Author: desk

  • লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বিগত ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬জন সহ সারাদেশে ২৬জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ২৮শে অক্টোবর স্থানীয় ঢাকা~রংপুর মহাসড়কের জনতা ব্যাংক মোড়ে পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাকোয়াতজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী~সাদুল্যাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।

    আরোও বক্তব্য রাখেন,জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,কৃষক নেতা আব্দুর রাজ্জাক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ,সুরা ও কর্ম পরিষদ সদস্য একরামুল হক,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান,উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার,উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার,পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ,সেক্রেটারী তাজুল ইসলাম মিলন,কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মকবুল হোসেন,বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামিম প্রধান,
    মহদীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মতিয়ার রহমান প্রমুখ।

    সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    সমাবেশ অনুষ্ঠানে জামায়াত সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।।

  • গোদাগাড়ীতে সাংবাদিক বকুলের মা হানিফা বেগমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

    গোদাগাড়ীতে সাংবাদিক বকুলের মা হানিফা বেগমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও গোদাগাড়ী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক এবিএম কামারুজ্জামান বকুলের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

    গত রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২ টা ১ মিনিটে নিজ বাস ভবনে মারা যান। তিনি গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া গ্রামের মৃত: ইরফান আলীর সহধর্মীনি হানিফা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী। এছাড়াও তিনি নাতি-পুতিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

    তার বড় ছেলে ডা: গোলাম মোর্ত্তজা হাসান চুনু সাবেক সির্ভিল সার্জন, মেজ ছেলে গোলাম মোস্তফা মোংলা পোর্ট কর্মকর্তা, সেজো ছেলে ড. মো: কহিনুর ইসলাম সহযোগী অধ্যাপক ও ছোট ছেলে সিনিয়র সাংবাদিক এবিএম কামারুজ্জামান বকুল গোদাগাড়ী সরকারি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

    গোদাগাড়ী সিনিয়র সাংবাদিক বকুলের মায়ের মৃত্যুতে গোদাগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাত্ম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

    আজ (সোমবার) সকাল ১০ টায় গোদাগাড়ী ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে মরহুমার নামাজের জানানা শেষে দাফন করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে তিন দিনব্যাপী ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ

    তানোরে তিন দিনব্যাপী ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তিন দিনব্যাপী বিনামুল্য চিকিৎসা ক্যাম্প, রক্ত পরীক্ষা
    ও ওষুধ বিতরণ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে,২৭ অক্টোবর রোববার ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে তিন দিনব্যাপী আয়োজিত বিনামুল্য চিকিৎসা ক্যাম্প,রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক আজিজ, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া সামস,মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনারুল ইসলাম,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াতুল্লা,শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরজুমান আরা এলসিম।
    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল হান্নান সরকার ও সহকারী শিক্ষক আব্দুল বারীপ্রমুখ।এছাড়াও এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এদিন প্রায় দুশতাধিক মানুষকে চিকিৎসা প্রদান ও তাদের ওষুধ দেয়া।
    এবিষয়ে ডাঃ মিজানুর রহমান বলেন, ‘আমরা রোগিদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতেই মূলত ক্যাম্পের আয়োজন করেছি। বিগত কয়েক বছর যাবত আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ করলাম। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে।’আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্যে তারা অনুরোধ করছেন।#

  • মান্নার গাও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মান্নার গাও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
    বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মান্নার গাও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রোমে কেক কেটে ৪৬তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজের সভাপতিত্বে ও মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সবীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের নেতা
    কৃষ্ণমোহন রায়, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল গফুর খান, ফয়জুল্লা, আছকির মিয়া,
    সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মাসুক মিয়া,
    মোহাম্মদ আলী, মোহাম্মদ রিপন মিয়া, সেজুল আহমদ, কৃষক দল সভাপতি খোকন আহমেদ, লুৎতুর, যুবদল নেতা, তারেক আহমদ, তুহিন, সফর আলী, সুহেল মিয়া, জসিম উদ্দিন, আফতাই মিয়া প্রমুখ।

  • নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ

    নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ। নড়াইলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
    এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু। সম্মেলনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
    দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
    সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
    উল্লেখ্য, বিগত ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

  • তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিতষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিতষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    পরে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন এবং স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন।

    যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, ছাত্রদলের আহবায়ক নুরজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পলাশবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    পলাশবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ অক্টোবর রবিবার উপজেলা যুবদলের আয়োজনে পলাশবাড়ী চৌমাথা মোরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

    পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি
    অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

    প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
    জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ মৌদী, পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউছুফ আলী।

    বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু,আজহার আলী,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল ও সাইফুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার যুবদলের সহস্রাধিক নেতা কর্মী ও সমর্থকর উপস্থিত ছিলেন।।

  • ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 

    ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 

    ঘাটাইল প্রতিনিধি: মোঃ রায়হান মিয়া।।

    টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্র জনতার গণ বিপ্লবে- গণহত্যা রাজনৈতিক প্রশাসনিক হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবীতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    ২৮ অক্টোবর সকালে ১১ টায় ঘাটাইল বাসট্যান্ড চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা শাখা ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সঞ্চালনায় ঘাটাইল ইসলামী আন্দোলনে  সভাপতি হাজী আবুল কাশেমের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, আমরা দেশকে দূর্নীতিমুক্ত করতে চাই। যে দলে খুনি, চাঁদাবাজ, দূর্নীতিবাজ আছে সেদল প্রত্যাখ্যান করতে হবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুহাম্মদ আকরাম আলী, জেলা শাখার ইসলামী আন্দোলন  সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া,  জেলা শাখা ইসলামী আন্দোলন সদস্য হাফেজ মাওলানা রেজাউল করীম, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা ফয়সাল আহামাদ, টাঙ্গাইল মুফতি সাইফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতা কর্মীরা।

  • তারুণ্যের নলছিটির নতুন কার্যনির্বাহী কমিটি :সভাপতি সাইফুল্লাহ সাধারণ সম্পাদক তাহমিদ

    তারুণ্যের নলছিটির নতুন কার্যনির্বাহী কমিটি :সভাপতি সাইফুল্লাহ সাধারণ সম্পাদক তাহমিদ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিকা

    নলছিটি উপজেলার তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত ও পরিচালিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের নলছিটি” আজ তাদের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। ২০২০ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণদের আত্মোন্নয়ন, মানবিক কাজ, এবং সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

    সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহাবুব তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত, কোষাধ্যক্ষ মিরাজুর রহমান, দপ্তর সম্পাদক লিমন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সোলাইমান কবির শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি রেসানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সানজিদা আক্তার।

    তারুণ্যের নলছিটি, যার যাত্রা শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জের মধ্য দিয়ে, বিগত চার বছরে নলছিটি উপজেলার সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অর্ধশতাধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রায় এক হাজার মানুষের সরাসরি সহায়তা প্রদান করেছে এবং সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে উপজেলার সহস্রাধিক নাগরিকের কাছে। এর পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটি উপজেলায় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননাও অর্জন করেছে।

    নতুন কার্যনির্বাহী কমিটি ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে কাজ করবে এবং নলছিটি উপজেলায় তরুণদের সামাজিক দায়বদ্ধতার চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেবামূলক কাজ পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।

    প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের নেতৃত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা ও যুব উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে।

  • চট্টগ্রাম পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ইউনিট-এ”বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    চট্টগ্রাম পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ইউনিট-এ”বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির আলোকে পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ইউনিট এর বিএনপি’র সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে আওয়ামীলীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেকেন্দার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপি’র সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম বাচ্চু,

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল বাবুল, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান শফী, সহসভাপতি খোরশেদুল আলম, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদু, মহানগর যুবদলের মোঃ আজম, ইউনিট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন রাইফেল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মোহাম্মদ আক্কাস, গোলাম মহিউদ্দিন মানিক, মোঃ মনজুর আলম, ডাবলু সরদার, পশ্চিম বাকলিয়া ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, নূরনবী মনু, মোঃ জসিম, মোঃ ওসমান, মোঃ সুলতান ও আরিফুর রহমান তানভীর প্রমুখ।