Author: desk

  • সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ

    সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের তেমুখি-অনুরাগ বাজার সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন রয়েছে কয়েক গ্রামের মানুষ। মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে সড়কটির একটি অংশ(প্রায় ১০ ফুট) ধ্বসে পুরোপুরি বিছিন্ন হয়ে যায়। এতে ওই এলাকার সাধারণ মানুষজন চরম ভোগান্তিতে পরেছেন। দপদপিয়া নলছিটি সড়কের তেমুখি থেকে শুরু হয়ে সড়কটি অনুরাগ বাজার পর্যন্ত বিস্তৃত। এর মাঝেই রয়েছে একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়।

    স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ খান জানান, সড়কটি যেখান থেকে ধ্বসে গিয়েছে সেখানে সড়কটির নিচ দিয়ে একটি সিমেন্ট দিয়ে তৈরি পাইপ দেয়া ছিল। পাশ্ববর্তী কৃষি জমিতে পানি আসা যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পাইপের পাশে ফাঁকা জায়গা দিয়ে পানি আসা যাওয়ার কারণে মাটি সড়ে গিয়ে সড়কটির এই অংশ ধ্বসে যায়।

    আরেকজন বাসিন্দা নলছিটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র নাসিফ খান জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার খানেক লোক চলাফেরা করে। অনুরাগ বাজারে যাওয়ার জন্য ভাঙাদৌলা, কান্ডপাশা ও ফরাসিনা গ্রামের লোকজন এই সড়কটি ব্যবহার করেন। এখন তারা চরম ভোগান্তিতে পরেছেন। আমরা নিজেরা কলাগাছ দিয়ে লোক চলাচলের ব্যবস্থা করলেও সবাই ব্যবহার করতে পারছেন না। গাড়ী চলাচল সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।

    এ ব্যাপারে পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে গিয়েছিলাম। সড়কটি খুব দ্রুত সংষ্কার করার ব্যবস্থা নেয়া হবে।

  • হরিপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিনের মৃ*ত্যু

    হরিপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিনের মৃ*ত্যু

    আনোয়ার হোসেন হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল ও বাইসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব ফজলুর রহমান(৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন গড়ভবানিপুর (ফাজিলপুর) গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি ফাজিলপুর বড় মসজিদের মুয়াজ্জেম ছিলেন বলে এলাকা বাসি সুত্রে জানাগেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় তালুকদার পাড়া গ্রামের পাকা সড়কে। জানাযায় তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কাঠালডাঙ্গী বাজারে য়াওয়ার পথে পাকা সড়কে ওই স্থানে বিপরিত দিক থেকে চালিয়ে আশা মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্বর ভাবে আহত হন। সংবাদপেয়ে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রানীসংকৈল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত ওসি শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। অভিয়োগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে

  • একজন কর্মঠ দায়িত্বশীল অফিসার টাঙ্গাইলের এডিসি রাজস্ব শফিকুল ইসলাম

    একজন কর্মঠ দায়িত্বশীল অফিসার টাঙ্গাইলের এডিসি রাজস্ব শফিকুল ইসলাম

    স্টাফ রিপোর্টারঃ
    প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি-বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই সত্য একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি জেলার আমূল পরিবর্তন করতে। তার বাস্তব উদাহরণ হচ্ছে টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম।

    অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম এর একের পর এক কার্যকরী উন্নয়নমূলক কর্মকান্ডে বদলে যাচ্ছে টাঙ্গাইল জেলার রাজস্ব খাতের চিত্র। ৩৩তম বিবিএস ব্যাচ এ উত্তীর্ণ এই প্রশাসনিক কর্মকর্তা গত ২০২৪ সালের ৪ আগষ্ট টাঙ্গাইল জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নবরূপে রূপান্তরিত হতে শুরু করেছে।

    টাঙ্গাইল জেলার কালেক্টরেটের মধ্যে অন্যতম বড় শাখা হলো রাজস্ব শাখা। এ শাখা হতে সরকারী সম্পত্তি রক্ষাসহ জলমহাল ইজারা প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের বিপুল পরিমান রাজস্ব আদায় করা হয়। পাশাপাশি সরকারেরর কাঙ্খিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়। তার যোগদানের পর থেকে সরকারী নীতিমালা অনুযায়ী কৃষি/অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, আবাসন আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জলমহাল/বালুমহাল ইজারা প্রদানসহ নানাবিধ সেবা প্রদান জনসেবা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার পর গত ২মাসে জেলার
    ভূমি উন্নয়ন কর, খাসজমি বন্দোবস্ত, সায়রাত মহাল, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, ওয়াকফ, দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা, হাট-বাজার ব্যবস্থাপনা, রাজস্ব, কৃষি খাস জমি, জবর দখল সংক্রান্ত সভা, মিস মামলা, মাসিক রাজস্ব সংক্রান্ত বিবরণী প্রেরণ, আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত সংক্রান্ত যাবতীয় কার্যক্রমসহ কর্মচারীদের বিভিন্ন অগ্রিম মঞ্জুরীসংক্রান্ত কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে হচ্ছে বলে দাবী উঠেছে টাঙ্গাইলের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের মাঝে।

    অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম টাঙ্গাইলে যোগদানের পর : ভূমি অফিস দুর্নীতিমুক্ত ও জনবান্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন বলে জানা গেছে।

    তিনি জেলার সকল ভূমি অফিস জনবান্ধব ও দূর্নীতিমুক্ত হতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবেনা বলেও হুশিয়ারী করে জেলার সব ভূমি অফিস দূর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান জিরো টলারেন্স সকলকে জানান দিয়ে আরও বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীরা কোন ধরনের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অনাবাদী জমি আবাদকরণ, জরিপের সময় ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। বিশেষ করে নামজারি নিয়ে মানুষের যাতে কোন রকম ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সকল সহকারী কমিশনার (ভূমি) গণকে নির্দেশনা প্রদান করেন।তার নির্দেশনায় জেলার ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ফিরেছে দাবী ভুক্তভোগীমহল।

  • এইচপিভি টিকার প্রচার করব, জরায়ুমুখ ক্যান্সারমুক্ত দেশ গড়ব : ময়মনসিংহে স্কাউটদের অঙ্গীকার

    এইচপিভি টিকার প্রচার করব, জরায়ুমুখ ক্যান্সারমুক্ত দেশ গড়ব : ময়মনসিংহে স্কাউটদের অঙ্গীকার

    স্টাফ রিপোর্টারঃ

    এইচপিভি টিকার কথা প্রচার করে জরায়ুমুখ ক্যান্সারমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়েছে ময়মনসিংহের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা। 

    মঙ্গলবার (২২ অক্টোবর)ময়মনসিংহ জেলা তথ্য অফিস আয়োজিত জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪ সম্পর্কে অবহিতকরণ সভা শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

    ময়মনসিংহ জেলা তথ্য অফিস এর পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে-ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবী মুক্ত স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউট ও লাল-সবুজের চল্লিশ জন সদস্য স্কাউট লিডার লিয়া আফরোজের নেতৃত্বে জেলার স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রকল্পভুক্ত এ ওরিয়েন্টেশনে অংশ নেয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ডা. নুসরাত এ মোহসিন সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি কিভাবে জরায়ুমুখ ক্যান্সারের সংক্রমণ ঘটায় এবং তা থেকে বাঁচাতে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরের দশ থেকে চৌদ্দ বছরের সকল কিশোরীকে ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দিতে সরকারের উদ্যোগের কথা তিনি সহজ ভাষায় তুলে ধরেন। 

    জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লোহ প্রধান অতিথি হিসেবে এবং ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. আলমগীর হোসেন এবং সামাজিক ও আচরণ পরিবর্তন পরামর্শক আমান উল্লাহ বিশেষ অতিথির বক্তৃতায় টিকার প্রচারে অংশ নেওয়াকে স্কাউটদের দায়িত্ব হিসেবে আখ্যা দেন।

    জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সমাপনী বক্তব্যে আগামী নারী সমাজকে  জরায়ুমুখ ক্যান্সারমুক্ত করতে কিশোরীদের এইচপিভি টিকা নিতে উৎসাহ দানকে মানবতার সেবা বলে বর্ণনা করেন। 

    এ সময় ঢাকা ব্যতীত দেশের সাত বিভাগে এইচপিভি টিকা ক্যাম্পেইনে টিকা নিতে ভিএএক্সইপিআই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যাওয়ার সম্পূর্ণ পদ্ধতির ভিডিওচিত্র প্রদর্শন করেন সহকারী তথ্য অফিসার সাইফুল আলম ও রুকুনুজ্জামান।

  • সাংবাদিকের সাথে তারাগঞ্জের বকশিপাড়া সপ্রাবি প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ

    সাংবাদিকের সাথে তারাগঞ্জের বকশিপাড়া সপ্রাবি প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি.
    রংপুরের তারাগঞ্জ উপজেলাধীন সয়ার ইউপি’র বকশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ দাসের প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান চলে নিজ খেয়ালে। এমন তথ্যের ভিত্তিতে, (২০ অক্টোবর) রোববার দৈনিক অধিকরণ ও দৈনিক কালবেলা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি উক্ত বিদ্যালয়ে সকাল ৯.৩০ মিনিটে উপস্থিত হয়। প্রধান শিক্ষক সহ বিদ্যালয়টি কর্মরত শিক্ষক ৬ জন, সেখানে দেখা যায় ১২/১৩ জন শিক্ষার্থীসহ ৫ জন সহকারী শিক্ষক উপস্থিত। সকাল ৯ঃ০০টায় শিক্ষক উপস্থিত থাকার নিয়ম থাকলেও সাড়ে ১০টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি প্রধান শিক্ষক সোমনাথ দাসের।

    এসময়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সোমনাথ দাসকে মোবাইল ফোন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে প্রতিষ্ঠানে এলে সাংবাদিকের চাওয়া তথ্য প্রদানে কাগজ খোঁজাখুঁজিতে গড়িমসি ও বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং শুধুমাত্র ক্ষুদ্র মেরামতের বরাদ্দ ২ লাখ টাকার ব্যয় পরিকল্পনার কাগজটি দেখাতে গিয়েই হঠাৎ উত্তেজিত কণ্ঠে তারাগঞ্জের সাংবাদিক দ্বারা বিরক্ত ও অত্যাচারিত হওয়ার অপবাদ দিয়ে আক্রমণাত্বক হয়ে ওঠেন। প্রধান শিক্ষকের এভাবে রেগে যাওয়ার কারন জানতে চাইলে তিনি আরও রেগে যান এবং বলেন আর কিছুই বলবো না আপনারা কি লেখেন আর আমার কি করতে পারেন করেন।

    বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরাকে মোবাইল ফোনে অবগত করা সহ তাঁর অফিসে এসে ক্যামেরায় ধারনকৃত ভিডিও দেখানো হয়। বিষয়টি উপজেলা ক্লাস্টার ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক অবগত আছেন। শিক্ষক হাজিরা খাতায় ১০ঃ১০টা পর্যন্ত প্রধান শিক্ষকের স্বাক্ষর না থাকা বিষয়টিও জানানো হয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক হয়ে তথ্য সহযোগীতা না করে উল্টো উপজেলার সাংবাদিক দ্বারা বিরক্ত ও অত্যাচারিত হওয়ার অপবাদ দিয়ে আক্রমণাত্বক হয়ে ওঠা এবং সাংবাদিকদের নিয়ে কটূকথা বলা কতটা দাপ্তরিক শুদ্ধাচার লংঘন, এ নিয়ে সাংবাদিক মহলে দেখা দিয়েছে সমালোচনার ঝড়।

    উল্লেখ্য যে- বিদ্যালয়টিতে গত ২৩/২৪ অর্থ বছরের ক্ষুদ্র মেরামত বরাদ্দ ২ লাক্ষ ও স্লীপ সহ অন্যান্য বরাদ্দকৃত অর্থের ব্যয়, পরিকল্পনা অনুযায়ী দুর্নীতি ও ক্রয়কৃত পণ্যের বিভিন্ন অনিয়ম, বিদ্যালয়টির প্রধান শিক্ষকের খেয়াল খুশি আগমণ ও প্রস্থান, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত, শিক্ষার্থীদের মানসম্মত পাঠ উপযোগী হয়ে না ওঠা এবং তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অতর্কিত ভাবে উদ্ধত আচরণের দায় কি প্রাথমিক শিক্ষা অফিসের অবহেলার কারন নয়?
    এই সংবাদের পরবর্তী অবস্থা “শিক্ষা বিষয়ক ধারাবাহিক” প্রতিবেদনে পূনরায় প্রকাশ করা হবে।

  • পঞ্চগড়ে স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃ*ত্যুদণ্ড

    পঞ্চগড়ে স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃ*ত্যুদণ্ড

     

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্কুলছাত্র আসাদুজ্জামান পায়েলকে অপহরণের পর হত্যার ৯ বছর পর তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    সোমবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম রেজাউল বারী এ রায় দেন।

    দণ্ড প্রাপ্তরা হলেন- দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতীপাড়া গ্রামের নুরুজ্জামান (৩৮), ডাহেনাপাড়া গ্রামের ফরহাদ হোসেন (৩০) এবং বলরামপুর গ্রামের হাসানুল ইসলাম (৩২)। এদের মধ্যে নুরুজ্জামান ও হাসানুল পলাতক রয়েছেন।

    জানা গেছে, হত্যার শিকার আসাদুজ্জামান পায়েলের বাড়িও দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের বলরামপুর তাতীপাড়া গ্রামে। ২০১৫ সালের ১৮ জুন রাতে নিখোঁজ হন পায়েল। নিখোঁজের চারদিন পরে বিকেলে বাড়ির এক কিলোমিটার দূরের একটি ডোবা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। ওই দিনই মামলা করেন পায়েলের বাবা সুলতান আলী। পায়েল স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

    আদালত সূত্রে জানা যায়, পায়েল নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন আসে বাবা সুলতান আলীর কাছে। ফোনের অপর প্রান্ত থেকে বিকৃত কণ্ঠে পায়েলের মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা নিয়ে কোথায় যেতে হবে তা জানানো হয়নি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণে সংশ্লিষ্টতা পাওয়া যায় ওই তিনজনের। পরে স্থানীয়ভাবে বসে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী ডোবা থেকে বস্তাবন্দী পায়েলের লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরে একই বছরের ৩১ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার কাজ শুরু হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের অপরাধ আদালতে প্রমাণ করতে পেরেছে বলেই বিচারক এ রায় দিয়েছেন।

  • উজিরপুরে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্যসহ ১জন গ্রেফতার

    উজিরপুরে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্যসহ ১জন গ্রেফতার

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের জেলার উজিরপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদক দ্রব্য গাজা ও ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। 

    উজিরপুর অস্থায়ী সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায় , ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার পৌর সদরের ৫ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফয়সাল ও ক্যাম্প কমান্ডার  লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মনসুর আলী বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী(৪০) কে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেট  ও ১৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে উজিরপুর মডেল  থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মিজানুর রহমান জানান, মাদকসহ সেনাবাহিনী আব্দুল হালিম বেপারীকে হস্তান্তর হয়েছে, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

  • ভালো কাজের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন ওসি শফিকুল ইসলাম খান

    ভালো কাজের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন ওসি শফিকুল ইসলাম খান

    স্টাফ রিপোর্টারঃ
    ভালো কাজের স্বীকৃতি হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হওয়ায় পুরস্কার হিসেবে ক্রেস্ট পেয়েছেন।

    সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

    মাসিক কল্যান সভায় কোতোয়ালি এলাকায় শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা, পলাতক আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও ডাকাত দমনসহ চৌকস ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ওসি
    মোঃ সফিকুল ইসলাম খান এর হাতে পুরষ্কার হিসেবে এ ক্রেস্ট তুলে দেন।

    জানা গেছে, কোতেয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ওসিদের ন্যায় ময়মনসিংহ জেলার ওসিদের বদলী করার পর কোতোয়ালী এলাকার আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছিলো তখন দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর থেকেই কোতোয়ালীবাসীকে আইনি সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

    সুত্র জানিয়েছে-চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি।

    জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ভালো কাজে সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য প্রতি মাসেই এ পুরস্কারের আয়োজন করে থাকেন।

    পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মোহাইমেনুর রশিদ সহ অন্যান্য সার্কেল কর্মকর্তা ও ওসিবৃন্দ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো ও অপরাধ দমনে হবো কঠোর।

  • সুজানগরের সাগরকান্দিতে বিএনপির দু’গ্রুপের সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি

    সুজানগরের সাগরকান্দিতে বিএনপির দু’গ্রুপের সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি

    এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দিতে একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে এদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকাগুলো হলো সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগর। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    আমিনপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটনানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন বলে জানা গেছে।
    সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে একই সঙ্গে সমাবেশ ডেকেছে। আমাদের কাছে খবর আছে দুইদিন আগেও সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে উল্লেখযোগ্য কোন নেতা বা কোন প্যাডে প্রকাশনের কাছে কোট চিঠি দেয়নি। তারা থানাতে বিধি মোতাবেক অবহিত করেনি। তাই স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে, সেখানে জননিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
    স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েকদিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আজকে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’
    তবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা দাবি করে বলেন, ‘আমরাই আগে থানা পুলিশকে অবহিত করছিলাম সেখানে সমাবেশ করবো। এরপর তারা সমাবেশ ডেকেছে। এখন প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

  • সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না

    সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সুস্থ ধারার সাংবাদিকতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার দৃড় সংকল্প ব্যাক্ত করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সোমবার দুপুরে নির্বাহী কমিটির এক সভায় এই সংকল্প ব্যাক্ত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিকরা এ উপলক্ষ্যে নির্বাহী কমিটির এক সভা ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, দৈনিক দেশ রুপান্তরের রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দান হোসেন, বার্তাবাজারের খায়রুল ইসলাম নীরব ও সোনালী খবরের কামরুজ্জামানান লিটন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সভায় বক্তগন বলেন, সুস্থ ধারার সাংবাদিকতা করলে ঝিনাইদহ প্রেসক্লাব তার সঙ্গে থাকবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করবে। কিন্তু সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। সভায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ঝিনাইদহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও ক্লাবের চলমান উন্নয়ন পক্রিয়া বজায় রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।