Author: desk

  • নেছারাবাদে নগদ টাকা সহ সেনাবাহিনীর হাতে চারজন চাঁদাবাজ গ্রেফতার

    নেছারাবাদে নগদ টাকা সহ সেনাবাহিনীর হাতে চারজন চাঁদাবাজ গ্রেফতার

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    পিরোজপুরের নেছারাবাদে চাদাবাজির অভিযোগে চারজনকে চাদাসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি বরিশাল সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ছারছীনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো: লোকমান,জগৎপট্টি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো: ইব্রাহিম,ছারছীনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: মনিরুল ইসলাম, একই গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: ফরিদ হোসেন।

    সেনাক্যাম্প সূত্রে জানাগেছে, বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলার সেনা ক্যাম্পের সেনাবাহিনী নিয়মিত টহল অভিযানে নামেন। এসময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যাক্তি স্বরূপকাঠি বরিশাল মহাসড়ক থেকে চলাচলরত ভিবিন্ন যানবাহন থেকে চাদা তুলছিল। সেনাবাহিনী তাদের নিকট থেকে নগদ আট হাজার চারশত পঞ্চাশ টাকা সহ তাদের বানানো চাদা আদায়ের রশিদ জব্দ করে তাদেরকে আটক করেন। পরে আটককৃতদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমীন জানান, আটককৃতদের আমাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। আগামিকাল শুক্রবার তাদেরকে পিরোজপুর কোর্টে প্রেরন করা হবে।

  • দোয়ারাবাজারে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

    দোয়ারাবাজারে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মঠগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আজর গ্রামের রবিউল আলমের কন্যা পান্না আক্তার(২১), সুনামগঞ্জ সদর উপজেলার দুলর্ভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হযরত আলী(৩১) ও ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ জামির হোসেন(৩৪)।

    পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি পান্না আক্তার, হযরত আলী ও জামির হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
    শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের পারভেজ ষ্টোর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • গোদাগাড়ীতে কোচিং সেন্টারের পরিচলক এক ছাত্রীর সাথে আপত্তিকর দেখে এলাকাবাসী অবরুদ্ধ করে থানা পুলিশের হাতে তুলে দেন

    গোদাগাড়ীতে কোচিং সেন্টারের পরিচলক এক ছাত্রীর সাথে আপত্তিকর দেখে এলাকাবাসী অবরুদ্ধ করে থানা পুলিশের হাতে তুলে দেন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে উচ্ছ্বাস কোচিং সেন্টারের পরিচালক হাফিজকে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের অবরুদ্ধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ ঘটনা ঘটেছে গোদাগাড়ী সদর ডাইংপাড়া ফাজিলপুরে উচ্ছ্বাস কোচিং সেন্টারে। কোচিংএর পরিচালক হাফিজের শাস্তি দাবী করে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উত্তেজিত স্থানীয়রা।

    এলাকাবাসী ও পুলিশ জানান, ফাজিলপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে কোচিং চালিয়ে আসছিলো উচ্ছ্বাস কোচিং সেন্টার নামে প্রতিষ্ঠান। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কোচিং ছুটি থাকা অবস্থায় কোচিং এর রুমের ভিতরে একটা মেয়েকে নিয়ে আসে পরিচালক হাফিজ।

    এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করে রুমের ভিতর গিয়ে আপত্তিকর অবস্থা দেখতে পায়। ওই ছাত্রী একাদশ শ্রেণীতে পড়ে।

    বিষয়টি জানতে পেরে বিক্ষিদ্ধ এলাকাবাসী সেখানে গিয়ে শিক্ষকের উপর চড়াও হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, ওসি ও এসিল্যান্ড ঘটনাস্থলে হাজির হয় পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় হাফিজ ও ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    হাফিজের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামে। আর মেয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার দিগরাম এলাকায়। বর্তমানে তাদেরকে গোদাগাড়ী থানায় হেফাজতে রাখা হয়েছে

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিস আবুল হায়াত ও ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। দুই পক্ষের অভিভাবক আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

    হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৪ পালন

    বানারীপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৪ পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। শুক্রবার ১ নভেম্বর সকাল ১০ বানারীপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২৪ পালন করা হয়। দ- পালন উপলক্ষে আলোচনা ও সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তনয় সিং, বিএনপি’র সদস্য সচিব মোঃ রিয়াজ মৃর্ধা, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আহসানুল কবীর নান্না হাওলাদার, সিনিয়র আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, শিক্ষক ও সাংবাদিক কাওছার হোসেনসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে যুব সংগঠনের দু’সংগঠনের ৬০ জনকে সনদ এবং ৫ জন যুবককে লোন বিতরণ করা হয়।#

    এস মিজানুল ইসলাম ।।

  • তেঁতুলিয়ায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস পালিত

    তেঁতুলিয়ায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাঁদা তুলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।

    জাতীয় যুব দিবস উপলক্ষ্যে এবার উপজেলায় বরাদ্দ ১০ হাজার ভ্যাট বাদ দিয়ে সাড়ে ৯ হাজার টাকা পেয়েছে তাই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে চাঁদা তুলে শুক্রবার (১ নভেম্বর) এই যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় যুব দিবস কমিটি।

    উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাফিজুল ইসলাম বলেন, এবার তাঁরা বরাদ্দ পেয়েছে ১০ হাজার টাকা। ভ্যাট বাদ দিয়ে টিকেছেন সাড়ে ৯হাজার টাকা। তাদের দিবসে খরচ হয়েছে ১৪হাজারের বেশি। অতিরিক্ত টাকা ব্যয়ের বিষয়ে জানতেই তিনি বলেন, বরাদ্দ কম হওয়ায় এবং এই অতিরিক্ত টাকার জোগান দিতেই কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে তাঁরা চাঁদা তুলেন। চাঁদা তুলার কোনো নিয়ম আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে জানতে পারা যায়, ব্যাংকে তাদের একাউন্ট রয়েছে মর্মে ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই চাঁদা দিয়ে আসছেন। তবে চাঁদা তুলার নিয়ম রয়েছে কিনা, নির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

    যুব উন্নয়ন অধিদপ্তরের জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সূত্রে জানা যায়, বিভাগীয় জেলায় ২৫হাজার টাকা এবং অন্যান্য জেলা পর্যায়ে ২০ হাজার টাকা ও উপজেলা পর্যায়ে ১২ হাজার টাকা বাজেট বরাদ্দ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দিবসের আগের দিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলা হলেও কোনো কার্যক্রম করেননি যুব উন্নয়ন কর্তৃপক্ষ ও যুব দিবস কমিটি।

    এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী বলেন, তিনি অন্য অফিস থেকে এই অফিসে বদলীর মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে দিকে দিবস উপলক্ষ্যে এসেছেন। এ বিষয়ে তেমন অবগত নন। চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশিকুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী
    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ।

  • ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ
    দক্ষ যুব গড়বে দেশ, বৈশম্যহীন বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    পহেলা নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ইসলামাবাদে অবস্থিত ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের কক্ষে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী করবস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রশীদ ফারুকী’র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মছিউর রহমান,ঈদগাঁও উপজেলার আনসার ভিডিপি’র অফিসার ইনচার্জ মোস্তফা গাজী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ ওসমান গণি (ইলি), ডাক্তার তৃণা শাখা,ঈদগাঁও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবীব আজাদ, শাহীনুল ইসলাম প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন,যুব উন্নয়ন এর অধিনে ৪১ টি প্রশিক্ষন এর ব্যবস্থা আছে।

    সরকারিভাবে যুব উন্নয়ন কার্যালয়ের যুব কর্মকর্তা এবং ক্যাশিয়ার নিয়োগ করা হলেও কার্যক্রম শুরু হয়নি। দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু হলে উপজেলা’র বেকারত্ব যেমন কমে তেমন অপরাধ ও কমে যাবে বলে মন্তব্য করেন উপস্থিত সংশ্লিষ্টরা।

    যুব উন্নয়ন মন্ত্রণালয় মূলত দেশের বেকার যুবক/যুবতিদের নিয়ে কাজ করেন। বেকার যুবক/যুবতিদের জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও আর্থিক ঋণ প্রদান করা হয়। তারা তাদের এই ঋণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ করেন।

  • কুমিল্লার বুড়িচংয়ে দুই ডাকাত আটক

    কুমিল্লার বুড়িচংয়ে দুই ডাকাত আটক

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই ডাকাত কে আটক করেছে। বুড়িচং থানা পুলিশ সূত্রে জানাযায়,

    গত ৩০ অক্টোবর রাত ৩ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপুর গ্রামের চৌধূরী ব্রীজ এলাকায় ১০/১৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন যাত্রী ও ড্রাইভারদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল সেট এবং মোটর চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়।
    পরবর্তীতে পুলিশ খবর পেয়ে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আর্দশ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে মোটর চালিত অটোরিক্সাসহ ২ জন ডাকাতকে আটক করেছে।
    বুড়িচং থানার এস আই নুূরুল ইসলাম বলেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁনপুর ব্রিজ এলাকা থেকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ষ্টেশন গ্রামের আবু কালামের ছেলে হযরত আলী এবং কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জুয়েলকে আটক করেছে।

  • নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ

    নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযান, ১৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে শুক্রবার ০১ নভেম্বর বিকেলে নলছিটি উপজেলা প্রশাসনের অভিযানে ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

    উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার মৃত আ:হাফিজ মিয়ার ছেলে মো:ফরিদ মুন্সির(৬৫) বাড়িতে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়।
    এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬ক(খ) এবং ১৫((২) ধারায় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।
    এসময় নলছিটি থানা পুলিশের উপ পরিদর্শক সঞ্জীব কুমার পালদানের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলো।

  • পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

    এস মশিউর রহমান,

    স্টাফ রিপোটার।। মাধবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর শনিবার আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে   উপজেলার৬ নং শাহজানপুর  ইউনিয়নের  নয়াগাঁও  এলাকায় ।

    আহত জামাল  মিয়া জানান গত ১২ অক্টোবর  পুকুর পারে বাস কাটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় এ সময় ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী, ও স্হানীয় মেম্বার জসিম উদ্দিন মুন্সি ঘটনাস্থলে এসে মুরুব্বি ফরাসউদ্দীন মহালদারকে বিষয়টি মিমাংসা করার জন্য শালিস ও বিচারের দ্বায়িত্ব দেন  ,নয়াগাঁও  এলাকার প্রতিপক্ষ আহমদ আলীর  সাথে পূর্ব থেকেই তাদের জায়গা রাস্তা পুকুর নিয়ে  দ্বন্দ ছিল। ওই দ্বন্দকে কেন্দ্র করে ২৬ অক্টোবর  শনিবার দুপুরে শালিস ফরাস উদ্দিন, ও মুরুব্বি আলফাজ মহালদাদ সহ আরও অনেক উপস্থিত ছিলেন   বিচার চলা অবস্তায় বক্তব্য দেওয়ার আগে আপন মিয়া আমার মাও বোনদের গালিগালাজ করে এ সময় আমার ছোট ভাই প্রতিবাদ করলে  আহমদ আলী ও আপন মিয়া  ১৫/২০ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে আক্রমণ  করে অকথ্যভাষায় গালি-গালাজ করতে থাকে। কামাল মিয়া  এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুর করতে থাকে। এ সময় জামাল  মিয়া বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকার শুনে  ছফু মিয়া, তানবীর মিয়া, সীমা আক্তার, ঝড়না  বেগম, রুকিয়া বেগম  এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  জামাল  মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ দিকে হামরাকারীর সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন।

    এ ব্যপারে মাধবপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

    জানান এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে।