Author: desk

  • আ’লীগের লগি বৈঠা পৈশাচিক হত্যা কান্ডের বিচারের দাবিতে নলছিটিতে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

    আ’লীগের লগি বৈঠা পৈশাচিক হত্যা কান্ডের বিচারের দাবিতে নলছিটিতে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ২৮ শে অক্টোবর ২০০৬ সালের লগিবৈঠা পৈশাচিক হত্যা কান্ডের বিচারের দাবিতে জামায়াত ইসলামী নলছিটি উপজেলা শাখার আয়োজনে নলছিটিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর ) বিকাল ৪টায় নলছিটি পৌরসভা চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস ও বিশিষ্টা ব্যবসায়ী শেখ নেয়ামুল করিম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জামায়াত ইসলামী নলছিটি উপজেলা শাখার আমির মোও: জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য মাওঃ আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত ইসলামী দপদপিয়া ইউনিয়নের সভাপতি মাওঃ মোঃ হেলাল উদ্দিন। এছাড়া ও বক্তব্য রাখেন নলছিটি পৌরসভা শাখার সভাপতি মাস্টার মোঃ আলমগীর হোসাইন, নলছিটি উপজেলার সহকারী সেক্রেটারি সৈয়দ আঃ সালাম, উপজেলার সেক্রেটারি মোঃ সাইদুর রহমান কবির প্রমুখ।
    প্রধান অতিথি শেখ নেয়ামুল করিম তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লগিবৈঠা দিয়ে আমার চোখের সামনে জমায়াতের ২৩ জনকে পিটিয়ে হত্যা করেছিল।
    ৫ ই আগস্ট রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছিলো। তারা ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল।
    নলছিটির ছাত্র শহীদ সেলিমকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে কোনো হাসপাতাল ভর্তি করেনি। মাও: দেলোয়ার হোসেন সাঈদী কে হত্যা করা হয়। ৫ তারিখে মহান আল্লাহ পাক আপনাদের উপহার দিয়েছিলেন, যার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি।
    মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত মানবাধিকার রক্ষায় সুশাসন প্রতিষ্ঠায় সমাজ গঠন করতে যোগ্য লোক নির্বাচন করতে হবে। আপনারা জনগন আমাদের ভোট দিলে সুন্দর সন্ত্রাস মুক্ত ও মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারবো।

  • প্রকাশিত সংবাদের পর বকশীপাড়া সপ্রাবির ঐ প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব

    প্রকাশিত সংবাদের পর বকশীপাড়া সপ্রাবির ঐ প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জ উপজেলার বকশী পাড়া সপ্রাবির প্রধান শিক্ষক সোমনাথ দাস এর বিরুদ্ধে দেরীতে স্কুল আসা ও সাংবাদিকের চাওয়া তথ্য প্রদানে গড়িমসি ও বিভ্রান্ত করার চেষ্টা সহ ক্ষুদ্র মেরামত বরাদ্দ ব্যয়ের পরিকল্পনার কাগজ দেখাতে গিয়ে হঠাৎ উত্তেজিত কণ্ঠে তারাগঞ্জের সাংবদিক দ্বারা বিরক্ত ও অত্যাচারিত হওয়ার মিথ্যে অপবাদ দিয়ে আক্রমণাত্বক হওয়ার ঘটনায় দৈনিক অধিকরণ ও দৈনিক নতুন বাজার অনলাইন পত্রিকায় গত (২২ অক্টোবর) ২০২৪ইং “সাংবাদিকদের সাথে তারাগঞ্জের বকশিপাড়া সপ্রাবি প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যাহা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টি গোচর হয় এবং মোবাইল ফোনে অবগতকরণ ও ক্যামেরায় ধারনকৃত ভিডিও দেখানো হয়।

    প্রকাশিত সংবাদ ও সাংবাদিক কর্তৃক প্রদত্ত তথ্য আমলে নিয়ে গত (২৮ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা স্বাক্ষরিত একটি কৈফিয়ত তলব প্রসঙ্গে একটি চিঠি ইস্যু করেন। চিঠিতে বলা হয় দৈনিক নতুন বাজার পত্রিকায় গত ২২/১০/২৪ইং প্রকাশিত খবর অনুযায়ী
    আপনি ২০/১০/২৪ইং সকাল ১০.৩০ ঘটিক পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না এবং সাংবাদিকদের সাথে উদ্ধত আচরণ করেছেন মর্মে জানা যায়, যাহা গণকর্মচারী শৃঙ্খলা(নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ২০১৮ এর পরিপন্থি উল্লেখ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা কেন হবে না মর্মে সন্তোষজনক জবাব, পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় চাওয়া হয়েছে।

    উল্লেখ্য যে, গত (২০ অক্টোবর) ২০২৪ইং বকশী পাড়া সপ্রাবির প্রধান শিক্ষক সোমনাথ দাস এর বিরুদ্ধে দেরীতে স্কুল আসা ও সাংবাদিকের চাওয়া
    ক্ষুদ্র মেরামত বরাদ্দ ব্যয়ের পরিকল্পনার তথ্য প্রদানে গড়িমসি এবং বিভ্রান্ত করার চেষ্টায় হঠাৎ উত্তেজিত কণ্ঠে দৈনিক অধিকরণ ও দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিকের সাথে উদ্ধত আচরণ সহ তারাগঞ্জের সাংবদিক দ্বারা বিরক্ত ও অত্যাচারিত হওয়ার মিথ্যে অপবাদ দেন। এসময় তিনি বলেন সাংবাদিক কি করতে পারে, আমার জানা আছে, এদরে অত্যাচারে শিক্ষকতা করা যাবে না। আপনাদের কি করার আছে করেন, তিনি আর কোন কথা না বলে তথ্য প্রদান ছাড়াই অফিস কক্ষ থেকে বেড়িয়ে যান।

    সংবাদটির পরবর্তী অবস্থা শিক্ষা বিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্বে প্রকাশ করা হবে।

  • রাজারহাটে নারী প্র*তারক জনতার হাতে আটক

    রাজারহাটে নারী প্র*তারক জনতার হাতে আটক

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:২৯-১০-২০২৪ইং।রাজারহাট সদর ইউনিয়নের দুর্গারাম আবাসন এলাকায় সহজসরল মহিলাদেরকে সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় প্রতারক’কে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

    গ্রেপ্তারকৃত সালমা আক্তার স্মৃতি(২৭)কে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।পুলিশ জানায়, টাকা বিনিময়ে সরকারি  টিউবওয়েল বিতরণের বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে প্রতারক’কে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

    সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে।অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত প্রতারক’কে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • রাজারহাটে যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

    রাজারহাটে যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:২৯-১০-২০২৪ইং।কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর সঙ্গে অশালীন আচরন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক।দন্ডপ্রাপ্ত যুবক আল-আমীন (২২) উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর পুত্র। ২৮ শে অক্টোবর গতকাল সোমবার রাতে উক্ত যুবক একই গ্রামের হিন্দু পরিবারের এক কিশোরীকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক যুবক আল-আমীনকে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
    রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক ও রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম

  • সুন্দরগঞ্জে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

    সুন্দরগঞ্জে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ বাংজামায়াতের ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামাতে ইসলামের জেলা নায়েবে আমীর মোঃ মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক বদরুল আমিন, উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলী, ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলা সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। 

    উল্লেখ্য-২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি–বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামাত শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

  • সুজানগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু,আহত ৩

    সুজানগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু,আহত ৩

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই এলাকায় সোমবার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৩ শ্রমিক।নিহত হৃদয় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে ।সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চরদুলাই গ্রামের মোশারফ হোসেন মুরাদ মাস্টারের নির্মাণাধীন ভবনটিতে ওই শ্রমিক কাজ করছিলেন।অসাবধানতায় বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ শ্রমিক আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে ২৮ অক্টোবরের খু*নিদের বিচার দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

    সুজানগরে ২৮ অক্টোবরের খু*নিদের বিচার দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠাধারী সন্ত্রাসীদের তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ অক্টোবর) বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, সুজানগর পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সুজানগর পৌর জামায়াতের আমীর ফারক-ই-আযম, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন,সুজানগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ বিশ^াস,সেক্রেটারী তরিকুল ইসলাম, পৌর সভাপতি মির্জা শহিদুল ইসলাম, সেক্রেটারী শাকিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন,সেক্রেটারী সাগর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি–বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এরপর বিগত ১৬ বছর জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন বলেন, ‘শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ জানত না আগামীকাল শেখ মুজিবুর রহমানের পতন হবে। তেমনিভাবে ৫ আগস্টের আগেও শেখ হাসিনা জানত না তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তারা কত বড় সন্ত্রাসী, কত বড় গুন্ডা কত বড় লুটতরাজকারী তা দেশবাসী দেখেছে। একারণেই এদেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনা ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচন দিয়ে এদেশকে অকার্যকর করে দিয়েছিল।‘লগি–বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছিল তা পৃথিবীতে নজিরবিহীন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তারা সেদিন বাংলাদেশে হত্যার মহাউৎসব করেছিল। ১৬ বছর দেশ চালিয়ে দেশকে পঙ্গু করে দিয়েছে। এদেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবে। যে ছাত্রজনতা জীবন দিয়ে এদেশকে তাদের হাত থেকে উদ্ধার করেছে। আমরা তাদের সেই সম্মান ধরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশআল্লাহ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ময়মনসিংহ সদরে বিশেষ চাহিদাসম্পন্ন তিন শিশু শিক্ষার্থী পেলো হুইলচেয়ার

    ময়মনসিংহ সদরে বিশেষ চাহিদাসম্পন্ন তিন শিশু শিক্ষার্থী পেলো হুইলচেয়ার

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন তিন শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ) উপজেলার চরনিলক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং
    প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।

    এ সময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

    বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিক্ষার্থীর বাবা —
    বলেন, ‘আমি দিনমজুর। ধানের চাতালে কাজ করি। আমার সন্তানকে ওর মা কোলে করে স্কুলে নিয়ে যায়। অভাবের সংসারে হুইলচেয়ার কেনা অসম্ভব ছিল। হুইল চেয়ার পাওয়ায় আমার সন্তান স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে।’

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ চাহিদা সম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য হুইল চেয়ার উপহার দিচ্ছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরোও বলেছেন, বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ করে তাদেরকে স্কুলে ফেরাতে চাই যেন শিক্ষার্থীরা ঝড়ে না পড়ে। সেইসঙ্গে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। এসব পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগীতা আশা করেন তিনি।একই দিনে উপজেলার খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে স্কুলের নবনির্মিত ভবনের নির্মাণ কাজের স্বচ্ছতা যাচাই করেন শিক্ষা অফিসার মনিকা পারভীন।

  • রাজশাহীতে নারকীয় গণহ*ত্যার সাথে জড়িত আ.লীগ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    রাজশাহীতে নারকীয় গণহ*ত্যার সাথে জড়িত আ.লীগ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

    সোমবার (২৮অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন ।

    মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও আওয়ামী সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। নারকীয় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে নতুন সরকারকে ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুসসামাদ বলেন, ১৫ বছরে ঘটে যাওয়া সকল অপরাধের বিচার করতে হবে । ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে । সেই সাথে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নামক সংগঠনের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে ।

    তিনি আরও বলেন, লগি-বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়। ২৮ অক্টোবরের পথ ধরেই বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি শুরু ও তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ অব্যাহত রেখেছিল। খুনিদের বিচার নাহলে আগামীতে ছাত্র-জনতা রাজপথে আবারও নেমে আসবে ।

    মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর এ: সেক্রেটারি শাহাদাত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার, সাধারন সম্পাদক আব্দুল মালেক, এঃ সেক্রেটারি সামিউল ইসলাম, হাফেজ খাইরুল ইসলাম, রমজান আলী ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বিগত ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬জন সহ সারাদেশে ২৬জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ২৮শে অক্টোবর স্থানীয় ঢাকা~রংপুর মহাসড়কের জনতা ব্যাংক মোড়ে পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাকোয়াতজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী~সাদুল্যাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।

    আরোও বক্তব্য রাখেন,জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,কৃষক নেতা আব্দুর রাজ্জাক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ,সুরা ও কর্ম পরিষদ সদস্য একরামুল হক,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান,উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার,উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার,পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ,সেক্রেটারী তাজুল ইসলাম মিলন,কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মকবুল হোসেন,বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামিম প্রধান,
    মহদীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মতিয়ার রহমান প্রমুখ।

    সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    সমাবেশ অনুষ্ঠানে জামায়াত সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।।