Author: desk

  • রাজশাহী-১ আসনে বিএনপির তৃণমূল তারককে নিয়েই ভোট করতে চাই

    রাজশাহী-১ আসনে বিএনপির তৃণমূল তারককে নিয়েই ভোট করতে চাই

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইছে।এদিকে বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক, করোনাযোদ্ধা ও বার বার নির্যাতিত বিএনপির পরিক্ষিত নেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেকের প্রার্থী হবার ঘোষনায় রাজনীতির মাঠে সব হিসাব-নিকাশ পাল্টে গেছে, দেখা নিয়েছে নয়ামেরুকরণ। স্থানীয়রা জানান,বিএনপির তৃণমুল তারেককে নিয়েই ভোট করতে চাই।
    বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণের পাশাপাশি সাধারণ মানুষ তারেককে নিয়ে ভোট করার ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
    রাজশাহী-১ আসনে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকগণ তারেককেই সম্ভাব্য প্রার্থী ধরে
    নিয়ে ইতমধ্যে নির্বাচনী মাঠে জম্পেশ প্রচার-প্রচারণার মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারেকের বিশাল কর্মী
    বাহিনী বিএনপির উন্নয়ন-অর্জনের চিত্র ও তার যোগ্যতা তুলে ধরে সাধারণে ভোটারদের দৌড়-গোড়ায় গিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
    ফলে তারেকের আগমনে নির্বাচনী এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের
    নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মতবিরোধ, মান-অভিমান ও ঐক্য প্রশ্নের বরফ গলতে শুরু করেছে। এখন
    তৃণমূলের নেতাকর্মীরাও এটা বুঝতে সক্ষম হয়েছেন পাওয়া-না পাওয়া নিয়ে তাদের মধ্যে মান-অভিমান থাকবে সেটাই স্বাভাবিক। কিন্ত্ত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা সকলে ঐক্যবদ্ধ।

  • তানোরের পাঁচন্দর ইউপি শহীদি কাফেলা যুব বিভাগের কমিটি ঘোষণা

    তানোরের পাঁচন্দর ইউপি শহীদি কাফেলা যুব বিভাগের কমিটি ঘোষণা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে শহীদি কাফেলা
    বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখা যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়েছে।
    জানা গেছে, গত ২৩ অক্টোবর বুধবার যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার উদ্যোগে ও ইউপি আমির জুয়েল রানার সভাপতিত্বে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সহসম্পাদক রাজশাহী জেলা পশ্চিম ডঃ ওবায়দুল্লাহ, সভাপতি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা পশ্চিম অধ্যাপক জামিলুর রহমান, জেলা ওলামা সভাপতি রাজশাহী পশ্চিম মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন ও সম্পাদক ডিএম আক্কাশপ্রমুখ।
    এদিন হাফেজ হাসিবুল ইসলামকে সভাপতি, মুক্তারুল ইসলামকে সম্পাদক ও
    সোহরাব আলীকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচন্দর ইউপি যুব শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া।

  • নলছিটিতে দিনের আলোতেই চলছে মা ইলিশ নিধন, মৎস্য দফতরের ঢিলেঢালা অভিযান 

    নলছিটিতে দিনের আলোতেই চলছে মা ইলিশ নিধন, মৎস্য দফতরের ঢিলেঢালা অভিযান 

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটির সুগন্ধা নদীতে দিনের আলোতেই চলছে প্রকাশ্যে মা ইলিশ নিধন।

    ১৩ অক্টোবর থেকে শুরু হয় মা ইলিশ শিকার প্রতিরোধ কার্যক্রম। সরকারি ভাবে মা ইলিশ সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা হলেও এর সাথে সম্পৃক্ত লোকজনের সহযোগিতায় মাছ শিকারের অভিযোগ রয়েছে। অভিযানের শুরু থেকেই নলছিটির দুই নদী সুগন্ধা ও বিষখালীর বিভিন্ন পয়েন্টে মাছ শিকারের অভিযোগ রয়েছে।

    গত ২২ অক্টোবর দুপুর দুইটার দিকে সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় বেশকিছু নৌকায় মাছ ধরার দৃশ্য দেখতে পেয়ে এই প্রতিবেদক নলছিটির মৎস্য কর্মকর্তা রমনী মোহন মিস্ত্রীকে ফোনে বিষয়টি জানালে তিনি বলেন তিনি সুগন্ধা নদীর মাটিভাঙা এলাকায় আছেন। অন্য একটি টিমকে ওই এলাকায় পাঠাচ্ছেন। বিকেল পাঁচটার দিকে একই এলাকায় ২০/২৫টি নৌকায় প্রকাশ্যে মাছ শিকার করতে দেখে পুনরায় মৎস্য কর্মকর্তাকে তার ব্যবহৃত 01718136535 মোবাইল নম্বরে ফোন দিলে বলেন তিন বলেন ষাটপাকিয়া ফেরিঘাট এলাকায আছেন। মল্লিকপুর এলাকায় প্রকাশ্যে মাছ ধরার বিষয়ে জানতে চাইলে বলেন তিনি এখনই ওই দিকে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে দুইটায় মাছ ধরার বিষয়টি তাকে অবগত করার পরে তিন ঘন্টা পার হলেও কেন তিনি পনেরো মিনিটের পথ পার হয়ে ঘটনাস্থলে এসে পৌছাতে পারলেন না?

    সচেতন মহলের অভিযোগ অভিযানের সম্পৃক্ত একটি অসাধু চক্রের সহযোগিতায় চলছে মা ইলিশ নিধন। ফলে ব্যর্থ হচ্ছে সরকারের মহতি উদ্যোগ। একটি মা ইলিশ নিধন মানে হাজার হাজার ইলিশ নিধন। সেখানে প্রতিদিন শতশত নৌকায় চলছে অবাধে মা ইলিশ নিধন। এলাকার সচেতন মহল এই অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন অভিযান ঢিলেঢালার অভিযোগ পেয়ে আজ থেকে অভিযান জোরদার করা হয়েছে। আজকে (২৩ অক্টোবর বুধবার পৌনে বারোটা) এখন পর্যন্ত ৭টি নৌকা ধ্বংস করেছি এবং দুই হাজার মিটারের মতো জাল জব্দ করেছি। আজ থেকে মা ইলিশ রক্ষর অভিযন  আরও জোরদার করা হবে।

  • কুসিক সাবেক কাউন্সিলারদের পূন্যবহালের দাবিতে সংবাদ সম্মেলন

    কুসিক সাবেক কাউন্সিলারদের পূন্যবহালের দাবিতে সংবাদ সম্মেলন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে বুধবার সকালে সাবেক কাউন্সিলরদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান প্রমুখ। 

     
    সংবাদ সম্মেলনে
    তারা জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করায় তারা বৈষম্যের শিকার হয়েছেন।
    জনগন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন,

    ভোগান্তিতে পড়েছেন । সমাজে অপরাধ প্রবণতা বেড়ে গেছে
    , চুরি ছিনতাই, চাঁদাবাজি, অরাজকতা বাড়ছে। জনপ্রতিনিধি না থাকায় যানজট সহ সামাজিক অপরাধ বন্ধ করতে পারছেনা আইনশৃঙ্খলা বাহিনী। 

     

    তারা দাবি করেন জনগনের প্রতি সম্মান প্রদর্শন করে সারা দেশের সকল জনপ্রতিনিধিদের পুনর্বহাল করতে হবে। দাবি আদায়ে, আগামী সপ্তাহে মানববন্ধন, কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থান কর্মসূচি সহ রাজধানী ঢাকায় সারা দেশের অপসারিত জনপ্রতিনিধিদের নিয়ে একযোগে আন্দোলন করা হবে।
    এসময় কুমিল্লার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • রাঙ্গাবালীতে সিনিয়র সহকারী জজ আদালত অপসারণের প্রতিবাদে মানববন্ধন

    রাঙ্গাবালীতে সিনিয়র সহকারী জজ আদালত অপসারণের প্রতিবাদে মানববন্ধন

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে অপসারণ চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের অন্তত ২ হাজার নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

    মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, জেলা শহর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী ২০১২ সালে উপজেলায় রুপান্তর হলেও আদালতের কাজ পরিচালিত হতো পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায়। বর্ষাকালে জমিজমা ও ক্রিমিনাল মামলার জন্য জীবনের ঝুকি নিয়ে নদী পাড়ি দিয়ে যেতে হতো পার্শ্ববর্তী উপজেলায়। তবে সবশেষে ২০২৪ সালে সহকারী জজ আদালতের কার্যক্রম শুরু হলেও এখনো থমকে আছে জুডিশিল ম্যাজিস্ট্রেট আদলতের কাজ। তাই ভোগান্তি লাঘবে রাঙ্গাবালীতে বিচারিক ব্যবস্থার সুরহা চায় উপজেলাবাসী।

    সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্রুত স্থাপনের দাবী জানিয়ে মানববন্ধন শেষে আইন ও বিচার বিভাগীয় উপদেষ্টা বরাবর ৭টি দাবী তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

  • রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নলছিটিতে বিক্ষোভ

    রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নলছিটিতে বিক্ষোভ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ অক্টোবর) সকালে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মিছিলটি নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে সেলিম চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এমসয় বক্তব্য রাখেন, নলছিটি পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,সদস্যসচিব সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আদিফ হাসান,পৌর কৃষক দলের আহবায়ক খোকন হাওলাদার সদস্যসচিব হেলাল মল্লিক প্রমুখ।

    এসময় তারা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই তাকে বহাল রেখে দেশের সংস্কার করা সম্ভব না। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করলে জাতীয়াতাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন দেশবাসীকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন শুরু করবে।

  • শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত চারঘাটের গাছিরা

    শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত চারঘাটের গাছিরা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    শীত আসতে না আসতে রাজশাহীর চারঘাটে  আগাম খেজুর গাছ পরিচর্চায় ব্যস্ত সময় পার করছে গাছিরা। দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যা হলেই শীতের আগমন বার্তা চলে এসেছে। সকালেও শিশির ভেজার পথ। যা শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। এরই মধ্যে উপজেলার গাছিরা আগাম খেজুর গাছ ঝুড়তে শুরু করেছে।

    আগাম রস পাবার আশায় কিছু গাছি গাছের পরিচর্যা শুরু করেছে। শীতের মৌসুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তত করতে শুরু করেছে। গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে নিপুণ হাতে গাছ চাছাছোলা করছে।

    এ মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। এখানকার কারিগরদের দানা গুড়, পাটালি গুড় তৈরিতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের গুড় পাটালির ব্যাপক চাহিদা রয়েছে।

    উপজেলার কেজিপুর গ্রামের গুড় উৎপাদন কারী ইমাজ উদ্দিন  বলেন, হালকা হালকা শীতের আভাস পেতেই আগেই খেজুর গাছ থেকে রস আহরণের জন্য গাছকে আগাম প্রস্তত করে রাখছি। তিনি আরও বলেন, আমরা কোন কেমিক্যাল ছাড়াই ভেজাল মুক্ত স্বাস্থ্য সম্মত গুড় উৎপাদন করে থাকি।

    চারঘাট উপজেলায় মোট ১ লক্ষ ৮০ হাজার ৫৯০ টি খেজুরের গাছ আছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মামুন হাসান।

    তিনি বলেন, আসন্ন শীত মৌসুমে ২ হাজার ১৬৭ টি মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    মামুন হাসান বলেন, উপজেলায় ভেজাল মুক্ত খেজুরের গুড় উৎপাদনের লক্ষে ইতি মধ্যে গুড় উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষে প্রতিটি গ্রামে গ্রামে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, কেউ ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • উজিরপুরে সেনাবাহিনীর হাতে গ্রেফতার ২ 

    উজিরপুরে সেনাবাহিনীর হাতে গ্রেফতার ২ 

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায়  মামলা -২ আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

    উজিরপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর  বুধবার দুপুর ১ টার উজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট  মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম  ২ জনকে আটক করেন। আটক কৃতরা  হলেন মশাং ইউনিয়নের মোঃ রিয়াজ খান(৩০) ও ইয়ার হোসেন(৩৬) আটক কৃতদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একটি নিয়মিত মামলার আসামী ছিলেন এ দুজন। সেনাবাহিনী গ্রেফতার করে আমাদের কাছে সোপর্দ করেছে। আসামীদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • রোমান ভুঁইয়া ঢাকা জেলায় আবারও শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পাওয়ার সম্ভাবনা

    রোমান ভুঁইয়া ঢাকা জেলায় আবারও শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পাওয়ার সম্ভাবনা

    হেলাল শেখঃ ঢাকা জেলার ৮ম বারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আবারও জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    জানা গেছে, গত বছরের (২০ ডিসেম্বর ২০২৩ইং) বিকেলে ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি বলেন, আমার বার্তা হলো, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের বিজয় হয়ে নতুন সরকার দেশ পরিচালনা করছেন খুব ভালো লাগছে আলহাদুলিল্লাহ। আমি ৮ম বার সেরা করদাতা হিসেবে (ঢাকা জেলা) শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পেয়েছি তাই শুকরিয়া মহান আল্লাহর কাছে, আমার বিশ্বাস আবারও ঢাকা জেলা শ্রেষ্ঠ পুরস্কার পাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শুভাকাংক্ষী প্রিয় ভাই বন্ধুসহ সবাই আমাকে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি ব্যবসার ব্যাপারে আমাদের প্রতিবেদককে বলেন, আমি ব্যবসায়ী হিসেবে সরকারকে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে ব্যবসা যখন বড় হচ্ছে-সেই থেকে কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি।

    আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সাল এবং বর্তমান ২০২৩ সালে ডিসেম্বর মাসে আবারও ৮ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, এই সম্মান আল্লাহর দান ও মানুষের দোয়ায় আজ আমি সম্মানিত হতে পেরে আনন্দ উপভোগ করছি। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না।

    অনেকেই অভিমত প্রকাশ করেন, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মানুষ, তিনি সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নাই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের অনেক প্রিয়। তাঁর দুই মেয়ে, এক ছেলে ও পরিবারের সকলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

  • পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে  সভাপতি- শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক- পাপুল সরকার

    পলাশবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি- শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক- পাপুল সরকার

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে পলাশবাড়ী প্রেসক্লাবের ৪২ বছরের ইতিহাসে এই প্রথম গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপির সভাপতি,সাপ্তাহিক অনড় পত্রিকা সম্পাদক আলহাজ্ব শাহ আলম সরকার ও সাধারণ সম্পাদক হিসাবে পাপুল সরকার,সাংগঠনিক সম্পাদক হিসাবে আব্দুল মতিন মোহাম্মাদসহ কার্য নির্বাহী কমিটির ১১ জন নির্বাচিত হয়েছেন।

    পলাশবাড়ী প্রেসক্লাবের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ২১ অক্টোবর সোমবার ত্রি বার্ষিক নির্বাচন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফলে ১১টি পদের মধ্যে ২টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় ২ জন নির্বাচিত হন,তারা হলেন অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল ও সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন। এরপর সভাপতি,সাধারণ সম্পাদক,সহ সভাপতি,সহ সাধারণ সম্পাদক ৯ টি পদে নির্বাচনের সিদ্ধান্তে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনের ফলাফলে মোট ২৫টি ভোটের মধ্যে সর্বোচ্চ ১৭টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম সরকার তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে মশফিকুর রহমান মিল্টন পেয়েছেন ৮ভোট। সাধারণ সম্পাদক পদে পাপুল সরকার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি হিসাবে ফেরদাউস মিয়া পেয়েছেন ৮ ভোট,এ পদে ৫ ভোট পেয়েছেন শাহ আলম সরকার (২)। সহ-সভাপতি পদে ১৩ ভোট পেয়ে আশরাফুজ্জামান সরকার ও সহ – সাধারণ সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে হাসিবুর রহমান স্বপন নির্বাচিত হয়েছেন। এছাড়াও ১৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মতিন মোহাম্মাদ, প্রচার ও প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -বিদূষ রায়,দপ্তর সম্পাদক,মিলন মন্ডল, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান লাভলু,এ্যাড. আবেদুর রহমান সবুজ।

    বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক নবীউল ইসলাম’কে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক,রিপোর্টাস ইউনিটির সভাপতি শেখ রানা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইউসুফ উদ্দিন মন্ডল উল্লাস । সাধারণ সভা ও ত্রি -বার্ষিক নির্বাচন পরিচালনায় পর্যবেক্ষক হিসাবে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন স্থানীয় ও জেলার গণমাধ্যমকর্মীরা। এছাড়াও আইন শৃংখলা বজায় রাখতে ও নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম এবং সেনাবাহিনীর একটি টিম। এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গণমাধ্যম কর্মী,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।।