Author: desk

  • কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

    কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে বন্যাঢ্য আয়োজনে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর ) দুপুর ১১টায় প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম), সওজ রোড, “বানুরখামার” (লেকসিটি), নাগেশ্বরী, কুড়িগ্রামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর সভাপতিত্বে ও “সাগর মিউজিক টিভি” আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক। আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক সাতমাথা পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি মোসলেম উদ্দিন এ-সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ এর সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে পত্রিকাটি ১৩ বছরে পদার্পণ করলো। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে আগামী দিনে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের কাছে আরো জনপ্রিয়তার আর্জনে প্রত্যাশা রাখছি।

  • মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার

    মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার করে অপপ্রচার করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার।

    শুক্রবার বেলা ১২.৩০টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে ভূক্তভোগী ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন তালুকদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বিএনপি দল ও তাকে জড়িয়ে ৯টি দোকান ঘর দখলের অভিযোগ তুলেছে তা আদৌ সঠিক নয়।

    উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মৃত. শাহবুদ্দিন তালুকদার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন বাগেরহাট-৪, আসনের সাবেক এমপি, তার একক ছত্রছায়ায় বিশারীঘাটা বাজার, কেজি স্কুল রোডে সাবেক কসাইখানার জমি,দখল করে পাকা ইমারাত নির্মাণ, ভাষানদল এলাকায় জমিসহ একাধিক বিবাধমান জমি নাম মাত্র ক্রয়ের নামে তার লোকজন নিয়ে দখলে নেয়।
    বিএনপি নেতা আমির আলী তালুকদার আরও বলেন, তার পিতার রেকর্ডীয় সম্পত্তিতে ভোগ দখল করছেন। কারও জমি জোরপূর্বক তিনি দখল করেনি। প্রকৃত ঘটনাকে আড়াল করে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুুদুল হাসান শুভ নিজেদের দোষ বিএনপি দলেরকাঁেধ চাপিয়ে অপপ্রচার করছেন।

    এ সর্ম্পকে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুদুল হাসান শুভ বলেন, ৫ আগষ্টের পর আমাদের ৯টি দোকান ঘর দখল করা হয়েছে। ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছি।

  • কুমিল্লায় মানবকন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    কুমিল্লায় মানবকন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,জানান
    কেককাটা র‌্যালী ও আলোচনা সভা আনন্দ মুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের হল রুমে দেশের শীর্ষ দৈনিক মানবকন্ঠের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
    ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০ টা ৩০ মিঃ বাজতেই কুমিল্লায় কর্মরত জেলা সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত হন। দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কোতোয়ালি মডেল থানা ইনচার্জ মহি নুর ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাংবাদিক শাহাজাদা এমরান, ক্রীড়াবিদ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক জয়েন্ট সেক্রেটারী মাহবুবুল আলম চপল, জামাতে ইসলামের কুমিল্লা মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটার কামরুজ্জামান সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক সাদিক মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা মহানগর সভাপতি কাজী নজির আহমেদ,কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির,মহানগর যুবদলের সিঃ সহ সভাপতি খলিলুর রহমান বিপ্লব, ,কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,কালেরকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমান, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাবর হোসেন,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির,সাংবাদিক জসিম উদদীন চৌধুরী, সাংবাদিক মজিবুর রহমান মুকুল, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার,, সাংবাদিক নেকবর হোসেন, নিপ্পন কালার কোম্পানির এরিয়া ম্যানেজার কামরুল আলম নাভিন,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক আবদুল আউয়াল সরকার , সাংবাদিক এনসি জুয়েল,সাংবাদিক এমরান হাসান, সাংবদিক ফরহাদ ভুইয়া,সাংবাদিক হৃদয় হাসান,সাংবাদিক আয়েশা আক্তার, এ্যানি, আফসানা রিমা, সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।
    পরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয় এবং কেককাটেন অনুষ্ঠানের অতিথিগণ।

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪সেশনে  ৯০ অনুষদে ১০৫১ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪সেশনে  ৯০ অনুষদে ১০৫১ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।। 

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । 

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় নয়টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে 

    পরীক্ষা শুরু হয়।

    তিন হাজার ৭১৮টি আসনে  ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।  আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন শিক্ষার্থী।

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি বুথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী, হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জোন-১) রোল নাম্বার ৮৩৯৬৭ থেকে ৮৪৫১৬ এবং হবিগঞ্জ সদরের ২ নং পুল এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে (জোন-২) রোল নাম্বার ৮৪৫১৭ থেকে ৮৫০১৭ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।  

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  কৃষি, মৎস্য ও প্রণি বিভাগে   পরিক্ষায় অংশ নিয়েছেন ১০৫১ জন পরীক্ষার্থী। 

    এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি। এবার গুচ্ছ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে কথা বলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়েল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।সাংবাদিক শাকিল চৌধুরী, প্রদিপ দাশ সাগর, সৈয়দ মশিউর রহমান, আব্দুল হান্নান চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। 

    তিনি বলেন গতবছর মোট ৫শ শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছিলো। এবছর ১০৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতে আরও বাড়বে পরিক্ষার্থী।

  • রামগড় ১নং ইউপি” শ্রমিক” দলের  উদ্যোগে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

    রামগড় ১নং ইউপি” শ্রমিক” দলের উদ্যোগে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

    মোহাম্মদ এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং ইউপি শ্রমিক দলের উদ্যোগে মত বিনিময় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৫ অক্টোবর ) বিকাল ৪টায় ” লামকুপাড়া ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলি হোসেন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহাব উদ্দিন শহিদ” সভাপতি পৌর শ্রমিক দল, প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমেদ ভুঁইয়া।

    উপজেলা শ্রমিক দলের সহসভাপতি এনামুল হক ও সাবেক পৌর ছাত্র দলের আহবায়ক আব্দুর রহিম বিশাল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম খলিল সভাপতি রামগড় উপজেলা বিএনপি। বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আমিন মেম্বার রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি, মোহাম্মদ সেফায়েত উল্লাহ ভুঁইয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইলিয়াছ হোসেন যুগ্ম সম্পাদক রামগড় উপজেলা বিএনপি, মোহাম্মদ সাইফুল ইসলাম সেলিম রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মোহাম্মদ জসিম উদ্দিন পৌর বিএনপির সভাপতি, মহিউদ্দিন হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সুজায়েত আলি সুজা যুগ্ম সম্পাদক পৌর বিএনপি,এডভুকেট করিম উল্লাহ পৌর বিএনপি যুগ্ম সম্পাদক, মোহাম্মদ ইলিয়াছ হোসেন রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।

    এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাসহ সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। লুটপাট করেছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করার আহবান জানান।

    এসময় আরো উপজেলা,পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন কায়কোবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সাহাব উদ্দিন পৌর শ্রমিক দলের সভাপতি, সফিকুল রহমান পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রমূখ।

  • হবিগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী বাউবি দিবস উদযাপন করা হয়

    হবিগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী বাউবি দিবস উদযাপন করা হয়

    এস মশিউর।।
    হবিগঞ্জ প্রতিনিধি।।

    ২৫ অক্টোবর সকালে বাউবি স্টাডি সেন্টারঃ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে  বাউবি দিবস উপলক্ষে 

    বাউবি শিক্ষার্থীরা কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই, হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে,উক্ত অনুষ্ঠানে 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ  মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ, মোঃ জাহির উদ্দিন 

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন

    জনাব গোলাম মহিউদ্দিন সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

    উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন “ডাক দিয়ে যাই” সংগঠন হবিগঞ্জের সচিব, সাব্বির আহম্মেদ ও

    সংগঠনের যুগ্ম আহ্বায়ক নোমান হোসেন হৃদয়।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জসিম উদ্দিন অসিম আহ্বায়ক, ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা। তাহমিনা আক্তার, যুগ্ন আহ্বায়ক ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা। 

    সার্ভেয়ার ফারুকুল ইসলাম সভাপতি, বাউবি স্টাডি সেন্টারঃমৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ। 

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ… 

    সাখাওয়াত হোসেন আকিব 

    সদস্য সচিব, ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা। 

    মোঃ নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক 

    যুগ্ম সচিব,মান্নান হাওলাদার

    যুগ্ম সচিব,নাসিমা আক্তার 

    যুগ্ন আহবায়ক দীপঙ্কর সূত্রধর 

    সদস্য সচিব রুহুল আমিন খোকন 

    হারুনুর রশিদ নোমান, সদস্য ডাক দিয়ে যাই হবিগঞ্জ জেলা।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 

    হবিগঞ্জ জেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে এসএসসি, এইচএসসি, বিএ/বিএসএস,ডিগ্রী প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ।

  • কুসুম্বা মসজিদ একটি ঐতিহাসিক পুরাকীর্তি

    কুসুম্বা মসজিদ একটি ঐতিহাসিক পুরাকীর্তি

    লেখক: মোঃ হায়দার আলী।। গত শনিবার গেলাম পারিবারিক কাজে নওগার মান্দা গিয়েছিলাম, কাজ শেষে কুসুম্বা মসজিদ দেখার জন্য গেলাম, সেখানে এর আগে অনেক বার গিয়েছিলাম, এবার সেখানে কিছু সংস্কার ও উন্নয়নমূলক কাজ চোখে পড়লো।দেখে খুবই ভাল লাগলো তাই তো এ সম্পের্কে লিখার খুব ইচ্ছা হলো। আল্লাহর নাম নিয়ে লিখা শুরু করলাম। কুসুম্বা মসজিদ (Kusumba Mosque) নওগাঁ জেলায় অবস্থিত প্রায় সাড়ে চারশত বছর পুরনো একটি ঐতিহাসিক পুরাকীর্তি। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ৮ নং কুশুম্বা ইউনিয়নের কুশুম্বা গ্রামে কুসুম্বা মসজিদের অবস্থান। নওগাঁ থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এর দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। সুলতানি আমলের সাক্ষী কুসুম্বা মসজিদ এর ছবি বাংলাদেশের পাঁচ টাকার নোটে মুদ্রিত আছে। কুসুম্বা মসজিদকে নওগাঁ জেলার ইতিহাস এবং মুসলিম স্থাপত্য শিল্পরীতির অনবদ্য নিদর্শন হিসাবে গন্য করা হয়। এ অঞ্চলের মুসলিম স্থাপত্য শৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারাদেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে।

    কুসুম্বা মসজিদ আত্রাই নদীর পশ্চিমতীরস্থ নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত কুসুম্বা গ্রামের নাম অনুসারে পরিচিত। প্রাচীর দিয়ে ঘেরা আঙ্গিনার ভেতরে মসজিদটি অবস্থিত। এ আঙ্গিনায় প্রবেশের জন্য রয়েছে আকর্ষণীয় একটি প্রবেশদ্বার যেখানে প্রহরীদের দাঁড়ানোর জায়গা রয়েছে। বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ-এর রাজত্বকালে জনৈক সুলায়মান মসজিদটি নির্মাণ করেন। তিনি সম্ভবত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন।

    পূর্বদিকের কেন্দ্রীয় প্রবেশদ্বারের উপরে স্থাপিত আরবিতে (শুধু নির্মাতা শব্দটি ফারসিতে) উৎকীর্ণ শিলালিপি অনুসারে এ মসজিদের নির্মাণকাল ৯৬৬ হিজরি (১৫৫৮-৫৯ খ্রি.)। মসজিদটি শূর আমলে নির্মিত হলেও এ মসজিদে উত্তর ভারতে ইতঃপূর্বে বিকশিত শূর স্থাপত্যের প্রভাব মোটেই দেখা যায় না, বরং এটি বাংলার স্থাপত্য রীতিতেই নির্মিত। ইটের গাঁথুনি, সামান্য বক্র কার্নিশ এবং সংলগ্ন অষ্টকোণাকৃতির পার্শ্ববুরুজ প্রভৃতি এ রীতির পরিচায়ক বৈশিষ্ট্যাবলি। এ মসজিদ ১৮৯৭ সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত।

    ভূমি নকশা, কুসুম্বা মসজিদ
    মসজিদটির মূল গাঁথুনি ইটের তৈরী হলেও এর বাইরের দেওয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের দেওয়ালে পেন্ডেন্টিভের খিলান পর্যন্ত পাথর দিয়ে আবৃত। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে এবং পাশের দেওয়ালের জালি নকশা পাথরের তৈরী। আয়তাকার এ মসজিদ তিনটি ‘বে’ এবং দুটি ‘আইলে’ বিভক্ত। পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি পশ্চিম দেওয়াল থেকে সামান্য অভিক্ষিপ্ত।

    অভ্যন্তরভাগের পশ্চিম দেওয়ালে (কিবলা দেওয়ালে) দক্ষিণ-পূর্ব দিকের এবং মাঝের প্রবেশপথ বরাবর মেঝের সমান্তরালে দুটি মিহরাব আছে। তবে উত্তর-পশ্চিম কোণের ‘বে‘তে অবস্থিত মিহরাবটি একটি উচু প্লাটফর্মের মধ্যে স্থাপিত। পূর্বদিকে স্থাপিত একটি সিঁড়ি দিয়ে এ প্লাটফর্মে উঠা যায়।

    কুসুম্বা মসজিদের কেন্দ্রীয় মিহরাবঃ
    মিহরাবগুলি খোদাইকৃত পাথরের নকশা দিয়ে ব্যাপকভাবে অলংকৃত। এগুলিতে রয়েছে বহুখাজ বিশিষ্ট খিলান। সূক্ষ্ম কারুকার্য খচিত পাথরের তৈরী স্তম্ভের উপর স্থাপিত এ খিলানগুলির শীর্ষে রয়েছে কলস মোটিফের অলংকরণ। স্তম্ভগুলির গায়ে রয়েছে ঝুলন্ত শিকল ঘন্টার নকশা। মিহরাবের ফ্রেমে রযেছে প্রায় সর্পিল আকারে খোদিত আঙ্গুর গুচ্ছ ও লতার নকশা। এ ছাড়া রয়েছে প্রায় বিন্দুর আকার ধারণকারী কলস, বৃক্ষলতা ও গোলাপ নকশা। প্লাটফর্মের প্রান্তেও রয়েছে আঙ্গুর লতার অলংকরণ। আর এ প্লাটফর্মের ভারবহনকারী খিলানের স্প্যান্ড্রিল এবং মসজিদের কিবলা দেওয়াল জুড়ে রয়েছে গোলাপ নকশা।

    বাইরের দেওয়ালে আস্তরণ হিসেবে ব্যবহূত পাথরগুলি অমসৃণ এবং এতে রয়েছে গভীর খোদাইকার্য। বাইরের দিকে সবচেয়ে দৃষ্টিনন্দন অলংকরণ গুলি ছাঁচে ঢালা। এগুলি দেওয়াল গাত্রকে উচু নিচু অংশে বিভক্ত করেছে। এ ছাড়া বক্র কার্নিশ জুড়ে, পাশ্ববুরুজগুলিকে ঘিরে, কার্নিশের নিচে অনুরূপ অলঙ্করন বিস্তৃত। পূর্ব, উত্তর ও দক্ষিণ দেওয়ালের গায়ে আয়তাকার খোপ নকশাকে ঘিরে ফ্রেম হিসেবে ছাঁচে ঢালা অলংকরণ রয়েছে। কেন্দ্রীয় প্রবেশপথের খিলানের স্প্যান্ড্রিল ছোট ছোট কলস ও গোলাপ নকশায় পরিপূর্ণ। উত্তর ও দক্ষিণ দেওয়ালে রয়েছে জালি ঢাকা জানালা।

    বাংলার প্রকৃতিতে এখন পৌষপার্বণ। বলা হয় যে, কোনো ভ্রমণের জন্য সেরা মৌসুম হচ্ছে শীতকাল।
    তাই শীতকালে দেশের পর্যটন শিল্প চাঙা হয়ে ওঠে।
    প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যটনস্পট। একটু নির্মল আনন্দ ও বিনোদনের আশায় মানুষ ছুটে যাচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রাণভরে উপভোগ করছেন সব নৈসর্গিক সৌন্দর্য। আমাদের সবুজ শ্যামল বাংলার এমনিতেই রূপের অভাব নেই। দেশের যে প্রান্তেই যান না কেন, আপনি প্রাণ ভরে পান করতে পারবেন এ দেশের রূপসুধা।

    ঘোরাঘুরি করতে চাইলে এদেশের ভেতরেই আছে অসংখ্য জায়গা। এই শীতে ঘুরে আসতে পারেন রাজশাহীর পাশের জেলা নওগাঁ শহরে। এখানে অনেক প্রাচীন স্থাপত্যের মধ্যে রয়েছে সুলতানি আমলের ঐতিহ্য ‘কুসুম্বা’ মসজিদ।

    রাজশাহী বিভাগের উত্তরেই নওগাঁ জেলার অবস্থান। এটি বিভাগের বরেন্দ্রীয় অংশ। ভারত সীমারেখা ঘেঁষে থাকা নওগাঁ জেলার মোট উপজেলার সংখ্যা ১১টি। এর মধ্যে মান্দা অন্যতম। কারণ প্রায় সাড়ে চারশ বছরের ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে ‘কুসুম্বা মসজিদ’। রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে ৪শ মিটার উত্তরে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান।

    নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। স্থানীয়দের কাছে এর আরেক নাম কালাপাহাড়। কুসুম্বা মসজিদকে তাই নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন বলা হয়। মসজিদের উত্তর-দক্ষিণ দিকে রয়েছে ৭৭ বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এ দিঘিটি নির্মাণ করা হয়েছিল। এর পাড়েই তৈরি করা হয়েছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদটি উত্তর-দক্ষিণে ৫৮ ফুট লম্বা, চওড়া ৪২ ফুট।

    চারদিকের দেয়াল ৬ ফুট পুরু। মসজিদের সামনের দিকে রয়েছে তিনটি দরজা। এই কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি পুরাকীর্তি। চারদিকের দেয়ালের ওপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

    মসজিদের সামনে থাকা তিনটি দরজার মধ্যে দু’টি বড়, একটি অপেক্ষাকৃত ছোট। দরজাগুলো খিলানযুক্ত মিহরাব আকৃতির। মসজিদের চার কোণায় রয়েছে চারটি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও আট কোণাকার। ছাদের ওপর রয়েছে মোট ছয়টি গম্বুজ। যা দু’টি সারিতে তৈরি। বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষদিকের শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহর রাজত্বকালে জনৈক সুলাইমান মসজিদটি নির্মাণ করেন। তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এ মসজিদের নির্মাণকাল ৯৬৬ হিজরি (১৫৫৮-৫৯ খ্রিস্টাব্দ)।

    ইতিহাসবিদদের মতে, কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যকলার এক অনুপম নিদর্শন। সবর খান বা সোলায়মান নামে ধর্মান্তরিত এক মুসলিম এই মসজিদটি নির্মাণ করেন। মূল প্রবেশপথে শিলালিপি থেকে প্রমাণিত হয় এ মসজিদটি ৯৬৬ হিজরি বা ১৫৫৮-৫৯ খ্রিস্টাব্দে শের শাহ’র বংশধর আফগান সুলতান প্রথম গিয়াস উদ্দিন বাহাদুরের শাসনামলে (১৫৫৪-১৫৬০) নির্মিত। সে হিসাবে মসজিদটির বর্তমান বয়স ৪৭৪ বছর। কেন্দ্রীয় মেহরাবের ওপরাংশ শেরশাহের শাসনামলে নির্মিত।

    বিংশ শতাব্দীর প্রথমভাগে রাজশাহী জেলা পরিষদের ওভারশিয়ার সুরেন্দ্র মোহন চৌধুরী কুসুম্বা গ্রামের প্রাচীন ধ্বংসস্তূপ থেকে একটি শিলালিপি আবিষ্কার করেন। শিলালিপিটি বর্তমানে রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র জাদুঘরে রয়েছে। যে কেউ জাদুঘরে গেলে শিলালিপিটি দেখতে পারবেন।

    ১৮৯৭ সালের এক ভূমিকম্পে কুসুম্বা মসজিদের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত। মসজিদটির মূল গাঁথুনি ইটের তৈরি হলেও এর বাইরের দেয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের দেয়ালে পেনডেন্টিভের খিলান পর্যন্ত পাথর দিয়ে আবৃত। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও পাশের দেয়ালের জালি-নকশা পাথরের তৈরি। আয়তাকার এ মসজিদ তিনটি ‘বে’ ও দুটি ‘আইলে’ বিভক্ত। পূর্বদিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশপথ আছে।
    কেন্দ্রীয় মিহরাবটি পশ্চিম দেয়াল থেকে সামান্য অবিক্ষিপ্ত। মসজিদের অভ্যন্তরভাগের পশ্চিম দেয়ালে (কিবলামুখী দেয়ালে) দক্ষিণ-পূর্ব দিকের এবং মাঝের প্রবেশপথ বরাবর মেঝের সমান্তরালে দু’টি মিহরাব আছে। তবে উত্তর-পশ্চিম কোণে থাকা মিহরাবটি একটি উঁচু প্ল্যাটফর্মের মধ্যে স্থাপিত। পূর্বদিকে স্থাপিত একটি সিঁড়ি দিয়ে এ প্ল্যাটফর্মে ওঠা যায়।

    মিহরাবগুলো খোদাই করা পাথরের নকশা দিয়ে ব্যাপকভাবে অলংকৃত। কারুকার্য খচিত পাথরের তৈরি স্তম্ভের ওপর স্থাপিত এ খিলানগুলোর শীর্ষে রয়েছে কলস মোটিফের অলংকরণ। স্তম্ভগুলোর গায়ে রয়েছে ঝুলন্ত শিকল ঘণ্টার নকশা। মিহরাবের ফ্রেমে রয়েছে প্রায় সর্পিল আকারে খোদিত আঙুরগুচ্ছ ও লতার নকশা। এছাড়া প্রায় বিন্দুর আকার ধারণকারী কলস, বৃক্ষলতা ও গোলাপ নকশা রয়েছে গা ঘেঁষে। প্ল্যাটফর্মের প্রান্তেও রয়েছে আঙুরলতার অলংকরণ। আর এ প্ল্যাটফর্মের ভারবহনকারী খিলানের স্প্যান্ড্রিল ও মসজিদের কিবলা দেয়ালজুড়ে রয়েছে গোলাপ নকশা। বাইরের দেয়ালে আস্তরণ হিসেবে ব্যবহৃত পাথরগুলো অমসৃণ।

    বর্তমানে বছরের যে কোনো উৎসবে বা শীত মৌসুমে দর্শনার্থীরা ঐতিহাসিক এই কুসুম্বা মসজিদ দেখতে যান। তবে মসজিদটি ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকার পরও প্রয়োজনীয় নজরদারির অভাবে ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে ওঠেনি। রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীতের সময় অনেকে এ মসজিদ পরিদর্শনে আসেন।

    কুসুম্বা মসজিদকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা প্রশ্নে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশিদ জানান, ঐতিহ্যবাহী স্থাপনাটি ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা তাদের রয়েছে।

    কীভাবে যাবেন কুসুম্বা মসজিদ
    রাজধানী ঢাকা থেকে প্রথমে রাজশাহী যেতে হবে। রাজশাহীর ওপর দিয়ে ছাড়া এখানে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ঢাকা-রাজশাহীর বাস ভাড়া লাগবে ৫০০ টাকা। এরপর রাজশাহী মহানগরের গোরহাঙ্গা রেলগেট বাসস্টপেজ থেকে নওগাঁর বাসে উঠে ৫০ টাকা ভাড়ায় মান্দার ফেরিঘাটের আগে কুসুম্বা মোড়ে নামতে হবে। এখানে নেমে হেঁটে এক মিনিটের পথ কুসুম্বা মসজিদ। আর থাকার জন্য নওগাঁ শহরে রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল। সেখানে সর্বনিম্ন ৫০০ থেকে এক হাজার টাকায় একদিনের জন্য রুম ভাড়া পাওয়া যাবে

    লেখক : মোঃ হায়দার আলী।।

  • পাবনায় ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা

    পাবনায় ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা

    সাইফুল ইসলাম জয়ঃ পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে উপজেলার গাগড়াখালি গ্রাম থেকে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করাসহ ৫০ হাজার টাকা জরিমানা।

    বৃহস্পতিবার (২৪শে অক্টোবর ২০২৪ ইং) পাবনার সাঁথিয়ায় জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক।

    মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ণ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালতে সরকারি নিষেধ অমান্যকারী অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে সংশ্লিষ্ট প্রশাসন জানতে পারে পাবনার সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি মহল্লায় একটি পিকাপভ্যানে নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন দোকানে ও মৎস্যজীবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা নাসির উদ্দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। এরপর পিকাপভ্যানের মালিক আলামিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছেন।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক গণমাধ্যমকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (খ) এবং ১৫ (৪) ধারায় অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানান।

  • বিএপিএস এর দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সদস্য নির্বাচিত হলেন বাবুল হোসেন

    বিএপিএস এর দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সদস্য নির্বাচিত হলেন বাবুল হোসেন

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(বিএপিএস) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ট্যাক্স কালেক্টর বাবুল হোসেন সরদার। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আড়াইহাজার পৌরসভার ম.ই তুষার ও সদস্য সচিব করা হয়েছে মির্জাপুর পৌরসভার বাবুল হোসেনকে। এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(বিএপিএস) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার ট্যাক্স কালেক্টর বাবুল হোসেন সরদার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার সম্মানিত সদস্য বাবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌরসভার স্টাফ সুব্রত কুমার কুন্ডু, মোতালেব হোসেন লাল, আশরাফুল আলম, সেলিম রেজা, মোহাম্মদ আলী,নাজমুল হক জাফর ইকবাল উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাবুল হোসেন সরদার জানান, তিনি যেন দেশের সকল পৌরসভায় চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দাবী আদায় ও বাস্তবায়ন করার লক্ষে আন্তরিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ “নদীর প্রাণ ডলফিন-শুশুক,নিরাপদে বেঁচে থাকুক” এবারে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর আয়োজনে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার নাজিরগঞ্জ পদ্মা নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে নাজিরগঞ্জ ফেরীঘাট চত্বরে সামাজিক বন বিভাগ পাবনার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, সামাজিক বন বিভাগ পাবনার ফরেষ্ট রেঞ্জ অফিসার সাইদুর রহমান, বিএনপি নেতা হারুন হাজারী, এসো দেশকে ভালোবাসি সংগঠনের সহ-সভাপতি ও বোনকোলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ইশানুর রহমান, এসো দেশকে ভালোবাসি সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান রতন, বিএনপি নেতা সাত্তার খান, হোসেন খান, যুবদল নেতা আক্কাজ আলী মন্ডল, ছাত্র প্রতিনিধি রাতুল প্রমুখ।