Author: desk

  • হাটিকুমরুলে নিরাপদ সড়ক দিবস পালিত

    হাটিকুমরুলে নিরাপদ সড়ক দিবস পালিত

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। “ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েচছে।হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের দিক নির্দেশনায় হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাটিকুমরুল রোড গোল চত্বরে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হেলাল,সলঙ্গা থানা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক রুহুল আমিন,মেম্বর শাহ আলী, সার্জেন্ট দুলাল উদ্দিন আহমেদ,এএসআই শরিফুল ইসলামসহ অনেকে

  • তেঁতুলিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. রাজিনুল হক, উপজেরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. আফিফা জিন্নাত আফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক মো. শাহজাহান আলী, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক চন্দ্র রায়, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী ফিল্ড সুপারভাইজার আবু তাহের আনসারী, সাংবাদিক মো. আব্দুল বাসেত, সাংবাদিক মো. জাবেদুর রহমান, সাংবাদিক মো. এসকে দোয়েল ও সাংবাদিক তরিকুল ইসলাম প্রমূখ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম রুহুল আমিন বলেন, এইচপিভি ক্যাম্পেইন রেজিস্ট্রেশন অনুযায়ী উপজেলায় ৭ হাজার ৮২৯ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। দেশব্যাপীর ন্যায় উপজেলাতেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহন করতে পারবে। ১৬৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।।

  • কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২২.১০.২০২৪ ইং তারিখে নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কাজী মার্কেটে মোসার্স গ্লামার্স কর্ণার ও মেসার্স জননী স্টোরে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয়কেই ১০০০/- জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কসমেটিকস জব্দ করা হয়। এছাড়া খুশি কসমেটিকস নামক প্রতিষ্ঠানে ক্ষতিকর নিষিদ্ধ ক্রিম না থাকায় ধন্যবাদ প্রদান করা হয়। এছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বগুড়া দই ঘর নামক প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে মধ্যে দই, মিষ্টি ও ঘি পণ্যের লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করেন।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব সন্দীপ দাস।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

  • দোয়ারাবাজারে আওয়ামিলীগ নেতা অসিত কুমার দাস গ্রেফতার

    দোয়ারাবাজারে আওয়ামিলীগ নেতা অসিত কুমার দাস গ্রেফতার

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালের মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
    সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
    তিনি মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

  • দোয়ারাবাজারে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    দোয়ারাবাজারে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    হারুন অর রশিদ,

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে বরইউড়ি বহুমুখী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ‘ অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। অধ্যক্ষ ২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় ভুয়া বিজ্ঞাপ্তি প্রকাশ দেখিয়ে অর্থের বিনিময়ে ৪ জন প্রভাষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২০২০ সালে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ, মাদ্রাসা গেইট নির্মাণে অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগসমূহ নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে। অবিলম্বে দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপসারণ করা না হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনে আন্দোলনের ডাক দিবে। তিনি যেন প্রতিষ্ঠান ক্যাম্পাসে আর ডুকতে না পারেন সে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। ‘

    মানববন্ধনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সচেতন এলাকাবাসী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • তানোরে এলজিইডি’র উন্নয়ন চিত্র

    তানোরে এলজিইডি’র উন্নয়ন চিত্র

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সড়ক-সেতুর উন্নয়নে আর্থসামাজিক ও জীবনযাত্রার মান বেড়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের কঠোর দেখভালের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এসব উন্নয়ন কাজে কোনো আনিয়ম-দূর্নীতির সুযোগ পাচ্ছেন না বলে অভিমত এলাকাবাসীর।এতে উপজেলা প্রকৌশলীর প্রচেষ্টায় প্রায় স্বচ্ছতার সঙ্গে এসব উন্নয়ন কাজের বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে। এবং এখানো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেঠোপথ পাকাকরণ, সংস্কার, সেতু-কালভ্রাট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধূনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ এবং সংস্কার,হাট-বাজার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
    জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে (আর,ডি,আর,আই,ডিপি) প্রকল্পের আওতায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েের কানেক্টিং রাস্তা পাকাকরণ। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। হাতিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং
    রাস্তা পাকাকরণ। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা ও কচুযা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং
    রাস্তা পাকাকরণ। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যোগীশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
    কানেক্টিং রাস্তা পাকাকরণ। কলমা
    ইউনিয়নের (ইউপি) শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। দরগাডাঙা সাধুরহাট কানেক্টিং রাস্তা এবং
    তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা পাকাকরণ। চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল-সুন্দপুর-কাঠালপাড়া কানেক্টিং রাস্তা পাকাকরণ। বাধাইড় ইউনিয়নের (ইউপি) প্রকাশনগর-বৈদ্যপুর-দরিয়া কানেক্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এবং ধামধুম-মোহাম্মদপুর খাল পুনঃখনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এছাড়াও (ভি,আর,আরপি) প্রকল্পের আওতায় তানোর-আমনুরা রাস্তা থেকে আড়াদিঘী গ্রামের কানেন্টিং রাস্তা পাকাকরণ করা হয়েছে। এদিকে (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি রাস্তা ড্রেনসহ এইচবিবিকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা-সাতপুকুরিয়া প্রায় সাড়ে ৪ কিলোমিটার, মালশিরা মাদরাসা মোড়-কামারগাঁ প্রায় ৫ কিলোমিটার, চন্দনকৌঠা-হাতিনান্দা প্রায় ৪ কিলোমিটার, হরিপুর প্রায় ৫০০মিটার,, হরিশপুর প্রায় ৩ কিলোমিটার, কোয়েল-বানিয়াল প্রায় দেড় কিলোমিটার,গোয়ালপাড়া প্রায় এক কিলোমিটার, দেউলা তিন কিলোমিটার
    রাস্তা ইউড্রেন ও কালভ্রাটসহ পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ও হাতিশাইল দুটি সেতুর নির্মান করা হচ্ছে। চন্দনকৌঠা-মালার মোড় রাস্তার চন্দনকৌঠা মাঠে দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে তানোর-সইপাড়া রাস্তার প্রায় এক কিলোমিটার এইচবিবিকরণ করা হয়েছে। এছাড়াও কলমা-বনগাঁ প্রায় আড়াই কিলোমিটার ও দরগাডাঙ্গা-নড়িয়াল প্রায় তিন কিলোমিটার দৃষ্টিনন্দন ইউ ব্লক রাস্তা নির্মাণ করা হয়েছে।
    এদিকে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি) প্রকল্পের
    অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০০;কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে। তানোর-আমনুরা প্রায় ২০ কিলোমিটার,তানোর-চৌবাড়িয়া প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বাগধানী প্রায় ১৫ কিলোমিটার,তানোর-বিল্লী প্রায় ২০ কিলোমিটার,সরনজাই-কাঁকনহাট রাস্তার ৫ কিলোমিটার,আয়ড়া-বিল্লী প্রায় ১৫ কিলোমিটার, কামারগাঁ ইউপির কচুয়া- হাতিশাইল, মুন্ডুমালা পৌর এলাকার আয়ড়া-বিল্লী,সরনজাই-দেবিপুর-লালপুর- নারায়নপুর, ইলামদহীহাট হয়ে প্রকাশনগর রাস্তাসহ বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলো জলবায়ৃ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।#

  • র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শিশু ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২ কর্তৃক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শিশু ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি
    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় বাদী জোসনা খাতুন এর মেয়ে মোছাঃ মদিনা খাতুন (৯), প্রতিবেশি সাইদুলের মেয়ে শাপলা (৭) এবং চান্দুর মেয়ে আলমিনা (৯) সহ সকলেই আসামি ময়নাল এর বাড়ীর পাশের্^ খেলাধুলা করছিল। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনসহ তার বান্ধবীদেরকে জোলামানি খাওয়ার কথা বলে তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনের বান্ধবী শাপলা ও আলমিনাদ্বয়কে তার শয়ন কক্ষ হতে বের করে দেয় এবং শিশু ভিকটিম মদিনাকে তার শয়ন কক্ষের মধ্যে রেখে দেয়। একপর্যায়ে আসামি তার শয়ন কক্ষের দরজা লাগিয়ে দিয়ে শিশু ভিকটিম মদিনা খাতুনের সাথে জোরপূর্বক ধস্তাধস্তি করে ধর্ষণের চেষ্টা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি শিশু ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ- ০৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩)।

    ২। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ বিকাল ০৫.৩৫ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বহেরাচালা নতুন বাজার এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ময়নালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ময়নাল (৪০), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- মৈত্রপাড়া বড়হর, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সংবাদ প্রকাশের জেরে দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলা, আটক ২

    সংবাদ প্রকাশের জেরে দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলা, আটক ২

    হারুন অর রশিদ।।

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
    সংবাদ প্রকাশের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্না। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার গিরিশনগর গ্রামের মানিক মিয়ার পুত্র জসিম উদ্দিন ও টিলাগাও গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র মোহাম্মদ রাজিব মিয়া।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত প্রায় ১ বছর পূর্বে বিবাদী জসিম উদ্দিনের অপকর্মের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মুন্না। যার প্রেক্ষিতে প্রশাসন জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে জসিম উদ্দিন সাংবাদিক মুন্নাকে হত্যার উদ্দেশ্যে হন্য হয়ে খোঁজে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংবাদকর্মী মুন্না একটি প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে দেয়ারাবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে গিরিশনগর গ্রামে পৌছামাত্র বিবাদী রাজীব ও জসিম উদ্দিনসহ অজ্ঞাত বেশ কয়েকজন এসে তার উপর অতর্কিত হামলা চালায়। রামদা, লোহার রড, লাঠি-শোঠা নিয়ে তাকে প্রানে মারার উদ্দেশ্য এলাপাতাড়ি মারপিট শুরু করে। এতে গুরুতর জখমসহ মারাত্মকভাবে আহত হন সাংবাদিক মুন্না। পরবর্তীতে প্রান বাঁচাতে চিৎকার দিলে পথচারীসহ স্থানীয়রা তাকে আসামীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোয়ারাবাজার সরকারি হাসপাতালে প্রেরণ করে। জখমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। এদিকে আসামীরা এ বিষয়ে কোন মামলা বা আইনের আশ্রয় নিলে সাংবাদিক মুন্না ও পরিবারের মানুষকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে। তাই নিজ ও পরিবারের মানুষের নিরাপত্তার আশায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে এ পর্যন্ত দুই আসামীকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

    এ ব্যপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, সাংবাদিক এনামুল কবির মুন্নার উপর হামলার ঘটনার একটি অভিযোগ পাওয়ার পর পরই তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে অজ্ঞাত আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • র‌্যাব-১২’র অভিযানে আসামি টুলটুলি ও তার পরকীয়া প্রেমিক রেজাউল ইসলাম গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে আসামি টুলটুলি ও তার পরকীয়া প্রেমিক রেজাউল ইসলাম গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া এলাকার পরকীয়া প্রেমের জেরে নৃশংসভাবে গলাকেটে স্বামীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টুলটুলি ও তার পরকীয়া প্রেমিক রেজাউল ইসলাম গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। ভিকটিম আমিরুল ইসলাম ওরফে দুদু’র সাথে আসামি মরিয়ম খাতুন ওরফে টুলটুলি’র প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে বিয়ে হয়। কিন্তু টুলটুলি বিয়ের পরেও তার চেহারা সুন্দর হওয়ার কারণে অনেকের সঙ্গেই অনৈতিক সম্পর্ক স্থাপন করতো। কেউ তাকে নিষেধ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। টুলটুলির স্বামী ভিকটিম দুদু এসব কর্মকান্ডে বাধা দিলে, সে তার স্বামীকেও মারধর করতো। এসব বিষয় নিয়ে গত ০৮ জুলাই ২০১০ খ্রি. তারিখ রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয়। পরবর্তীতে গত ০৯ জুলাই ২০১০ খ্রি. তারিখ সকালে বাড়ির পাশের একটি জমি থেকে দুদু’র গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই আবু তালেব ওরফে তারা বাদী হয়ে এজাহারনামীয় ০৫ জনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৯ জুলাই ২০১০ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ দন্ড বিধি ১৮৬০। গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ টুলটুলি এবং রেজাউলসহ ০৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্র্রদান করে।

    ২। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০.২০ ঘটিকায় এবং অদ্য ২২ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০২.২০ ঘটিকায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকস আভিযানিক দল “ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায়” ও “সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন পাঠানপাড়া এলাকায়” পৃথক দু’টি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত আমিরুল ইসলাম @ দুদু’কে গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউলকে সাভার এলাকা থেকে এবং টুলটুলিকে শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রেজাউল করিম (৫৫), পিতা- মৃত রজব আলী, সাং-বড়চাঁনতারা, ২। মোছাঃ মরিয়ম খাতুন @ টুলটুলি (৪৮), স্বামী- মৃত আমিরুল ইসলাম @ দুদু, সাং- বড়বাসুরিয়া, উভয় থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪।গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাষ্ট্রপতি শহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে  ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

    রাষ্ট্রপতি শহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে এসে শেষ হয়। মিছিলকারীরা “চুপ্পুর দুই গালে জুতা মারো তালে তালে” ফ্যাসিবাদের দালালরা হুসিয়ার সাবধান বলে শ্লোগান দেয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, আবু রায়হান রিহান, সাইদুর রহমান, রত্না খাতুন ও শামিম আহম্মেদ। বক্তরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানান। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।