Author: desk

  • নল‌ছি‌টি‌তে কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তির নির্বাচন অনু‌ষ্ঠিত

    নল‌ছি‌টি‌তে কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তির নির্বাচন অনু‌ষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বাংলা‌দেশ কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তি (বিসিডিএস)’র নল‌ছি‌টি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নাজম‌ুল হায়দার খান বাদল সভাপতি ও এমএইচ প্রিন্স‌কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    শ‌নিবার (২৬ অ‌ক্টোবর) সকাল সা‌ড়ে ৯টায় পুরাতন পোষ্ট অ‌ফিস রোডস্থ উপ‌জেলা কে‌মিষ্ট আ‌্যান্ড ড্রা‌গিষ্ট স‌মি‌তির অস্থায়ী কার্যাল‌য়ে বি‌সি‌ডিএস`র সকল সদস‌্যদের নি‌য়ে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

    অনুষ্ঠা‌নের শুরু‌তে নাজমুল হায়দার খান বাদল সকল সদস‌্যদের পূর্ববর্তী আ‌লোচনা পাঠ ক‌রে শোনান এবং পূ‌র্বের ক‌মি‌টির মেয়াদ শেষ হওয়ায় ও সভাপ‌তি ডাঃ মো. ইউসুফ আলী তালুকদা‌রের শারী‌রিক অসুস্থতার কার‌ণে তি‌নি সভাপ‌তি পদ থে‌কে আ‌পো‌ষে পদত‌্যাগ ক‌রেন। সভাপ‌তি পদ শূন‌্য হওয়ায় পূ‌র্বের সম্পাদক নাজমুল হায়দার খান বাদল উপ‌স্থিত সদস‌্যদের কন্ঠ‌ভো‌টে বিনা প্রতিদ্বন্ধীতায় এককভা‌বে সভাপ‌তি নির্বা‌চিত হন।

    পরবর্তী‌তে সম্পাদক পদ শূন‌্য হওয়ায় ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা ক‌রেন মো. স‌ফিকুল খান ফ‌রিদ, মো. না‌সিম সর্দার, মো. রুহুল আ‌মিন ও এমএইচ প্রিন্স। গনতা‌ন্ত্রিক পদ্ধ‌তি‌তে ভো‌টের মাধ‌্যমে এমএইচ প্রিন্স সম্পাদক প‌দে বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে বিজয় হন। 

    বাংলা‌দেশ কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তি ২০২৪-২০২৫ ইং মেয়াদের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ ন‌ভেম্বর গঠন করা হ‌বে।

    নব নির্বা‌চিত ক‌মি‌টি ও সকল সদস‌্যদের শু‌ভেচ্ছা জ্ঞাপন ক‌রেন নল‌ছি‌টি উপ‌জেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা লে‌লিন ও উপ‌জেলা প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সম্পাদক রিয়াজ মো‌র্শেদ তালুকদার। তাৎক্ষ‌নিক তারা সকল সদস‌্যদের মি‌ষ্টি মুখ করান।

    কে‌মিস্ট অ্যান্ড ড্রা‌গিস্ট স‌মি‌তির নবনির্বাচিত কমিটির সভাপতি নাজমুল হায়দার খান বাদল ও সম্পাদক এমএইচ প্রিন্স দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া কমিটির আওতাভুক্ত সকল সদস্য ও ঔষধ ব্যবসায়ীদের সরকারি নীতিমালা মেনে ঔষধ ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

  • নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা: মামুন হাসানের পদায়নের কথা শুনেই সর্বসাধারনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা: মামুন হাসানের পদায়নের কথা শুনেই সর্বসাধারনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    আনোয়ার হোসেন,
    নেছারারাদ(পিরোজপুর)প্রতিনিধি//

    নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়নকৃত ডাক্তার মামুন হাসান-কে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচী করা হয়েছে।

    ২৬ অক্টোবর (শনিবার) নেছারাবাদ হাসপাতালের সামনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামিলীগের দোসর কোন দূর্নীতিবাজ ডাক্তার স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও হিসাবে যোগদান করতে পারবে না।
    সকালে বিক্ষোভকারিরা নেছারাবাদ জগন্নাথকাঠি বন্দর থেকে বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান কয়েকটি সড়কে মিছিল করেন। মিছিলে ডাক্তার মামুন হাসানের দুর্নীতি সহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে শ্লোগান করেন।

    পুনরায় মিছিলটি হাসপাতালের সামনে এসে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য প্রদান করেন, সাবেক পৌর মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ, সমাজ সেবক মো: নাসির উদ্দীন তালুকদার সহ স্থানীয় ছাত্রজনতার বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বক্তারা আরও বলেন, ডা: মামুন হাসান এর পরেও যদি নেছারাবাদ হাসপাতালে যোগদান করে, তাতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এখানকার বিএনপি সহ ছাত্রজনতা এর দায়ভার নিবেনা। এই বিতর্কীত ডা মামুন হাসান ছাড়া যে কোন ডাক্তার নেছারাবাদে আসুক আমরা মেনে নিবো।

    উল্লেখ্য ইতিপূর্বে ডা: মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। সেখানে সিমাহীন দুর্নীতি ও গত গত ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র জনতার বিপরীতে অবস্থানে ছিলেন। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে বাগােরহাটের চিতলমারির ছাত্রজনতা তার পদত্যাগের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলো। এতে তিনি ছাত্রজনতার তোপের মুখে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সহাতায় বের হয়ে কিছু দিন আত্মগোপনে ছিলেন। তিনি এখন নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও হিসাবে পদায়নের কথা শুনেই সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

  • বুড়িচংএ বিএনপির উদ্যাগে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাতিক্রম ত্রাণ প্রদান

    বুড়িচংএ বিএনপির উদ্যাগে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাতিক্রম ত্রাণ প্রদান

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,বুড়িচং উপজেলা বিএনপির উদ্যাগে ব্যাতিক্রম ত্রাণ বিতরণ করলো বুড়িচং উপজেলার বন্যা পরব্র্তী ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে।এগুলোর মধ্যে ছিল নগদ অর্থ, নারিকেলের চাড়া, গো খাদ্য, মাছের পোনা, বিভিন্ন বনায়নের চারা সহ নানাবিধ ত্রাণ, ২৬ শে অক্টোবর শনিবার সকাল ১০ টায়
    কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোরা সরকারি মাধ্যমিক বিদ্যা নিকেতন মাঠে প্রান্তিক পাচ শতাধিক কৃষকদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যাগে
    ব্যাতিক্রম কর্মসূচী সারা দেশের ন্যায় বন্যায় ক্ষতি গ্রস্ত কৃষক দের মধ্যে ত্রাণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিনের সঞ্চালনায় কৃষিবিদ প্রফেসর মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাঃ জেড এম জাহিদ হোসেন,বিশেষ অতিথি ছিলেন অধ্যাক্ষ সেলিম ভুইয়া,কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কুমিল্লা ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা ছিলেন শামিমুর রহমান শামিন, এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রফেসর জি,কে এম মোস্তাফিজুর রহমান, হাজী মোঃ জসিম উদ্দিন, কৃষি বিদ লিয়াকত আলী, বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান, প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, এড,শাখাওয়াত হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সদর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    সদর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন।।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, স্বৈরাচারের মদদে  যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে  হবে।স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে। নতুনভাবে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

    একটি দূর্নীতিমুক্ত ও  বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত কর্মীদের দায়িত্বশীল ভুমিকা রাখাতে হবে।

    শনিবার (২৬ অক্টোবর) সদর দক্ষিণের 

    ফানটাউন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির   বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কুমিল্লা সদর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মু. লুৎফর রহমান খান মাসুম এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন,আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ইসলাম বিদ্বেষের ওপর। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটাই গত ১৫ বছর মানুষের কাছে তুলে ধরেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ করেছে যেই আচরণ পশুও পশুর সঙ্গে করতে পারে না।

    আওয়ামী লীগ এ দেশের মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়নি। দলটি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হয়েছে।

    ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা লুট করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে তারা। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 

    আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারেই মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। তাই ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

    সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো:মোছলেহ উদ্দিন,সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল,অফিস সেক্রেটারী অধ্যাপক জাকির হোসেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,মাহবুবর রহমান,কাজী নজির আহম্মেদ,গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম।কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড.মাসুদুল হক চৌধুরী,

    এসময় আরো বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ সদস্য মাও: সাইফুল হক চৌধুরী, শাহাদাত ইবনে সালেহ, কবির আহমেদ পাটোয়ারী, ওমর ফারুক সুজন, আবুল কালাম, হাফেজ আব্দুল কাদের সোহাগ, মোঃ ফখরুল ইসলাম, মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি , জাকিরুল্লাহ বাহার, মাও: আনোয়ার হোসেন, মাও: আবুল খায়ের, মাও: ইব্রাহিম মুসাফির, শহিদুল ইসলাম রাসেল, মাও: মোসলেহ উদ্দীন  মাও: ইব্রাহিম খলিল, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সুরুজ, মাস্টার আবুল হাশেম, শ্রমিক নেতা এড. জিল্লুর রহমান, মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান সহ জামায়াতে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

    ক্যাপশনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী

  • নলছিটিতে কিশোরীকে ধর্ষ*নের অভিযোগে মামলা, ধ*র্ষক গ্রেফতার

    নলছিটিতে কিশোরীকে ধর্ষ*নের অভিযোগে মামলা, ধ*র্ষক গ্রেফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো.হৃদয় হাওলাদার(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২৬অক্টোবর) রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মো. হৃদয় হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের পুত্র। সে জামুরায় অবস্থিত আবাসনের ৩৬ নং ঘরে বসবাস করেন।

    এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষন করে।

    এ ঘটনায় কিশোরীর মা নলছিটি থানায় বাদি ২৫ অক্টোবর একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার ওসি( তদন্ত) মো. আশ্রাব আলী কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মো. হৃদয় হাওলাদার কিশোরীকে ধর্ষন করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ব্যাপারে নলছিটি থানার ওসি( তদন্ত) মো. আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষনের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • উজিরপুরে জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত

    উজিরপুরে জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ব্যাপক আয়োজনে দিন ব্যাপি কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক এ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল।

    বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান,মুহতারাম জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,জেলা কমিটির নেতা সাইয়েদ আহম্মেদ খান,মাষ্টার আঃ মান্নান,উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,বরিশাল জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাদির,উজিরপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া টিপু, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর আমীর মোঃ আলামিন সরদার, ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উজিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হয়।

    দিনব্যাপী কর্মী শিক্ষা সেমিনারে জামায়াতে ইসলামীকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

  • নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

    নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের আয়োজনে এক সমাবেশের আয়োজনে করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকেলে নলছিটি পৌর ভবন সম্মুখে এ সমাবেশের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

    উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক(সাবেক) মো. শাফায়ত হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাকির গাজী ও পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম হাওলাদার। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ অংশ নেন।

  • কুমিল্লায় অবৈধ  সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে চাঁদা আদায় কালে আটক-১

    কুমিল্লায় অবৈধ সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে চাঁদা আদায় কালে আটক-১

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা জেলা প্রতিনিধি,

    ভূয়া রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে সিটি করপোরেশনের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের সময় ১ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা অঞ্চল দায়দায়িত্ব রত সেনাবাহিনীর টিম।
    কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের নামে অবৈধ রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে নগদ অর্থ , সিটি কর্পোরেশন অনুমোদিত অবৈধ ভুয়া রসিদ বহি জব্দ করা হয়। শনিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ২৩ বীর সেনাবাহিনী ক্যাপ্টেন রাকিন।

    সেনাবাহিনী জানায়- কুমিল্লা নগরীর চকবাজার থেকে তেলিকোনা ও জাঙ্গালিয়া বাসট্যান্ড থেকে টমছমব্রীজ সড়কের উপর অবস্থান করে বাস,মিনিবাস,মিনি ট্রাক, ইজিবাইক, মিশুকসহ যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চালকদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় ১জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে সেনাবাহিনী টহল দল।

    গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা সদর দৌলতপুর গ্রামের মান্নান এর পুত্র মোঃ জুলহাস (২৪) । এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২/৩ জন চাঁদাবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেনাবাহিনী গ্রেপ্তার কৃতদের কাছ থেকে নগদ টাকা, ‍মোবাইল ফোন ৩টি,সীল প্যাড ২টি, গোলাপি ও হলুদ রঙের চাঁদা আদায়ের ভুয়া ৩৫ টি রসিদ বই জব্দ করে। পরবর্তীতে চাঁদাবাজকে সদর দক্ষিণ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
    গ্রেপ্তার কৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছে।

  • বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির মিজান গ্রুপের জনসভা অনুষ্ঠিত

    বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির মিজান গ্রুপের জনসভা অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান গ্রুপের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৫অক্টোবর) বাদ আছর পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর  ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিএম আলাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি ময়নামতি ইউনিয়ন বিএনপি
    , মোঃ মজিবুর রহমান সভাপতি ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি। উক্ত কর্মী সভার সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,  সঞ্চালনায় ছিলেন,অ্যাডভোকেট ময়নাল হোসেন। এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহের শিপু সাবেক সদস্য দক্ষিণ জেলা যুবদল,ইন্জিনিয়ার আবদুল জলিল ভূইয়া সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি,সাইফ উদ্দিন সবুজ সভাপতি থানা ছাত্র দল,জামিলুর রহমান তানিম ছাত্র সমন্বয়ক,মাসুদ পারভেজ সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল, সিরাজুল ইসলাম মেম্বার,তারেক মাহমুদ,তাজুল ইসলাম মেম্বার,সেফাউল মেম্বার, সুলতান আহমদ মাষ্টারসহ বিপুলসংখ্যক নেতকর্মী।

  • নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দ্বায়ে এক জেলের কারাদণ্ড

    নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দ্বায়ে এক জেলের কারাদণ্ড

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দ্বায়ে এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
    ২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে তাকে আটক করা হয়।
    এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনস্ট করা হয় এবং একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরন করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।
    ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় আটককৃত জেলেকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
    দণ্ডপ্রাপ্ত জেলে বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে রবিউল।
    ১৩ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে উপজেলা মৎস দপ্তরের অভিযানে নিয়মিত টহল চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি।