, শিকারপুর হাট থেকে এলাকাবাসী লম্পটকে আটক করে থানায় সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। -

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(১৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এর আগে পায়রা নদীতে রাতভর নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করে ফিরছিলেন। এমন সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ পায়রা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছে ৩ মন মা-ইলিশ ও ৫টি মশারি জাল ও ১৬টি কারেন্ট(৮ হাজার মিটার) জালসহ ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) অমিত দত্ত বলেন, প্রথমবারের মতো মুচলেকা রেখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন,নিয়মিত অভিযান হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।। -

মাদারীপুরে জমি নিয়ে পূর্ব শ*ত্রুতার জেরে হামলা, আহত ৪
আরিফুর রহমান মাদারীপুর,
মাদারীপুর প্রতিনিধি।।মাদারীপুর করদী এলাকার জাহাঙ্গীর শিকদারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল স্থানীয় জামাল বেপারী সাথে সেই যেরে শনিবার সকাল ৯ঃ৩০ টায় জমি দখলের জন্য আসে জামাল বেপারী ও তার লোকজন। এসময় জাহাঙ্গীর শিকদারের ছেলেরা বাধা দিলে তর্ক বাজে দুই পক্ষের মধ্যে, এক পর্যায়ে দেশীয় অশু শস্য নিয়ে জামাল বেপারির লোকজন হামলা চালায় জাহাঙ্গীর শিকদারের ছেলেদের উপরে এতে আহত হয় সোহাগ শিকদার (৩৬) পিতা জাহাঙ্গীর সিকদার, শফিকুল ইসলাম (৩৩) সজীব সিকদার,আবু বকর সিকদারসহ জাহাঙ্গীর শিকদারের স্ত্রী সানোয়ারা বেগম এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ড ভর্তি হয় সজীব সিকদার, তার মাথায় গুরুতর যখন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল পাঁচ বছর যাবত সেই সূত্রের জেরেই স্থানীয় প্রভাবশালী সেনা সদস্য জামাল বেপারী ও তার লোকজন অতর্কিত হামলাচালায় এ ঘটনার আগে স্থানীয় গণ্যমান্য লোকজন সালিশ মীমাশার মাধ্যমে ১৬ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিলেও পরে সালিশ মানিনা বলে জামাল বেপারী। এই সূত্র ধরেই তারা জমি দখল করতে এসে হামলা চালিয়ে আহত করে জাহাঙ্গীর শিকদারের ছেলেদেরকে।
আহত ভুক্তভোগী জাহাঙ্গীর শিকদারের ছেলে বলেন। আমরা এডভোকেট বাবুল আক্তারের চেম্বারে বসে সালিশ মীমাংসা করে দেয় তাদের সালিশ রায়মতেকে মেনে জমির বাবদ ১৬ লাখ ২০ হাজার টাকা টাকা দিয়ে দেওয়ার পরেও তারা আবার এই জমি দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের উপরে এ হামলা চালায় জামাল বেপারী ও তার লোকজন।আমরা এই হামলাকারী জামাল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন। এ ঘটনা শুনেছি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনওনুকু ব্যবস্থা নেয়া হবে।
-

চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
‘”আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়েল চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীদের অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন চারঘাটের ফায়ার সার্ভিসের কর্মীরা।
মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন হাসান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চারঘাট ফায়ার স্টেশনের ইনর্চাজ আরিফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরের চরঅ লের পত্তনকৃত জমি দখল নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রতন প্রামানিক বাদী হয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবুসহ প্রায় ২২ জনকে এবং অপর পক্ষে বন্দের আলী মোল্লা বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর রহমান খানসহ প্রায় ২৫জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শনিবার পৌর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চর মানিকদীর গ্রামের বানা মোল্লার ছেলে রফিক মোল্লাকে রাজশাহী মেডিকেলে, একই এলাকার মৃত দবির হোসেনের ছেলে আরিফকে পাবনা জেনারেল হাসপাতালে, চরসুজানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিন শেখ,আব্দুর রউফ এর ছেলে আপেল, চরমানিকদীর গ্রামের নিজাম শেখের ছেলে ডাব্লু শেখ, মোলাম খাঁর ছেলে রাসেল খা, নাবল খার ছেলে রেন্টু খা, চরসুজানগর গ্রামের আবু শেখের ছেলে বাবলু শেখ, চরমানিকদীর গ্রামের রিয়াজ উদ্দিন মল্লিকের ছেলে জিয়া মল্লিককে সুজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

রাজশাহীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।
মহানগরীর মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।
এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪১২টি পূজামণ্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৮টি ও জেলায় ৩৩৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হয়।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

আগামীকাল ৫৫ তম বিশ্ব মান দিবস
প্রেস বিজ্ঞপ্তি
রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হতে যাচ্ছে দিবসটি
আগামীকাল ১৪ অক্টোবর ২০২৪, ৫৫ তম বিশ্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মহামান্য উপদেষ্টা ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ, সকাল ১১:০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আজমল। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ আকবর আলী, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম।
উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।