ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম। র্যাব জানান, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চার মাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ০৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭০ টাকা উদ্ধার করা হয়। রোববার জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।
Author: desk
-

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক
-

দোয়ারাবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, আলোচনাসভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার হয়।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়’র সভাপতিত্বে ও জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা জেলা বিএনপি মো. ফারুক মিয়া, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, উপজেলা বিএনপি নেতা লায়েক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, ফখরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কৃষ্ণমোহন রায়, আমীর উদ্দিন, জাকির হোসেন, জামাল উদ্দিন, সেলিম হোসেন শাহীন, মনির হোসেন, নুরুল ইসলাম নাহিদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মহিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন যুবদল নেতা মঞ্জু মিয়া, মান্নার গাও ইউনিয়ন আজমপুর গ্রামের যুবদল নেতা আঙ্গুর মিয়া, বাংলাবাজার ইউনিয়ন যুবদল নেতা সুলতান আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সুরমা ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমদ, পান্ডারগাঁও ইউনিয়ন যুবদল নেতা মোশাহিদ আলী, নরসিংপুর ইউনিয়ন যুবদল নেতা ফখরুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, দোহালিয়া ইউনিয়ন যুবদল নেতা সাবুল তালুকদার প্রমুখ।
-

কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জে ঘুর্ণিঝড় দানা’র প্রভাব ও গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসে আমন ধানের খেত মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে । গত বৃহস্পতিবার সন্ধা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসের কারণে উঠতি এ ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস বয়ে যাওয়ায় কালীগঞ্জ উপজেলায় উঠতি আমন ধানের খেত বিশেষ করে স্বর্ণা ও বি আর-১১ জাতের ধান খেত মাটিতে নেতিয়ে পড়েছে। অনেক কৃষক কয়েক টি করে ধান গাছ একত্রে বেঁধে দাঁড় করানো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত আমন খেতে পানি জমে আছে সে জমিতে নেতিয়ে পড়া ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কৃষকরা।
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন তার ৫০ শতক জমির ধান খেত বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। এতে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো এখন আর আশাতীত ফলন পাবো না শুধু খড় কেটে নিয়ে যেতে হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, বলেন কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে কিছু ধান খেত মাটিতে পড়ে গেছে। ধান গাছ আবার ঝুটি বেধে দাঁড়িয়ে দিলে খেতের তেমন ক্ষতি হবেনা। অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান,বিভিন্ন ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার চন্দ্রপুরইউনিয়নের হারুন অর রশিদ, চলবলা ইউনিয়নে রবিউল ইসলাম,সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দের ঝড়ে হেলে পড়া ধান গাছ ঝুটি বেধে দেয়ার পরামর্শ প্রদান করেন। ঝড়ে যাদের ধান হেলে পড়েছে, তাদেরকে ঝুটি বেধে দেয়ার জন্য বলা যাচ্ছে। আশা করি ক্ষতি হবে না। তবে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসাররা খোঁজ নিচ্ছেন।
হাসমত উল্লাহ ।।
-

বাবুগঞ্জে যুগ্মসচিব বজলুর রশিদের কাছ থেকে টাকা ছিনতাই অতপর মোটা অংকের চাঁদা দাবি
কে এম সোয়েব জুয়েল।।
পরিকল্পনা মন্ত্রনালয়ের সদ্য অবসর প্রাপ্ত যুগ্ম সচিব মোঃ বজলুর রশিদের কাছ থে কে টাকা ছিনতাইয়ের পর মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় বরিশাল বিমান বন্দর থানায় অভিযোগ দায়ের করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সদ্য (অবঃ) প্রাপ্ত যুগ্ম-সচিব বজলুর রশিদ এমনটি জানিয়েছেন তিনি।অভিযোগ সুত্রে যানাগেছে তিনি ( সচিব) গত ১৮ সেপ্টেম্বর নিজ কাজে বরিশালের বিমানবন্দর থানার ধুমচর গ্রামের তাহার পূর্ব পরিচিত হাসেম আলীর পুত্র গহর আইয়ুব আলীর বাড়িতে নিজ ব্যাবহৃত মাইক্রোবাস গাড়ি নিয়ে অবস্থান করিলে কতিপয় অজ্ঞতনামা অস্ত্রধারি সন্ত্রাসীর মধ্যে বরিশাল সদর থানার বাটনা গ্রামের মোঃ মাহাবুব মল্লিকের পুত্র মারুফ মল্লিক – ২৫ বিমান বন্দর থানার ধৃমচর গ্রামের নাগর আলী বয়াতির পুত্র রায়হান ২৩, বিমান বন্দর থানার একই গ্রামের আলিম হাওলাদারের পুত্র বসির হাওলাদার ২১ বিমান বন্দর থানার বায়লাখালি গ্রামের আনোয়ার বেপারীর পুত্র শাহিন বেপারী ২৫ গংরা তাহার (সচিব) উপস্থিত টের পেয়ে ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় বিমানবন্দর থানার রফিয়াদি গ্রামের তাহার কেয়ার টেকার জব্বার বেপারির পুত্র জামাল বেপারীর বাড়িতে পৌছে আমাকে ঘর থেকে বের হতে বলেন, আমি তাদের কথিত মতে নিরুপায় হয়ে ঘড় থেকে বের হলে আমাকে হেয় প্রতিপন্ন সহ রাজনৈতিক ভাবে বিভিন্ন অপ্রসাঙ্গিক দিক তুলে ধরে মারমুখি হয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন উপস্থিত সন্ত্রাসীরা । দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা আমার ব্যাবহৃত মাইক্রোবাসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা চালালে আমি ঘর থেকে বের হতেই সন্ত্রাসী চাঁদাবাজ মারুফ ঘরে প্রবেশ করে আমার ব্যাবরিত ব্যাগে রক্ষিত ১ লক্ষ টাকা নিয়ে চলে যাওয়ার সময় চাঁদাবাজরা হুশিয়ারী দিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিয়ে দেশ ত্যাগ করবে অন্যথায় চাঁদাবাজ সন্ত্রাসীরা জীবনে মেরে ফেলবেন সচিব মোঃ বজলুর রশিদকে।
সচিব বজলুর রশিদ এ বিষয় স্হানীয় অনেকের সাথে আলাপ করে কোন উপায়ন্তর না পেয়ে ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং নিজ জীবন নিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতন্কে নিজ এলাকা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে তার এলাকার কলাবাগান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বিস্তারিত অবগতর পরে তিনি বরিশাল বিমান বন্দর থানার ওসিকে অবগত করার কথা জানিয়েছেন সচিব বজলুর রশিদকে।
সে মতে বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পরামর্শ ক্রমে অব্যাহত সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে বরিশাল বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি অন্তভূক্ত করতে দরখাস্ত পাঠিয়েছেন (অবঃ) পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ বজলুর রশিদ।
-

মোরেলগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রবিবার সকালে হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে দলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য পৌরপার্কে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহসান টিটু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।
বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, শামীম আহসান ফকির, আসাদুজ্জামান মিলন, মুক্তা খানম মাহমুদা, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান রুবেল, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু, মশিউর রহমান জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব মিঠু হাওলাদার,ডা: এস এম মারুফ হোসাইন প্রতিস্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তা বাদি পল্লী চিকিৎসক এশোসিয়ন কেন্দ্রীয় কমিটি। ডা: রমিজ উদ্দিন শেখ
সভাপতি উপজেলা পল্লী চিকিৎসক এশোসিয়ন , ডা: মিরাজ. ডা: আবুবকর ., মামুন বেপারী পলাশ খান.বহরবুনিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন খান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। -

সুন্দরগঞ্জে নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উৎসব
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার ২ দশক পূর্তি উৎসব পালন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধি মোঃ রেজাউল ইসলামের আয়োজনে ও উপস্থাপনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান সরকার,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাংবাদিক শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন নবাগত থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। এর আগে একটি রেলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
-

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃ*ত্যু
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের মাগুরা সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত অন্তর মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায় ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে ঘটনার পরপরই সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল করেছে। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
পরিবার ও সহপাঠীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের আপত্তির কারণে সে আত্মহত্যা করতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। এসময় মাগুরা সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। ট্রেনের চালক হর্ন বাজালেও সরে যায়নি সে। এক পর্যায়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে।
উপজেলা সদরের মাগুড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য লতিফুল ইসলাম রাজু বলেন, সে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির শিক্ষার্থী। গতকাল (শনিবার) রাতে মোবাইল ব্যবহারের সময় তার বাবা মোবাইল ফোনটি নিয়ে লেখাপড়ার কথা বলেছি। সম্ভবত এজন্য অভিমান করে সে স্কুল যাওয়ার কথা বলে ট্রেনের নিচে আত্মহত্যা করে।
-

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পে এর শুভ উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান সুমন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস পঞ্চগড়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবু’র নেতৃত্বে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালির শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বৃন্দ।
আলোচনা সভা সঞ্চালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
-

ডাসারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান
রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে ফ্রী মেডিকেল ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৭অক্টোবর) ডাসার উপজেলা যুবদলের উদ্যোগে চৌরাস্তা সংলগ্ন বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের ঔষধ সহ চিকিৎসা সেবা দেন ডাঃ মো: মারুফুর রহমান,নুরজাহান চামেলি।
ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু সভাপতিত্বে ও বায়জিদ সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান,ডাসার উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর, সেলিম চৌধুরী, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলিম হাওলাদার,মিলন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ ফেরদৌস, রুবেল তালুকদার, অশ্রু তালুকদার, রুবেল মাতুব্বর,মোঃ মোফাজ্জল সরদার, জুয়েল ফকির, মোঃ আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরের পদ্মায় ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর সুজানগর উপজেলার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৩ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।